চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারী নিহত

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারী নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলায় বজ্রপাতে মোসাঃ মাসেদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে বৃষ্টির সময় বাড়ীর বাইরে কাজ করার সময় বজ্রপাতে তিনি মারা যান। নিহত মাসেদা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ মৌদুদ আলম খাঁ জানান, বিকাল পৌনে ৩ টার দিকে বৃষ্টির সময় মাসেদা বেগম বাড়ির বাহিরে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মারা যান। তিনি আরো জানান, উপজেলা প্রশাসনের পক্ষে থেকে নিহতের পরিবারকে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *