রাজশাহীতে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২

রাজশাহীতে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-২

রাজশাহী মহানগরীতে ৫০০ গ্রাম গাঁজা-সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে গাঁজা মাপার একটি ওজন যন্ত্র উদ্ধার হয়। গ্রেফতারকৃতরা হলো, মো: আমিনুল ইসলাম (২১) ও মো: রেজাউল হক ভুলু (৫০)। আমিনুল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার কুলপাড়ার মো: আব্দুস সালামের ছেলে এবং রেজাউল হক মৃত ফকির মোহাম্মদের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, ১১ অক্টোবর বিকেলে শাহমখদুম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: নূরে আলমের সার্বিক তত্ত্বাবধানে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসানের নেতৃত্বে এসআই ছয়ফুল ইসলাম ও তার টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে শাহমখদুম থানার কুলপাড়া এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে জানতে পারে। প্রেক্ষিতে শাহমখদুম থানা পুলিশের ঐ টিম বিকেল ৩ টায় কুলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: আমিনুল ইসলাম ও মো: রেজাউল হক ভুলুকে গ্রেফতার করে। ঘটনাস্থল হতে ১ জন পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা এবং গাঁজা মাপার একটি ওজন যন্ত্র উদ্ধার হয়। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *