ভোলাহাটে একতা মার্কেট দোকান মালিক সমিতির কমিটি গঠন

ভোলাহাটে একতা মার্কেট দোকান মালিক সমিতির কমিটি গঠন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার একমাত্র স্বনামধন্য কেনাকাটার বিশ্বস্ত বাজার কলেজ মোড়স্থ একতা মার্কেট দোকান মালিক সমিতির কমিটি গঠিত হয়েছে। ১০ অক্টোবর সোমবার রাতে দ্বি-তলা বিশিষ্ট মার্কেটের দোকান মালিকরা গ্রাহকদের সেবার মান বৃদ্ধি এবং বহিরাগত সন্ত্রাসী হামলা কিংবা বহিঃশত্রুকে প্রতিহত করতে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানান দোকান মালিকরা। উপস্থিত সকল দোকান মালিকদের মতামতের ভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী গঠন করা হয়।

কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ‘মেসার্স দিদার ক্লথ স্টোর’ এর স্বত্বাধিকারী মোঃ সাজেদুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘ভোলাহাট ব্যাগ সেন্টার এন্ড ভ্যারাইটিজ’ এর স্বত্বাধিকারী বি.এম রুবেল আহমেদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান, মোঃ জুলকেশ মোল্লা, সহ-সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, মোঃ মাইনুল ইসলাম আলম, কোষাধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ রহমত আলী, মোঃ আতাউর রহমান নবেল। বাকী দোকান মালিকরা সাধারণ সদস্য হিসেবে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর ‘ভোলাহাট ব্যাগ সেন্টার এন্ড ভ্যারাইটিজ’ এর স্বত্বাধিকারী বি.এম রুবেল আহমেদের উপর সন্ত্রাসী হামলা করা হলে মার্কেটের দোকান মালিকরা নিজ উদ্যোগে এ কমিটি গঠন করেন। একাধিক দোকান মালিকরা বলেন, এর আগে একাধিকবার কয়েকজন দোকান মালিকের উপর হামলার ঘটনা ঘটায় আমরা সংগঠিত হয়ে সাংগঠনিক রুপ দিয়েছি। তারা আরও বলেন, আমরা যে কোনো সন্ত্রাসী হামলাকে প্রতিহত করতে সক্ষম হব এবং গ্রাহক সেবার মান বৃদ্ধি পাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *