নাটোরে ৫২’শ লিটার চোলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোরে ৫২’শ লিটার চোলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোরে ৫ হাজার ২’শ লিটার চোলাই মদসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর নাটোর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার ভোরে নাটোর সদর উপজেলার টলটলিয়াপাড়া ও লক্ষিপুর খোলাবাড়ীয়া কালিতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দূর্গা চরন পাহানের ছেলে চরন পাহান (৪০), মৃত সুদল পাহানের ছেলে চিরুনিল পাহান (৪০), শ্রী কালী পাহানের ছেলে সোনা মণ্ডল (৪২), শ্রী শান্ত পাহান (৩৮) এবং সুধির মণ্ডলের ছেলে সন্দপ পাহান (৪০)কে গ্রেফতার করেন। এসময় ৫ হাজার ২’শ লিটার চোলাইমদ জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। র‌্যাব জানায়, তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *