রাজশাহী’র উদ্যোগে বিশ্ব মান দিবস উদযাপন

রাজশাহী’র উদ্যোগে বিশ্ব মান দিবস উদযাপন

বিশ^ মান দিবস উদযাপন হয়েছে রাজশাহীতে। সমন্বিত উদ্যোগ এবং সঠিক মান প্রণয়ন ও বাস্তাবয়নের মাধ্যমেই টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণ সম্ভব’ বলে মত প্রকাশ করেছেন বক্তারা। শুক্রবার সকালে বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিএসটিআই বিভাগীয় অফিসের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএসটিআই’র পরিচালক প্রকৌঃ মোঃ শফিউল্লাহ খান। এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য বিষয় ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ এনামুল হক। বক্তব্য রাখেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। বিএসটিআই এর পরিচালক প্রকৌঃ মোঃ শফিউল্লাহ খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভাপতি বিশ্ব মান দিবস পালনের উদ্দেশ্য ও স্বার্থকতা, বিএসটিআই এর কার্যক্রম ও পরিচিতি এবং আন্তর্জাতিক মান সংস্থাসমূহের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে বাংলাদেশে জাতীয় মান প্রণয়নের ক্ষেত্রে বিএসটিআই’র ভূমিকার বিস্তারিত বিবরণ দেন। সভায় প্রধান অতিথি বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণ, ভোক্তা শ্রেণীর সচেতনতা বৃদ্ধিকরণ, বিএসটিআই’র গুরু দায়িত্ব পালন, গুণগত মান বজায় ও আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য বজায় রেখে পণ্য উৎপাদন এবং ভোক্তার অধিকার সংরক্ষণ করে টেকসই, উন্নত ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে সকলকেই উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এবং মহানগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *