তে-ভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী রাণী- নাচোলের রানী ইলামিত্রের মৃত্যুবার্ষিকী পালিত

তে-ভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী রাণী
নাচোলের রানী ইলামিত্রের মৃত্যুবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তে-ভাগা আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী নেত্রী রাণী ইলামিত্রের ২০তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নেজামপুর ইউপির কেন্দুয়া পঞ্চানন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ মৃত্যুবার্ষিকী পালিত হয়। রানী ইলামীত্র সংসদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে এ উপলক্ষে কাঙ্গালি ভোজ ও আলোচনা সভা হয়েছে। আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সৈকত জোয়ারদার। স্বাগত বক্তব্য রাখেন রাণী ইলা মিত্র সংসদ এর সভাপতি শ্রী বিধান সিং। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি’র নির্বাহী পরিচালক হাসিব হোসেন, সহকারী মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, নাচোল ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যক্ষ আল্লামা আকবর, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আবু তাহের খোকন, লেখক ও গবেষক আলাউদ্দিন আহম্মেদ বটু, সাবেক মেম্বার সামাদ, বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক মনিরুল ইসলাম সহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *