৫৯ বিজিবি’র সোনামসজিদ সীমান্তে বিদেশী মদ উদ্ধার

৫৯ বিজিবি’র সোনামসজিদ সীমান্তে বিদেশী মদ উদ্ধার

জেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশী মদ উদ্ধার করেছে রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। এ ব্যাপারে রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ১৪ অক্টোবর আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ মুন্নু শেখ এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৮-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্বশানঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩৭ বোতল বিদেশী মদ উদ্ধার করে। যার মূল্য-৫৫ হাজার ৫’শ টাকা। এব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *