জয়পুরহাটে ফুটবল খেলা দেখতে এসে নিহত-১ ॥ আহত-১০

জয়পুরহাটে ফুটবল খেলা দেখতে এসে নিহত-১ ॥ আহত-১০

জয়পুরহাটে প্রীতি ফুটবল ম্যাচ দেখতে এসে স্কুলের টিনের চালা ভেঙ্গে ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। জয়পুরহাটকে মাদকমুক্ত করার লক্ষ্যে এই প্রীতি ম্যাচের আয়োজন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। পাঁচবিবি উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই ফুটবল খেলা দেখতে এসে টিনের চাল ভেঙে পড়ে খোরশেদ হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে এবং এ ঘটনায় আরো প্রায় ১০ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেলে খেলা দেখার সময় এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। নিহত খোরশেদ হোসেন জেলার ক্ষেতলাল উপজেলার রামপুরা রানী পুকুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। আহতরা হলেন, জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের আব্দুল মজিদের ছেলে মাহমুদুল হাসান (২৫), রাধানগর গ্রামের দুলাল হোসেনের ছেলে খোকন হোসেন (৩৫), ক্ষেতলাল উপজেলার রামপুর গ্রামের হাফিজুল ইসলামের ছেলে শামীম হোসেন ( ২০), নওগাঁর বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে রিমন (২০)সহ অন্যরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর সাথে পাঁচবিবির রাধানগর খেলোয়াড় কল্যাণ সমিতির ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা দেখতে আসা দর্শকরা মাঠের আশপাশের বাসা-স্কুলের ছাদ, টিনের চালা ও উঁচু গাছের মগডালে অবস্থান নেন। এ সময় মাঠের দক্ষিণ পাশে দর্শকের চাপে একটি ভবনের টিনের চাল ভেঙে নিচে পড়ে গেলে এতে বেশকিছু দর্শক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ হোসেনকে মৃত. ঘোষণা করেন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব একজন নিহত ও চারজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *