চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্যানিটেশন দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্যানিটেশন দিবস পালিত

‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই’ এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রং বেরংয়ের বেলুন উড়িয়ে র‌্যালির শুভ সূচনা করা হয়। বর্ণাঢ্য র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রাঃ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলীসহ অন্যরা। এর আগে সচেতনতা তৈরীতে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *