গাইবান্ধায় আবু বকর সিদ্দিক জেলা পরিষদ চেয়ারম্যান নিবার্চিত

গাইবান্ধায় আবু বকর সিদ্দিক জেলা পরিষদ চেয়ারম্যান নিবার্চিত

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী আবু বকর সিদ্দিক (তালগাছ) প্রতীকে ৫৮৩ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আতাউর রহমান আতা (ঘোড়া) মার্কায় ভোট পেয়েছেন ৫২৩টি। আওয়ামীলীগ প্রার্থী আবু বকর সিদ্দিক (তালগাছ) প্রতীকে ৬০ ভোট বেশি পেয়ে নিবার্চিত হয়েছেন। গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচন ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে সোমবার সন্ধ্যায় রিটানিং অফিসার মো: অলিউর রহমান চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তলিবসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মী ও প্রার্থী-সমর্থকরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *