নাটোর জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের সাজেদুর খান নির্বাচিত

নাটোর জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের সাজেদুর খান নির্বাচিত

নাটোর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী মো. সাজেদুর রাহমান খান চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। চশমা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জি.এম কাদের) নুরুন্নবী মৃধা ঘোড়া মার্কা নিয়ে ২৪৭ ভোট পেয়েছেন। জেলায় মোট ভোটার ছিল ৮০৬ জন। এবারের নির্বাচনে ১০টি পদের জন্য ৪৫ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ছিলেন দু’জন। বাকিরা সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত পদে প্রার্থী ছিলেন। সোমবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলেছে দুপুর ২টা পর্যন্ত। ইভিএম মেশিনের মাধ্যমে একযোগে ১৪টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। নির্বাচিত সাজেদুর রহমান খান টানা দ্বিতীয় বারের মতো জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন। তিনি নাটোর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *