Blog

  • রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই-রাসিক প্রশাসক রিটন

    রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই-রাসিক প্রশাসক রিটন

    রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই-রাসিক প্রশাসক রিটন

    রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী মহানগরবাসীর জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। আমি রাজশাহী মহানগরবাসীর জন্য কিছু করতে চাই। সরকারের নির্দেশনা ও আইন অনুযায়ী আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় রাজশাহী মহানগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রী রাজশাহীকে গুরুত্ব দিয়ে বলেছেন রাজশাহী সুন্দর আছে, এই মহানগরীকে আরও সুন্দর করে গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কাজ অবহিতকরণ বিষয়ে রাসিকের প্রকৌশল বিভাগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন আরও বলেন, নাগরিক সেবার প্রতিষ্ঠান রাজশাহী সিটি কর্পোরেশন। আমরা জনগণের নিকট দায়বদ্ধ। দলমত নির্বিশেষে নাগরিক সেবা নিশ্চিত করতে সবাইকে যথাযথভাবে কাজ করতে হবে। পবিত্রতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। কাজের মাধ্যমে আমাদের আরও বেশি সুনাম অর্জন করতে হবে। রাসিক প্রশাসক আরো বলেন, নাগরিক সুবিধা বৃদ্ধি করার লক্ষ্যে নগরীর ৩০টি ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। আগামী ৯০ দিনের কাজের স্কিমসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। তিনি কাজের গুনগত মান বজায় রেখে অসমাপ্ত কাজগুলো দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করতে এবং চলমান উন্নয়ন কাজের গতি বৃদ্ধি করাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। রাসিকের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজের তথ্য উপস্থাপন করেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ। সভায় উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামানসহ প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, কার্য সহকারী সহ সংশ্লিষ্টরা।

  • এলপিজি গ্যাসের দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

    এলপিজি গ্যাসের দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

    এলপিজি গ্যাসের দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

    ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটির নতুন ঘোষণা অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম এখন ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে এপ্রিল মাসের জন্য এলপিজির নতুন এই দর ঘোষণা করা হয়। বিইআরসি জানিয়েছে, নতুন এই দাম বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে। এর আগে গত ২ মার্চ এলপি গ্যাসের দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে এক মাসের ব্যবধানে পৌনে চারশ টাকার এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তাদের রান্নাঘরের বাজেটে বড় ধরনের চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ গ্রাহকরা।

  • দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

    দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

    দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

    আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। এখন থেকে সারাদেশে সব ধরনের দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে বুধবার অনুষ্ঠিত স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়।বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ জানান, বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের কারণে সরকারকে সহযোগিতা করার লক্ষ্যেই ব্যবসায়ীরা এই স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নিয়েছেন। তবে জনস্বার্থ বিবেচনা করে হোটেল, ফার্মেসি, জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কাঁচাবাজারকে এই নিয়মের আওতামুক্ত রাখা হয়েছে। সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু বলেন, করোনা মহামারির সময়ও আমরা রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার নিয়মে অভ্যস্ত ছিলাম। তাই নতুন করে এই সময়সীমা নির্ধারণে ব্যবসায়ীদের খুব একটা সমস্যা হবে না। এটি আমাদের নিজস্ব উদ্যোগ, সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি। ব্যবসায়ী নেতারা মনে করেন, এই সিদ্ধান্তের ফলে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হবে, যা জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে সহায়ক হবে। সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের ব্যবসায়ী ইউনিটগুলোকে এই সিদ্ধান্ত কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে সমিতির পক্ষ থেকে।

  • দিনাজপুরে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন

    দিনাজপুরে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন

    দিনাজপুরে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন

    বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর সড়ক বিভাগীয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বাসভবনের সামনের রাস্তায় এই বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মোঃ মোফাজ্জল হোসেন দুলাল। এসময় উপস্থিত ছিলেন, বৃহত্তর দিনাজপুর অঞ্চল সড়ক বিভাগ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান, দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মাসুদ মাহমুদ ও মোঃ আমান উল্লাহ আমানসহ সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। শেষে দেশের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • দিনাজপুরে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন

    দিনাজপুরে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন

    দিনাজপুরে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন

    বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর সড়ক বিভাগীয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বাসভবনের সামনের রাস্তায় এই বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মোঃ মোফাজ্জল হোসেন দুলাল। এসময় উপস্থিত ছিলেন, বৃহত্তর দিনাজপুর অঞ্চল সড়ক বিভাগ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান, দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মাসুদ মাহমুদ ও মোঃ আমান উল্লাহ আমানসহ সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। শেষে দেশের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

  • রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

    রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

    রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

    রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী লক্ষ্মীপুর শাখা। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) দুপুর ১২ টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে ব্যাংকের রাজশাহী শাখার এজিএম রাকিব হাসান প্রশাসককে এ শুভেচ্ছা জানান। এসময় ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) সাদিকুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বেনাপোল সীমান্তে পৌনে ৩ কেজি বিস্ফোরক পাউডার উদ্ধার

    বেনাপোল সীমান্তে পৌনে ৩ কেজি বিস্ফোরক পাউডার উদ্ধার

    বেনাপোল সীমান্তে পৌনে ৩ কেজি বিস্ফোরক পাউডার উদ্ধার

    যশোরের বেনাপোলের সীমান্তবর্তী এলাকা থেকে দুই কেজি ৮০০ গ্রাম বিস্ফোরক পাউডার’ উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত ২টার দিকে বড়আঁচড়া গ্রামের পাকা রাস্তার উপর থেকে বিস্ফোরকের চালানটি আটক করা হয়। বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল ইসলাম খান সাংবাদিকদের জানান, বিস্ফোরকগুলো ভারত থেকে পাচার করে আনা হয়েছে ধারনা করা হচ্ছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে বেনাপোল বিজিবি ক্যাম্পের স্পেশাল টহল দল এক কেজি ৪০০ গ্রাম বিস্ফোরক পাউডার ও এক কেজি ৪ গ্রাম পটাশ বিস্ফোরক পাউডার উদ্ধার করে। উদ্ধারকৃত বিস্ফোরকের সিজার মূল্য ৭ লাখ টাকা। বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল আজিজ বলেন, বিস্ফোরক পাউডার গুলো রাতেই বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে এবং একটি মামলা করা হয়েছে।

  • রাজশাহীতে ভুয়া চাহিদাপত্রে তেল উত্তোলন ॥ ফায়ার সার্ভিসের ৫ কর্মী বরখাস্ত

    রাজশাহীতে ভুয়া চাহিদাপত্রে তেল উত্তোলন ॥ ফায়ার সার্ভিসের ৫ কর্মী বরখাস্ত

    রাজশাহীতে ভুয়া চাহিদাপত্রে তেল উত্তোলন ॥ ফায়ার সার্ভিসের ৫ কর্মী বরখাস্ত

    রাজশাহীতে ভুয়া চাহিদাপত্র দেখিয়ে তেল উত্তোলন করায় ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার পবা উপজেলার নওহাটা হাবিব ফিলিং স্টেশনে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে গিয়ে ওই কর্মীরা তেল উত্তোলন করেছিলেন। রাজশাহী মহানগর এয়ারপোর্ট থানার ওসি মাছুমা মুস্তারী সাংবাদিকদের জানান, ফায়ার সার্ভিসের নওহাটা স্টেশনের সেকেন্ড অফিসার রবিউল আলমসহ পাঁচজন একটি সরকারি গাড়িতে ড্রাম নিয়ে ফিলিং স্টেশনে যান। সেখানে রবিউল আলমের স্বাক্ষরিত একটি চাহিদাপত্র দেখিয়ে প্রথমে ২০০ লিটার পেট্রোল এবং পরে আরও ১০০ লিটার অকটেন নেন। এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের সন্দেহ হলে তারা বিষয়টি যাচাই করেন। পরে ফিলিং স্টেশনের ইনচার্জের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায়, অফিসের কোনো আনুষ্ঠানিক চাহিদাপত্র ছিল না। এরপর তেল ফেরত নেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ওসি। নওহাটা ফায়ার স্টেশনের ইনচার্জ ওয়ার হাউজ ইন্সপেক্টর নিরঞ্জন সরকার বলেন, ছুটিতে থাকায় দায়িত্বে থাকা কর্মীরাই এ কাজ করেছেন। ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য চাহিদাপত্র দেখিয়ে তেল নেওয়া ঠিক হয়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহীর সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার এবং ভুয়া চাহিদা দেখানো-দুটিই নিয়মবহির্ভূত। এদিকে, রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে পাঁচজনকে রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে প্রত্যাহার করে ঢাকা বিভাগে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে যুক্ত করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী অর্নুদ্ধ-১৪ বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষনের উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী অর্নুদ্ধ-১৪ বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষনের উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী অর্নুদ্ধ-১৪ বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষনের উদ্বোধন

    বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসুচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুলে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। প্রশিক্ষন শিবিরে বিভিন্ন স্কুলের ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার কর্মকার। এসময় সাঁতার প্রশিক্ষক মোঃ খালেকুজ্জামান, বদিউজ্জামান বুধুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষবৃন্দ, অভিভাবক, ক্রীড়া সংগঠক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • পোরশায় প্রেসার কুকারের আঘাতে স্ত্রী নিহত ॥ ঘাতক স্বামী আটক

    পোরশায় প্রেসার কুকারের আঘাতে স্ত্রী নিহত ॥ ঘাতক স্বামী আটক

    পোরশায় প্রেসার কুকারের আঘাতে স্ত্রী নিহত ॥ ঘাতক স্বামী আটক

    নওগাঁর পোরশায় নিতপুর শিতলী গ্রামে স্বামীর হাতে প্রেসার কুকারের আঘাতে ৫ সন্তানের জননী মোসাঃ মর্জিনা বেগম (রুপসী) (৩০) নামে এক মহিলা দুপুর ১ টার দিকে গুরুতর আহত হয় তার নিজ বাড়িতে। এলাকার মানুষ বিষয় টি জানতে পারে এবং তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক ২.১০ মিনিটে মর্জিনাকে মৃত ঘোষণা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় অজ্ঞাতনামা লোক জনের সাথে কথা হলে তারা জানান, তার স্বামী তাকে প্রেসার কুকার দিয়ে বাম চোখ ও মাথায় আঘাত করে। অনাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার কারণে তার স্বামী মোঃ মকিম (৩০) কে পোরশা থানা পুলিশ আটক করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।