Blog

  • দিনাজপুরে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির চেষ্টা

    দিনাজপুরে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির চেষ্টা

    ১২ মন মাংস জব্দ ॥ ৩ জনের কারাদণ্ড

    দিনাজপুরে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির চেষ্টা

    দিনাজপুরের নবাবগঞ্জে ৬টি ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির চেষ্টায় তিনজনকে আটক করে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে ১২ মণ ঘোড়ার মাংস। শুক্রবার (০৩ এপ্রিল) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গাজীপুর এলাকার একটি সুপারি বাগানে এ ঘটনা ঘটে। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে নবাবগঞ্জ উপজেলার একটি সুপারি বাগানে গিয়ে দেখেন কয়েকজন ঘোড়া জবাই করে বিক্রির উদ্দেশ্যে মাংস প্রস্তুত করছে। এসময় তারা ৬টি ঘোড়ার মাংস জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। এ অভিযোগে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া জব্দ করা প্রায় ১২ মণ মাংস মাটিতে পুঁতে নষ্ট করার ব্যবস্থা নেয়া হয়েছে। স্থানীয় সংবাদকর্মীরা জানান, আমরা সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পাই গাজীপুরে সুপারি বাগানে কয়েকজন ঘোড়া জবাই করে মাংস বিক্রি করছে। সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে দেখি, কোথাও ঘোড়ার পা, কোথাও ভুঁড়ি, আবার কোথাও ঘোড়ার মাথা রাখা আছে। অসংখ্য মানুষ জায়গাটি ঘিরে রেখেছে। বিষয়টি দেখে আমরা খুব আশ্চর্য হয়ে যাই। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা জানান, একটি অসাধু চক্র এভাবে মানুষকে কী খাওয়াচ্ছে, প্রশাসনের তা গুরুত্ব দিয়ে দেখা দরকার। গরুর মাংস বলে কীভাবে ঘোড়ার মাংস বিক্রি করা সম্ভব, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তারা।

  • নওগাঁর পোরশায় ডাকাতি ॥ আন্তজেলা ডাকাত চক্রের ৪ জন গ্রেপ্তার

    নওগাঁর পোরশায় ডাকাতি ॥ আন্তজেলা ডাকাত চক্রের ৪ জন গ্রেপ্তার

    নওগাঁর পোরশায় ডাকাতি ॥ আন্তজেলা ডাকাত চক্রের ৪ জন গ্রেপ্তার

    নওগাঁর পোরশা উপজেলায় সড়ক অবরোধ করে সংঘটিত একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত চক্রের ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় লুণ্ঠিত মালামাল এবং ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, নওগাঁ সদর থানার দোগাছী গ্রামের গোলাম মোস্তফা শ্যামল (৫৫), মহাদেবপুর থানার শিবরামপুর গ্রামের মোস্তাক আহমেদ জাহিদুল (৪৬) এবং সাপাহার থানার খোট্টাপাড়া গ্রামের আবু তাহের (৫৬) ও তার ছেলে কামাল হোসেন (২৩)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৩১ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে পোরশা থানার সরাইগাছী-খাট্টাপাড়া সড়কের ফকিরের মোড় সংলগ্ন একটি ব্রিজের ওপর রশি টানিয়ে সড়ক অবরোধ করে ডাকাতরা। এ সময় মোটরসাইকেল আরোহী ছয়জনকে জিম্মি করে পাশের একটি আমবাগানে নিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। ডাকাতরা ভুক্তভোগীদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং ১২৫ সিসির দুটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগীরা থানায় মামলা করলে পুলিশ দ্রুত অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত চক্রের এই চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির লুণ্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের ধরতেও পুলিশের অভিযান চলছে। একইসাথে তিনি সাধারণ মানুষকে সড়কপথে চলাচলের সময় সতর্ক থাকার আহ্বান জানান এবং জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপদ যাতায়াতের বিষয়ে সর্বাত্মক আশ্বাস প্রদান করেন।

  • নবীগঞ্জের রবীন্দ্র গ্রন্থাগারের পাঠক ফোরামের কমিটি গঠন

    নবীগঞ্জের রবীন্দ্র গ্রন্থাগারের পাঠক ফোরামের কমিটি গঠন

    নবীগঞ্জের রবীন্দ্র গ্রন্থাগারের পাঠক ফোরামের কমিটি গঠন

    শুক্রবার (০৩ এপ্রিল) বিকালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার-উক্ত সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় পাঠক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। “গ্রন্থাগার কেবল বইয়ের ভাণ্ডার নয়, এটি মানুষের চিন্তার বিকাশ কেন্দ্র। কিন্তু একটি সক্রিয় পাঠক ফোরাম ছাড়া গ্রন্থাগার প্রাণবন্ত হয়ে ওঠে না। পাঠক ফোরামের উদ্দেশ্য হলো-বইয়ের সাথে পাঠকের সরাসরি যোগাযোগ স্থাপন, নতুন বইয়ের পাঠচক্র আয়োজন, এবং পাঠাভ্যাস তৈরি করা। আমরা আশা করছি, নবগঠিত কমিটির মাধ্যমে আমাদের গ্রন্থাগারের কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় তরুণ ও পাঠকেরা বই পড়ার প্রতি আরও উৎসাহিত হবে।” গ্রন্থাগারের পাঠক ফোরামের নতুন কমিটি গঠন ও সাহিত্য আসর উপলক্ষে আয়োজিত সভায় বক্তাগন উপরোক্ত কথাগুলো বলেন। গ্রন্থাগারের পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-৭নং করগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার বিকাশ দত্ত রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-গ্রন্থাগারের পরিচালনা পর্ষদের সদস্য জনি দাশ, সজীব দাশ, জয় দাশ, সত্যব্রত দাশ, সৃষ্টি রাণী দাশ, শ্রাবন্তি দাশ মনসা, দিয়া রাণী দাশ, সনাতন-দীননাথ কিশোর সংসদের সভাপতি তীর্থ দাশ, সাধারণ সম্পাদক দ্বীপ দাশ, গ্রন্থাগার কর্মী রুদ্র কিশোর দাশ প্রান্ত, রকি দাশ, গোপাল দাশ জিৎ, বিশাল দাশ, দীপ শেখর দাশ, সৃজন দাশ, অপূর্ব দাশ, সৌরনীল দাশ, তৃষান দাশ, তুর্জ দাশ প্রমুখ। সর্বসম্মতি ক্রমে রামু দাশ পাপন’কে সভাপতি, জয় দাশ’কে সাধারণ সম্পাদক ও তীর্থ দাশকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট পাঠক ফোরামের কমিটি গঠন করা হয়।

  • ছাত্রদল নেতার বাড়িতে আগুন ॥ আসবাবপত্র ও মূল্যবান নথিপত্র ভষ্মিভূত

    ছাত্রদল নেতার বাড়িতে আগুন ॥ আসবাবপত্র ও মূল্যবান নথিপত্র ভষ্মিভূত

    ছাত্রদল নেতার বাড়িতে আগুন ॥ আসবাবপত্র ও মূল্যবান নথিপত্র ভষ্মিভূত

    ফেনী আলিয়া কামিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন শিবলুর বসত ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় ফেনী সদর ইউনিয়নে শর্শদি ইউনিয়নের উত্তর ফতেহপুর গ্রামে ঘটনা ঘটে। স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ফতেহপুর এলাকায় বিএনপি পরিচয়ে একটি চক্রের চাঁদাবাজি, মাটি ব্যবসা ও আধিপত্য বিস্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন ছাত্রদল নেতা সাইফুদ্দিন শিবলু। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে তারা বসতঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুনে বসত ঘর, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, পরে ফেনী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ঘরটি পুরে ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্থ মোহাম্মদ সাইফুদ্দিন শিবলু বলেন, ‘বিগত ৫ আগস্টের পর বিএনপি পরিচয়ে দলের বদনাম করার জন্য একটি চক্র চাঁদাবাজি, মাটি ব্যবসাসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দলের সুনাম নষ্ট করছে। এলাকায় সাধারণ মানুষের ওপর জুলুম ও চাঁদাবাজির প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে শুক্রবার বিকেলে স্টার লাইন পাম্পে আমার ভাইকে মেরে আহত করেছে ও সন্ধ্যায় আমার বসতঘর পুড়িয়ে দিয়েছে। আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন জানান, একটি চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসীরা শশর্দি ইউনিয়নকে বিএনপি পরিচয়ে জিম্মি করে রেখেছে। তাদের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ছাত্রদল নেতা শিবলু তাদের আক্রোশের শিকার হন। আমি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এ বিষয়ে শর্শদি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, প্রশাসনকে অবিলম্বে এসব চাঁদাবাজ ও মাটি ব্যবসায়ী চক্রকে শক্তহাতে দমন করার জন্য বলা হয়েছে।ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস জানান, প্রাথমিকভাবে ঘটনাটি পূর্ব শত্রুতার জের হিসেবে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত কাজ চলছে, জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

  • মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছে ৬ রেমিট্যান্স যোদ্ধা-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছে ৬ রেমিট্যান্স যোদ্ধা-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছে ৬ রেমিট্যান্স যোদ্ধা-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনের মরদেহ ইতোমধ্যেই রাষ্ট্রীয় সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি। শুক্রবার (০৩ এপ্রিল) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইন থেকে আসা রেমিট্যান্স যোদ্ধা এস.এম তারেকের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে যেসব প্রবাসী বাংলাদেশি নতুন ভিসা কিংবা পুরনো ভিসার মেয়াদ নিয়ে জটিলতায় পড়েছেন, তাদের সমস্যা সমাধানের জন্য সরকার আন্তর্জাতিক পর্যায়ে জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।তিনি আরও বলেন, এই যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা যেন প্রবাসে নিরাপদে জীবনযাপন ও কাজ করতে পারেন, তার জন্য সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় স্থানীয় দূতাবাসগুলো সবসময় সতর্ক ও সক্রিয় রয়েছে। মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নিহত তারেকের স্বজনদের হাতে তাৎক্ষণিক সহায়তার চেক তুলে দেওয়ার পাশাপাশি তিনি পরিবারটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মরদেহ গ্রহণের পর প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করে জানান, নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনকার্যের জন্য ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা হিসেবে ৩ লাখ টাকা এবং বিমার ১০ লাখ টাকা প্রদান করা হবে। পাশাপাশি নিহতের এলাকার সংসদ সদস্যের সাথে সমন্বয় করে পরিবারটিকে দীর্ঘমেয়াদি সহায়তার আশ্বাস দেন তিনি।এসময় উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস.এম জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার এবং ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. এ.টি.এম. মাহবুব-উল করিমসহ অন্যরা।

  • কাটা রেললাইন ॥ এলাকাবাসীর চেস্টায় নীলসাগর এক্সপ্রেস রক্ষা

    কাটা রেললাইন ॥ এলাকাবাসীর চেস্টায় নীলসাগর এক্সপ্রেস রক্ষা

    কাটা রেললাইন ॥ এলাকাবাসীর চেস্টায় নীলসাগর এক্সপ্রেস রক্ষা

    নীলফামারীতে রেললাইনের পাত ‘কাটা’ থাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন থামিয়ে রক্ষা করেছে এলাকাবাসী। শুক্রবার রাতে পলাশবাড়ী ইউনিয়নের জ্ঞানদাস কানাইকাটা তেঁতুলতলার রেলঘুন্টি এলাকায় ট্রেনটি থামিয়ে দেয়া হয়। বিষয়টি নিয়ে আতংকিত সচেতন মহল। কোন মহল দূর্ঘটনা ঘটিয়ে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছে কিনা? বিষয়টি খতিয়ে দেখা দরকার। রেলপাত মেরামতের পর রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে বলে জানান নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোমিনুর রহমান। তিনি বলেন, রেলপাতের ক্ষতিগ্রস্ত অংশটি সাময়িকভাবে মেরামত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হিসেবে মোমিনুর রহমান বলেন, “তাপমাত্রা বেশি থাকায় রেললাইনে ফাটল তৈরি হতে পারে।” তবে স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, রেলপথের অংশটি কেটে ফেলা হয়েছে।
    ট্রেনটি রাত ৮টায় চিলাহাটি থেকে ঢাকার পথে রওনা হয়। নীলফামারীর ডোমার রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির পর সেটি নীলফামারী অভিমুখে ছেড়ে যায়। রেলপাতের যে অংশটি ক্ষতিগ্রস্ত ছিল, সেটির অবস্থান নীলফামারী রেলওয়ে স্টেশন থেকে ৪ কিলোমিটার দূরে। স্থানীয়রা জানায়, এলাকার লোকজন দল বেঁধে রেলপথের উপর লাল বাতি, লাল কাপড় ও টর্চ লাইটের মাধ্যমে ট্রেন চালকের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দেখতে পেয়ে চালক ট্রেন থামিয়ে দেন। ট্রেন থামার পর রেলওয়ের লোকজন এসে সেটি মেরামত করে। স্থানীয়দের চেষ্টায় এযাত্রা রক্ষা পেয়েছে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি এবং যাত্রীরা।

  • চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে সাংসদ নুরুল ইসলাম বুলবুল-সেবা নিশ্চিতের নির্দেশ

    চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে সাংসদ নুরুল ইসলাম বুলবুল-সেবা নিশ্চিতের নির্দেশ

    ‘হাম’ এর ঔষধ ভিটামিন-এ ক্যাপসুল হস্তান্তর

    চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে সাংসদ নুরুল ইসলাম বুলবুল-সেবা নিশ্চিতের নির্দেশ

    শিশুদের প্রাণঘাতি রোগ ‘হাম’ রোগের বর্তমান অবস্থা ও করনীয় বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা ও করনীয় বিষয়ে দিক নির্দেশনা দিতে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ নুরুল ইসলাম বুলবুল। শুক্রবার বেলা সাড়ে দশটার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে যান সাংসদ। এসময় চাঁপাইনবাবগঞ্জ জুড়ে শিশুদের মাঝে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি হওয়ায় সদর হাসপাতাল কর্তৃপক্ষের হাতে হামের ঔষধ তুলে দেন নূূরুল ইসলাম বুলবুল এমপি। হস্তান্তর হওয়া ঔষধের মধ্যে রয়েছে-১০০ ভ্যাল হাম এর টিকা এবং ভিটামিন এ ক্যাপসুল।এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ মশিউর রহমান, হাসপাতালের আরএমও ডা. মোঃ আব্দুস সামাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাসপাতালের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

    পরিদর্শণকালে সাংসদ নুরুল ইসলাম বুলবুল কে বর্তমানে হাম এর চিকিৎসা এবং সর্বপরি জেলা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা বিষয়ে অবহিত করেন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ মশিউর রহমান, হাসপাতালের আরএমও ডা. মোঃ আব্দুস সামাদ। সাংসদ নুরুল ইসলাম বুলবুল হামের ঔষধ প্রদান শেষে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ’কে ‘হাম’ আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান এবং হাসপাতালের অন্যান্য রোগীদের সঠিকভাবে সেবা দেয়ার নির্দশনা দেন। সাধারণ মানুষের সেবা নিশ্চিতে সকল প্রকার সহযোগিতারও আশ্বাস দেন সাংসদ নুরুল ইসলাম বুলবুল। এদিকে, চাঁপাইনবাবগঞ্জে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। জেলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মাসুদা খাতুন নামে ২ বছর ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে হাসপাতালে ভর্তির প্রক্রিয়া চলাকালেই শিশুটি মারা যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ শিশু একই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুমালী খাতুন জানান, সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মো. নইমুরের মেয়ে মাসুদাকে গুরুতর অবস্থায় সকালে হাসপাতালে আনা হয়। তাকে দ্রুত ওয়ার্ডে পাঠানোর ব্যবস্থা করা হলেও সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে মোট ৪৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন।

    গত তিন মাসে এই সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে।শুক্রবার দুপুরে হাসপাতালের আইসোলেশন কর্ণার পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। এসময় কর্ণারের ঘিঞ্জি পরিবেশ ও অব্যবস্থাপনা দেখে সাংসদ ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি ছোট কক্ষে গাদাগাদি করে শিশু ও অভিভাবকদের রাখা হয়েছে, যা রোগীদের আরও অসুস্থ করে তুলছে। দ্রুত কক্ষ সংখ্যা বাড়িয়ে পরিবেশ উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে।হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান জানান, রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় সংকট তৈরি হয়েছে, তবে সেবার মান নিশ্চিত করতে তারা কাজ করছেন।

  • এপ্রিলে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আভাস ॥ হতে পারেদুটি লঘুচাপও

    এপ্রিলে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আভাস ॥ হতে পারেদুটি লঘুচাপও

    এপ্রিলে তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আভাস ॥ হতে পারেদুটি লঘুচাপও

    চলতি মাসে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে ‘দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি’ তাপপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এর মধ্যে একটি বা দুটি তাপপ্রবাহ ‘তীব্র’ রূপ নিতে পারে।পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে।এছাড়া, এপ্রিলে দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ পাঁচ থেকে সাতদিন হালকা বা মাঝারি এবং এক থেকে তিনদিন তীব্র কালবৈশাখীসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে।আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেদককে জানান, বর্তমানে একটি মৃদু তাপপ্রবাহ চলছে। এ মাসের পূর্বাভাস অনুযায়ী দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে এক থেকে দুটি রূপ নিতে পারে তীব্র তাপপ্রবাহে।এ মাসে বঙ্গোপসাগরে এক বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা আছে।বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় তেতুলিয়ায়, ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা মৃদু তাপপ্রবাহ, ৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাঝারী তাপপ্রবাহ হিসাবে বিবেচিত হয়। আর ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে তীব্র তাপপ্রবাহ চলছে বলে ধরে নেয়া হয়।

  • প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার পেলেন রাজশাহীর অসহায় টুলি বেগম

    প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার পেলেন রাজশাহীর অসহায় টুলি বেগম

    প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার পেলেন রাজশাহীর অসহায় টুলি বেগম

    “সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা টুলি বেগমের বেঁচে থাকার লড়াই”-শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রচারিত হলে তা বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়। এরপর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে অসহায় টুলি বেগমের পরিবারটির পাশে দাঁড়াতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।প্রেক্ষিতে শুক্রবার (০৩ এপ্রিল) বেলা ১১টায় রাজশাহীর বড়গাছি মালপাড়া আশ্রয় কেন্দ্র সংলগ্ন এলাকায় নরসিংদী রায়পুরার সংসদ সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের উপস্থিতিতে অসহায় টুলি বেগমের সাথে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। এসময় প্রতিনিধি দলটি টুলি বেগমের পরিবারের সদস্যদের খোঁজ নেন। বিএনপি’র চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে নতুন ব্যাটারি চালিত অটোরিকশা উপহার ও নগদ আর্থিক সহায়তা দেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুঁশি অসহায় টুলি বেগম। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টুলি বেগম বলেন, ‘আমাকে উপহার পাঠানোয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি অনেক বড় মনের মানুষ। আমি কতটা খুশি ভাষায় প্রকাশ করছি না। নতুন রিকশাটি পাওয়ায় আমার পরিবারের জীবিকা নির্বাহে সহায়ক হবে। আমি মহান আল্লাহর দরবারে প্রধানমন্ত্রীর জন্য অনেক অনেক দোয়া করি’।এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘‘অসহায় টুলি বেগমের বিষয়টি অনলাইনে দেখতে পেয়ে মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’-কে তার পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এরপ্রেক্ষিতে আমরা এসে ব্যাটারি চালিত অটোরিকশা ও আর্থিক সহায়তা পৌছে দিয়েছি। প্রধানমন্ত্রী শুধু টুলি বেগম নয়, সারাদেশে অসংখ্য খুন ও গুমের শিকার পরিবার এবং অনেক অসহায় পরিবারকে এভাবে সহযোগিতা অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বিএনপি পরিবার আগামীতে আর বড় পরিসারে এ কার্যক্রম অব্যাহত রাখবে’।রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক প্রধানমন্ত্রী। তিনি বিগত ১৭ বছরে খুন, গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া যখন কোন অসহায়ের খবর নজরে আসে তাৎক্ষণিক তিনি তার পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় টুলি বেগমের পাশে দাঁড়িয়েছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ বির্নিমানের দিকে এগিয়ে যাবে’।এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন,সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, রাজশাহী সরকারী সিটি কলেজ সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র উদ্যোগে মাদকবিরোধী লিফলেট বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র উদ্যোগে মাদকবিরোধী লিফলেট বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র উদ্যোগে মাদকবিরোধী লিফলেট বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র উদ্যোগে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পর চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানার ঘোড়াষ্টান্ড এলাকায় জনগণের মাঝে এই মাদকবিরোধী লিফলেট বিতরণ।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এক প্রেসনোটে জানান,

    ০৩ এপ্রিল (শুক্রবার) বেলা ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াষ্টান্ড এলাকায় জুম্মার নামাজের পর মাদকের কুফল সম্পর্কে স্থানীয়দের সচেতন করার নিমিত্তে জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন।