Blog

  • ভোলাহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত

    ভোলাহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত

    ভোলাহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত। “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ জানুয়ারি শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিটি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা মডেল মসজিদে এসে সমাপ্ত পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নাসিম উদ্দিন।
    র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী আজমির শেখ, ভোলাহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, মুশরীভুজা এতিমখানার শিক্ষক ও ছাত্ররা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    আলোচনা সভা শেষে ৫ জন প্রতিবন্ধী ছেলেকে একটি করে হুইল চেয়ার ও একটি করে কম্বল এবং ৩০ জন এতিম শিক্ষার্থীদের একটি করে কম্বল তাদের হাতে তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে শাহীন মাহমুদ বলেন, সমাজকে এগিয়ে নিতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্ষমতা এবং কার্যপরিধি বাড়াতে হবে। তবেই সমাজের মানন্নোয়ন করা সম্ভব হবে বলে মতামত দেন তিনি।

  • চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

     

    চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন দ্বারিয়াপুর মহাজন পাড়ায় র‌্যাবের ঝটিকা অভিযানে ৩৯ পিচ ইয়াবাসহ দুইজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৫, রাজশাহী এর অধীন সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ) এ অভিযান পরিচালনা করে।
    র‌্যাব সূত্র জানায়, শুক্রবার (২ জানুয়ারি ২০২৫) দুপুর ২টা ৪০ মিনিটে দ্বারিয়াপুর মহাজন পাড়াস্থ ওয়াক্তি মসজিদের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত মঞ্জুর মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর থেকে গ্রেফতার করা হয় মো. দুলাল (৪০) ও শ্রী বিপ্লব সাহা (৩৬)-কে। তাদের দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ৩৯ পিচ অবৈধ মাদক ইয়াবা।

    গ্রেফতারকৃতদের মধ্যে মো. দুলাল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ মাজারগেট এলাকার বাসিন্দা এবং বিপ্লব সাহা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নামেশংকরবাটি এলাকার বাসিন্দা।
    র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে মঞ্জুর মার্কেটের নিচতলার ফাঁকা জায়গায় দীর্ঘদিন ধরে ইয়াবার ক্রয়-বিক্রয় চলছিল। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে হাতেনাতে দুই মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়।
    র‌্যাব-৫ জানায়, প্রতিষ্ঠাকাল থেকেই র‌্যাব দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকসহ সব ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।
    গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ।

  • চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

     

    চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন দ্বারিয়াপুর মহাজন পাড়ায় র‌্যাবের ঝটিকা অভিযানে ৩৯ পিচ ইয়াবাসহ দুইজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৫, রাজশাহী এর অধীন সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ) এ অভিযান পরিচালনা করে।
    র‌্যাব সূত্র জানায়, শুক্রবার (২ জানুয়ারি ২০২৫) দুপুর ২টা ৪০ মিনিটে দ্বারিয়াপুর মহাজন পাড়াস্থ ওয়াক্তি মসজিদের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত মঞ্জুর মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর থেকে গ্রেফতার করা হয় মো. দুলাল (৪০) ও শ্রী বিপ্লব সাহা (৩৬)-কে। তাদের দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ৩৯ পিচ অবৈধ মাদক ইয়াবা।

    গ্রেফতারকৃতদের মধ্যে মো. দুলাল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ মাজারগেট এলাকার বাসিন্দা এবং বিপ্লব সাহা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নামেশংকরবাটি এলাকার বাসিন্দা।
    র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে মঞ্জুর মার্কেটের নিচতলার ফাঁকা জায়গায় দীর্ঘদিন ধরে ইয়াবার ক্রয়-বিক্রয় চলছিল। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে হাতেনাতে দুই মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়।
    র‌্যাব-৫ জানায়, প্রতিষ্ঠাকাল থেকেই র‌্যাব দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকসহ সব ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।
    গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ।

  • নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন

    নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন

    নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন

     

    নওগাঁ সাহিত্য পরিষদের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে পরবর্তী দ্বিবার্ষিক কার্য নির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে ড. আইয়ুব আলীকে সভাপতি, আশরাফুল নয়নকে সাধারণ সম্পাদক এবং হাবিব রতনকে প্রধান সংগঠক নির্বাচিত করা হয়েছে।
    শুক্রবার বিকেলে শহরের মুক্তির পার্ক ভিউ রেস্টুরেন্টে নওগাঁ সাহিত্য পরিষদের সহ- সভাপতি রবিউল মাহমুদের সভাপতিত্বে ও অনিন্দ্য তুহিনের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুরাতন কমিটি বিলুপ্তি করে তিনজন উপদেষ্টা কথাসাহিত্যিক ররিউল করিম, বরেন্দ্র ফরিদ ও হাশমত আলীকে নির্বাচন পরিচালনার দ্বায়িত্ব প্রদান করা হয়।

    উপদেষ্টাগণ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রধান সংগঠক হিসেবে ৩ জনকে নির্বাচিত করেন। নির্বাচিত ৩ জন আগামী এক মাসের মধ্যে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
    সভায় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, কায়েস উদ্দীন, মনোয়ার হোসেন লিটন এবং নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ উপস্থিত ছিলেন।

  • নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আগুন ॥ ককটেল-পেট্টোল বোমা উদ্ধার

    নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আগুন ॥ ককটেল-পেট্টোল বোমা উদ্ধার

    নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আগুন ॥ ককটেল-পেট্টোল বোমা উদ্ধার

     

    নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গার মহিষমাড়ি এলাকায় আগুন দিয়েছে দুবৃত্তরা।
    শুক্রবার (০২ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল গিয়ে পুলিশ আগুন নিভিয়ে দেয়। সেখান থেকে ককটেল, পেট্টোল বোমা,সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল এর ছবি সম্বলিত ব্যানারসহ উদ্ধার করেছে,নলডাঙ্গা থানা পুলিশ।
    নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করেছেন।

    নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়,নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গার মহিষমাড়ি এলাকায় সড়কে অগ্নিসংযোগ করা হয়। এসময় সেখান থেকে ৫ টি ককটেল, ৫টি পেট্টোল বোমা,১টি ব্যানার উদ্ধার করা হয় এবং আগুন নিভিয়ে দেওয়া হয় ও ককটেল নিস্ক্রয় করা হয়।
    নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাকিউল আযম বলেন,বিষয়টি নলডাঙ্গা থানা পুলিশ জানার পর সেখানে ককটেল,পেট্টোল বোমা,সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল এর ছবি সম্বলিত ব্যানার উদ্ধার ও জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • রাজশাহীর ৬ আসনে ১৮ জনের মনোনয়নপত্র বাতিল

    রাজশাহীর ৬ আসনে ১৮ জনের মনোনয়নপত্র বাতিল

    রাজশাহীর ৬ আসনে ১৮ জনের মনোনয়নপত্র বাতিল

     

    মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাজশাহীর ৬টি আসনে ৪৮ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ১৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও একজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। রাজশাহী-১ আসনে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, বিএনপি মনোনীত প্রার্থী শরিফ উদ্দিন এবং এবি পার্টির আব্দুর রহমান মহসিনীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী সুলতানুল ইসলাম তারেক, স্বতন্ত্র প্রার্থী আল সাআদ এবং গণঅধিকার পরিষদের মীর মো. শাহজাহানের। রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু, জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, এবি পার্টির মু সাঈদ নোমান, ইসলামী আন্দোলনের প্রার্থী মুহম্মদ ফজলুল করিম, বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল ইসলাম, নাগরিক ঐক্যের প্রার্থী মোহাম্মদ সামছুল আলমের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মনোনয়নপত্র বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন আহমেদ, এলডিপির প্রার্থী ওয়াহেদুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদের। রাজশাহী-৩ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী এডভোকেট শরিফুল হক মিলন, জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদ ও জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেনের।এছাড়া মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে ইসলামী আন্দোলনের প্রার্থী ফজলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন, স্বতন্ত্র হাবিবা বেগম ও আমজনতার দল সাইদ পারভেজের। রাজশাহী-৪ আসন বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান, জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুল বারী সরদারের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক ও ইসলামী আন্দোলনের প্রার্থী তাজুল ইসলাম খানের। রাজশাহী-৫ আসন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম ও জামায়াতের প্রার্থী মনজুর রহমানের। অবৈধ ঘোষণা করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী রায়হান খায়সার, স্বতন্ত্র প্রার্থী জুলফার নাইম মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক, ইসলামী আন্দোলনের প্রার্থী রুহুল আমীন ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম। এছাড়াও বাংলাদেশ সুপ্রিম পার্টির আলতাফ হোসেন মোল্লার মনোনয়নপত্র স্থগিত রয়েছে। রাজশাহী-৬ আসন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে জামায়াতের প্রার্থী নাজমুল হক, বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ ও ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুস সালাম সুরুজের। অবৈধ ঘোষণা করা হয়েছে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেনের। জেলা প্রশাসন জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাজশাহীর ৬টি আসনে ১৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও ১৮ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। একজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত।

  • সারজিস-নওশাদের একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার

    সারজিস-নওশাদের একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার

    সারজিস-নওশাদের একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও এনসিপি মনোনীত প্রার্থী সারজিস আলম এবং একই আসনের বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার করেছেন। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাইপর্ব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এই প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তারা পরস্পর কোলাকুলি করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করেন। সারজিস আলম বলেন, বিএনপির প্রার্থী নওশাদ জমির ভাইসহ আমরা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এই কার্যক্রম সম্পন্ন করছি। নির্বাচনের শেষ দিন পর্যন্ত এবং নির্বাচনের পরেও আমাদের এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে জনগণের প্রতি ও দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা সবসময় অটুট থাকবে। তিনি আরও বলেন, দিনশেষে আমাদের দল আলাদা হতে পারে, আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু পঞ্চগড় ও দেশের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করে যাব। সম্ভবত এই প্রথম বিএনপির প্রার্থী ও সমমনা ১১ দলের একজন প্রার্থী একসঙ্গে প্রেস ব্রিফিং করছি। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পঞ্চগড়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এ সময় ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দল গভীর শোকের মধ্যে রয়েছে। শোকের মাঝেও সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমরা নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পঞ্চগড়-১ আসনে আমারসহ সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, সারজিস আলম যা বলেছেন, তাতে আমি সম্পূর্ণ একমত। দল ও আদর্শ ভিন্ন হতে পারে, তবে বাংলাদেশের জন্য এবং পঞ্চগড়ের মানুষের কল্যাণে আমরা সবাই সমানভাবে কাজ করে যাব। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। জানা গেছে, পঞ্চগড় জেলার দুটি আসনে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বাছাইপর্বে পঞ্চগড়-১ আসনে একজন এবং পঞ্চগড়-২ আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে সাতজন এবং পঞ্চগড়-২ আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। পঞ্চগড়-১ আসনে জাগপা প্রার্থী রাশেদ প্রধানের মনোনয়ন বাতিল করা হয়। এ ছাড়া, পঞ্চগড়-২ আসনে স্বতন্ত্র প্রার্থী রাহিমুল ইসলাম বুলবুল, মাহমুদ হোসেন সুমন, জাগপা প্রার্থী রাশেদ প্রধান, এলডিপি প্রার্থী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান এবং কমিউনিস্ট পার্টির আশরাফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

  • বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে নিহত ২

    বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে নিহত ২

    বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে নিহত ২

    বগুড়ার আদমদীঘি উপজেলায় নওগাঁগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে গিয়ে দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল প্রায় ৮টা ১৫ মিনিটে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার পূর্ব ঢাকা রোড এলাকার বড় আখিড়া মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং তার ভাতিজা একই গ্রামের হাজি আব্দুল হামিদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫)। আহত ব্যক্তি হলেন একই গ্রামের ফজলুল প্রামাণিকের ছেলে মিজু আহমেদ (২৪)। দুর্ঘটনার পরপরই সিএনজি চালক পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিবগঞ্জ উপজেলা থেকে একটি অটোরিকশায় করে ওই তিনজন যাত্রী মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে কচু বীজ কিনতে যাচ্ছিলেন। এ সময় সড়কে ঘন কুয়াশা বিরাজ করছিল। অটোরিকশাটি বড় আখিড়া মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি নওগাঁগামী বাস সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রফিকুল ইসলাম ও রাসেল মোল্লা মারা যান। গুরুতর আহত অবস্থায় মিজু আহমেদকে উদ্ধার করেন স্থানীয়রা ও আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের স্বজনরা মামলা না করায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

  • খালেদা জিয়ার কবরে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল ॥ জুম্মার পর বিশেষ দোয়া

    খালেদা জিয়ার কবরে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল ॥ জুম্মার পর বিশেষ দোয়া

    খালেদা জিয়ার কবরে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল ॥ জুম্মার পর বিশেষ দোয়া

    সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর জিয়া উদ্যানে ভিড় করেছেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শোকার্ত মানুষেরা ছোট ছোট মিছিল ও সংগঠনের ব্যানার নিয়ে সেখানে সমবেত হন। পরিবারের নিকটাত্মীয়দের পরে জনসাধারণের জন্য কবর দর্শন উন্মুক্ত করা হয়। এসময় খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা কবর জিয়ারত করেন। বিভিন্ন স্থান থেকে আসা বিএনপি পাগল মানুষগুলো বলেন, ‘আমাদের নেত্রীর কবর জিয়ারত করতে এসেছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।’ জাতীয় সংসদ ভবনের উত্তরের সড়কে দেশজুড়ে বিভিন্ন স্থান থেকে আসা বাস ও মাইক্রোবাসে করে নেতাকর্মীদের সমাগম লক্ষ্য করা গেছে। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিজিবি সদস্যরা নিরাপত্তার তৎপরতা অব্যাহত রেখেছেন। পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে আসা শাফিউর রহমান সাফি জানান, নেত্রীর বিদায় জানাতে আমি আগের দিন আসতে পারিনি। আজ ভোরে ঢাকায় পৌঁছে কবর জিয়ারত করেছি। আল্লাহ তাকে বেহেশত দান করুন। এদিকে, দেশজুড়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তৃতীয় ও শেষ দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। জুমার নামাজের পর সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে, যেখানে বেগম খালেদার রুহের মাগফেরাত কামনা করা হবে। ৩১ ডিসেম্বর বুধবার বেগম খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। দাফনের সময় তারেক রহমান ও পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

  • চাঁপাইনবাবগঞ্জে ভলিবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত এস.আই আলীমের মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে ভলিবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত এস.আই আলীমের মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে ভলিবল খেলার সময় হৃদরোগে আক্রান্ত এস.আই আলীমের মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনস মাঠে সহকর্মীদের সঙ্গে ভলিবল খেলতে নেমেছিলেন পুলিশ উপ-পরিদর্শক (এস.আই-সশস্ত্র) মোঃ আব্দুল আলীম (৫২)। হাসি-আনন্দের সেই মুহূর্তই হঠাৎ পরিণত হয় শোকের ঘটনায়। খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে কর্তব্যরত এই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। জেলা পুলিশ ও পুলিশ লাইনস সূত্র জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল সোয়া ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা এলাকায় অবস্থিত পুলিশ লাইনস মাঠে ভলিবল খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এসআই আলীম। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ২৫০ শষ্যা বিশিষ্ঠ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরুর পরপরই সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত এস.আই মোঃ আব্দুল আলীম পাবনার সুজানগর উপজেলার বারইপাড়া পোড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং মৃত বন্দের আলী খানের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসেই কর্মরত ছিলেন। দীর্ঘ প্রায় ৩১ বছরের কর্মজীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছেন সহকর্মীরা। তাঁর সহকর্মী নায়েক আব্দুল মোমিন বলেন, “আলীম ভাই ছিলেন খুবই অমায়িক ও দায়িত্বশীল। খেলাধুলার মধ্যেই আমাদের ছেড়ে চলে যাবেন, এটা কেউ কল্পনাও করতে পারেনি।” মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। বড় মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে এবং ছোট মেয়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজে অধ্যয়নরত। পরিবারটি বর্তমানে সুজানগরের আরেপপুর হাজীর হাট এলাকায় বসবাস করছে। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে এস.আই আলীমের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হয়। সহকর্মীদের চোখে অশ্রু, পুলিশ লাইনে নেমে এসেছে শোকের ছায়া। দায়িত্বের বাইরে সহকর্মীদের সঙ্গে কিছুটা আনন্দ ভাগ করে নেওয়ার মুহূর্তেই থেমে গেল একজন দায়িত্ববান পুলিশ সদস্যের জীবনের গল্প-যা নাড়িয়ে দিয়েছে পুরো পুলিশ পরিবারকে।