Blog

  • হাদি হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

    হাদি হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

    হাদি হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে অবস্থান নেন। অবরোধের ফলে শাহবাগ মোড়ের চারদিকের রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। আন্দোলনকারীরা হাদি হত্যার দ্রুত বিচার এবং ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর আগে গত ২৮ ডিসেম্বর টানা তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের চার দফা দাবি পেশ করেছিলেন। আজকের অবরোধেও সেই দাবিগুলোর ওপর গুরুত্বারোপ করা হয়। ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো- ১. হাদি হত্যার পরিকল্পনাকারী, সহায়তাকারী ও আশ্রয়দাতাসহ পুরো চক্রের বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। ২. বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। ৩. ভারত যদি তাদের দেশে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানায়, তবে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। ৪. সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে। উল্লেখ্য, শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে এর আগেও দুই দফায় মোট ৪ দিন শাহবাগ অবরোধ করেছিল ইনকিলাব মঞ্চ। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • গোবিন্দগঞ্জে হিমেল হাওয়া আর কুয়াশায় বেড়েছে শীত

    গোবিন্দগঞ্জে হিমেল হাওয়া আর কুয়াশায় বেড়েছে শীত

    গোবিন্দগঞ্জে হিমেল হাওয়া আর কুয়াশায় বেড়েছে শীত

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া আর কুয়াশায় শীতে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবি খেটে খাওয়া মানুষের। সারাদিন কুশায়ায় ঢাকা থাকায় দিনের বেশী ভাগ সময় সুর্য্যরে দেখা মিলছে না।জেলার হাসপাতাল গুলিতে শীত জনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার সকালে তাপমাত্রা ছিল ১২দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

  • বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা ও দোয়া

    বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা ও দোয়া

    বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা ও দোয়া

    মমতাময়ী নেত্রী, দেশনেত্রী, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী, দেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃতুতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার (০১ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ফকিরপাড়া নিমতলা কেন্দ্রীয় ঈদগাহে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

    জানাজা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন মুসল্লীরা। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মোঃ হারুনুর রশীদ। জানাজা ও দোয়ায় অনান্যদের মধ্যে অংশ নেন, বিশিষ্ট চিকিৎসক ও ড্যাব এর চাঁপাইনবাবগঞ্জ জেলা আহবায়ক ডা. মোঃ ময়েজ উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব মোঃ সামশুল হক, জেলা বিএনপি নেতা ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বিএনপি নেতা এ্যাড. ময়েজ উদ্দিনসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অংগ সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

    অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ থানা ও পৌর বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে পৃথকভাবে দেশনেত্রী, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে বুধবারও জেলার বিভিন্ন স্থানে একাধিক গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে সদর উপজেলার বালিয়াডাঙ্গা, গোবরাতলা, ঝিলিম, বারঘরিয়া, মহারাজপুর, রানিহাটি, ইসলামপুর, দেবীনগর, অনুপনগর, শাজাহানপুর, চরবাডাঙ্গা, সুন্দরপুর ও আলাতুলী ইউনিয়নের বিভিন্ন মাঠে একযোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ জেলার সকল উপজেলা ও ইউনিয়নে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

    এছাড়াও, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বুধবার বিকেলে পাঠানপাড়া দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা অংশ নেয়। উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এসময় হাসপাতালে খালেদা জিয়ার জেষ্ঠ্য ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ ডা. জুবাইদা রহমান, নাতনী জাইমা রহমান, ছোট ছেলের বউ শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ সকল আত্মীয় স্বজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সকল চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে খালেদা জিয়া নানা জটিল অসুখে ভুগছিলেন। দীর্ঘস্থায়ী ধরে তিনি কিডনি জটিলতা, পচনশীল যকৃতের রোগ, অস্থির হিমোগ্লোবিন, ডায়াবেটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসসহ বয়ঃজনিত আরও বিভিন্ন রোগে ভুগছিলেন। ২০২২ সালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওই বছরের ৯ জানুয়ারি তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২০২৫ সালের ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে গিয়ে লন্ডনে চিকিৎসা নেন।

  • ২০২৫ সালে ১২৮ সাংবাদিক নিহত ॥ কারাগারে ৫৩৩ জন-আইএফজে

    ২০২৫ সালে ১২৮ সাংবাদিক নিহত ॥ কারাগারে ৫৩৩ জন-আইএফজে

    ২০২৫ সালে ১২৮ সাংবাদিক নিহত ॥ কারাগারে ৫৩৩ জন-আইএফজে

    সদ্য বিদায়ী ২০২৫ সাল বিশ্বজুড়ে সংবাদকর্মীদের জন্য অত্যন্ত সংঘাতময় ও রক্তক্ষয়ী একটি বছর হিসেবে চিহ্নিত হয়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টসের (আইএফজে) বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বে মোট ১২৮ জন সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলজিয়ামের ব্রাসেলস থেকে প্রকাশিত সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বে ১২৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। যা আগের বছরের তুলনায় বেশি। ১২৮ জনের মধ্যে অর্ধেকের বেশি প্রাণ হারিয়েছেন মধ্যপ্রাচ্যে। আইএফজের জেনারেল সেক্রেটারি অ্যান্থনি বেলাঙ্গার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এ সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি আমাদের সহকর্মীদের জন্য একটি বৈশ্বিক রেড অ্যালার্ট।’ প্রতিবেদনে ফিলিস্তিন পরিস্থিতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আইএফজে জানায়, গাজায় ইসরায়েলের যুদ্ধে ২০২৫ সালে শুধু ফিলিস্তিন ভূখণ্ডেই ৫৬ জন সংবাদকর্মী নিহত হয়েছেন। হত্যার পাশাপাশি সাংবাদিকদের কারাবন্দী করার প্রবণতা বেড়েছে। আইএফজের তথ্যমতে, বর্তমানে বিশ্বজুড়ে ৫৩৩ জন সাংবাদিক কারাগারে রয়েছেন, যা গত পাঁচ বছরের তুলনায় দ্বিগুণের বেশি। সাংবাদিকদের ওপর দমন-পীড়নের ক্ষেত্রে চীন শীর্ষস্থানে রয়েছে। হংকংসহ চীনের বিভিন্ন কারাগারে ১৪৩ জন সাংবাদিক বন্দী আছেন। ‘এত অল্প সময়ে এবং এত ছোট ভৌগোলিক এলাকায় এত বিপুলসংখ্যক সংবাদকর্মীর মৃত্যু আমরা আগে কখনো দেখিনি।’ এ সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয়; এটি আমাদের সহকর্মীদের জন্য একটি বৈশ্বিক রেড অ্যালার্ট বলেন বেলাঙ্গার। তিনি জানান, ফিলিস্তিন ছাড়াও ইয়েমেন, ইউক্রেন, সুদান, পেরু ও ভারতে সাংবাদিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডে দোষী ব্যক্তিদের শাস্তি না হওয়ায় নিন্দা জানিয়েছেন আইএফজের জেনারেল সেক্রেটারি। তিনি এটিকে বিচারহীনতার সংস্কৃতির সঙ্গে তুলনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, বিচার না হওয়ায় হামলাকারীরা আরও উৎসাহিত হচ্ছে। হত্যার পাশাপাশি সাংবাদিকদের কারাবন্দী করার প্রবণতা বেড়েছে। আইএফজের তথ্যমতে, বর্তমানে বিশ্বজুড়ে ৫৩৩ জন সাংবাদিক কারাগারে রয়েছেন, যা গত পাঁচ বছরের তুলনায় দ্বিগুণের বেশি। সাংবাদিকদের ওপর দমন-পীড়নের ক্ষেত্রে চীন শীর্ষস্থানে রয়েছে। হংকংসহ চীনের বিভিন্ন কারাগারে ১৪৩ জন সাংবাদিক বন্দী আছেন। ভিন্নমত দমনে জাতীয় নিরাপত্তা আইনের অপব্যবহারের জন্য চীন ও হংকং কর্তৃপক্ষের সমালোচনা করেছে পশ্চিমা দেশগুলো। প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন সংস্থার গণনা–পদ্ধতির ভিন্নতার কারণে নিহতের পরিসংখ্যানে কিছুটা পার্থক্য থাকে। আইএফজের তালিকায় ৯ জন সাংবাদিকের দুর্ঘটনায় মৃত্যুর তথ্যও উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) জানিয়েছে, ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালনকালে বিশ্বে ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। ইউনেসকোর হিসাবে এর সংখ্যা ৯৩জন।

  • পুরো বাংলাদেশই আজ আমার পরিবার- তারেক রহমান

    পুরো বাংলাদেশই আজ আমার পরিবার- তারেক রহমান

    পুরো বাংলাদেশই আজ আমার পরিবার- তারেক রহমান

    মা’কে হারিয়ে একাকীত্বের তীব্র যন্ত্রণার মধ্য দিয়ে পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেদনার্ত এই মুহূর্তেও দেশের মানুষের কাছ থেকে যে সহমর্মিতা ও ভালোবাসা পাচ্ছেন, তার জন্য কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি। নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই তার পরিবার হয়ে উঠেছে উল্লেখ করে মা বেগম খালেদা জিয়ার অসমাপ্ত পথযাত্রাকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ প্রতিশ্রুতি জানিয়ে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে তারেক রহমান লেখেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তাঁর অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবু, এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি। তিনি লেখেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় আমি গভীরভাবে আবেগাপ্লুত। লক্ষ-লক্ষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান জানিয়েছে, ভালোবাসা দিয়েছে, এবং এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে, তা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে: তিনি শুধু আমার মা ছিলেন না, অনেক দিক থেকে, তিনি ছিলেন সমগ্র জাতির মা। তিনি আরও লেখেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক এবং উন্নয়ন সহোযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান, এবং আমি গভীরভাবে কৃতজ্ঞ। যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে, তাদের প্রতিও আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের এই সহমর্মিতা আমাদের হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেছে।
    বিএনপির ভারপ্রাপ্ত বলেন, ‘শোকের এই মুহূর্তে আমি আমার প্রাণপ্রিয় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করছি। আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে। ‘আমার মা সারাজীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন। আজ তাঁর সেই দায়িত্ব ও উত্তরাধিকার আমি গভীরভাবে অনুভব করছি। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি: যেখানে আমার মা’র পথচলা থেমেছে, সেখানে আমি চেষ্টা করবো সেই পথযাত্রাকে এগিয়ে নিতে। সেই মানুষদের জন্য, যাদের ভালোবাসা ও বিশ্বাস তাঁকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি দিয়েছে, প্রেরণা যুগিয়েছে।’ সবশেষে তারেক রহমান লেখেন, আল্লাহ যেন আমার মা’র রূহকে শান্তি দান করেন, আর তিনি যে অসীম ভালোবাসা, ত্যাগ ও উদারতার উদাহরণ আমাদের সবাইকে দিয়ে গেছেন, সেখান থেকেই আমরা শক্তি, ঐক্য এবং দেশপ্রেম খুঁজে পাই।

  • রাজশাহীর পুঠিয়া বাজারে বালুবাহী ট্রাক উল্টে ৪জন নিহত

    রাজশাহীর পুঠিয়া বাজারে বালুবাহী ট্রাক উল্টে ৪জন নিহত

    রাজশাহীর পুঠিয়া বাজারে বালুবাহী ট্রাক উল্টে ৪জন নিহত

    রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে উল্টে চারজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকালে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম (১৫), পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামাণিকের ছেলে মুনকের প্রামাণিক (৩৫), নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু (৪০), রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন (৬০)। এ দুর্ঘটনায় আহত রায়হান আলী (৪০) পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে। পুঠিয়া থানার ওসি মোজ্জাম্মেল হক জানিয়েছেন, রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঝলমলিয়া কলাহাটে ঢুকে পড়ে উল্টে যায়। সকাল পৌনে ৮টার দিকে খবর পেয়ে পুঠিয়া ও নাটোর ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধার কাজ করে। তারা তিনজনকে মৃত উদ্ধার করে। পুলিশ ও ফায়ার সার্ভিস আসার আগে আহত দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রওনা হয় স্থানীয়রা। তাদের মধ্যে একজন পথেই মারা যান।

  • নাচোলের আলোচিত নিখোঁজ নারী শিশু ভিকটিম ময়মনসিংহ থেকে উদ্ধার

    নাচোলের আলোচিত নিখোঁজ নারী শিশু ভিকটিম ময়মনসিংহ থেকে উদ্ধার

    নাচোলের আলোচিত নিখোঁজ নারী শিশু ভিকটিম ময়মনসিংহ থেকে উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলের আলোচিত নিখোঁজ নারী শিশু ভিকটিম কে ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে নাচোল থানা পুলিশ। নিখোঁজ নারী শিশু হচ্ছে উপজেলার ফতেপুর দিয়ার খোলসী এলাকার নিখোঁজ নারী শিশু ভিকটিম মৌ (১৪) (ছদ্মনাম)। নাচোল থানার এস.আই জিয়াউর রহমান এর নেতৃত্বে নাচোল থানা পুলিশের একটি চৌকস টিম ময়মনসিংহ তারাকান্দা থানার ভালকি এলাকা হতে গত মঙ্গলবার রাতে তারাকান্দা থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করে। বুধবার সকালে আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়।
    জানা যায়, গত ২১/১২/২০২৫ ইং নারী শিশু ভিকটিম নিজ বাড়ি থেকে নিখোঁজ হলে ২২/১২/২০২৫ ইং ভিকটিমের বাবা নাচোল থানায় নিখোঁজ জিডি করেন। পরবর্তীতে নাচোল থানার অফিসার ইনচার্জ এর তত্তাবধানে এস.আই জিয়াউর রহমান এর আন্তরিক প্রচেষ্টায় ০৮ দিন পর মঙ্গলবার রাতে ময়মনসিংহের তারাকান্দা থেকে উদ্ধার করে ভিকটিম কে তার বাবার জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়। ভিকটিমের মা নাচোল থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যতদিন বেঁচে থাকবো আমরা নাচোল থানা পুলিশের এস.আই জিয়াউর এর কাছে কৃতজ্ঞ থাকবো। তার কারণেই আমার ধন আমার বুকে ফিরে পাইছি। তারা কোন খরচ নেয়া ছাড়াই আমার মেয়েকে উদ্ধার করে দিয়েছে। আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। এস.আই জিয়াউর রহমান জানান, উক্ত নিখোঁজ জিডি পেয়ে তিনি সারাদেশের সকল থানায় নিখোঁজ বেতার বার্তা প্রেরণ করেন ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটমের অবস্থান নির্ণয় করেন এবং পরবর্তীতে অফিসার ইনচার্জ আছলাম আলী স্যারের নির্দেশনায় ও তত্তাবধানে ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশের সহায়তায় ভিকটিম কে উদ্ধার করে তার পিতার জিম্মায় প্রদান করেন। নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, এস.আই জিয়াউর রহমান নাচোল থানায় যোগদানের পর থেকেই একের এক ভিকটিম উদ্ধার করে চলেছেন। তিনি গত ৬ মাসে প্রায় ১০/১২ জন নিখোঁজ ভিকটিম তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন। তিনি আরও জানান, নাচোল থানায় জিডি করতে বা ভিকটিম উদ্ধার করতে কোন খরচ লাগে না এবং নিখোঁজ ভিকটিম উদ্ধার করতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়। সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী।

  • র‌্যাবের অভিযানে নাচোলে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার

    র‌্যাবের অভিযানে নাচোলে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার

    র‌্যাবের অভিযানে নাচোলে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার

    গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাস বিরোধী অভিযানে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানে নাচোলে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার বহেরুল ইলামিত্র গেইটের দিঘির উত্তর পার্শ্বের পাটাল হতে বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আধিপত্য বিস্তারে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও এ্যামোনিশন উদ্ধার করে র‌্যাব। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ৩১ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে নাচোল থানার নিজামপুর ইউনিয়নের ২নং বহেরুল ওয়ার্ডস্থ ইলামিত্র গেইটের দিঘির উত্তর পার্শ্বের পাটাল হতে সন্দেহজনক পরিত্যক্ত অবস্থায় ১৬টি দেশীয় অস্ত্র এবং ৩ রাউন্ড তাজা এ্যামোনিশন আলামত হিসাবে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাচোল থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব আরও জানায়, ৩১ ডিসেম্বর র‌্যাব-৫ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় নিয়মিত টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার নিজামপুর ইউনিয়নের বহেরুল গ্রামে দিঘির উত্তর পার্শ্বের পাটালে সন্দেহজনক অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা পড়ে থানার খবর পায়। এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল ঘটনাস্থল হতে পরিত্যক্ত অবস্থায় ০১টি প্লাস্টিকের বস্তার ভিতর সবুজ কাপড়ে মোড়ানো (ক) লোহার বড় হাসুয়া ০৪টি, কাঠের বাটযুক্ত লোহার ছোট হাসুয়া ০৪টি, কাঠের বাটযুক্ত ০১টি খড়গ, কিরিচ ০১টি, লোহার চাইনিজ কুড়াল ০২টি, দ্বি-মুখী চাইনিজ কুড়াল ০৩টি, স্টিলের হাতলযুক্ত লোহার চেইন স্টিক ০১টি সহ সর্বমোট ১৬টি দেশীয় অস্ত্র এবং সাদা কাগজে মোড়ানো অবস্থায় ০৩ রাউন্ড তাজা এ্যামোনিশন আলামত হিসাবে উদ্ধার করা হয়।

  • গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত-আহত দুই

    গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত-আহত দুই

    গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত-আহত দুই

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় রুপিয়া বেগম নামের এক পথচারী নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইকেলে থাকা স্বামী স্ত্রী দুজনে গুরুতর আহত হয়েছেন। রাতে ঢাকা-রংপুর-মহাসড়কের উপজেলার বকচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী বকচর খাঁ পাড়া গ্রামে সাদেক খানের স্ত্রী রুপিয়া বেগম (৫৫)। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন জানান, রুপিয়া বেগম বকচর মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ফায়ার ষ্টেশনে খবর দিলে ফায়ার ষ্টেশনের একদল ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্বার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুপিয়াকে মৃত ঘোষনা করে। এদিকে, দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা স্বামী ও স্ত্রী দুজনই গুরুতর আহত হন এবং তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

  • র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক এক

    র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক এক

    র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক এক

    গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভাগ্যবানপুর গাইনপাড়া লিচু বাগানের ভিতর হতে ৩০ পিচ ইয়াবাসহ মাদক কারবারী মোঃ দুরুল হুদা (৩৬), কে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। দুরুল হুদা সদর উপজেলার বারঘরিয়ার গ্রামের মৃত রবিউল শেখ এর ছেলে। র‌্যাবের এক প্রেসনোটে বৃহস্পতিবার জানানো হয়, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ৩১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর গাইনপাড়ায় সন্ধ্যায় অভিযান চালায়। এসময় মাদক কারবারী মোঃ দুরুল হুদা কে ৩০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।