Blog

  • সিংড়ায় প্রতিপক্ষের হামলা ও বাড়ি-ঘরে লুটপাট ॥ থানায় অভিযোগ

    সিংড়ায় প্রতিপক্ষের হামলা ও বাড়ি-ঘরে লুটপাট ॥ থানায় অভিযোগ

    বোরো ধানের বীজতলায় পানি সেচ কে কেন্দ্র করে দু’পক্ষের দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় বাড়ি ঘর ভাংচুর ও লুটের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতির অভিযোগ উঠেছে। নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের ইছল বাড়িয়া গ্রামের আব্দুস সালামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জনকে আসামি করে সিংড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত শুক্রবার সকাল ৯ টায় ইছল বাড়িয়া গ্রামের আমিন খাঁনের ছেলে মালেক (৩২) ও মৃত ফজলুর খাঁনের ছেলে শাহাদত আলী (৩০) বাড়ির কাছে ডোবা পুকুর থেকে বৈদ্যুতিক মটার দিয়ে বোরো ধানের বীজতলায় পানি সেচের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় পুকুর মালিক ভুক্তভোগী আব্দুস সালাম (৪৫) বাঁধা দেয়। এতে দু’পক্ষের বাকদ্বন্দ্বিতা শুরু হলে এক পর্যায়ে মালেক ও শাহাদতের নেতৃত্বে প্রায় ৫ থেকে ৭ জনের একটি দল আব্দুল সালামের বাড়িতে হামলা চালায়। ভুক্তভোগী আব্দুস সালামের স্ত্রী মোছাঃ বুলবুলি বেগম (৪০) জানান, অতর্কিত হামলায় আমার ঘরে থাকা চেয়ার, টেবিল, শোকেস, ফ্রিজ, এলইডি টিভি ভাংচুর করে। এছাড়া আমার প্রবাসী ছেলের পাঠানো নগদ ৫ লাখ টাকাসহ ৩ ভরি স্বর্ণের গহনা লুট করে নিয়ে গেছে। সব মিলে আমাদের ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা। আমরা বিচাই চাই। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোঃ শাহাদাত আলীর স্ত্রী তাসলিমা বেগম (২৮) জানান, বাড়িতে হামলার অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। ঝগড়া বিবাদ যা কিছু হয়েছে রাস্তার ওপরে। পরে গ্রামের প্রধানগণ দুই পক্ষকেই থামিয়ে দিয়েছেন। সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুর নূর জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সিংড়ায় ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ

    সিংড়ায় ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ

    নাটোরের সিংড়ায় জুলাই বিপ্লব শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা দেশপ্রেমিক জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মা নামাজের পর সিংড়া বাজার মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে অংশ নেন, নাটোর-৩, সিংড়া আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী প্রফেসর সাইদুর রহমান, পৌর জামায়াতের আমির ও জামায়াত মনোনীত পৌর মেয়র পদপ্রার্থী প্রভাষক সাদরুল উলা, জেলা জামায়াতের সুরা সদস্য ও জামায়াত মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আফছার আলী মাষ্টার, মুফতি জাকারিয়া মাসুদ প্রমূখ। পরে, শহীদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করে দোয়া হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি সৈয়দ আহমেদ।

  • রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের মানবতার দেয়াল উদ্বোধন

    রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের মানবতার দেয়াল উদ্বোধন

    রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের মানবতার দেয়াল উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রুবেল আহমেদ জনকল্যাণ পাঠাগারের মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে সংগঠনের পাশে ভোলাহাট সদর ইউনিয়নের ফুটানীবাজার মরিওম-হালেমা দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা মার্কেটের দেয়ালে এই মানবিক কাজের উদ্বোধন করা হয়। এসময় পাঠাগারের প্রতিষ্ঠাতা বি.এম রুবেল আহমেদ মানবতার দেয়ালটির কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তিনি জানান এই দেয়ালে অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল ও শীতার্তদের জন্য এই মানবতার দেয়াল স্থাপন করা হলো। যেকোনো মানুষ নিজের অব্যবহৃত ও অপ্রয়োজনীয় শীতের পোশাক এই দেয়ালে রাখতে পারবেন এবং যার যার প্রয়োজনে এই দেয়ালে রাখা পোশাক নিতে পারবে বলে জানান তিনি। প্রতিবছর এই মানবতার কাজটি অব্যাহত রাখা হবে বলে জানান অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা বি.এম রুবেল আহমেদ। তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা চান, যেন প্রতি বছর এই মানবিক কাজগুলো করতে পারেন।

  • চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

    চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

    চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মুন্সীর কাছ থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল তাঁর সাথে উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলে ছিলেন, নির্বাচনী আসন পরিচালক চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী সেক্রেটারী ইয়াহিয়া খালেদ, জেলা কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, নাচোল উপজেলার জামায়াতের আমির ও প্রভাষক ইয়াকুব আলী, গোমস্তাপুর উপজেলার জামায়াতের আমির ইমামুল হোদা, সেক্রেটারি শাহ আলম, রহনপুর পৌর জামায়াতের আমির মনিরুজ্জামান ডাবলু। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিক ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দোয়া করেন তিনি।

  • গোমস্তাপুরে কৃষি প্রণোদনার উদ্বোধন

    গোমস্তাপুরে কৃষি প্রণোদনার উদ্বোধন

    গোমস্তাপুরে কৃষি প্রণোদনার উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় গম বীজ ও অন্যান্য উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। চলতি মৌসুমে উপজেলার তিন ইউনিয়ন ও এক পৌরসভার ৭৫ জন কৃষকের মধ্যে গম ফসলের আবাদ ও উৎপাদনের লক্ষ্যে গম শস্যের এই প্রণোদনা দেওয়া হচ্ছে। পরে একই স্থানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। প্রধান অতিথি’র বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আছাবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, মিঠন দাসসহ উপকারভোগী কৃষকরা। উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ৩৫ জন, রাধানগর ইউনিয়নের ৩০ জন, রহনপুর ইউনিয়নের ৫ জন ও রহনপুর পৌরসভার ৫ জন উপকারভোগী কৃষককে গমবীজ শস্যের এ প্রণোদনা সহায়তা দেয়া হচ্ছে। এর মধ্যে প্রতিজন কৃষককে ২০ কেজি গম বীজ, ইউরিয়া ৩৫ কেজি, টিএসপি ২০ কেজি, এমওপি ১৮ কেজি, জিপসাম ১৭ কেজি, জিংক সালফেট ও বোরণ ১ কেজি করে, বীজ সংরক্ষণের ড্রাগ ৩ টি ও সাইনবোর্ড ১টি দেওয়া হয়েছে।

  • ভোলাহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

    ভোলাহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

    ভোলাহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গমের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৮ ডিসেম্বর ২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমে উপজেলা কৃষি অফিসের সামনে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়। সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ। স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী। তিনি বলেন, ভোলাহাট উপজেলায় ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য বীজ প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিজন কৃষক প্রতি বিঘার জন্য ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে গম উৎপাদন বৃদ্ধির জন্য ৫০ জন কৃষক/কৃষাণীদের মাঝে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হয়। উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আখতারুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন এলাকার কৃষকগণ।

  • গোমস্তাপুরে প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

    গোমস্তাপুরে প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

    গোমস্তাপুরে প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

    ‘দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ ও সম্মান দুই ই মেলে’ শ্লোগানে গোমস্তাপুর উপজেলায় জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভা কক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় আয়োজিত সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ গোমস্তাপুর আব্দুল বারিক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার পারভেজ, উপজেলা আনসার ভিডিপি অফিসার ফরহাদ আলম চৌধুরী, ব্রাক মাইগ্রেশন প্রকল্প কর্মকর্তা জাকির হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংক রহনপুর শাখা ম্যানেজারসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

  • জাকজমকপূর্ণ পরিবেশে ‘গোল্ডেন সান’ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

    জাকজমকপূর্ণ পরিবেশে ‘গোল্ডেন সান’ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

    বে-সরকারি ব্যবস্থাপনায় অনুষ্ঠিত নার্সারী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশ গ্রহণে অত্যন্ত জনপ্রিয় আয়োজন ‘গোল্ডেন সান’ বৃত্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০ হতে ১২টা পর্যন্ত কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় নগরীর ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৩৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গোল্ডেন সান বৃত্তি প্রদান কমিটির চেয়ারম্যান দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মোঃ লিয়াকত আলী, মহাসচিব রাজশাহী সিটি প্রেসক্লাব সভাপতি রফিকুল আলম, রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ ডঃ মোহাম্মদ ইলিয়াস উদ্দিন, কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজের সমাজ কর্ম বিভাগের প্রভাষক রোকসানা মমতাজ, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, বৃত্তি পরীক্ষা কমিটির পরিচালক (প্রশাসন) শামজিদা আলম, পরিচালক (পরীক্ষা) রাজিয়া সুলতানা, পরিচালক (অর্থ) সুমাইয়া পারভীন রাত্রী, অ্যাডভান্স মিলেনিয়াম স্কুলের পরিচালক হাসিনা বেগম, চাইল্ড কেয়ার মডেল স্কুলের পরিচালক মাইনুল ইসলাম রবি, ইংলিশ মিডিয়াম মাদ্রাসা ও স্কুলের পরিচালক মোঃ নাছির উদ্দীন, মোহনপুর এ.সান স্কুলের পরিচালক মোঃ আব্দুল কাদের, দূর্গাপুর আলহাজ মকবুল হোসেন ল্যাবরেটরি স্কুলের পরিচালক মোঃ শরিফুল ইসলাম ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মকছেদ আলী। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞান বিষয়ের প্রভাষক জেসমিন জামিল । প্রতিযোগিতামুলক এ বৃত্তি পরীক্ষার ফলাফল ৩১ ডিসেম্বর প্রকাশিত হবে এবং আগামী ৩ জানুয়ারি শনিবার বিকেল ৩টায় উপশহর মডেল মসজিদ মাঠে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদপত্র আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।

  • জাতীয় পার্টির আনিসুল ইসলামের হাটহাজারীর বাড়িতে আগুন

    জাতীয় পার্টির আনিসুল ইসলামের হাটহাজারীর বাড়িতে আগুন

    জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন এলাকায় একদল দুর্বৃত্ত তার বাড়িতে অগ্নিসংযোগ করে বলে জানিয়েছে পুলিশ। এসময় আনিসুল ইসলাম মাহমুদ বা পরিবারের সদস্যরা কেউ সেখানে ছিলেন না। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রাতে মোটরসাইকেল, হাইয়েস গাড়ি এবং হেঁটে কিছু মানুষ সাবেক মন্ত্রী আনিসুলের বাড়িতে আসে। এরপর তারা ভাংচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগ করে। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো তারেক আজিজ মিডিয়াকর্মীদের জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। স্থানীয় লোকজন বের হবার পর দুর্বৃত্তরা পালিয়ে গেছে। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার সুযোগে গত ৯ অগাস্ট ‘ঐক্য সম্মেলন’ করে আলাদা হয়ে যান আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদারসহ দলেন কয়েকজন জ্যেষ্ঠ নেতা। রওশনের অংশ থেকে বেরিয়ে কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলাও তাদের সঙ্গে যোগ দিয়েছেন। গত ৮ ডিসেম্বর আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি-জেপির নেতৃত্বে ২০ দলের সমন্বয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) নামের একটি জোটের আত্মপ্রকাশ হয়েছে। এ জোটের সভাপতির দায়িত্বে রয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ।

  • চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশীদ’র মনোনয়ন ফরম সংগ্রহ

    চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশীদ’র মনোনয়ন ফরম সংগ্রহ

    চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশীদ’র মনোনয়ন ফরম সংগ্রহ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের বিএনপির মনোনিত এমপি পদপ্রার্থী মো: হারুনুর রশীদ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শাহাদাত হোসেন মাসুদ এর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি মনোনিত প্রার্থী মো: হারুনুর রশীদ।

    এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফসহ বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। মনোনয়নপত্র সংগ্রহের সময় বিএনপির মনোনীত এই প্রার্থীর সাথে জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা আলহাজ্ব মোঃ সামশুল হক, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মতি,

    সাবেক কাউন্সিলর বিএনপি নেতা মোঃ সীনা, আব্দুল বারেক ও ময়দুল ইসলাম, বিএনপি নেতা মোঃ তাশেম আলীসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আসেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে মো. হারুনুর রশীদ হারুন নির্বাচনের পরিবেশ এবং দলীয় প্রস্তুতির বিষয়ে তাঁর আশাবাদ ব্যক্ত করেন।