Blog

  • নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দুটি নতুন বিভাগ খোলার অনুমোদন

    নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দুটি নতুন বিভাগ খোলার অনুমোদন

    নওগাঁ বিশ্ববিদ্যালয়ে দুটি নতুন বিভাগ খোলার অনুমোদন

    নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন হলো। বিশ্ববিদ্যালয়টির অধীনে দুটি অনুষদের আওতায় দুটি নতুন বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বুধবার (১০ ডিসেম্বর) জারি করা ইউজিসির এক অফিস আদেশে এই অনুমতি দেওয়া হয়। ইউজিসি সূত্রে জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে শর্তসাপেক্ষে আইন অনুষদের আওতায় “আইন বিভাগ” এবং বিজনেস স্টাডিজ অনুষদের আওতায় “অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (অওঝ) বিভাগ” চালুর অনুমতি দেওয়া হয়েছে। এতে নওগাঁবাসীর দীর্ঘদিনের উচ্চ শিক্ষা সম্প্রসারণের স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ অগ্রগতি ঘটল। ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মোঃ মহিবুল আহসান স্বাক্ষরিত অনুমোদনপত্রটি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে পাঠানো হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন বিভাগ চালুর কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাসানাত আলী অনুমোদনের খবরটি বিশ্ববিদ্যালয়ের জন্য ‘ঐতিহাসিক একটি মুহূর্ত’ বলে উল্লেখ করেন। তিনি বলেন,
    “নওগাঁ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই ছিল স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কার্যকর সুযোগ সৃষ্টি করা। আইন ও হিসাব বিজ্ঞান বিভাগ চালুর অনুমোদন তার বাস্তবায়নের পথ উন্মুক্ত করেছে। আমরা খুব দ্রুত পরবর্তী প্রশাসনিক ও একাডেমিক প্রক্রিয়া সম্পন্ন করে বিভাগ দুটির কার্যক্রম শুরু করব।” তিনি আরও বলেন, “নওগাঁ ও আশপাশ জেলার শিক্ষার্থীরা এখন রাজধানীতে না গিয়েও মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। এটি নওগাঁর সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।” নওগাঁর বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক অধ্যাপক আতাউল হক সিদ্দিকী বিষয়টিকে নওগাঁর শিক্ষাখাতে ‘বড় অর্জন’ হিসেবে দেখছেন। তিনি বলেন, “নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু থেকেই জেলার মানুষের প্রত্যাশা ছিল ধীরে ধীরে এখানে গুরুত্বপূর্ণ ও চাহিদাসম্পন্ন বিভাগ চালু হবে। আইন ও অওঝ বিভাগ চালুর অনুমোদন সেই প্রত্যাশাকে আরও শক্তিশালী করল। বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা নিজেদের এলাকায় থেকে পড়াশোনা করার সুযোগ পাবে।” তিনি আরও যোগ করেন,
    “সরকার ও ইউজিসির এই সিদ্ধান্ত নওগাঁ অঞ্চলের মানবসম্পদ উন্নয়নে বড় ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিস্তৃতি বাড়লে গবেষণার সুযোগও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।”
    নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। আইন ও হিসাব বিজ্ঞান বিভাগ যুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও ভবিষ্যৎ সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যেই এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কারিকুলাম প্রণয়ন, একাডেমিক কাউন্সিলের অনুমোদনসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত ভর্তি কার্যক্রম শুরু করা হবে।

  • চাঁপাইনবাবগঞ্জে বিএনপিকর্মীকে হত্যার ঘটনায় মামলা দায়ের

    চাঁপাইনবাবগঞ্জে বিএনপিকর্মীকে হত্যার ঘটনায় মামলা দায়ের

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি কর্মী নয়ন আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। বুধবার শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন তার পিতা আব্দুল করিম। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের শনাক্ত করতে কাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ওসি আরও বলেন, মামলায় অতর্কিত হামলা চালিয়ে নয়ন আলীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়াও নয়নদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ অভিযোগও করা হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে। গত সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার বাবুপুরে নয়ন আলীকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক যখম করে দুর্বৃত্তরা। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। নিহত নয়ন নয়ালাভাঙা ইউনিয়নের মোড়লটোলা গ্রামের আব্দুল করিমের ছেলে। পুলিশ জানিয়েছে, নিহত নয়নের বিরুদ্ধেও কমপক্ষে ৭টি মামলা রয়েছে। এরমধ্যে দুটি হত্যা মামলা। বাকী মামলাগুলো অস্ত্র ও বিস্ফোরকসহ অন্যান্যা ধারায় মামলা দায়ের হয়।

  • গোমস্তাপুরে জামায়াতের বিশাল নির্বাচনী গণমিছিল ও সমাবেশ

    গোমস্তাপুরে জামায়াতের বিশাল নির্বাচনী গণমিছিল ও সমাবেশ

    গোমস্তাপুরে জামায়াতের বিশাল নির্বাচনী গণমিছিল ও সমাবেশ

    জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার উদ্যোগে এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ চত্বর থেকে এ মিছিলটি বের হয়ে রহনপুর পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে রহনপুর রেল স্টেশন চত্বরে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিসের সেরা সদস্য, জেলা জামায়াতের নায়েবে আমীর ডক্টর মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিশাল সদস্য ও রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, উপজেলা আমির ইমামুল হুদা, রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলুসহ উপজেলা জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডক্টর মিজানুর রহমান,শিবিরের সাবেক জেলা সভাপতি শহিদুল ইসলাম সোহেল ও শিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি সালাউদ্দিন সোহাগ। সভাপতিত্ব করেন রহনপুর পৌর জামায়াতের আমির মনিরুজ্জামান ডাবলু।

  • গোবিন্দগঞ্জে অবৈধভাবে বীজ প্যাকেট ও বাজারজাত করায় এগ্রিকালচার কোম্পানীকে জরিমানা

    গোবিন্দগঞ্জে অবৈধভাবে বীজ প্যাকেট ও বাজারজাত করায় এগ্রিকালচার কোম্পানীকে জরিমানা

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলতি ইরি-বোরো মৌসুমের বিভিন্ন জাতের ধানের বীজ ও সরকারী প্রতিষ্ঠান বিএডিসির বীজ অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন কোম্পানীর মোড়কে প্যাকেটজাত ও বাজারজাত এর মাধ্যমে কৃষকদের প্রতারণার অপরাধে এগ্রিকালচার সীডস্ কোম্পানীর এর সত্বাধিকারী রায়হান আলীর ১ লক্ষ টাকা (এক লক্ষ) জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৯ ডিসেম্বর/২০২৫) বিকেল ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা বীজ প্রত্যায়ন অফিসের বহিরাংগন কর্মকর্তা ফিরোজ আহম্মেদ গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরান খাঁন যৌথভাবে থানা পুলিশের সহযোগীতায় উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চকমাকড়া গ্রামের খায়রুর বাশার নয়ন হাজীর চাতালে ও গোডাউনে অভিযান পরিচালনা করে। এসময় এগ্রিকালচার সীডস্ কোম্পানীর আড়ালে অধিক মুনাফা অর্জনের লক্ষে দেশের বিভিন্ন অঞ্চলের সুনামধন্য কোম্পানীর মোড়কে নিম্মমানের বীজ ও সরকারী প্রতিষ্টান বি এ ডি সি’র বীজ প্যাকেট করা ও বাজারজাত করে কৃষদের প্রতারনা করার অভিযোগে বীজ আইন ২০১৮ এর ধারা ৮ (১) এবং ১১ (ক) লঙ্ঘনে ও বিশেষ ক্ষমতা আইনে এগ্রিকালচার সীডস্ এর সত্বাধিকারী রায়হান আলীর ১ লক্ষ টাকা (এক লক্ষ) জরিমানা করেছে ভ্রাম্রমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরান খাঁন । এ সময় দেখা যায় এগ্রিকালচার সীডস্ ধাওয়াগীর, গুজিয়া, শিবগঞ্জ, বগুড়া- রেজিঃ নং-৫১৬৩৭ এর নামের আড়ালে মিজান সীড-মধুপুর, টাঙ্গাঈল, আর বি সীড-রুপসী বাংলা সীড কোং-টাঙ্গাঈল, সুবললতা-ঠাকুঁরগাওঁ সীড কোং-দিনাজপুর, সোনালী সীড-দিনাজপুর ও কৃষক বন্ধু বীজ-সিংড়া বাজার-নাটোরসহ প্রায় ১০/১২টি কোম্পানীর মোড়কে বীজ প্যাকেট ও বাজারজাত করে কৃষকদের প্রতারনার মাধ্যমে শুধু অধিক মুনাফা অর্জনই করেন নি, পাশাপাশি দেশের খাদ্য উৎপাদনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। গাবিন্দগঞ্জে কৃষকদের প্রতারনা করে অধিক মুনাফা অর্জনের লক্ষে অনেক বীজ কোম্পানী ও ব্যবসায়ী এমনি ভাবে তাদের ব্যবসা চালিয়া যা”েছ। এলাকার সচেতন কৃষকদের দাবী প্রতারনা কমাতে এমন অভিযান অব্যাহত থাকলে কৃষকগন ভাল বীজ পাবে।

  • নাটোর-৩ (সিংড়া) আসনে এনসিপির মনোনয়ন পেলেন জার্জিস কাদির বাবু

    নাটোর-৩ (সিংড়া) আসনে এনসিপির মনোনয়ন পেলেন জার্জিস কাদির বাবু

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন এনসিপির নাটোর জেলা সদস্য সচিব ও রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এসএম জার্জিস কাদির বাবু। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে নাটোর-৩ সিংড়া সহ ১২৫টি আসনে প্রার্থীতা ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচীব আখতার হোসেন।

  • মর্নেয়া উচ্চ বিদ্যালয়ে হাইপ্রেসার ও ডায়াবেটিস ক্যাম্প

    মর্নেয়া উচ্চ বিদ্যালয়ে হাইপ্রেসার ও ডায়াবেটিস ক্যাম্প

    গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের মর্নেয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ডা. ওয়াসিম-ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes  Screening Program (CBHDS) প্রকল্পের আওতায় ১০ ডিসেম্বর বুধবার ২০২৫ রংপুর জেলার গংগাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের মর্নেয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান শিক্ষক জনাব আব্দুল মুত্তালিব মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারি প্রধান শিক্ষক মমতাজুর রহমান, সহকারি শিক্ষক আব্দুর রাজ্জাক, হারাগাছ সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ সুদেব চন্দ্র রায়, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, মসজিদের ইমাম সহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৩৬ সদস্যের মেডিকেল টিম এর মাধ্যমে জনসাধারণকে ডায়াবেটিস, রক্তচাপ, বি এম আই চেকআপ করা হয় তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক কতৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনশেষে ৩ শতাধিক রোগী ক্যাম্প থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধান করেন ডা. ওয়াছিম-ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, সহকারী প্রকল্প ব্যাবস্থাপক আসাদুজ্জামান হিরন, সমন্বয়কারী জাহিদ হাসান সাকিব। অত্র ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুরের মেডিকেল টিমটি উক্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রদান করেন। সেবা গ্রহীতাগণ মহৎ এ উদ্যোগকে প্রশংসা করেন এবং নিয়মিত এ ধরনের আয়োজন এর প্রত্যাশা ব্যক্ত করেন।

  • সিংড়ায় বিএনপির মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ আনু’র গণসংযোগ

    সিংড়ায় বিএনপির মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ আনু’র গণসংযোগ

    নাটোর-৩, সিংড়া আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ধানের শীষের এমপি পদ প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর গণসংযোগ হয়েছে। ৮ ডিসেম্বর বিকালে উপজেলার ডাহিয়া বাজারে তিনি গণসংযোগ করেন। এর আগে একই ইউনিয়নের পারিল গ্রামে বিএনপি নেতা মরহুম হযরত আলীর কুলখানি অনুষ্ঠানে অংশ নেন অধ্যক্ষ আনু। কুলখানি অনুষ্ঠানে উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে ধানের শীষের ভোট চান তিনি। ডাহিয়া বাজারে গণসংযোগকালে অধ্যক্ষ আনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা তারেক রহমান আমাকে ধানের শীষে মনোনয়ন দিয়েছেন। আমি নেতা কর্মীদের নিয়ে ধানের শীষে ভোট চাইছি। দোয়া চাইছি। একটি নিরাপদ ও শান্তির সিংড়া গড়ে তোলার জন্য ধানের শীষে ভোট দেবেন।আমি আপনাদের নিয়ে শান্তির ও নিরাপদ সিংড়া গড়ে তুলবো ইনশাআল্লাহ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচীব ও ২নং ডাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক প্রমূখ।

  • ড. মিজানুর রহমান আজহারির ‘হাসানাহ ফাউন্ডেশন’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

    ড. মিজানুর রহমান আজহারির ‘হাসানাহ ফাউন্ডেশন’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

    সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ড. মিজানুর রহমান আজহারি প্রতিষ্ঠিত হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৬ ডিসেম্বর বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলাধীন প্রত্যন্ত ৬ টি গ্রামে শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন হয়েছে।
    এতে দশটি শিক্ষা প্রতিষ্ঠানের (আটটি স্কুল ও দুইটি মাদ্রাসা) দুইশত ত্রিশ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে এক বছরের প্রয়োজনীয় সব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য আলেমে দ্বীন ও বিশিষ্ট দা’য়ী মুফতি সাইফুল ইসলাম (হাফি.), খতিব, মসজিদ উত তাকওয়া সোসাইটি, ধানমন্ডি, ঢাকা। এছাড়াও খুলনা বিভাগীয় ডেপুটি সিভিল সার্জন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। উপজেলার তেলিগাতি, হেরমা বাজার, কুমারিয়াজোলা, মিস্ত্রীডাঙ্গা, দেবরাজ, মাদারদিয়া গ্রামের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে এসকল শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। দেশব্যাপী এই ধরণের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশা ব্যক্ত করেন ফাউন্ডেশনের দায়িত্বশীল কর্মকর্তারা। প্রত্যেক শিক্ষার্থী শিক্ষা উপকরণ হিসেবে উপহার পেয়েছেন-স্কুল ব্যাগ-১টি, কলম, পেন্সিল ও ইরেজার-১ ডজন, বড় নোট খাতা-৪টি, জ্যামিতি বক্স-১টি, পেন বক্স-১টি, দৈনন্দিন দুআ সম্বলিত ফ্ল্যাশ কার্ড-১ বক্স এবং ইসলামি বই (ছোটদের নবি-রাসূল সিরিজ)। এর আগে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শোলাগাড়ি গ্রামের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘হাসানাহ ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক বছরের শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। Empowering The Ummah Through Education’ এই স্লোগানকে ধারণ করে, ঐশী শিক্ষার আলোয় উদ্ভাসিত একটি সোনালী সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে ফাউন্ডেশনটি।

  • বাগাতিপাড়ায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ

    বাগাতিপাড়ায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ

    বাগাতিপাড়ায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ

    নাটোরের বাগাতিপাড়ায় মৌসুমী খাতুন (৩২) নামের এক প্রতিবন্ধী নারীকে এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছা গ্রামের গাঁওপাড়া বিলে এ ঘটনা ঘটে। আহত প্রতিবন্ধী নারী মালিগাছা গ্রামের মৃত জামাল সরকারের মেয়ে। এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে আহত ওই নারীর ভাই মাহাবুর ইসলাম উপজেলা প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মৌসুমী খাতুনের বড় ভাই মাহাবুর ইসলামের সঙ্গে ওইদিন সকালে স্থানীয় জাহিদুল হাসান পাপ্পির কথাকাটাকাটি হয়। কিছুক্ষণ পরে পাপ্পি ওই গ্রামের মো. রাজার ছেলে নয়ন আলীকে নিয়ে মাহাবুরকে মারধর করে এবং তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে।

    এসময় মাহাবুরের বোন মৌসুমী খাতুন বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর করে ফেলে রেখে চলে যায় ওই দুই যুবক। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রতিবন্ধী মৌসুমীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার ভাই। সংবাদ সম্মেলনে মৌসুমীর ভাই মাহাবুর ইসলাম বলেন, ‘এ ঘটনার পর আমরা থানায় মামলা করতে গেলে পুলিশ আমাদের মামলা গ্রহণ করেনি।’ অন্যদিকে, মুঠোফোনে এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে কোনো কথা না বলে ফোনটি কেটে দেন অভিযুক্ত নয়ন আলী। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম বলেন, প্রতিবন্ধী নারীকে নির্যাতনের বিষয়টি শুনেছি। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ও শিবগঞ্জ মুক্ত দিবস আগামীকাল

    চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ও শিবগঞ্জ মুক্ত দিবস আগামীকাল

    চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ও শিবগঞ্জ মুক্ত দিবস আগামীকাল

     

    আগামীকাল ১১ ডিসেম্বর, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ও শিবগঞ্জ মুক্ত দিবস। এ দিনে ৭ নম্বর সেক্টরের সহ-অধিনায়ক বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের নেতৃত্বে কয়েকটি ইউনিয়নের বিভিন্ন ক্যাম্প থেকে বীরমুক্তিযোদ্ধারা প্রাণপন যুদ্ধ করে পাক সেনাদের বিতারিত করেন এবং গোমস্তাপুর উপজেলার রহনপুর ও শিবগঞ্জকে মুক্ত করেন।

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নৈসর্গিক ও প্রাণবন্ত জনপদ রহনপুর। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর এই জনপদে সূর্য ওঠেনি শুধু আলোর বার্তা নিয়ে-এটি এসেছিল স্বাধীনতার বিজয়গাথা ছড়িয়ে দিতে। তাই এই দিনটি রহনপুরবাসীর কাছে একই সঙ্গে গৌরবের, আবেগের এবং বীরত্বগাথায় গড়া এক ইতিহাস। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও ইতিহাসবিদদের বর্ণনায় জানা যায়, ১৯৭১ সালের ১১ ডিসেম্বর সকাল। রাতভর সাহসী মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছিল গোমস্তাপুর সদরঘেঁষা এলাকায়। এর আগের দিন, ১০ ডিসেম্বর, মুক্তিযোদ্ধারা প্রবেশ করেন রহনপুরে। তখন পাক বাহিনীর আতঙ্কে পুরো জনপদ নিস্তব্ধ। কিন্তু মুক্তিকামী মানুষের অদম্য স্পৃহা ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ অভিযানে রাত যতই গভীর হচ্ছিল, ততই পাক বাহিনীর মনোবল ভেঙে পড়ছিল। অবশেষে রহনপুর আহমেদিয়া বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ে গড়ে ওঠা মিনি ক্যান্টনমেন্ট ত্যাগ করে পাক সেনারা রেলস্টেশন দিয়ে পালিয়ে যায়। আর সেই মুহূর্ত থেকেই নিশ্চিত হয়ে ওঠে-রহনপুর শত্রুমুক্ত। ১১ ডিসেম্বরের প্রভাত। খবর ছড়িয়ে পড়েছে-“রহনপুর হানাদারমুক্ত!” মানুষ ছুটে আসে ঘর থেকে, উঠানে, দোকান থেকে-হাজারো নারী-পুরুষ একসঙ্গে মিলিত হয় রাস্তায়। তাদের হাতে লাল-সবুজের পতাকা, মুখে উত্তাল স্লোগান-“জয় বাংলা!” “আমার দেশ, তোমার দেশ-বাংলাদেশ, বাংলাদেশ!” সেই দিনের উচ্ছ্বাসে রহনপুর যেন নতুন করে জন্ম নিয়েছিল। মুক্তিযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষও দাঁড়িয়েছিল স্বাধীনতার বিজয়মিছিলের অগ্রভাগে। আকাশ-বাতাস কেঁপে উঠেছিল দেশপ্রেমে, সাহসে ও অশ্রুসিক্ত গর্বে। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোস্তফা কামাল স্মৃতি রোমন্থন করে বলেন-“এই দিনটিই আমাদের মুক্তির দিন। হানাদারদের পতন দেখেছিলাম। আর স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের সে দৃশ্য আজও চোখে ভাসে।” রহনপুর মুক্ত হওয়ার পর মুক্তিযোদ্ধারা সেখান থেকে নাচোল মুক্ত করে অগ্রসর হন জেলা সদর চাঁপাইনবাবগঞ্জের দিকে। একের পর এক জনপদে স্বাধীনতার আলো ছড়িয়ে পড়ে বিজয়ের মিছিল নিয়ে। ১৯৭১-এর সেই জয়ের দিনটি এখনো রহনপুরবাসীর কাছে শুধু স্মৃতি নয়-এটি তাদের চেতনার ঠিকানা, অস্তিত্বের গর্ব। প্রতিবছর ১১ ডিসেম্বর নানা আয়োজনে পালন করা হয় “রহনপুর মুক্ত দিবস”।
    অপরদিকে, শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর ইউপির মুক্তিযোদ্ধারা ছয় নভেম্বর পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে পরাস্থ করে কানসাট অভিমুখে অগ্রসর হতে থাকে। এদিকে ৩০ নভেম্বর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর বালিয়াদিঘী- সোনামসজিদ অঞ্চলের মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে ধোবড়া এলাকায় পাক সেনা অবস্থানে আক্রমন চালান। ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিলে ধোবড়া এলাকায় মুক্তি বাহিনী পাকসেনাদের পরাস্থ করে সেখানে মুক্তিযোদ্ধারা ডিফেন্স বসায়। ঐ সময় ২০/২৫জন পাকসৈন্য মারা যায়। ৮ ডিসেম্বর বিনোদপুর উচ্চ বিদ্যালয়ে পাক বাহিনী বিনোদপুর ও মনাকষা এলাকার শতাধিক নিরীহ গ্রাম বাসিকে ঘরে আটকে আগুনে পুড়িয়ে এবং ৫০/৫৫ জন শিক্ষিত ব্যক্তিদের দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করে। এ খবর পেয়ে মনাকষা এলাকায় মুক্তিবাহিনী ত্রিমুখী ভাবে আক্রমন করে সম্মুখ যুদ্ধে মিলিত হয়। ৬/৭ জন পাক সেনাকে নিহত করার পর শিবগঞ্জ অভিমুখে অগ্রসর হতে থাকে। একই ভাবে চককীর্তি ধাইনগর সহ আরও বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধাদের দলগুলো শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে এসে মিলিত হয়। পাক বাহিনীকে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে তাড়িয়ে দেয়। বিকেল ৩.৩০ মিনিটের দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর পৌছা মাত্রই বর্তমান উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শিবগঞ্জকে মুক্ত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়। দিবসটি উপলক্ষে রহনপুর ও শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচী পালন করা হয় প্রতি বছরই।