Blog

  • চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ও শিবগঞ্জ মুক্ত দিবস আজ

    চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ও শিবগঞ্জ মুক্ত দিবস আজ

    চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ও শিবগঞ্জ মুক্ত দিবস আজ

    আজ ১১ ডিসেম্বর, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ও শিবগঞ্জ মুক্ত দিবস। এ দিনে ৭ নম্বর সেক্টরের সহ-অধিনায়ক বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের নেতৃত্বে কয়েকটি ইউনিয়নের বিভিন্ন ক্যাম্প থেকে বীরমুক্তিযোদ্ধারা প্রাণপন যুদ্ধ করে পাক সেনাদের বিতারিত করেন এবং গোমস্তাপুর উপজেলার রহনপুর ও শিবগঞ্জকে মুক্ত করেন। ১১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এ শহর হানাদার মুক্ত হয়। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান জানান, দিবসটি উপলক্ষ্যে রহনপুর পৌরসভা এক বিশেষ কর্মসূচীর গ্রহণ করেছে। এ দিনের স্মৃতিচারণ করতে গিয়ে মুক্তিযোদ্ধা তাহির আলী মন্টু জানান, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এ এলাকা ৭ নং সেক্টরের অধীন ছিল। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর খুব সকালে লেফটেনেন্ট রফিকের নেতৃত্বে প্রায় ৩০/৩৫ জনের মুক্তিযোদ্ধাদের একটি দল বাঙ্গাবাড়ী থেকে রহনপুর অভিমুখে রওনা হয়। পথে আলিনগর এলাকার মুক্তিযোদ্ধারাও তাদের সাথে যোগ দেন। এ ছাড়া মহানন্দা নদী পেরিয়ে বোয়ালিয়া এলাকার মুক্তিযোদ্ধারা রহনপুরে প্রবেশ করে।

    মুক্তিযোদ্ধারা রহনপুরে প্রবেশের আগেই ভোরে পাকসেনারা রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয়ে গড়ে তোলা ক্যাম্প গুটিয়ে ট্রেনে পালিয়ে যায়, শহর মুক্ত হয় রহনপুর। পরে মুক্তিযোদ্ধারা নাচোল-আমনুরা হয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে রওনা হয় এলাকাগুলো মুক্ত করতে। অপরদিকে, শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর ইউপির আবুল খায়ের বিশ্বাসের বাড়ী থেকে মুক্তিযোদ্ধারা ছয় নভেম্বর পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে পরাস্থ করে কানসাট অভিমুখে অগ্রসর হতে থাকে। এদিকে ৩০ নভেম্বর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর বালিয়াদিঘী- সোনামসজিদ অঞ্চলের মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে ধোবড়া এলাকায় পাক সেনা অবস্থানে আক্রমন চালান। ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিলে ধোবড়া এলাকায় মুক্তি বাহিনী পাকসেনাদের পরাস্থ করে সেখানে মুক্তিযোদ্ধারা ডিফেন্স বসায়। ঐ সময় ২০/২৫জন পাকসৈন্য মারা যায়। ৮ ডিসেম্বর বিনোদপুর উচ্চ বিদ্যালয়ে পাক বাহিনী বিনোদপুর ও মনাকষা এলাকার শতাধিক নিরীহ গ্রাম বাসিকে ঘরে আটকে আগুনে পুড়িয়ে এবং ৫০/৫৫ জন শিক্ষিত ব্যক্তিদের দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করে। এ খবর পেয়ে বীর মুক্তিযোদ্ধা সাবেক এম.পি শাহজাহান আলী ও আমানুল্লাহ বিশ্বাসের বাহিনী এবং মনাকষা এলাকায় মইনউদ্দিন আহম্মেদ মন্টু ডাক্তারের মুক্তিবাহিনী ত্রিমুখী ভাবে আক্রমন করে সম্মুখ যুদ্ধে মিলিত হয়। ৬/৭ জন পাক সেনাকে নিহত করার পর শিবগঞ্জ অভিমুখে অগ্রসর হতে থাকে। একই ভাবে চককীর্তি ধাইনগর সহ আরও বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধাদের দলগুলো শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে এসে মিলিত হয়। পাক বাহিনীকে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে তাড়িয়ে দেয়। বিকেল ৩.৩০ মিনিটের দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর পৌছা মাত্রই বর্তমান উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শিবগঞ্জকে মুক্ত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়। দিবসটি উপলক্ষে রহনপুর ও শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচী পালন করা হয় প্রতি বছরই।

  • চাঁপাইনবাবগঞ্জে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব ও অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব ও অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব ও অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন

    বিশ্ব মানবিক মর্যাদা দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে বুধবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মমানববন্ধন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)। জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিতে এ মানববন্ধন আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নেন সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
    আমাদের সংগ্রাম, আমাদের মর্যাদা, আমাদের মুক্তি” এই স্লোগান সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দলিত জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বৈষম্য, বঞ্চনা ও সামাজিক অসুরক্ষার মধ্যে বসবাস করে আসছে। তাদের যথাযথ রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে দেশের মূলধারার উন্নয়নে তারা সম্পৃক্ত হতে পারেন না।

    মানববন্ধনে আট দফা দাবি উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য দূর করতে জাতীয় সংসদে উত্থাপিত বৈষম্যবিরোধী বিল-২০২২ অবিলম্বে পাশ করা, জাতীয় সংসদের সাধারণ ও সংরক্ষিত আসনে দলিতদের সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, জাতীয় বাজেটে ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র আওতায় পৃথক বরাদ্দ বাড়ানো এবং নগর ও গ্রামে দলিত জনগোষ্ঠীর জন্য আবাসন ও ভূমির অধিকার নিশ্চিত করা।
    এ ছাড়া পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সুরক্ষা উপকরণ সরবরাহ, সব শিক্ষা প্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ভর্তি কোটা প্রবর্তন, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা চালু এবং ঝরে পড়া রোধে বিশেষ উপবৃত্তি বৃদ্ধি করার দাবিও জানানো হয়।

    মানববন্ধনে বক্তারা বলেন, দলিত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। তাদের বঞ্চনা দূর করা শুধু মানবিক দায়িত্বই নয়, দেশের সামগ্রিক উন্নয়নেও এর গুরুত্ব অপরিসীম।
    মানববন্ধনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন-বিডিইআরএম চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ব্রজনাথ ঠাকুর, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, উপদেষ্টা সাজেমান হক মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • নওগাঁয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

    নওগাঁয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

    নওগাঁয় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন বিএইচআরসি নওগাঁ জেলা কমিটি এ উপলক্ষে আলোচনাসভা, সন্মাননা স্মারক প্রদান এবং নৃত্যানুষ্ঠানের আয়োজন করে।
    বুধবার সকাল সাড়ে ৮টায় মুক্তির মোড়স্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ চত্বরে জাতীয় পতকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সভাপতি এ্যাড. সালাহউদ্দিন মিন্টু জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক চন্দন কুমার দেব সাংগঠনিক পতাকা উত্তোলন করেন।
    এ্যাড. সালাহউদ্দিন মিন্টু’র সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আলোচনা করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, তেতুলিয়া বিএমসি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন, বিএইচআরসি নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক চন্দন কুমার দেব, নজরুল একাডেমির সভাপতি মুক্তিযোদ্ধা এ এস এম সিরাজুল ইসলাম, নাট্যকার ও নাট্য শিল্পী এবিএম রফিকুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশন-এর টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন, একুশে পরিষদের নাইস পারভীনসহ অন্যান্যরা। পরে সখানে একটি সংক্ষিপ্ত নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।
    মানবাধিকার দিবস উপলক্ষে বেলা ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ সংলগ্ন প্রধান সড়কে মানব বন্ধন কর্মসূচি পালন করে ডাসকো ফাউন্ডেন। মানব বন্ধন কর্মসূচি’তে সভাপতিত্ব করেন ডাসকো ফাউন্ডেশনের নওগাঁয় কর্মরত টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন। বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

  • নাচোল সাংবাদিক কল্যাণ তহবিলের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

    নাচোল সাংবাদিক কল্যাণ তহবিলের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

    নাচোল সাংবাদিক কল্যাণ তহবিলের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বৃহৎ সাংবাদিক সংগঠন সাংবাদিক কল্যাণ তহবিল(নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার সময় নাচোল ড্রিম থ্রি ক্যাফেতে এ সভা অনুষ্ঠিত হয়। তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল রেজা।

    সভায় আগামীর কর্মসূচি, বার্ষিক সভা ও বার্ষিক বনভোজনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক শাকিল রেজা জানান, সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষা করতে সবাই মিলে সংগঠনের নিয়মনীতি মেনে এগিয়ে যেতে হবে। সভাপতির বক্তব্যে আসাদুল্লাহ আহমেদ জানান, কোনভাবেই সংগঠনের ঐক্য বিনষ্ট করা যাবেনা।

    সবাই মিলে এ সংগঠনটিকে জেলার সাংবাদিকদের আস্থার জায়গায় পরিণত করতে সংগঠনের সকলকে আহবান জানান। এ সময় সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মানিক, সহ-সভাপতি রুবেল আহম্মেদ, অর্থ সম্পাদক তাজামুল হক আরাফাত, সহ-সাধারণ সম্পাদক কায়সার আহমেদ, সফিকুল ইসিলাম, নির্বাহী সদস্য সুমন, ইসমাইল বক্তব্য ও গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মানিক। সভা শেষে নাচোলের প্রবীণ সাংবাদিক অসুস্থ তোসিকুল ইসলামকে দেখতে যান সংগঠনের সদস্যবৃন্দ।

  • নাচোলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

    নাচোলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

    নাচোলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

     

     চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্থানীয় সাংবাদিকদের সাথে থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ আছলাম আলী’র মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ওসির নিজ কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

    মতবিনিময়কালে সাংবাদিকদের পরামর্শকে বিবেচনায় রেখে একসাথে নাচোল থানাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। থানাকে জুয়া ও মাদকমুক্ত এমনকি দালালের উৎপাত বন্ধ রাখার আশ্বাস দেন ওসি আছলাম আলী। তিনি আরও বলেন, নাচোল থানা হবে সকল মানুষের জন্য সমান অধিকারের জায়গা। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু দ্বায়িত্ব পালন,

    চোরাকারবারী, ছিনতাই, ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং, বাসস্ট্যান্ডে জানজোট মুক্তসহ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে সঠিকভাবে কাজ করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় ওসি(তদন্ত) নূরুল সৈকতসহ নাচোলের বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

  • পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতা র‌্যালি ও সভা

    পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতা র‌্যালি ও সভা

    পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতা র‌্যালি ও সভা

     

    “আমাদের বিদ্যালয় আমাদের গর্ব, যেখানে শুরু এগিয়ে যাওয়ার পর্ব”-এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বুধবার সকালে অভিভাবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
    সভায় জানানো হয়- ৬ বছর বয়সী শিশুদের প্রথম শ্রেণিতে এবং ৫ বছর বয়সী শিশুদের প্রাক-প্রাথমিক (শিশু) শ্রেণিতে ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ভর্তি করাতে হবে।
    শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে এ ভর্তিযজ্ঞকে সফল করার লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে।

    সচেতনতা সভায় উপস্থিত ছিলেন পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মারুফুল হক, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা।
    প্রধান শিক্ষক জানান, “শিক্ষাই জাতির মেরুদণ্ড-প্রতিটি শিশুকে বিদ্যালয়ে আনা এখনই সময়। সুস্থ, সুন্দর ও শিক্ষিত সমাজ গড়তে বিদ্যালয়ের দ্বার সবার জন্য উন্মুক্ত।”
    র‌্যালিতে অভিভাবক অংশ নিয়ে ভর্তির গুরুত্ব সম্পর্কে স্থানীয়দের মাঝে সচেতনতা ছড়িয়ে দেন। বিদ্যালয় চত্বরে শিশুদের হাসিমুখ আর অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

  • রহনপুরে র‌্যাবের আভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

    রহনপুরে র‌্যাবের আভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

    রহনপুরে র‌্যাবের আভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভায় র‌্যাব-৫, সিপিসি-১ এর পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মোঃ সেন্টু রহমান (৪৩) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় গোমস্তাপুর উপজেলার রহনপুরের হুজরাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
    র‌্যাব জানায়, খাজাবাবা ঢাকা কোচ বাস টার্মিনাল সংলগ্ন পুকুরপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেন্টুকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার দখল থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক সেন্টু রহমান নওগাঁ জেলার নিয়ামতপুর থানার পারুইল ইউনিয়নের গন্ধশাইল গ্রামের বাসিন্দা।
    প্রেসনোটের মাধ্যমে র‌্যাব-৫ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ দমনে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদকবিরোধী অভিযান জোরদার করে আসছে। তারই ধারাবাহিকতায় সোমবার দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় টহল ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়।
    অভিযানকারী দল নিশ্চিত তথ্যের ভিত্তিতে জানতে পারে-হুজরাপুর এলাকায় সক্রিয় মাদক কারবারিরা ইয়াবা ক্রয়-বিক্রয়ে লিপ্ত। মুহূর্তেই র‌্যাবের টহল দল সেখানে পৌঁছে অভিযান পরিচালনা করে। পরে আটক আসামি ও উদ্ধারকৃত আলামত গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়।
    র‌্যাব বলছে, “মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

  • বিশ্ব মানবাধিকার দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাপমাস এর মানববন্ধন ও বর্ণাঢ্য র‌্যালি

    বিশ্ব মানবাধিকার দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাপমাস এর মানববন্ধন ও বর্ণাঢ্য র‌্যালি

     

    জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির (জাপমাস) চেয়ারম্যান কবি, সাংবাদিক, প্রাবন্ধিক আতিক আজিজ বলেছেন, মানবাধিকারের সার্বজনীন ঘোষণা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশে মানবাধিকার মন্ত্রণালয় গঠন করার কোন বিকল্প নেই। দেশ ও জাতির উন্নতির জন্য, গণতন্ত্রকে অর্থবহ এবং মানবাধিকার বাস্তবায়নে মানবাধিকার মন্ত্রণালয় গঠন করতে হবে।
    ১০ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ ইং উদযাপন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাপমাস কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে আতিক আজিজ একথা বলেন।
    তিনি আরো বলেন, বর্তমান সরকার বিভিন্ন সেক্টরে উন্নয়ন করলেও যৌতুক, তালাক, এসিড নিক্ষেপ, শিশু নির্যাতন, পাচারসহ মানবাধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন ঘটনার করুনচিত্র আমরা মাঝে মাঝে গণমাধ্যম ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদে দেখতে পাই। বিশেষ করে মব তৈরী করে বিচার বহির্ভূত হত্যাকান্ডের ঘটনা অহরহ ঘটছে যা কখনো কোনক্রমেই কাম্য নয়। এদিকে নারীরা তার সহজাত মর্যাদা এবং অধিকার ভোগ করতে বিভিন্ন কারণে বাধাগ্রস্থ হচ্ছে। বঞ্চিত হচ্ছে ন্যায় বিচার থেকে। সুবিধা বঞ্চিত মানুষের মৌলিক অধিকার সুরক্ষা করতে হলে মানবাধিকার মন্ত্রণালয় গঠন করা সময়ের দাবী।
    মানবাধিকার মন্ত্রণালয় গঠন করার দাবীতে মানববন্ধনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জাপমাস এর ভাইস চেয়ারম্যান, সাংবাদিক এ কে এম নেজামউদ্দিন (শাহীন), সাংবাদিক কাজী গাউসুল হায়দার, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, মহাসচিব সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকত, শিক্ষা বিষয়ক পরিচালক শাহিদা আক্তার তন্নি, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এমএম কামাল, পরিচালক কবি ইয়াকুব কামাল, কবি শাহরুবা চৌধুরী, মানবাধিকার বিষয়ক সম্পাদক কুলসুম আক্তার, সহকারী মানবাধিকার সম্পাদক সুফিয়া বেগম, সমন্বয়কারী সাংবাদিক মো: সাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক ওমর ফারুক, নির্বাহী সদস্য জেসমিন চৌধুরী একা, বিথীকা হালদার প্রমুখ।
    মানববন্ধন শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

  • কালিয়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণঢ্য র‌্যালি ও আলোচনা সভা

    কালিয়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণঢ্য র‌্যালি ও আলোচনা সভা

    “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” প্রতিপাদ্য কে সামনে রেখে কালিয়ায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণঢ্য র‌্যালি ও আলোচনা সভা, অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত।
    ৯ ডিসেম্বর ( মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুন ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পিআইও কর্মকর্তা মোস্তফা কামাল,একাডেমী সুপারভাজার এম এম শারাফাত হোসেন, উপজেলা বনবিভাগের কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছালাম ফয়জুল করিম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মামুন বিশ্বাস, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের কালিয়া উপজেলা কমিটির সভাপতি মামুন মোল্যা, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, প্রেস ক্লাব কালিয়ার সভাপতি মো ফশিয়ার শেখ, সহ স্থানীয় সুধীজনরা অংশ নেন। এ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে চার জন অদম্য নারীদের সম্মাননা প্রদান প্রদান করা হয়। জয়ীতারা হলেন,অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী কুলসুর গ্রামের আসমা পারভীন, সফল জননী নারী মাউলী ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামের সেলিনা হাফিজ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী রামনগর গ্রামের লাভলী বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বৈদ্যপাটী গ্রামের রিতা রানী দাশ।

  • খালেদা জিয়ার সুস্থতায় কাঁদছে সারা দেশ-সিংড়ায় দোয়া অনুষ্ঠানে অধ্যক্ষ আনু

    খালেদা জিয়ার সুস্থতায় কাঁদছে সারা দেশ-সিংড়ায় দোয়া অনুষ্ঠানে অধ্যক্ষ আনু

    খালেদা জিয়ার সুস্থতায় কাঁদছে সারা দেশ-সিংড়ায় দোয়া অনুষ্ঠানে অধ্যক্ষ আনু

    নাটোর-৩, সিংড়া আসনে বিএনপির মনোনীত এমপি পদ প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, দেশনেত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দলমত নির্বিশেষে সারাদেশের সাধারণ মানুষ কাঁদছেন। সবাই চাইছেন গণতন্ত্রের মা দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের হাল ধরুক।
    মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে নাটোরের সিংড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    অধ্যক্ষ আনু বলেন, গত ১৬ বছর অনেক জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন তবু দেশ ছাড়েননি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশের জন্য দেশের মানুষের জন্য তাঁর এত মায়া।
    অধ্যক্ষ আনু বলেন, আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা দেশে প্রার্থীরা ঘোষণা করেছেন বিএনপি। সিংড়ায় আমাকে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের সাথে নিয়ে ধানের শীষকে বিজয়ী করতে চাই। ধানের শীষ আমার নয়, ধানের শীষ আপনার আমার আমাদের সবার প্রতীক। গণতন্ত্রের প্রতীক।

     পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য এডভোকেট মোঃ শামীম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও ডাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল,উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক,উপজেলা বিএনপির সদস্য ও ইটালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু,উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন,উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা,পৌর বিএনপির সদস্য ও পৌরসভার সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম,পৌর বিএনপির সদস্য আতিকুর রহমান লিটন,

    উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আলিম খাজা,পৌর বিএনপির সদস্য রেজাউল করিম বাবলু, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ শাহাদাত হোসেন মিন্টু, শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাঃসম্পাদক জয়নাল আবেদিন,কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাঃ সম্পাদক হায়দার রশিদ রিপন প্রমূখ।
    দোয়া ও মিলাদ পরিচালনা করেন, উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা মোঃ আসাদুল ইসলাম আসাদ।