Blog

  • নওগাঁর পত্নীতলায় ৪০বছর ধরে ভোগ দখল করে আসা অর্পিত সম্পত্তির মালিকানা দাবী

    নওগাঁর পত্নীতলায় ৪০বছর ধরে ভোগ দখল করে আসা অর্পিত সম্পত্তির মালিকানা দাবী

    নওগাঁর পত্নীতলায় ৪০বছর ধরে ভোগ দখল করে আসা অর্পিত সম্পত্তির মালিকানা দাবী

     

    নওগাঁর পত্নীতলা উপজেলায় সরকারী শর্ত মোতাবেক লীজ নিয়ে প্রায় ৪০ বছর ধরে ভোগ দখল করা সম্পত্তি হঠাৎ করে জনৈক ব্যক্তি মিথ্যা দলিলমুলে দথল করার পাঁয়তারায় মেতে উঠেছে। উক্ত সম্পত্তি নীচু,জলমগ্ন এবং কোন গাছ না থাকা সত্বেও দখল প্রচেষ্টার অংশ হিসেবে সেখান থেকে গাছ কাটার অভিযোগ এনে ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণ চেয়ে মিথ্যা মামলা করা হয়েছে ভোগদখলকৃত ব্যক্তির নিকট থেকে।
    ঘটনা অনুসন্ধানে জানা গেছে পত্নীবলা উপজেলার নজিপুর মৌজায় অবস্থিত নজিপুর সরকারী হাই স্কুলের পূর্ব পার্শ্বে মৌজা নম্বর ২১৭, আরএস খতিয়ান নম্বর ১১৯, দাগ নম্বও ১৭৬, এস এ খতিয়ান নম্বর দাগ নম্বও ১৬০ এবং সিএস খতিয়ান নম্বর ৫৬ দাগ নম্বর সিএস দাগ নম্বর ১৬০ মোতাবেক মোট ৬৬ শতক জমির রেকর্ডভুক্ত মালিক কামিনী সুন্দরী ঘোষ। তিনি ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর দেশ ত্যাগ করলে উক্ত সম্পত্তি অর্পিত সম্পত্তি হিসেবে সরকারের মালিকানায় চলে যায়। পরবর্তীতে ১৩৯০ সালে উক্ত সম্পত্তি সরকারী বিধি এবং শর্ত মোতাবেক নজিপুর পৌর এলাকার চাঁদপুর কাজিপাড়া নিবাসী মৃত কাজী আব্দুল আজিজের পুত্র কাজী আল মামুন লীজ গ্রহণ করেন। সেই থেকে তিনি উক্ত সম্পত্তির প্রকৃতি নিচু জলমগ্ন এবং ধানী। লীজ গ্রহণের পর ১৩৯০ থেকে ১৪৩১ পর্যন্ত প্রতি বছর লীজ মানি পরিশোধ করে চেক কেটেছেন এবং ভোগ দখল করে আসছেন। চলতি ১৪৩২ সালের জন্য লীজ মানি জমা দেয়ার জন্য ইউএনও বরাবল আবেদন করেন। কিন্তু রহস্যজনকভাবে তাঁর আবেদনটি গ্রহণ করা হয়নি। পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বরাবর আবেদন করলে ঐ অফিসের ভিপি শাখার সহকারী কমিশনার প্রশান্ত কুমার স্বাক্ষরিত স্মরক নম্বর ৩১.৪৩.৬৪০০.১০৬.১২.০০৬.২৪/৮৬৮ তারিখ ২৬-০১-২০২৫ মোবাবেক একটি পত্র উজেলার এসি ল্যান্ড বরাবর পাঠানো হয়েছে।

    এর মধ্যে শফিকুল আলম দিং নামের একটি গ্রুপ উক্ত সম্পত্তি নিজেদের দাবী করে প্রশাসনের উপর প্রভাব বিস্তার করে। ১৯৭১ সালে রেজিষ্ট্রি অফিসে আগ্রিসংযোগের কারনে সকল রেকর্ডপত্র ভস্মিভুত হয়ে গেছে। এই সৃুযোগে উক্ত শফিকুল ইসলামরা ভ’য়া দলিল প্রস্তুত করে উক্ত সম্পত্তির মালিকানা দাবী করে। এই দাবীকে প্রতিষ্ঠিত করতে উক্ত সম্পত্তির উপর বেশ কছিু বড় বড় গাছ ছিল এবং সেগুলো কাটা হয়েছে মর্মে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের শফিকুল ইসলাম। মামলা নম্বর জি আর কেস ৩০৮/২৫ তারিখ ৪-০৬-২০২৫ ইং। এইা মিথা মামলায় দাবী করা হয় যে উক্ত সম্পত্তির উপ থেকে ৫ লক্ষাধিক টাকার গাছ কাটা হয়েছে। অথচ সরিজমিন দেখা গেছে সেখানে কোনদিন কোন গাছ ছিলনা। তাদেরকে অযথা হয়রানী করা হচ্ছে। মামলার ভয়ে তারা আতঙ্কিত জীবন যাপন করছেন।
    এ ব্যাপারে পত্নীতলা থানার অফিসার্স ইনচার্জ শ্হা মোঃ এনায়েতুর রহমান বলেছেন এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। অনুসন্ধানে প্রকৃত তথ্য উদঘাটন করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। কাগজপত্র দেখে প্রকৃত মালিক সনাক্ত করে ভোগদখল তার হাতেই সমর্পন করা হবে।

  • যুবকের পকেট থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

    যুবকের পকেট থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

    যশোরে প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণের বার ও অলংকারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার দাইতলা ব্রিজের ওপর থেকে তাকে আটকের পর স্বর্ণগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে রয়েছে ৫১৫.৯ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার এবং চারটি স্বর্ণালংকার। এগুলোর বাজারমূল্য ৯৩ লাখ ৩৬ হাজার ৭৫৮ টাকা বলে জানিয়েছে বিজিবি। আটক শ্রী বিকাশ কুমার ঘোষ (৩৪) কুষ্টিয়ার মিরপুর উপজেলার উত্তর কাটদহ গ্রামের বিফল চন্দ্র ঘোষের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৭ ডিসেম্বর) ভোরে যশোর সদর উপজেলার দাইতলা এলাকায় অভিযান চালিয়ে বিকাশ কুমার ঘোষকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করলে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো তিনটি স্বর্ণের বার ও চারটি স্বর্ণালংকার পাওয়া যায়। যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিকাশ স্বীকার করেছেন যে তিনি ঢাকার তাঁতীবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোরে আসছিলেন। ঢাকা থেকে যশোর হয়ে ভারতের উদ্দেশে স্বর্ণগুলো পাচারের পরিকল্পনা ছিল তার। সাইফুল্লাহ সিদ্দিকী আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

  • সিংড়ায় নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

    সিংড়ায় নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

    সিংড়ায় নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

     

    নাটোরের সিংড়ায় নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
    শনিবার (৬ ডিসেম্বর) সন্ধায় উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রাম যুব সমাজের উদ্যোগে আয়েশ বাজারে মাসব্যাপী এ ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়।
    উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ।

    উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আকরাম হোসেন।
    সঞ্চালনা করেন নাজমুল হোসেন ও আরিফুল ইসলাম শিশির। এ সময় অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন, মোঃ আলা উদ্দিন আকন্দ, শেখ বাহা উদ্দিন, সাংবাদিক সৌরভ সোহরাব, আয়োজক কমিটির সভাপতি হানিফুর রহমান, কফিল উদ্দিন প্রমুখ।

  • গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় পা হারালেন গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা

    গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় পা হারালেন গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা

     

    জানা যায় ৬ ডিসেম্বর শনিবার বেলা ১.৫৫ ঘটিকার দিকে উপজেলার মাটিকাটা এলাকায় মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলে গুরুতর আহত হন গোদাগাড়ী উপজেলা সহকারি প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান আসিফ। তিনি বাড়ী থেকে উপজেলা অফিসে মোটরসাইকেল যোগে আসছিলেন এবং চাঁপাই থেকে রাজশাহীগামী মাইক্রোবাসটি আসিফকে স্বজোরো ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মুমূর্ষ অবস্থায় পড়ে থাকে। ঘটনা জানতে পেরে উপজেলার কয়েকজন স্টাফ সেখানে উপস্থিত হয়ে আসিফকে রাজশাহী মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করেন। গোদাগাড়ী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান ঘাতক মাইক্রোটি প্রেমতুলি পুলিশ ফাঁড়ি হেফাজতে আছে। এখনো কোন মামলা হয়নি। মামলা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • গোদাগাড়ীতে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

    গোদাগাড়ীতে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

    গোদাগাড়ীতে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

    ৬ ডিসেম্বর শনিবার সমাজ ও মানব কল্যাণ সংঘের উদ্যোগে শীতার্ত দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব, ডা মো: রমজান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন রাজশাহী আদর্শ শিক্ষক শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি এ্যাড. মো: সালাউদ্দীন বিশ্বাস, গোদাগাড়ী বণিক সমবায় সমিতি লি. এর সভাপতি মো. আসাদুজ্জামান মিলন, সেক্রেটারী শরিফুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মামুন অর রশিদ প্রমুখ।

  • নিতপুর সীমান্তে ভারতীয় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মালিক আটক

    নিতপুর সীমান্তে ভারতীয় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মালিক আটক

    নিতপুর সীমান্তে ভারতীয় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মালিক আটক

     

    নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) রোজ শনিবার ৬ ডিসেম্বর ২০২৫তারিখ আনুমানিক ৫.৩০ ঘটিকায় সিভিল সোর্স, এস আই পি ও আর আই বি সদস্যের তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির টহল কমান্ডার নং ৬২৫৫৯ হাবিলদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল বের হয়। বিওপির সীমান্ত মেন পিলার ২৩০/ ৫৩ আর হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্থান নিতপুর মাষ্টার পাড়া বাবরের আম বাগানের ভিতর হতে যার (জিআর নং- ৪৪২৬৯২ ম্যাপসিট নং ৭৮/সি/৮) অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী পালিয়ে যাওয়ার সময় ২ জনকে আটক করে। আটক কৃত আসামি ১। বাবুল আক্তার (৩১) পিতা মোঃ মুনসুর আলী গ্রামঃনিতপুর মাষ্টার পাড়া ২। শাওন আক্তার (২৮) পিতাঃ মোঃ মুনজুর হোসেন গ্রামঃ নিতপুর বাঙ্গাল পাড়া পোস্টঃ নিতপুর উভয়ের থানাঃপোরশা জেলাঃ নওগাঁ। আটক দুই জনের নিকট হতে ২০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেন যার সিজার মূল্য – (২০দ্ধ১৫০= ৩০০০/= ( তিন হাজার টাকা মাত্র) আটককৃত আসামি এবং মালামাল পোরশা থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • গাইবান্ধায় বেগম খালেদা জিয়ার আশু রোগামুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

    গাইবান্ধায় বেগম খালেদা জিয়ার আশু রোগামুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি এবং সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৯ টায় শহরের মাষ্টার পাড়া নির্মান শ্রমিক অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    এতে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্তী সাবেক এমপি ড. শামীশ কায়সার লিংকন। বিশিষ্ট ঠিকাদার লফিকুল ইসলাম,উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মজনু শেখ,সাধারণ সম্পাদক মোজাম্মেল হক,আবু তালেব,খালেক প্রধান,আহবায়ক রতনসহ কর্মী সমর্থক ও শ্রমিক নেতৃবৃন্দ এ দোয়া মাহফিলে আংশ নেয়।

  • মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে দুর্বৃত্তদের আগুন

    মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে দুর্বৃত্তদের আগুন

    রাজবাড়ীর পাংশার বাহাদুরপুরের তারাপুরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত একটি কবরস্থানে আগুন দেওয়ারঘটনা ঘটেছে। রোববার (৭ ডিসেম্বর) ভোর রাতে কোনো এক সময় কবরস্থানে আগুন দেই দুর্বৃত্তরা। এতে কবরস্থানের বাঁশের বেড়া পুড়ে গেছে। তারাপুর জামে মসজিদের মুয়াজ্জিন ও কবরস্থানের কেয়ারটেকার শহিদুল ইসলাম বলেন, ফজরের আজান দিতে যাওয়ার সময় কবরস্থানে আগুন দেখতে পাই। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয় লোকজন ও হেফজখানার শিক্ষার্থীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে বিদ্যুতের সংযোগ নেই। রাস্তা থেকে একটু ভেতরে কবরস্থান। ফলে নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এখানে আগুন দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। কবরস্থানের সেক্রেটারি শিক্ষক নুরুল আলম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে কমিটির পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে এবং প্রশাসনকে অবহিত করা হয়েছে। বাহাদুরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. সমশের আলী বলেন, ১৯৭১ সালে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। এখন আমাদের জন্য সংরক্ষিত কবরস্থানে এরকম আগুনের ঘটনা খুবই দুঃখজনক। ৭১ সালের পরাজিত শক্তিরাই এমন কাজ করেছে বলে ধারণা করছি। তদন্ত সাপেক্ষে এ ঘটনার সঠিক কারণ উদঘাটনসহ দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করছি। বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সজীব হোসেন বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসরকে জানানো হয়েছে। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত কবরস্থান পরিদর্শন করেছি। দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

  • অমানবিক পুশইনের বিরুদ্ধে মানবতার জয়-অন্তঃসত্ত্বা নারী সোনালী নিজ দেশের পথে

    অমানবিক পুশইনের বিরুদ্ধে মানবতার জয়-অন্তঃসত্ত্বা নারী সোনালী নিজ দেশের পথে

    অমানবিক পুশইনের বিরুদ্ধে মানবতার জয়-অন্তঃসত্ত্বা নারী সোনালী নিজ দেশের পথে

    ভারতীয় হাইকমিশনের অনুরোধ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ও মানবিক বিবেচনা-এই তিন স্তম্ভকে সামনে রেখে অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে পর্যন্ত বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে ‘পুশইন’ নামের অমানবিক আচরণের বিরুদ্ধে এবার মানবতারই জয় ঘটাল বিজিবি। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাত টায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ওঈচ এলাকায় আনুষ্ঠানিক পতাকা বৈঠকে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন এবং তার ৮ বছরের সন্তান সাব্বির শেখকে সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে বিএসএফের নিকট হস্তান্তর করেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া, চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার এ, এন, এম ওয়াসিম ফিরোজ সহ অন্যান্যরা। ভারতের পশ্চিমবঙ্গের দর্জিপাড়া পাইকড় এলাকার বাসিন্দা সোনালী খাতুন এ সময়ে আনন্দে কেঁদে ফেলেন। তিনি ও তার সন্তান চান তার সাথে থাকা সবাই তার সাথে বাড়ি ফিরুক।ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।
    “বিএসএফের পুশইন-মানবাধিকার ও সীমান্ত চুক্তির স্পষ্ট লঙ্ঘন” হস্তান্তর শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন- “বিএসএফের এই অমানবিক পুশইন কার্যক্রম আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনার চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। দীর্ঘদিন ধরে এই আচরণ সীমান্তবর্তী এলাকায় মানবিক সংকট তৈরি করছে।”তিনি আরও বলেন-“বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি মানবিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করেছে—বিশেষত অন্তঃসত্ত্বা নারী ও শিশুর নিরাপত্তা ও চিকিৎসাগত ঝুঁকি বিবেচনায়।”সীমান্তে মানবতার দৃষ্টান্ত স্থাপন বিজিবির পক্ষ থেকে জানানো হয় -অন্তঃসত্ত্বা নারী ও শিশুকে পুশইন করার মতো নিষ্ঠুর আচরণের বিপরীতে, বাংলাদেশ আবারও মানবতা, ন্যায় ও প্রতিবেশীসুলভ সম্পর্কের শ্রদ্ধাকে সামনে রেখেছে।বিজিবির প্রত্যাশা-“বিএসএফ ভবিষ্যতে এ ধরনের অমানবিক ও আন্তর্জাতিক আইন-বিরোধী পুশইন বন্ধ করবে এবং সীমান্তকে শান্তিপূর্ণ, মানবিক ও আইনসম্মত রাখতে সহযোগিতা করবে।”
    প্রসঙ্গত, ২০ জুন দিল্লীতে তাদের জোরপূর্বক গ্রেফতার এবং ২৬ জুন বাংলাদেশের কুঁড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন করে। কিছুদিন কুড়িগ্রাম ও ঢাকায় অবস্থানের পর তারা চাঁপাইনবাবগঞ্জে আসেন এই ছয় ভারতীয় নাগরিক। পরে গোয়েন্দা তথ্যে ভিত্তিতে ২০ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আলীনগর ভূতপুকুরের একটি বাড়ী থেকে তাদের আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে ওই ছয়জনের মধ্যে দুইজন কোলের শিশু হওয়ার মামলায় তাদের আসামী করা হয়নি।বর্তমানে সোনালী এবং তার অন্যান্য সদস্যরা আদালতের মাধ্যমে জামিনে মুক্ত রয়েছেন এবং মামলা পরবর্তী হাজিরা আগামী ২৩ ডিসেম্বর।

  • রায়গঞ্জ থানায় ট্রাক-তেল আটক- আদর্শ ব্রাদার্স ভান্ডারের সংবাদ সম্মেলন

    রায়গঞ্জ থানায় ট্রাক-তেল আটক- আদর্শ ব্রাদার্স ভান্ডারের সংবাদ সম্মেলন

    রায়গঞ্জ থানায় ট্রাক-তেল আটক- আদর্শ ব্রাদার্স ভান্ডারের সংবাদ সম্মেলন

     

    চাঁপাইনবাবগঞ্জের স্বনামধন্য প্রতিষ্ঠান আদর্শ ব্রাদার্স ভান্ডার ও সংশ্লিষ্ট গ্রুপ অব কোম্পানির মালিকানাধীন পাম ওয়েলবাহী ট্রাক আটক নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং আদর্শ গ্রুপ এর এম.ডি আলহাজ্ব মোঃ সাদিকুল ইসলাম বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মিডিয়ার সামনে অভিযোগ তুলে ধরেছে।
    গত ২১ নভেম্বর ২০২৫, আদর্শ ব্রাদার্স ভান্ডারের নিজস্ব পরিবহন ট্রাক ঢাকা মেট্রো-ট-১৮-৮৮২৮ রূপগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে ১৩,৯৫০ কেজি (৭৫ ড্রাম) পাম ওয়েল, যার বাজারমূল্য ২৩,২১,২৫০ টাকা, নিয়ে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়।
    কিন্তু ওই রাত থেকেই ট্রাকটির অবস্থান মিলছিল না। পরদিন ২২ নভেম্বর সকালে প্রতিষ্ঠানের কর্মচারী ৯৯৯-এ কল করে জানতে পারেন, ট্রাকটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা পুলিশ আটক করেছে। পরে ট্রান্সপোর্ট ম্যানেজার ওয়াজেদ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা থানায় গিয়ে ট্রাকটি আটক অবস্থায় দেখতে পান।
    প্রতিষ্ঠানের দাবি-জিপিএস ট্র্যাকার, টোল প্লাজার ভিডিও ফুটেজসহ সব প্রমাণ দেখিয়েও ওসি কে.এম. মাসুদ রানা এবং এসআই ফিরোজ ট্রাক ফেরত দেননি। নতুন করে জানানো হয়-আদালতের মাধ্যমে জিম্মায় নিতে হবে। কিন্তু আদালতে গিয়ে জানা যায়, ট্রাকটি মামলা নং ৯, তারিখ ১৮/১১/২০২৫, জি.আর ১৪৬/২০২৫ (রায়)-এ জব্দ দেখানো হলেও পাম ওয়েলের ৭৫ ড্রাম কোথাও উল্লেখ নেই।
    প্রতিষ্ঠানটির আরো অভিযোগ-ট্রাকসহ ক্রয়কৃত ১৩,৯৫০ কেজি পাম ওয়েল অবৈধভাবে আটক এবং আত্মসাত করা হয়েছে। ব্যবসায়ীদের ভাষায়-“এটি শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়, জেলার কর্মসংস্থান ও বিনিয়োগ পরিবেশের ওপর সরাসরি আঘাত।”

    দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ বলেন, আদর্শ ব্রাদার্স ভান্ডার ও তাদের গ্রুপের অধীন—ব্রাদার্স ফ্লাওয়ার মিল, ব্রাদার্স অটো রাইস মিল, আদর্শ এগ্রোভেট লিঃ, আদর্শ চিকস লিঃ, পপুলার পোল্ট্রি এন্ড ফিশ ফিডস লিঃ, আদর্শ ফুড অ্যান্ড বেভারেজ, এবং ফাহাদ এগ্রো ফার্ম-এসব প্রতিষ্ঠানের কারণে চাঁপাইনবাবগঞ্জে শত শত যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
    এ ধরনের ঘটনার ফলে ব্যবসায়ী সমাজ আতঙ্কিত হয়ে পড়ছে বলেও মন্তব্য করে তারা। চেম্বার ও আদর্শ গ্রুপের দাবি-স্বরাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার হস্তক্ষেপ, দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, এবং আটকের পর অদৃশ্য হওয়া অভিযোগকৃত ১৩,৯৫০ কেজি পাম ওয়েল ও ট্রাক দ্রুত ফেরত। ব্যবসায়ী নেতারা সাংবাদিকদের উদ্দেশে বলেন- “ন্যায় বিচার পেতে আপনাদের কলমই আমাদের শক্তি। সত্য তুলে ধরুন, যাতে ব্যবসায়ীরা নিরাপদ পরিবেশে কাজ করতে পারে।”
    অন্যদিকে, ট্রাকটি রায়গঞ্জ থানার মামলা নং ৯, তারিখ ১৮/১১/২০২৫, জি.আর ১৪৬/২০২৫ (রায়)–এ জব্দ দেখানো হলেও পাম ওয়েলের ৭৫ ড্রাম কোথাও উল্লেখ না থাকায় মেসার্স আদর্শ ব্রাদার্স ভান্ডার এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ সাদিকুল ইসলাম সিরাজগঞ্জের বিজ্ঞ রায়গঞ্জ থানা আমলী আদালতে গত ২৬/১১/২৫ তারিখে তাঁর খরিদ কৃত ৭৫ বেরেল তেলের সন্ধান চেয়ে এ্যাড, রাবেয়া জাহান হিমির মাধ্যমে দঃ বিধির -৩৯৫/৩৯৭ ধারায় একটি দরখাস্ত করেন। দরখাস্ত শুনানী শেষে বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা কে স্ব-শরীরে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শানোর দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দরখাস্তকারীর নিযুক্ত আইনজীবী রাবেয়া জাহান হিমি।

    এবিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের আদর্শ ভান্ডারের যে গাড়িটি ৫৬ ড্রাম তেলসহ যোখানে ডাকাতির মালামাল ছিল সে গোডাউন থেকে লোড হচ্ছিল সেখান থেকে আমরা আটক করেছি। রাস্তা থেকে গাড়ী আটক করা হয়নি। জব্দ কৃত মালামাল আলামত হিসেবে আদালতে জমা দিয়েছি। আদালতে মালিক পক্ষ উপস্থিত হয়ে আলামত নিয়েও গেছে। মামলা তদন্ত চলছে। ৫ জন আসামী হাতে নাতে আটক আছে বলে জানান ওসি মাসুদ রানা।