Blog

  • নড়াইল-২ আসনের গণঅধিকারের এমপি প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা

    নড়াইল-২ আসনের গণঅধিকারের এমপি প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা

    নড়াইল-২ আসনের গণঅধিকারের এমপি প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা

    নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী লায়ন নূর ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। ঢাকা থেকে সড়ক পথে নিজ নির্বাচনী এলাকা লোহাগড়ায় আসার পথে শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে মধুমতি সেতু টোল এলাকায় নূর ইসলামকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।
    এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও এমপি প্রার্থী লায়ন নূর ইসলাম বলেন, ‘অবহেলিত নড়াইলের উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছি। এর আগেও নড়াইল ও লোহাগড়ায় অনেক উন্নয়ন করেছি। আমি এমপি বা মন্ত্রী না হয়েও জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছি। আগামীতে আরো কাজ করতে চাই। গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে আমি সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হলে নড়াইলের ঘরে ঘরে গ্যাসলাইন পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ।’
    এ সময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি জামাল খান, সাংগঠনিক সম্পাদক টিপু শেখ, জেলা যুবঅধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ বিশ্বাস, সাধারণ সম্পাদক তাহাজ্জত খান, জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ, জেলা শ্রমিকঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, লোহাগড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর আলম, লোহাগড়া উপজেলা যুবঅধিকার পরিষদের সভাপতি সৌরভ হোসেন মোল্যা, সাধারণ সম্পাদক রাজ্জাক শেখ, সাংগঠনিক সম্পাদক পিন্টু খান, লোহাগড়া উপজেলা শ্রমিকঅধিকার পরিষদের সভাপতি শিমুল শেখ, সাধারণ সম্পাদক রোমান মোল্যা, দপ্তর সম্পাদক শুভ মোল্যা, শাকিল হোসেন, রাতুল, রওশন হোসেন ও তহিদ খানসহ আরো অনেকে।

  • শিবগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশি হত্যার প্রতিবাদে মানববন্ধন

    শিবগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশি হত্যার প্রতিবাদে মানববন্ধন

    শিবগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশি হত্যার প্রতিবাদে মানববন্ধন

     

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের হাতে দুই বাংলাদেশি নাগরিক নির্মমভাবে নিহত এবং লাশ পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় জনগণ। শনিবার সকাল সাড়ে দশ টায় শিবগঞ্জ বাজার কেন্দ্রী জামে মসজিদের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে জনতার ঢল নামে। সীমান্তে হত্যা বন্ধের দাবিতে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশীদ,ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কানসাট শাখার ইমাম হাফেজ মো. শামিম হোসাইন, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি মো. ওয়াহেদুজ্জামান সাইম,আ’ বাংলাদেশ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাকসহ অন্যরা। “বন্ধুত্বের নামে লাশ উপহার বন্ধ করুন” বক্তাদের হুঁশিয়ারি-ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভারত আমাদের প্রতিবেশী দেশ হলেও বন্ধুত্বের আড়ালে নিত্যদিন নির্যাতনের রাজনীতি চালাচ্ছে। নানা অজুহাতে সুযোগ-সুবিধা নিলেও তার বিনিময়ে পাঠাচ্ছে লাশ আর লাশ। বন্ধুত্ব যদি এটাই হয়—তবে এই সম্পর্ক বাংলাদেশ আর চায় না।” বক্তারা স্পষ্ট করে বলেন, “সরকারকে আজকের মানববন্ধনের দাবী-ভারতের সঙ্গে সব ধরনের বিশেষ সুবিধাজনক সম্পর্ক ছিন্ন করুন। বিজিবিকে আবারও ‘বিডিআর’ শক্তিতে ফিরিয়ে এনে সীমান্ত সুরক্ষায় আগের মতো সর্বোচ্চ ক্ষমতা দিন।” সীমান্তে ‘ভারতীয় আগ্রাসন’ প্রতিরোধে ঐক্যের ডাক বক্তারা আরো বলেন-বাংলাদেশের সীমান্তে ভারতের আগ্রাসন আর বরদাশত করা হবে না। সীমান্তবর্তী গ্রামের মানুষের জীবন রক্ষায় শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।এক বক্তার বক্তব্যে প্রতিধ্বনি ওঠে-“সীমান্ত হত্যার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলুন, আমাদের ভাইদের জীবন বাঁচান। এই হত্যাযজ্ঞ চলতে দেওয়া যাবে না।” মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শিবগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। সীমান্তে দুই বাংলাদেশি হত্যার ঘটনায় স্থানীয়রা এখনো উত্তেজিত ও শোকাহত।

  • তারুণ্যের প্রাণশক্তি আর সুস্থ নেতৃত্বের প্রত্যয়ে দৌড়াল ৩২ কিলোমিটার

    তারুণ্যের প্রাণশক্তি আর সুস্থ নেতৃত্বের প্রত্যয়ে দৌড়াল ৩২ কিলোমিটার

    তারুণ্যের প্রাণশক্তি আর সুস্থ নেতৃত্বের প্রত্যয়ে দৌড়াল ৩২ কিলোমিটার

    তারুণ্যের গতিকে সামনে রেখে আধুনিক ও মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো ৩২ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দারিয়াপুর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ ম্যারাথনে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
    চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের ব্যানারে আয়োজিত হলেও পুরো আয়োজনের নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও ফোরামের চেয়ারম্যান নুরুল ইসলাম বুলবুল। তরুণ সমাজকে সুস্থ বিনোদন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির দিকে উদ্বুদ্ধ করতে এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। ম্যারাথনের টাইটেল রাখা হয় ভিক্টর রান উইথ বুলবুল ফর চাঁপাইনবাবগঞ্জ’।
    প্রায় ৬ হাজার মানুষ সকালের শীত উপেক্ষা করে দৌড়ে অংশ নেন। এতে ছাত্র-যুবক, ক্রীড়ামোদী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে এক অনন্য উদ্দীপনা সৃষ্টি করেন। দৌড়ের শুরু ও শেষপয়েন্টে ছিল উৎসাহ, স্লোগান ও আয়োজনের প্রতি সমর্থনের জোয়ার। অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই জানান,

    এমন আয়োজন তরুণদের সুস্থ ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রাখতে বিশেষ ভূমিকা রাখবে।
    আয়োজক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলেন, আধুনিক, মানসম্মত ও মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়তে তরুণদের ভূমিকা অপরিহার্য। সুস্থ নেতৃত্ব গড়ে তুলতেই আমাদের এই আয়োজন। দেশ পরিচালনার জন্য শক্তিশালী,

    নৈতিক ও দক্ষ নেতৃত্ব প্রয়োজন আর তাই তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের কর্মসূচি চালিয়ে যেতে চাই।
    তিনি আরও জানান, ভবিষ্যতেও চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে এ ধরনের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে।
    স্থানীয় ক্রীড়ামোদী ও অংশগ্রহণকারীরা বলেন, জেলার ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত খুলে দিতে পারে এই উদ্যোগ। যদি নিয়মিতভাবে এমন ম্যারাথন ও ক্রীড়া প্রতিযোগিতা হয়, তবে তরুণ সমাজ মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।

  • ভোলাহাটের প্রকৌশলী সুমন এখন সফল খামারি

    ভোলাহাটের প্রকৌশলী সুমন এখন সফল খামারি

    ভোলাহাটের প্রকৌশলী সুমন এখন সফল খামারি

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের প্রকৌশলী আফসার উজ্জামান সুমন এখন সফল খামারি। তিনি ভোলাহাট উপজেলার ইমামনগর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে। তিনি ঢাকায় আইটি ফার্মের ব্যবসা করেন। সুমন ঢাকায় আইটি ফার্মের ব্যবসা করলেও তার গ্রামে জামান এগ্রো ফার্ম নামে বিশাল একটি গরুর খামার গড়ে তুলেছেন। তার এই খামারে সর্বোচ্চ ৭৫ টি গরুর থাকলেও বর্তমানে ছোট বড় ৬০ টি গরু রয়েছে। যেখানে বর্তমানে দিনে গড়ে প্রায় ২০০ কেজি দুধ পান তিনি। গরুর পাশাপাশি দুইটি বিশাল আকৃতির টিনশেড দিয়ে ডিম উৎপাদনের জন্য মুরগির খামার করছেন। সেখানে বেশ কয়েকজাতের বিদেশি মুরগির মাধ্যমে খামার গড়ে তুলছেন।
    জামান এগ্রো ফার্মের পরিচালক বলেন, আমি দেশের আমিষের ঘাটতি পূরণে এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে আমার এই উদ্দ্যেগ। তিনি আরও বলেন, আমি সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা সহযোগিতা পেলে আমার এই ফার্মকে আরও উন্নত শিখরে পৌঁছাতে পারব। তিনি জানান আমার এই ফার্মে তরল দুধকে প্যাকেটজাত করে থাকি এবং তা ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করি। তিনি ৭ টি গাভী গরু দিয়ে শুরু করে বর্তমানে ৭০ টি পর্যন্ত নিয়ে গেছেন বলে জানান। তার খামারে বর্তমানে ৯ জন কর্মচারী কর্মরত আছে বলে জানান তিনি।
    এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ শাহজালাল বলেন, আমরা আমাদের উপজেলার খামার বা ডেইরি ফার্মগুলোকে দেখভাল করে থাকি। সকল প্রাণীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকি বলে জানান তিনি।

  • বাংলাদেশি আত্মীয়দের লাশ দেখার সুযোগ দিল বিজিবি ও বিএসএফ

    বাংলাদেশি আত্মীয়দের লাশ দেখার সুযোগ দিল বিজিবি ও বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে মানবিক দৃষ্টান্ত

    বাংলাদেশি আত্মীয়দের লাশ দেখার সুযোগ দিল বিজিবি ও বিএসএফ

     

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে নজিরবিহীন মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও বিএসএফ। সীমান্তে বিজিবি ও বিএসএফের সমন্বয়ে ভারতীয় এক নারী নাগরিকের মৃত্যুর পর তার বাংলাদেশি আত্মীয়দের অনুরোধে সীমান্তের শূন্য লাইনে লাশ দেখার সুযোগ করে দেয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
    আজ সকালে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার দুইছতরবিঘি গ্রামের বাসিন্দা ফনি বেগম (৭৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। বিষয়টি জানার পর বাংলাদেশে বসবাসকারী তার ভাই আতাউর রহমান ও স্বজনরা শেষবারের মতো বোনের মুখ দেখার ইচ্ছা প্রকাশ করেন এবং এ জন্য বিজিবির সহযোগিতা চান।

    আবেদনের পরপরই মহানন্দা ব্যাটালিয়ন প্রতিপক্ষ বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করে উভয় বাহিনীর সম্মতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৮টা ৫০ মিনিট পর্যন্ত কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর কাছে শূন্য লাইনে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ফনি বেগমের লাশ দেখার ব্যবস্থা করা হয়। আত্মীয়রা শেষবারের মতো লাশ দেখে আবেগাপ্লুত হয়ে বিজিবি ও বিএসএফের প্রতি কৃতজ্ঞতা জানান।
    এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিজিবি অত্যন্ত মানবিক একটি বাহিনী। মানবিক সেবা ও মানুষের পাশে দাঁড়ানো আমাদের মৌলিক দায়িত্বের অংশ, যা আমরা আন্তরিকভাবে পালন করি।

  • চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে আবারও গণসংযোগ ও প্রচারণা

    চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে আবারও গণসংযোগ ও প্রচারণা

    চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে আবারও গণসংযোগ ও প্রচারণা

     

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনূর রশীদ এর পক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে আবারও ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন সাবেক কাউন্সিলর মোঃ শাহনেওয়াজ খান সিনা’র নেতৃত্ব স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ।
    বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডের জলযোগ মোড় থেকে গণসংযোগ ও প্রচারণা শুরু হয়। পরে ওয়ার্ডের প্রধান প্রধান এলাকা প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় প্রতিটি পাড়া-মহল্লার হাজার হাজার মানুষ ধানের শীষে ভোট দেওয়ার প্রত্যায় ব্যক্ত করেন।

    গণসংযোগ ও প্রচারণায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ শাহনেওয়াজ খান সিনা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান অনু, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসুফ আলী লাভলু, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মোঃ হুমায়ন কবির, বিএনপি নেতা মিঠু, চাঁদ এবং বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • রহনপুরে শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে ১২০০ কম্বল বিতরণ

    রহনপুরে শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে ১২০০ কম্বল বিতরণ

    রহনপুরে শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে ১২০০ কম্বল বিতরণ

    চাঁপাইনবাবগঞ্জের রহনপুর-এ শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গোমস্তাপুর উপজেলার এনায়েতপুরে অবস্থিত মেসার্স রফিক অটো রাইস মিলস-এর উদ্যোগে
    শনিবার দিনব্যাপী এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপলক্ষে প্রথমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে খালেদা জিয়া’র আশু সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মেসার্স রফিক অটো রাইস মিলসের স্বত্বাধিকারী আলহাজ্ব মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি-র সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আসাদুল্লাহ আহমদ।

    বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, সাবেক কাউন্সিলর জুয়েল ইসলাম, মোস্তাফিজুর রহমান জেম, বিএনপি নেতা জামিল আলম কাদরী, মাইনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    মোনাজাত পরিচালনা করেন রহনপুর স্টেশন বাজার জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন। এ সময় মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে মোট ১২০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
    আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই প্রতিবছরের মতো এবারও এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

  • নাচোলে পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত

    নাচোলে পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত

    নাচোলে পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের বৈদ্যপুর গ্রামে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ৫ই ডিসেম্বর, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে হাটবাকইল – নিজামপুর সড়কের বৈদ্যপুর গ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
    নিহত রুবেল(২৫) তানোর উপজেলার হায়দার আলীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন। ওসি বলেন,

    নিহত রুবেল (২৫) তানোর উপজেলার বাসিন্দা। চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন পরীক্ষা দেওয়ার জন্য। পথিমধ্যে বৈদ্যপুর নামক এলাকায় নিজামপুর থেকে আসা একটি স্টারিং গাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর জখম হলে স্থানীয় লোকজন তাকে দ্রুত নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ওসি আরও বলেন, স্থানীয়রা দুর্ঘটনাকবলিত স্টারিং গাড়িটি জব্দ করেছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে যাবতীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

  • নড়াইলের কালিয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নড়াইলের কালিয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

     

    নড়াইলের কালিয়া উপজেলায় সুধিজন ও বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    ৪ ডিসেম্বর (বৃহৎপতিবার) সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলামের বক্তব্যে উপজেলার সার্বিক জনসেবার মানোন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসনিক কার্যক্রম এবং সমন্বিত ভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেণ।
    এ অনুষ্ঠান কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা উপ-সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কালিয়া উপজেলার বিএনপি সভাপতি সর্দার আনোয়ার হোসেন, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা তারিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধারা সহ বিভিন্ন দলের প্রতিনিধিবৃন্দ, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর কালিয়া উপজেলা কমিটির সভাপতি মামুন মোল্যা ও সাধারণ সম্পাদক মো উজ্জল শেখ, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, প্রেসক্লাব কালিয়ার সভাপতি মো : ফশিয়ার রহমান এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ মতবিনিময় সভায় উপজেলার চলমান সমস্যা, সেবা কার্যক্রম, জনদুর্ভোগ, অবকাঠামোগত উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনকল্যাণমূলক বিষয়গুলো নিয়ে সুধিজন ও জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

  • নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোস্তফা

    নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোস্তফা

    নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোস্তফা

    নওগাঁর পত্নীতলা সদর নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক এম আর মোস্তফা নির্বাচিত হয়েছেন।
    বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার ১২৮৪ ভোট কাস্ট হয়েছে ১২৪০ ভোট। ৬.৫৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে। রাত ৮ টায় ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশন।
    এতে সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন কাপ পিরিচ প্রতীকে ৭২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ জেড মিজান মই প্রতীকে ৩৫৬ ভোট পেয়েছেন।
    সহ সভাপতি পদে সাজেদুর রহমান দুলাল ছাতা প্রতীকে ৫৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অমৃত কলস প্রতীকে ৪৮৯ ভোট পেয়েছেন।
    সাধারণ সম্পাদক পদে এম আর মোস্তফা গরুর গাড়ী প্রতীকে ৬৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন অর রশিদ মোটরসাইকেল প্রতীকে ২৯৬ ভোট পেয়েছেন।
    সহ সাধারণ সম্পাদক পদে এরশাদ তালা প্রতীকে ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল ইসলাম বাবু ফ্যান প্রতীকে ৫১৫ ভোট পেয়েছেন।
    কোষাধ্যক্ষ পদে পলাশ কুমার টিউবওয়েল প্রতীকে ৬০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম গোলাম হাফিজ আম প্রতীকে ৩৮৩ ভোট পেয়েছেন।
    দপ্তর সম্পাদক পদে মিনহাজুল আবেদিন শুভ কম্পিউটার প্রতীকে ৯১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহীন আলম বই প্রতীকে ২৩৬ ভোট পেয়েছেন।
    কার্যকারী সদস্য মাহাবুবুল আলম সরকার হাতি প্রতীকে ১৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইকবাল সাইকেল প্রতীকে ১২৮ভোট পেয়েছেন।
    ক্রীড়া সম্পাদক পদে আলেকচান এবং প্রচার সম্পাদক পদে মাসুম রেজা এবং কার্যককরী সদস্য পদে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
    নির্বাচন কমিশনার আবু হেনা মোস্তফা কামাল জানান নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরেপক্ষ হয়েছে ।