Blog

  • মহানন্দা টোলপ্লাজায় বিদেশি পিস্তলসহ অস্ত্রকারবারি রয়েল আটক

    মহানন্দা টোলপ্লাজায় বিদেশি পিস্তলসহ অস্ত্রকারবারি রয়েল আটক

    মহানন্দা টোলপ্লাজায় বিদেশি পিস্তলসহ অস্ত্রকারবারি রয়েল আটক

    চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা টোল প্লাজায় রোববার (০১ ডিসেম্বর) বিকেল সাড়ে টায় সদর মডেল থানা পুলিশের চেকপোস্টে চালানো বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সুপারের কার্যালয় হইতে প্রেস নোটের মাধ্যমে অস্ত্রসহ আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
    গোপন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি সিএনজিতে তল্লাশির সময় অস্ত্র উদ্ধার করা হয়। আটক কৃতজ্ঞ ব্যক্তি রয়েল হাসান অরণ্য (৩৫)। তিনি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচুকা, মাদ্রাসা বাজার এলাকার মৃত আল মামুনের ছেলে।
    পুলিশ জানায়, আটককৃতের কাছ থেকে Made in USA––এর ৭.৬৫ ক্যালিবার একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ত্রটি অবৈধ লেনদেন বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যেই বহন করা হচ্ছিল।
    এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

  • ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

    ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

    ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন : শফিকুর রহমান

     

    ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন, প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কোনো দেশপ্রেমিক দল চাঁদাবাজ হয়ে ৫ তারিখের পর আবির্ভূত হয়নি। যারা আবির্ভূত হয়েছিলেন, দায় এবং দরদ নিয়ে তাদের সঙ্গে বসেছিলাম। এটি শহীদদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা, এটা বন্ধ করতে হবে। যদি বন্ধ করা না হয় বিপ্লবী জনগণ, তরুণ জনতা, কোলে বাচ্চা নিয়ে রাস্তায় নেমে আসা ওই মায়েরা আমাদেরকে ক্ষমা করবেন না। বন্ধ করা হয়নি, চাঁদাবাজি অব্যাহত রয়েছে। দুর্নীতি অব্যাহত রয়েছে। ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন। প্রশাসনিক ক্যু করার চেষ্টা করছেন। আগামী নির্বাচনে ছলে-বলে কৌশলে, কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দিক আর না দিক ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। বন্ধুগণ বেলা শেষ, দিনও শেষ। সূর্যও ডুবে গেছে। এ বাংলাদেশে এটা হবে না, এটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ।
    সোমবার (১ ডিসেম্বর) বিকেলে খুলনা মহানগরীর শিববাড়ী বাবরী চত্বরে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।
    শফিকুর রহমান বলেন, দিশাহারা হয়ে, হতাশ হয়ে, ক্ষব্ধ হয়ে চোরা গলিতে কেউ যদি হাটার চিন্তা করেন, তাহলে প্রয়োজনে আরেকটা ৫ আগস্ট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যেই ৫ আগস্ট সন্ত্রাসকে, ফ্যাসিস্টবাদকে তাড়িয়ে দিয়েছিল, সেই ৫ আগস্ট প্রয়োজনে আবার রুখে দেবে- ইনশাআল্লাহ।
    জামায়াতের আমির বলেন, কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমাণিত করেছে। এদের সকলের অতীত রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে। এমনকি দুঃখের বিষয় সকল ফ্যাসিবাদ, দুর্নীতি, বৈষম্য, দুঃশাসনের বিরুদ্ধে ৫ আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল, কিসমত গড়ার জন্য বাংলাদেশের জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েছে। আজ চাঁদাবাজদের দৌরাত্ন্যে সমাজ জীবন অতিষ্ঠ, তটস্থ। ত্রাহি ত্রাহি অবস্থা। বিনিয়োগকারী, শিল্পপতি, ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী কেউ শান্তিতে নেই। আগের চেয়ে চাঁদার রেট বেড়ে গেছে বলে তারা সকলে বিষাক্ত নিশ্বাস ফেলেন। তারা বলেন আগেও ভালো ছিলাম না, এখন আরও খারাপ।
    সমাবেশের এক বক্তার বক্তব্যের বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ৫ তারিখের পর আল্লাহ তাআলা আমাদের এ দেশে বাঁচিয়ে রেখেছেন এবং মুক্তির একটু স্বাদও দান করেছেন-আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো ইসলামী দলের নামে আজকে চাঁদাবাজির পরিচয় তাদের কপালে জুড়ে দেওয়া হয়নি।

  • ৫ম এপি হাউস সুপার মডেল বাংলাদেশ ২০২৫- গ্র্যান্ড ফাইনাল

    ৫ম এপি হাউস সুপার মডেল বাংলাদেশ ২০২৫- গ্র্যান্ড ফাইনাল

    ৫ম এপি হাউস সুপার মডেল বাংলাদেশ ২০২৫- গ্র্যান্ড ফাইনাল

     

    দেশের তরুণদের মাঝে সৃজনশীলতা, ফ্যাশন সচেতনতা ও মডেলিং প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা এপি হাউস সুপার মডেল বাংলাদেশ-এর ৫ম আসরের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এবারের আয়োজন আরও বৃহৎ পরিসরে, আরও জমকালো আয়োজন ও দেশের শীর্ষ ফ্যাশন বিশেষজ্ঞদের অংশগ্রহণে সম্পন্ন হবে।
    এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫৭০ জন প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা হয়েছে সেরা ২০ ফ্যাশন অনুরাগী, ট্যালেন্ট ও পারফর্মারদের। গ্র্যান্ড ফাইনালে তারা বিচারকদের সামনে নিজেদের প্রতিভা, র‌্যাম্প পারফরম্যান্স, ফটোজেনিক স্কিল ও ব্যক্তিত্ব উপস্থাপন করে প্রতিযোগিতা বিচার কার্যক্রম সম্পূর্ণ হয়েছে।
    আয়োজক আর এইচ আরমান ও ইঞ্জিনিয়ার আজিম উল্লাহ্ মাধ্যমে জানা যায়, এপি হাউস সবসময় প্রতিভাবান তরুণ–তরুণীদের সামনে এগিয়ে যাবার সুযোগ তৈরি করে দিতে কাজ করছে। এবারে বিজয়ীরা মিস্টার, মিস এবং মিসেস কেটাগরি তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে আন্তর্জাতিক মঞ্চ গুলো তে। গ্র্যান্ড ফাইনালে উপস্থিত ছিলেন- সাদেক সিদ্দিকী, আনন্দ বাজার মাল্টিমিডিয়া, বীর মুক্তিযোদ্ধা, পরিচালক এবং এপি হাউস এর উপদেষ্টা। ডি এ তায়েব, সুপার স্টার। নাহিদা আশরাফ আন্না, চলচ্চিত্র অভিনেত্রী এবং বিউটি এক্সপার্ট। শাকিল খান, চলচ্চিত্র অভিনেতা। সারা জেরিন, চলচ্চিত্র অভিনেত্রী। মেরিন শোমা, সিজন-৪ চ্যাম্পিয়ন এবং নারী উদ্দোক্তা। প্রতিযোগিতায় ঘোষিত হবে: মিস্টার কেটাগরি- ১) Mister Peace Bangladesh 2025 Fahad Khan, 2) Mister Glam Bangladesh 2026 Sabbir, 3) Mister Nobel king world Bangladesh 2026 Ovi Chowdhury। মিস কেটাগরি- ৪) গরংং ঞড়ঁৎরংস ইধহমষধফবংয ২০২৬ ঐধভংযধ গধযধসঁফ জরফফযু, ৫) Miss Tourism Bangladesh 2026 Hafsha Mahamud Riddhy, 5) Women of The world Bangladesh 2026 Umme Habiba  Prioty Priya| মিসেস কেটাগরি- ৬) Mrs Cherry International Bangladesh 2026 Nupur Akter, 7) Mrs Tourism Bangladesh 2026 Momi Rani Rupshi। এই বারের বিজয়ীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ফ্যাশন শো, ব্র্যান্ড ক্যাম্পেইন ও মিডিয়া প্রজেক্টে কাজ করার সুযোগ পাবেন। এপি হাউস বিশ্বাস করে, সঠিক দিকনির্দেশনা ও প্ল্যাটফর্ম পেলেই নতুন প্রজন্ম বিশ্বমানের মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে।

  • বেতগাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে ফ্রি ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত

    বেতগাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে ফ্রি ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত

    বেতগাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে ফ্রি ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত

    গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রাঙ্গনে ডা. ওয়াসিম-ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes Screening Program (CBHDS) প্রকল্পের আওতায় ১ ডিসেম্বর সোমবার ২০২৫ রংপুর জেলার গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
    ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বেতগাড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক হাসানুজ্জামান, বেতগাড়ি ইউনিয়ন পরিষদ সচিব আতাউর রহমান, কোষাধ্যক্ষ মোজাহারুল ইসলাম, সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন এছাড়াও উপস্হিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, মসজিদের ইমামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    সকাল ৯টা থেকে রাত ০৮ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৩৮ সদস্যের মেডিকেল টিম এর মাধ্যমে জনসাধারণকে ডায়াবেটিস, রক্তচাপ, বি এম আই চেকআপ করা হয় তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক কতৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনশেষে সহস্রাধিক রোগী ক্যাম্প থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধান করেন ডা. ওয়াছিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন, প্রকল্প ব্যাবস্থাপক আসাদুজ্জামান হিরন।
    অত্র ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুরের মেডিকেল টিমটি উক্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রদান করেন। সেবা গ্রহীতাগণ মহৎ এ উদ্যোগকে প্রশংসা করেন এবং নিয়মিত এ ধরনের আয়োজন এর প্রত্যাশা ব্যক্ত করেন।

  • শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

    শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

    শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রবিবার বেলা আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার রাণীহাটি কলেজ মোড় সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
    মৃত বৃদ্ধা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া মোন্নাপাড়া গ্রামের রইসুদ্দিনের স্ত্রী জাহান্নারা বেগম(৮০)।
    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বেলা আড়াইটার দিকে রাণীহাটি কলেজ মোড় সংলগ্ন এলাকায় জাহান্নারা বেগম রাস্তা পারাপার হচ্ছিল। এসময় সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকা থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন এবং সড়কেই মারা যান।
    এঘটনায় স্থানীয়রা ঢাকা মেট্রো-ট-১৭-০৫৫৬ নং ঘাতক ট্রাকটি কে আকট করতে পারলেও চালক ও তার সহকারি পালিয়ে যাই।
    এব্যাপারে শিবগঞ্জ থানা উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, সড়ক দূর্ঘটনায় সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া মোন্নাপাড়া গ্রামের রইসুদ্দিনের স্ত্রী জাহান্নারা বেগম(৮০) নাম বৃদ্ধা মারা গেছেন। তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে প্রচারণা

    চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে প্রচারণা

    চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে প্রচারণা

     

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনূর রশীদ এর পক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে আবারও ব্যাপক গণপ্রচারণা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ২নং ওয়ার্ডের বাতেন খাঁ’র মোড় থেকে গণপ্রচারণা ও মিছিল শুরু হয়। পরে ওয়ার্ডের প্রধান প্রধান এলাকা প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় প্রতিটি পাড়া-মহল্লার হাজার হাজার মানুষ ধানের শীষে ভোট দেওয়ার প্রত্যায় ব্যক্ত করেন।
    চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা’র নেতৃত্ব গণপ্রচারণা ও মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট ফরিদ আহম্মেদ জনি, সদর উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট এম আব্দুস সালাম তালুকদার, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোঃ হারুনুর রশীদের পুত্র রুবাইয়াৎ ইবনে হারুন রাফি, সেচ্ছাসেবক দলের নেতা এসএম ফিরোজ রশীদ, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসুফ আলী লাভলু, বিএনপি নেতা চাঁদ, হুমায়ন কবির, খলিন এবং বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু, শিক্ষার্থী-জনতার সড়ক অবরোধ

    ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু, শিক্ষার্থী-জনতার সড়ক অবরোধ

    ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু, শিক্ষার্থী-জনতার সড়ক অবরোধ

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনছার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
    নিহত শিক্ষিকার নাম সাবিনা ইয়াসমিন (৪২)। তিনি কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। মৃত্যুকালে তিনি দুই সন্তানের মা ছিলেন এবং উল্লাপাড়ার আঁচলগাঁতি গ্রামের হাসিনুর রহমানের স্ত্রী।
    প্রত্যক্ষদর্শীরা জানান, সাবিনা ইয়াসমিন তার ৮ বছর বয়সী ছেলেকে নিয়ে অটোভ্যানে করে স্কুলে যাচ্ছিলেন। গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনছার মোড়ে পৌঁছালে পিছন দিক থেকে আসা দ্রুতগতির মাটিবাহী ড্রাম ট্রাকটি অটোরিকশাটিকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিক্ষিকা মারা যান। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেন।
    নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। এ সময় তারা অভিযোগ করেন, ট্রাক মালিক ও অপ্রশিক্ষিত চালকের অবহেলায় শিক্ষিকার মৃত্যু সাধারণ দুর্ঘটনা নয়, বরং হত্যার শামিল। তারা দোষীদের শাস্তির দাবিও জানান।
    শাহজাদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বলেন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেছিল, আমরা আশ্বস্ত করার পর তারা সড়ক ছেড়ে দেন। লাশ উদ্ধার করে পরে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের এ যাবৎকালের সর্ববৃহৎ প্রস্তুতি

    নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের এ যাবৎকালের সর্ববৃহৎ প্রস্তুতি

    নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের এ যাবৎকালের সর্ববৃহৎ প্রস্তুতি

    বান্দরবানে সদ্য যোগদানকৃত জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেছেন, বান্দরবান পার্বত্য জেলা সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত। এই সম্প্রীতির জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বান্দরবান জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করবে। জেলার সব নাগরিকদের পুলিশিং সেবা দিতে আমার মোবাইল ফোন ২৪ ঘণ্টা খোলা রয়েছে। অফিসের দরজা খোলা থাকবে। নির্দ্বিধায় সেবাপ্রার্থীরা নিজেদের অসুবিধা নিয়ে আমার সঙ্গে সরাসরি কথা বলতে আসবেন।
    সোমবার (১ ডিসেম্বর) জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি। এ সময় নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশের ৬৪ জেলার মতোই পার্বত্য জেলা বান্দরবানে আগামী নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। সারাদেশে ৪৩ হাজার ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনায় ১ লাখ ৫২ হাজার পুলিশের নির্বাচন পরিচালনাকালীন দায়িত্বশীলতা ও দক্ষতার বিষয়ে একটি ট্রিনিং চলমান আছে। যা এ যাবৎকালে অনুষ্ঠিত নির্বাচনের মধ্যে পুলিশের পক্ষ হতে সবচেয়ে বড় নির্বাচনী প্রস্তুতি।
    তিনি আরও বলেন, এ অঞ্চলের ভোটাররা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রেখেছে।
    এছাড়া নির্বাচনী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সন্ত্রাস, কিশোর গ্যাং, শহরের যানজট নিরসনসহ বেশ কয়েকটি বিষয় সমাধানে দ্রুত উদ্যোগের কথা জানান নবাগত পুলিশ সুপার আবদুর রহমান।
    এ সময় সন্ধ্যার পর জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী, কিশোরদের আড্ডা, মোবাইলে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতা বিষয়ে ব্যবস্থা গ্রহণের কথা জানান। এ সময় জেলায় মাদক নিয়ন্ত্রণ, অবৈধ চোরাচালান রোধে জেলা সদরের বিভিন্ন চিহ্নিত স্থানে পুলিশের পেট্রোল ডিউটি, টহল জোরদার করা হবে বলে সাংবাদিকদের জানান পুলিশ সুপার আবদুর রহমান। পরে বান্দরবান প্রেস ক্লাবের পক্ষ হতে নবাগত জেলা পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিকরা।

    মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, মান্না দে, ডিআইও মুহাম্মদ আতিকুর রহমান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সম্পাদক, এনএ জাকির, বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।

  • লক্ষ্মীপুরে ওয়ার্কশপে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি, পিস্তলসহ সরঞ্জাম উদ্ধার

    লক্ষ্মীপুরে ওয়ার্কশপে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি, পিস্তলসহ সরঞ্জাম উদ্ধার

    লক্ষ্মীপুরে ওয়ার্কশপে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি, পিস্তলসহ সরঞ্জাম উদ্ধার

    লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে একটি ওয়ার্কশপে পিস্তল ও আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়। তবে ওয়ার্কশপের মালিক নুর উদ্দিন জিতু পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
    সদর উপজেলার পশ্চিম চন্দ্রগঞ্জ বাজার এলাকায় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটোর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ওয়ার্কশপের মালিক জিতু নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জগদীশপুর এলাকার আব্দুল গোফরানের ছেলে।
    পুলিশ ও স্থানীয়রা জানান, চন্দ্রগঞ্জ বাজারে দোকানঘর ভাড়া নিয়ে জিতু দীর্ঘদিন ধরে ওয়ার্কশপ ব্যবসা করে আসছিল। কিন্তু আড়ালে সে দেশীয় এলজিসহ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করত। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালায়। খবর পেয়ে জিতু পালিয়ে যায়। পরে পুলিশ তার দোকান থেকে একটি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
    জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, জিতু ওয়ার্কশপের আড়ালে অবৈধভাবে অস্ত্র তৈরি করে বিক্রি করত। অভিযান চালানোর সময় সে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।

  • রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

    রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

    রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রূপগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও ঈদগাঁ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ‎উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দলীয় নেতাকর্মী, স্থানীয় জনগণ ও ধর্মপ্রাণ মুসল্লিরা এ দোয়া মাহফিলে অংশ নেয়। রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সহ সভাপতি আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, ভুলতা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্বাস উদ্দিন ভুইয়া, ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরু, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মজিদ ভুইয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন রকিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে দলীয় নেতাকর্মী, স্থানীয় জনগণ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ। ‎দোয়াপূর্বক আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের প্রত্যেক মানুষের প্রিয় নেত্রী। তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধভাবে দোয়া করছেন তিনি যেন খুব দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। ‎পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।