Blog

  • চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুব দলের দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুব দলের দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুব দলের দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টায় শহরের পাঠানপাড়া দলীয় কার্যালয়ে জেলা যুব দলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জেলা, উপজেলা, ইউনিয়ন ও পৌর যুব দলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
    এ সময় নেতৃবৃন্দ বলেন, খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তিনি শারীরিকভাবে সুস্থ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেবেন-এ প্রত্যাশা সকলের।

    অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব দলের আহবায়ক মোঃ তবিউল ইসলাম তারিফ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফারুক হোসেন, সদর উপজেলা যুব দলের আহবায়ক এ্যাড. মোঃ আব্দুস সালাম তালুকদার, বালিয়াডাঙ্গা ইউনিয়ন যুব দলের আহবায়ক মোঃ ইউসুফ আলী ও নবাবগঞ্জ পৌর যুব দলের আহবায়ক মোঃ মাসুদ রানাসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    দলীয় নেতাকর্মী ছাড়াও দোয়া মাহফিলে হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররাও অংশ নেয়। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন জেলন যুব দলের আহবায়ক মোঃ তবিউল ইসলাম তারিফ। আয়োজকরা জানান, খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলার প্রতিটি ইউনিটে ধারাবাহিকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

  • গাইবান্ধায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ২ ঘন্টার কর্মবিরতি পালন

    গাইবান্ধায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ২ ঘন্টার কর্মবিরতি পালন

    ১০ম গ্রেড দ্রুত বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ২ঘন্টার কর্মবিরতি পালন করেছে। রোববার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর গেটে তারা এ কর্মসূচী পালন করেন।
    ২ ঘন্টা ব্যপি তাদের এ কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট আবু সায়াদত মোঃ কাইউম, মোখছেদুর রহমান, সেনেটারি ইন্সপেক্টর মিলন কুমার গুণ ও ফার্মসিস্ট এনামুল ইসলাম, সৈকতসহ অন্যরা। বক্তারা অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়নের সরকারের নিকট জোর দাবি জানান ।

  • শিবগঞ্জে পুকুর পাহারাদারকে চোখ উপড়ে নৃশংস হত্যা- রহস্য উদ্ঘাটনে পুলিশের জোর তৎপরতা

    শিবগঞ্জে পুকুর পাহারাদারকে চোখ উপড়ে নৃশংস হত্যা- রহস্য উদ্ঘাটনে পুলিশের জোর তৎপরতা

    শিবগঞ্জে পুকুর পাহারাদারকে চোখ উপড়ে নৃশংস হত্যা- রহস্য উদ্ঘাটনে পুলিশের জোর তৎপরতা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুকুর পাহারাদার তোজাম্মেল হক তোজু (৬৫) কে চোখ উপড়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর-নুন্যা পুকুরপাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ। নিহত তোজাম্মেল হক পারদিলালপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে।
    নিহতের ছেলে নাফিউল্লাহ জানান, “কে বা কারা আমার বাবাকে এভাবে হত্যা করেছে তা আমরা জানি না। সকালে এক ব্যক্তির ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাবার লাশ দেখতে পাই।”
    স্ত্রী নিলুফা বেগম বলেন, “আমাদের কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। তারপরও এমন বর্বর হত্যা! আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

    হত্যার সংবাদ পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “রবিবার রাতের কোনো এক সময়ে তোজাম্মেল হককে হত্যা করা হয়েছে।

    ঘটনা জানামাত্র পুলিশ দ্রুত মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। খুব শিগগিরই হত্যাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
    স্থানীয়ভাবে এ নৃশংস হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

  • চাঁপাইনবাবগঞ্জে “স্বেচ্ছায় বিবাহ, তবুও অপহরণ মামলা”-নিরাপত্তা চেয়ে ইসরাত খাতুন’র সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে “স্বেচ্ছায় বিবাহ, তবুও অপহরণ মামলা”-নিরাপত্তা চেয়ে ইসরাত খাতুন’র সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে “স্বেচ্ছায় বিবাহ, তবুও অপহরণ মামলা”-নিরাপত্তা চেয়ে ইসরাত খাতুন’র সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছায় বিয়ে করায় পরিবারের বিরোধিতায় অপহরণ মামলায় হয়রানির অভিযোগ তুলেছেন ১৯ বছর বয়সী ইসরাত খাতুন। রবিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে ভুক্তভোগী পরিবারের ব্যানারে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তাকে অপহরণ করা হয়নি; তিনি স্বেচ্ছায় স্বামীর কাছে এসেছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভবানীপুর ভেররশিয়ার ইসরাত খাতুন-দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর গত ২৬ নভেম্বর স্বামী আরিফুল হকের সঙ্গে আইনি প্রক্রিয়ায় বিবাহ করেন।

    কিন্তু পরিবারের আপত্তি অমান্য করে বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে ইসরাতের বাবা-মা অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছেন স্বামী আরিফুল, শ্বশুর-শাশুড়ি এবং আত্মীয়দের বিরুদ্ধে।
    ইসরাতের দাবি-এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ইসরাত খাতুন আরো বলেন, “আমি স্বেচ্ছায় বিয়ে করেছি। আমাকে কেউ অপহরণ করেনি। কিন্তু আমার পরিবার আমার স্বামী আর শ্বশুরবাড়ির লোকজনকে মিথ্যা মামলায় হয়রানি করছে। তারা আমাদের নিয়মিত ভয়ভীতি দেখাচ্ছে, প্রাণনাশেরও হুমকি দিচ্ছে। আমরা ভয় ও আতঙ্কে বাইরে বের হতে পারছি না।”ইসরাত বলেন, মিথ্যা মামলার কারণে তারা স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তার স্বামী।

    সম্মেলনে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।
    সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন ছেলের চাচা মোঃ তাইজুল ইসলাম ও গোলাপ হোসেন, ভুক্তভোগী ইসরাতের স্বামী মোঃ আরিফুল হক,আরিফুলের পিতা মোঃ লুৎফর রহমান।

  • চাঁপাইনবাবগঞ্জের হাসপাতাল-ক্লিনিকে কর্মবিরতি ॥ বন্ধ সব ধরণের রোগ পরীক্ষা

    চাঁপাইনবাবগঞ্জের হাসপাতাল-ক্লিনিকে কর্মবিরতি ॥ বন্ধ সব ধরণের রোগ পরীক্ষা

    চাঁপাইনবাবগঞ্জের হাসপাতাল-ক্লিনিকে কর্মবিরতি ॥ বন্ধ সব ধরণের রোগ পরীক্ষা

    চাঁপাইনবাবগঞ্জে ১০ম গ্রেডের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি ক্লিনিকে কর্মবিরতি পালিত হয়। এতে বন্ধ হয়ে রোগ নির্ণয়ে সব ধরণের স্বাস্থ্য পরীক্ষা।
    চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সকাল ৯ টার ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। একই সময়ে শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করা হয়। এছাড়া কর্মবিরতি পালন করা হয় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে।
    চাঁপাইনবাবগঞ্জের কর্মসূচিতে বক্তব্য দেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদের মূখ্য সংগঠক গোলাম ফারুক, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি মো. রেজাউল করিম, মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি আল মামুনসহ অন্যরা।

    বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে স্বাস্থ্য সেবায় নিয়োজিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ। রোগ নির্ণয় ও ঔষুধ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সেবাদান কার্যক্রমে তারা সম্পৃক্ত। স্বাস্থসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নানাবিধ সমস্যায় জর্জরিত এ পেশায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বরং অবহেলিত রয়েছে বছরের পর বছর। ডিপ্লোমা কোর্সধারীরা এরইমধ্যে ১১তম েক ১০ম গ্রেডে উন্নীত হলেও ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার েেক বঞ্চিত। দাবি আদায় না হলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতির কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়।

  • গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করছে লেপ-তোষকের কারিগররা

    গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করছে লেপ-তোষকের কারিগররা

    গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করছে লেপ-তোষকের কারিগররা

    শীতের কুয়াশা নামতে না নামতেই ব্যস্ততা বেড়ে গেছে গোমস্তাপুর ও পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার লেপ-তোষক কারিগরদের। হিমেল হাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ এখন গরম কাপড়ের পাশাপাশি ঘরের উষ্ণতা ফিরিয়ে আনতে ঝুঁকছেন নতুন লেপ-তোষকের দিকে। ফলে বছরের এই সময়টায় যেন নতুন প্রাণ ফিরে পায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই পেশাটি।
    ভোর থেকে গভীর রাত-থেমে নেই কারিগরদের হাত। কেউ তুলা ঝাড়ছেন, কেউ সেলাই মেশিন চালাচ্ছেন, কেউবা রঙিন কাপড়ে ফুটিয়ে তুলছেন নান্দনিক নকশা। ছোট ছোট দোকান আর খোলা আঙিনায় বসেই চলছে লেপ তৈরির কর্মযজ্ঞ। শীত যত বাড়ছে, ক্রেতার চাপও ততই বাড়ছে।
    স্থানীয় কারিগর আব্দুল জলিল বলেন, “শীতের এই দুই-তিন মাসই আমাদের বছরের সবচেয়ে ভালো সময়। এক দিনে আগে যেখানে এক-দুটি অর্ডার পেতাম, এখন পাচ্ছি চার-পাঁচটি। রাত জেগেও কাজ করতে হচ্ছে।”

    জেলার বিভিন্ন গ্রাম ও বাজারে ঘুরলে চোখে পড়ে একই দৃশ্য—তুলার সাদা স্তূপ, রঙিন কাপড় আর সেলাইয়ের টুংটাং শব্দ। অনেক পরিবার এই মৌসুমি আয়ের ওপরই নির্ভরশীল। শীতের সময়টাতে স্বামী-স্ত্রী, এমনকি বড় ছেলেরাও পরিবারের কাজে হাত লাগান।
    ক্রেতারাও সন্তুষ্ট। বাজারে প্রস্তুত কম্বল ও কমফোর্টার থাকলেও গ্রামীণ মানুষের কাছে এখনো লেপের কদর আলাদা। নিজেদের পছন্দ মতো সাইজ, নকশা ও তুলার পরিমাণ ঠিক করে নেওয়া যায় বলেই অনেকেই নতুন লেপ বানাতে আগ্রহী। গোমস্তাপুরের এক গৃহিণী বলেন, “বাজারের কম্বল ঠান্ডা ঠেকাতে পারে না। লেপে আলাদা উষ্ণতা আছে। তাই প্রতি দুই-তিন বছর পরপর নতুন লেপ বানাই।” তবে ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তার কথা জানালেন কারিগররা। তুলা ও কাপড়ের দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভ থাকছে না। তবুও শীতের এই মৌসুমটাই তাদের টিকে থাকার ভরসা।
    শীতের কুয়াশাচ্ছন্ন সকাল আর কনকনে রাতের মধ্যে লেপ-তোষকের এই কর্মচাঞ্চল্য যেন শুধু উষ্ণতার হাতছানি নয়, বরং গ্রামবাংলার এক হারাতে বসা শিল্পের বেঁচে থাকার লড়াইয়েরই প্রতিচ্ছবি।
    শীত আসবে-যাবে, কিন্তু এই কারিগরি হাতে তৈরি উষ্ণতার গল্প চাঁপাইনবাবগঞ্জের ঘরে ঘরে ছড়িয়ে পড়বেই—এটাই যেন প্রকৃতির সঙ্গে মানুষের এক নিবিড় মেলবন্ধন।

  • “বরেন্দ্র এলাকা পানি দূর্যোগের শিকার-চাই বাস্তবসম্মত পলিসি” শীর্ষক এ্যডভোকেসী কর্মশালা

    “বরেন্দ্র এলাকা পানি দূর্যোগের শিকার-চাই বাস্তবসম্মত পলিসি” শীর্ষক এ্যডভোকেসী কর্মশালা

    “বরেন্দ্র এলাকা পানি দূর্যোগের শিকার-চাই বাস্তবসম্মত পলিসি” শীর্ষক দিনব্যাপী এ্যডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাপোর্টিং দ্যা ইউনিটি অ্যান্ড সাসটেইনেবল অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসওস) টু আপ হোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ সশীল -এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা বিডিও রবিবার দুপুরে এই কর্শালার আয়োজন করে।
    এ্যাকশন এইড এবং দ্যা ইউরোপীয়ান-এর আর্থিক সহায়তায় বরেন্দ্র ডেভলপমেন্ট অর্গানাইজেশন বিডিও আয়েজিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিডিও’র কার্য নির্বাহী পরিষদের সভাপতি নিয়ামতপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাজেদুর রহমান।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের অধ্যাপক রোস্তম আলী আহম্মেদ, নওগাঁ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাবেক সভাপতি মোঃ নবির উদ্দিন, সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শফিক ছোটন, সাংবাদিক ওমর ফারুক, বেসরকারি উন্নয়ন সংগঠন “রানী’র” নির্বাহী পরিচালক ফজলুল হক খান,
    অনুষ্ঠানে নওগাঁ জেলার বরেন্দ্র অঞ্চলের পানি’র সমস্যা সংকুল পরিস্থিতি সম্বলিত ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন বিডিও’র নির্বাহী পরিচালক আকতার হোসেন মাসুদ।
    কর্মশালায় পর্যাপ্ত ও মানসম্মত পানিপ্রাপ্তি একটি মৌলক মানবাধিকার হিসেবে জাতীয় পানি নীতিতে স্বীকৃতি প্রদান, যৌথ নদী কমিশনের সভা নিয়মিত করা এবং সিদ্ধান্তসমূহ প্রকশ্যে ঘোষনা করা, উজানের প্রতিটি নদীর জন্য পৃথক পৃথক যৌথ নদী কমিশনের গঠন করা এবং পানি প্রবাহের আপডেট রিপোর্ট প্রকাশ করা এবং ভূ-গর্ভের পানির দ্রুততর রিচার্জের জন্য গবেষনা পরিচালনা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশমালা তুলে ধরা হয়।

  • বেলজিয়াম হাঁস পালনে সফল সিংড়ার জাহিদ

    বেলজিয়াম হাঁস পালনে সফল সিংড়ার জাহিদ

    বেলজিয়াম হাঁস পালনে সফল সিংড়ার জাহিদ

    বেলজিয়াম জাতের হাঁস পালন করে সফল হয়েছেন জাহিদ হাসান নামের এক সফল তরুণ উদ্যোক্তা। নাটোরের সিংড়া উপজেলার নুরপুর গ্রামে এই তরুণ উদ্যোক্তার বাড়ি। হাঁস খামারের পাশাপাশি নুরপুর বাজারে গড়ে তুলেছেন হাঁসের বাচ্চা ফুটানো চলনবিল নামে একটি হ্যাচারী। হাঁস খামার ও হ্যাচারী দুটো প্রতিষ্ঠানেই পার্টনার হিসাবে আছেন জাহিদের প্রবাসী দুলা ভাই আবু হাসান।
    মুলত বেলজিয়াম জাতের হাঁস পালনেই শালা দুলা ভাই গড়ে তুলেছেন এই হ্যাচারী। খামার ও হ্যাচারী থেকে তাদের মাসিক আয় এখন প্রায় দুই লাখ টাকা।
    উদ্যোক্তা জাহিদ জানান, আজ থেকে ৭ কি ৮ বছর আগের কথা, তখন আমার প্রায় ৮ লাখ টাকার ঋণ ছিল। একদিন প্রবাসী দুলাভাই হাসান আলীর সঙ্গে কথা বলি। তিনি উৎসাহ দেন এবং তিনি টাকা দিয়ে ১০০টি বেলজিয়াম হাঁস কিনে দেন। সেখান থেকেই শুরু।
    জাহিদ আরো জানায়, এ জাতের হাঁসের প্রতিটির ওজন হয় গড়ে ৪ থেকে ৫ কেজি পর্যন্ত। এ খামারে প্রতিটি হাঁস ৪৫ দিনের মধ্যেই ৩ কেজি ওজনের হয়। ফলে স্বল্প সময়েই বিক্রিযোগ্য হয়ে ওঠে। একটি হাঁসের ডিমের দাম ৪০ থেকে ৮০ টাকা পর্যন্ত, আর একটি বাচ্চা বিক্রি হয় ১৫০ টাকায়।

    স্বাদ ও পুষ্টিগুণে অনন্য এই হাঁসের ডিম ও মাংসের বাজারে এখন ব্যাপক চাহিদা আছে। বর্তমানে তাদের খামারে হাঁসের সংখ্যা প্রায় ২ হাজার ৫০০টি। হাঁসের পাশাপাশি এখন তারা বাচ্চা উৎপাদনও শুরু করেছেন। সব মিলে বছরে তাদের মোট আয় ২৪ লাখ টাকারও বেশি।
    জাহিদের দেখা দেখি বেলজিয়াম হাঁস পালনে এগিয়ে আসছে অনেক বেকার যুবক।
    সিংড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম বলেন, আমরা সবসময় তরুণ উদ্যোক্তাদের সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকি। হাঁস পালনের জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল সহায়তা, পরামর্শ ও ভ্যাকসিন আমরা বিনামূল্যে প্রদান করি। উপজেলায় বর্তমানে বেলজিয়াম জাতের একটি বড় খামার রয়েছে। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে বলে আমরা আশাবাদী।

  • নাচোলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্ম বিরতি

    নাচোলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্ম বিরতি

    নাচোলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্ম বিরতি

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় নাচোল উপজেলায় ২ঘন্টা কর্ম বিরতি পালন করেছে সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রবিবার সকাল সাড়ে ৯টা হইতে বেলা ১১ টা পর্যন্ত নাচোল উপজেলা হাসপাতালের সামনে এ কর্ম বিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
    হাসপাতাল চত্বরে কর্ম বীরতিতে বক্তব্য রাখেন হাসপাতালের ল্যাব ইনচার্জ মেসবা উদ্দিন, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মাসুদ করিম সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মুক্তার হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট সাইরুল ইসলাম, আসমাউল, ফার্মাসিস্ট তরিকুল ইসলাম, শামসুজ্জোহা, জামিলা ক্লিনিকের ল্যাব ইনচার্জ কানিজ ফাতেমা প্রমুখ। এসম বক্তারা বলেন, বাংলাদেশের সকল ডিপ্লোমাধারীরা দশম গ্রেড হলেও শুধুমাত্র মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টরা ১১ গ্রেড রয়ে গেছে। তাই এই দশম গ্রেড তাদের দাবি নয় এটি তাদের অধিকার। বক্তারা আরো বলেন, আজকের দিনে ২ ঘন্টা কর্ম বীরতি পালন করা হচ্ছে। তারা বলেন আমাদের দাবী বাস্তবায়নে
    মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি। দাবী মানতে তালবাহান করা হলে আগামী ৩’ডিসেম্বর অর্ধ দিবস ও ৪ ডিসেম্বর কমপ্লিট শার্টডাউন পালন করা হবে বলে হুশিয়ারী দেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

  • চাঁপাইনবাবগঞ্জের প্রাথমিক বিদ্যালয় সংস্কারে বরাদ্দ ১ কোটি ৩ লাখ ৭১ হাজার টাকা

    ভোটের আগেই স্কুলের নতুন রূপ

    চাঁপাইনবাবগঞ্জের প্রাথমিক বিদ্যালয় সংস্কারে বরাদ্দ ১ কোটি ৩ লাখ ৭১ হাজার টাকা

    চলতি বছরের আসন্ন নির্বাচন নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের লক্ষ্যে ব্যাপক মেরামত ও সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ খাতে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে মোট ১ কোটি ৩ লাখ ৭১ হাজার ৬৪৬ টাকা।
    জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল উপজেলার নির্বাচিত একাধিক প্রাথমিক বিদ্যালয়ে এই সংস্কার কাজ পরিচালিত হবে। এসব বিদ্যালয়ের ভেঙে যাওয়া শ্রেণিকক্ষ মেরামত, ছাদ সংস্কার, দরজা-জানালা ও বৈদ্যুতিক সংযোগ উন্নয়ন, বাথরুম সংস্কারসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন করা হবে।
    নির্বাচনকে সামনে রেখে বিদ্যালয়গুলোর পরিবেশ নিরাপদ ও ব্যবহারোপযোগী করে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে নিরাপদ কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নির্বাচনের পর এসব উন্নয়নকাজ শিক্ষার্থীদের জন্যও দীর্ঘমেয়াদে উপকার বয়ে আনবে।
    স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মতে, দীর্ঘদিন ধরে অনেক বিদ্যালয়ের অবকাঠামো জরাজীর্ণ অবস্থায় ছিল। ভোটকেন্দ্রের প্রস্তুতির অংশ হিসেবে হলেও এই সংস্কার কার্যক্রম শিক্ষা পরিবেশের মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
    জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্বচ্ছতার সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যেই সংস্কার কাজ সম্পন্ন করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই ভোটকেন্দ্রগুলো প্রস্তুত করা যায়।
    সব মিলিয়ে, নির্বাচন পরিচালনার পাশাপাশি প্রাথমিক শিক্ষাব্যবস্থার অবকাঠামোগত উন্নয়নে এই বরাদ্দ চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য এক গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।