Blog

  • চাঁপাইনবাবগঞ্জে সিএনজিতে ফেনসিডিলসহ চালক গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে সিএনজিতে ফেনসিডিলসহ চালক গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে সিএনজিতে ফেনসিডিলসহ চালক গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে সিএনজির ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে বহনকৃত ৯৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. তারিকুল ইসলাম (৩৪)। তিনি রাজশাহীর রাজপাড়া থানার আলীগঞ্জ উত্তরপাড়ার মৃত নুর ইসলামের ছেলে।
    সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) রাত ৮টার দিকে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার রেহাইচর আদর্শপাড়া স্টেডিয়াম সংলগ্ন কাঁচা রাস্তা থেকে তাকে আটক করে। এসময় তার চালানো সিএনজি থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

    র‌্যাব জানিয়েছে, তাদের টহল দল গোপন সূত্রে জানতে পারে-এক ব্যক্তি শিবগঞ্জ থেকে সিএনজিতে মাদকদ্রব্য নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছে। খবর পাওয়ার পর মহানন্দা টোল প্লাজা সংলগ্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। রাত ১০টা ৩০ মিনিটের দিকে সন্দেহভাজন সিএনজিটিকে থামানোর সংকেত দিলে চালক দ্রুত গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে রেহাইচর এলাকায় তাকে আটক করতে সক্ষম হন।
    র‌্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে জানায়, “গ্রেফতারকৃত তারিকুল ইসলাম পেশাদার মাদক কারবারী। সিএনজির বিভিন্ন অংশে লুকিয়ে মাদক পরিবহনের চেষ্টা করছিল সে।”
    উদ্ধার করা আলামতসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
    র‌্যাব-৫ এর পক্ষ থেকে আরো জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • গোবিন্দগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু তুলে ঠিকাদার কাজ চালাচ্ছে

    গোবিন্দগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু তুলে ঠিকাদার কাজ চালাচ্ছে

    প্রশাসন নিরব নির্বিকার। কাজের নেই সাইনবোর্ড

    গোবিন্দগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু তুলে ঠিকাদার কাজ চালাচ্ছে

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়ন ভূমি অফিস ছাতার পাড়ায় সাব কন্ট্রাকটর কর্তৃক কাটাখালী নদীতে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে নির্মানাধীন বিল্ডিং এর মেজে এবং মাঠ ভরাট এর কাজ চলছে। অপরদিকে কাটাখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাধ সংস্কারের জন্য জিও ব্যাগ এর কাজ চলছে। ১লা ডিসেম্বর ২০২৫ সকাল ১১ ঘটিকায় প্রত্যক্ষ করা গেছে, ছাতারপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নির্মানাধীন বিল্ডিং এর মেঝেতে এবং মাঠে মাটি ভরাটের পরিবর্তে সরকারি নদী থেকে অবৈধভাবে উত্তোলন করে বালু দ্বারা মাঠ ভরাটের কাজ চলমান রয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
    স্থানীয়রা জানান, সাব কন্ট্রাকটর কারো তোয়াক্কা না করে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখে উক্ত ইউনিয়ন ভূমি অফিস ছাতার পাড়ার মাঠ ভরাট কাজ অব্যাহত রেখেছে। বিষয়টি এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে সমালোচনা এবং প্রতিবাদের সুর লক্ষ্য করা যায়। জনগণ বলাবলি করছে সাধারণ মানুষ এবং বালু দস্যু যখন নদী এবং ভূমির অভ্যন্তর থেকে স্যালো মেশিন বালু উত্তোলন করলে অথবা ভেকু দ্বারা মাটি কাটলে প্রশাসন জেল জরিমান করে থাকেন।

    কিন্তু সরকারি জায়গায় ঠিকাদারের মাধ্যমে বিল্ডিং এর মেঝেতে এবং মাঠে মাটি-ভরাটের কাজের ওয়ার্ক পারমিট পেলেও মূল ঠিকাদার মোস্তাক হোসেন রহস্যজনক ভাবে কাজটি বিক্রি করে দিয়ে যায় বলে সর্বত্র গুঞ্জন উঠেছে।
    সাতারপাড়া ইউনিয়ন ভূমি অফিস এর নিকট দিয়ে একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে এবং বাধের পার্শ্ব দিয়া বয়ে গেছে পুরানা করতোয়া এবং কাটাখালী নদী। প্রশ্ন উঠেছে নদী থেকে স্যালো এবং ড্রেজার মেসিন দ্বারা অবৈধভাবে বালু উত্তোলন করিয়া ঠিকাদার ইউনিয়ন ভূমি অফিস এর মাঠ কিভাবে ভরাট করছেন তাও আবার মাটির পরিবর্তে বালু দ্বারা ।
    বিষয়টি নিয়ে প্রশাসন নিরব নির্বিকার কেন জনগণ এই প্রশ্ন তুলেছেন। মাঠ প্রশাসনের নজরদারিতে অবৈধভাবে বালু উত্তোলিত হচ্ছে তাও আবার ইউনিয়ন ভূমি অফিস এর কাজ।
    সেই বালু দ্বারা ইউনিয়ন ভূমি অফিসের মাঠ ভরাট কড়ায় জনগণের মধ্যে নানান ধরনের প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সহকারি কমিশনার ভূমি গোবিন্দগঞ্জ মহোদয় কে জিজ্ঞাসা করা হলে তিনি লোক পাঠাচ্ছেন বলে এই প্রতিনিধিকে জানিয়েছেন।

    ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সাতারপাড়া কে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান ঠিকাদার কাজের জন্য সাইডে আসেন না। সুজন নামে এক ভাড়াটিয়া সাব কন্ট্রাকটরের দ্বারা কাজ করাচ্ছেন। সেই সুজন গায়ের জোরে মাটির পরিবর্তে বালু দ্বারা কাজ করছে বলেও তিনি জানান।
    উক্ত কাজের জন্য নির্দেশিকা বোর্ড টানানো হয়নি। প্রশ্ন উঠেছে সরকারি জায়গায় ঠিকাদার কর্তৃক কাটাখালী নদী থেকে কোন ক্ষমতা বলে এবং কোন আইনে মাটির পরিবর্তে অবৈধভাবে বালু তুলে ভরাট করছে এটাই সকলের জিজ্ঞাসা। অপরদিকে পানি উন্নয়ন বোর্ড পলাশবাড়ী এবং গাইবান্ধার অধীন গোবিন্দগঞ্জের দরবস্তু ইউনিয়নের পার্শ্ববর্তী সাবগাছি হাতিয়াদহ/সাতারপাড়ায় কাটাখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সংস্কার কাজ এ জিও ব্যাগ ভরাট কাজ চলছে। এতে করে বাঁধের কাজের নিকটবর্তী স্থানে গভীর খাদের সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে কাজের স্থানে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোককে পাওয়া গেলেও তারা পরিচয় গোপন করেন এবং পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার অধীন পলাশ বাড়িতে কর্তব্যরত উপ সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক কে ঘটনাস্থলে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এ কাজের টেন্ডার হয়নি অফিস থেকে করা হচ্ছে।

    কাজের নির্দেশনা সাইনবোর্ড টানানো হয়েছে কিনা বিষয়টি জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। অপর প্রশ্নের জবাবে মোজাম্মেল হক এই প্রতিনিধিকে জানান, পঞ্চাশ মিটার স্থানের জন্য ৪ হাজার ৫০০ জিও ব্যাগ ফেলা হবে। কত টাকা বরাদ্দ তিনি জানেন না। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী গাইবান্ধা কে মুঠোফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি নতুন এসেছি অনিয়ম হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণ বলছে, পানি উন্নয়ন বোর্ডের কাজ দায় সারামত চলছে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের আইনের আওতায় আনার দাবি ও সরকারি নির্দেশনা মতে কাজ বাস্তবায়ন করার জন্য ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছেন সচেতন মহল।

  • গোমস্তাপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

    গোমস্তাপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

    গোমস্তাপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৮৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
    মঙ্গলবার (০২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার যোগিবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়নের অধীনস্থ বাংগাবাড়ি বিওপির টহল কমান্ডার হাবিলদার শেখ সাদীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৮৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য গোমস্তাপুর থানা-এ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
    এ বিষয়ে ব্যাটালিয়ন সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক, গরু পাচার, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধ দমনে সার্বিক অভিযান আরও জোরদার করা হবে।
    নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবি সর্বাত্মক অভিযান চালিয়ে যাবে।
    বিজিবি কর্তৃপক্ষ উদ্ধারকৃত ফেন্সিডিলের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

  • নাটোরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

    নাটোরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

    নাটোরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

    নাটোরের নলডাঙ্গার মাধনগর রেলওয়ে স্টেশনে আন্তনগর বরেন্দ্র, রুপসা এবং বুড়িমারী, চিলাহাটি এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার(২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মাধনগরের সর্বস্তরের জনসাধারন ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    ট্রেনের যাত্রাবিরতীর দাবিতে এসময় বক্তব্য রাখেন, মাধনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ফটিক, সমাজসেবক ও বিএনপি কর্মী তাহমিদুর রহমান সৌমিক, সৈকত হোসেন, বিল্পব সরদার, রায়হান মাস্টার, মোঃ রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, মাধনগর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক, তরিকুল ইসলাম টিটু, মেহেদী সরদার, রিয়াল, সজীব সরদার, রিয়াজ, মাহি সরদার, সজীব, মিন্টু খান, আলামিনসহ অনেকে।

    বক্তারা বলেন, ট্রেনের দাবি ও স্টেশন সংস্কারের দাবিতে এর আগেও বারবার আন্দোলন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে। মাধনগর রেলস্টেশনের বয়স প্রায় এক’শ বছর হতে চললেও স্টেশনের তেমন কোন উন্নয়ন হয়। সরকার প্রতিবছর মাধনগর রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। অথচ এই স্টেশনের যাত্রী সেবার মান সন্তোষজনক নয়। মানববন্ধন-বিক্ষোভ মিছিলে স্থানীয় ব্যবসায়ী,শিক্ষার্থী,রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ শতাধিক ছাত্র-জনতা অংশগ্রহন করেন।
    মানববন্ধন থেকে মাধনগর রেলওয়ে স্টেশনে আন্তনগর বরেন্দ্র,রুপসা,বুড়িমারী,চিলাহাটি এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিসহ রেলওয়ে স্টেশন অবকাঠামোগত উন্নয়নের দাবি জানানো হয়।

  • নওগাঁর পত্নীতলা উপজেলায় নিয়োগবিধি বাস্তবায়নের দাবীতে পরিবার পরিকল্পান বিভাগের কর্মচারীদের কর্মবিরতি এবং অস্থান কর্মসূচী পালিত

    নওগাঁর পত্নীতলা উপজেলায় নিয়োগবিধি বাস্তবায়নের দাবীতে পরিবার পরিকল্পান বিভাগের কর্মচারীদের কর্মবিরতি এবং অস্থান কর্মসূচী পালিত

    নওগাঁর পত্নীতলা উপজেলায় নিয়োগবিধি বাস্তবায়নের দাবীতে পরিবার পরিকল্পান বিভাগের কর্মচারীদের কর্মবিরতি এবং অস্থান কর্মসূচী পালিত

    দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নের দাবীতে পরিবার পরিকল্পনা অদিদপ্তরের এফডব্লিউভি, এফডভিøউএ এবং এফপিআই তিন পদমর্যাদার কর্মচারীদের দেশব্যাপী আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে আজ দুপুরে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। পত্নীতলা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে নেতৃত্ব দেন ৩ পদমর্যাদার কর্মচারী সমন্বয় কমিটির সভাপতি মোঃএনামুল ইসলাম। এ সময় কেন্দ্রীয় প্রতিনিধি খন্দকার আব্দুর রাজ্জাক, পত্নীতলা উপজেলার সাধারন সম্প্দাক মোঃ আলী মর্বূজা, পরিবার কল্যান সহকারী শহিদা খাতুন, পরিবার কল্যান সহকারী রফিকা আকতারসহ অন্যারা।
    এ সময় তাঁরা বলেছেন অবিলম্বে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগবিধি কার্যকর করার দাবীতে গত ২১ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে কর্মসূচী পালন করে এবং ৩০ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম প্রদান করে। কিন্তু কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় পুনরায় সারাদেশে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তারা বলেছেন চাকুরী নিয়্ােগবিধি না খাকায় এ বিভাগে একজন কর্মচারী একটি পদে যোগদান করে ২৫/৩০ বছর একই পদে চাকুরী কওে অবসওে যেতে হয়। কাজেই চাকুরী নিয়োগবিধি কর্মকর্তা কর্মচারীদের অধিকার। অবিলম্বে চাকুরী নিয়োগবিধি রুপরেথা বাস্তবায়ন করত বাদেও কাজে ফেরার ফথ সুগোম করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

  • গোদাগাড়ীতে বাউল আবুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    গোদাগাড়ীতে বাউল আবুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    গোদাগাড়ীতে বাউল আবুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    রাজশাহীর গোদাগাড়ীতে বাউল আবুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তৌহিদী জনতার ব্যানারে সোমবার বিকেল ৪টার দিকে বিক্ষোভটি গোদাগাড়ী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীন চত্তরে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন গোদাগাড়ী মডেল মসজিদের ইমাম মুফতি মাও. সীবগাতুল্লাহ, গোগ্রাম মাদরাসার মুহতামিম মাও. মুখতার হোসাইন, মাও. সাব্বির প্রমুখ।

    বক্তারা বলেন, বউল শিল্পী আবুল সরকার কর্তৃক মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তি ও কুরআনের আয়াতকে নিয়ে বাজে মন্তব্য করায় আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি করছি। খোদা দ্রোহী নাস্তিকদের এ বাংলার মাটিতে জায়গা হবে না।

  • নড়াইল-১ আসনে এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমানের দোয়া ও সমর্থন প্রত্যাশা

    নড়াইল-১ আসনে এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমানের দোয়া ও সমর্থন প্রত্যাশা

    নড়াইল-১ আসনে এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমানের দোয়া ও সমর্থন প্রত্যাশা

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নড়াইল-১(কালিয়া-নড়াগাতী-নড়াইল সদর আংশিক) আসনে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে।
    জাতীয় পার্টির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, মরহুম মেজর গাজী আশরাফ উল আলমের সুযোগ্য ভাতিজা, তরুণ আইনজীবী এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমান ইতোমধ্যেই প্রচার–প্রচারণা ও গণসংযোগে ব্যাপক সাড়া ফেলেছেন। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দেশব্যাপী পরিচিত।
    গাজী পরিবার নড়াইলের সমাজসেবা, শিক্ষা, রাজনীতি ও উন্নয়ন কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছে।
    তার সেজো চাচা গাজী মনিরুজ্জামান নিয়ামত ছিলেন ৭ নং জয়নগর ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান। দায়িত্বশীলতা, উন্নয়ন, জনগণের কল্যাণ ও মানবিক সেবার জন্য তিনি স্থানীয় জনগণের কাছে ছিলেন আস্থার প্রতীক।
    এডভোকেট ইমরানের পিতা গাজী আকরামুজ্জামান স্বাস্থ্য বিভাগের একজন সরকারি কর্মকর্তা হিসেবে সততা, ন্যায়পরায়ণতা ও সেবার মানসিকতা দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়ে ছিলেন।
    এই পরিবারিক উত্তরাধিকারকে ধারণ করে এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমান শৈশব থেকেই আদর্শ, শৃঙ্খলা, শিক্ষা ও মানবিক মূল্যবোধে বেড়ে উঠেছেন। তার সঙ্গে কথা বললে গ্রামের অনেক মানুষ বলেন- “গাজী পরিবারের সন্তানরা সবসময় মানুষের পাশে থাকে। ইমরানও তেমনই শালীন, মার্জিত ও ভদ্র। এলাকার মঙ্গল চাইতেই তিনি রাজনীতিতে আসছেন।”
    নড়াইল-১ আসনের বিভিন্ন ইউনিয়নে প্রতিদিন সকাল থেকে গভীর রাত-তিনি মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন, খোঁজ নিচ্ছেন, সমস্যা শুনছেন, সমাধানের আশ্বাস দিচ্ছেন।
    পথসভা, বাজার সফর, মোড়ের চায়ের দোকানে আড্ডা, উঠান বৈঠক, মসজিদ-মন্দির সংলগ্ন আলোচনাসভা, দোয়া মাহফিল-সবখানেই তার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
    চর, গ্রাম, পাড়া-মহল্লা-যেখানে যাচ্ছেন, স্থানীয় মানুষের ভিড় জমছে। বিশেষ করে তরুণ ভোটারদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। অনেকে বলছেন-“শিক্ষিত, তরুণ, পরিশ্রমী এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির একজন প্রার্থীকে আমরা খুঁজছিলাম। ইমরান ভাই সেই প্রত্যাশা পূরণ করছেন।”
    নড়াইল-১ আসনের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক, ঘনবসতিপূর্ণ গ্রাম, বাজার, চৌরাস্তাসহ জায়গায় জায়গায় তার সমর্থনে রঙ-বেরঙের ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড শোভা পাচ্ছে। অনেকে এটি নির্বাচনী উৎসবের আগাম বার্তা হিসেবে দেখছেন। পথচারীরা বলছেন-“নতুন নেতৃত্বের সন্ধান চলছে। ইমরানের প্রচার প্রচারণা গোছানো, সুন্দর এবং মানুষের কাছে পৌঁছে গেছে।”
    এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমান বলেন-“৬৮ হাজার গ্রাম বাঁচলে—বাংলাদেশ বাঁচবে। আর নড়াইল-১ আসন বাঁচবে মানুষের ঐক্য, উন্নয়ন এবং সুশাসনের মাধ্যমে। আমি নড়াইলের সন্তান হিসেবে এই এলাকা ও এর মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন- “শিক্ষা, কৃষি, সড়ক-যোগাযোগ, স্বাস্থ্যসেবা, নদীভাঙন প্রতিরোধ, দারিদ্র্য হ্রাস, নারী ও যুবসমাজের কর্মসংস্থান—এসব বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। কাগজে-কলমে নয়, মাঠে-মাটির উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য।”
    তার ধারাবাহিক গণসংযোগে ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। বহুদিন পর এ আসনে একজন ভদ্র, শিক্ষিত, পরিশ্রমী এবং নতুন প্রজন্মের নেতা হিসেবে তাকে গ্রহণ করছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
    কৃষক, দিনমজুর, নারী সংগঠন, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী-সবাইই বলছেন- “পরিবর্তনের সময় এসেছে। এলাকার উন্নয়ন ও নিরাপদ ভবিষ্যতের জন্য ইমরান ভাই ভালো নেতা হবেন।”
    জাতীয় পার্টির তরুণ ও যোগ্য নেতৃত্ব হিসেবে তিনি ইতোমধ্যেই মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলের কেন্দ্রীয় ফোরামেও সুনাম অর্জন করেছেন। নড়াইল-১ আসনে তার জনপ্রিয়তা বৃদ্ধিও দলের জন্য ইতিবাচক সিগন্যাল হিসেবে দেখা হচ্ছে।
    আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নড়াইল-১ আসনে নির্বাচনী মাঠ এখন প্রাণচঞ্চল। এই পরিবর্তন-উন্নয়ন ও নতুন নেতৃত্বের প্রত্যাশার কেন্দ্রে উঠে এসেছেন এডভোকেট গাজী মাহাবুয়াউর রহমান (ইমরান)। গাজী পরিবারের ঐতিহ্য, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা ও জনসেবার মনোভাব তাকে আরও এগিয়ে নিচ্ছে। নির্বাচন ঘনিয়ে এলে এই প্রচারণা আরও বেগবান হবে-এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

  • গোল্ডেন সান স্কুলের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    গোল্ডেন সান স্কুলের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    গোল্ডেন সান স্কুলের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

     

    গতকাল সোমবার অনুষ্ঠিত গোল্ডেন সান স্কুলের বার্ষিক সাহিত্য, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্কুলের অধ্যক্ষ মোসাঃ রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৪টি ইভেন্টের ৪১জন বিজয়ীর হাতে পুরস্কার তুলেদেন গোল্ডেন সান শিক্ষা পরিবারের চেয়ারম্যান রাজশাহী সিটি প্রেসক্লাব সভাপতি রফিকুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে প্রতিষ্ঠানের পরিচালক শামজিদা আলম ও প্রাক্তন ছাত্রী এক্স ক্যাডেট রুকাইয়া পারভীন রচনা ও স্কুলের সিনিয়র সহকারী শিক্ষিকা শামিমা আক্তার শিলু।
    সাহিত্য ও ক্রীড়া প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন স্কুলের সিনিয়র সহকারী শিক্ষিকা রোজিনা আক্তার মৌ, সুমাইয়া পারভীন রাত্রী, সহকারি শিক্ষিকা রোকসানা খাতুন, নাবিলা ইসলাম ও ফারিহা জাহান।
    সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ১৪টি ইভেন্টে সাহিত্য ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী এ অনুষ্ঠানে গোল্ডেন সান স্কুলের শিক্ষার্থী সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কেক কাটার মাধ্যমে ক্লাস পার্টি ২০২৫ উদযাপিত হয়।

  • চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিটিজেএ’র মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিটিজেএ’র মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিটিজেএ’র মানববন্ধন

     

    চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে তার বিরোধী পক্ষ গত ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলায় রহনপুর পৌর এলাকায় একটি মশাল মিছিল ও বিক্ষোভ করে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। উক্ত সংবাদ সংগ্রহকালে বেসরকারী টেলিভিশন সময় টিভির প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম ও এখন টেলিভিশনের প্রতিনিধি সোহান মাহমুদের উপর সন্ত্রাসী শুভ কর্তৃক হামলার ঘটনায় তীব্র প্রতিবাদজানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিটিজেএ)। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন,

    সাংবাদিকদের উপর হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তার জন্য বড় হুমকি। হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসী শুভকে দ্রুত গ্রেফতার কওে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন জুয়েল, সদস্য ডাবলু কুমার ঘোষ, রাজশাহী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আসলাম উদ দোলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাড, নূরে আলম সিদ্দীকি আসাদ,সাংবাদিক সাখওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান রাজাবাবু, সাংবাদিক মোঃ টুটুল রবিউল, মোঃ জারিফ হোসেনসহ জেলা ও বিভিন্ন উপজেলা থেকে মানববন্ধনে অংশ নেয়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

    মানববন্ধনে সভাপত্বি করেন টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এ কে এস রোকন। এসময় বক্তারা আরও বলেন, সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা ব্যাহত হবে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষা ঝুঁকির মুখে পড়বে। তারা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতে সিটিজেএ ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারে বলেও জানায় সংগঠনটি।

  • শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

    শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

    শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

     

    চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে উদ্বোধন হয়েছে বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। সোমবার সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর – ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের গভনিং বডির সভাপতি মোহাঃ লতিফুর রহমান।

    সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন
    উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলম,স্টাফ সেক্রেটারি মাহফুজুল ইসলাম ডন, শিক্ষক প্রতিনিধি নওসাবাহ নওরিন,ফারহাত হোসেন, আবদুল্লাহ সহ ক্রীড়া কমিটির আহবায়ক হাবিবুর রহমান, সাংস্কৃতিক কমিটির আহবায়ক বিলকিস আরা বানু, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশ, মননচর্চা, ক্রীড়া দক্ষতা ও সাংস্কৃতিক চেতনাকে উজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সপ্তাহ ব্যাপী বিভিন্ন ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন আবৃত্তি, রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন, সংগীতসহ নানান সাহিত্য-সংস্কৃতিক আয়োজনের পাশাপাশি অনুষ্ঠিত হয় দৌড়, লংজাম্প, বল নিক্ষেপসহ আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা।
    অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষ জানান, পুরো সপ্তাহ জুড়ে চলবে এ প্রতিযোগিতার বিভিন্ন পর্ব।