Blog

  • চাঁপাইনবাবগঞ্জে এসএসসি-৮৪ ব্যাচের বন্ধুদের মিলন মেলা

    চাঁপাইনবাবগঞ্জে এসএসসি-৮৪ ব্যাচের বন্ধুদের মিলন মেলা

    ‘বন্ধুত্বের টানে, বন্ধুর পানে’ এই শ্লোগান ধারণ করে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এসএসসি-৮৪ ব্যাচের বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোলাহাট মহিলা সরকারি কলেজ মিলনায়তনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘ ৪১ বছর পর ৮৪ ব্যাচের শিক্ষার্থীরা একত্রিত হয়। অনুষ্ঠানে শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলার নয়, সারা দেশের এসএসসি-৮৪ ব্যাচের শিক্ষার্থীরাও আমন্ত্রিত ছিল। পবিত্র কোরআন তেলওয়াতের মদ্ধ দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সৃজনশীল নানান আয়োজন শেষে মধ্যাহ্ন বিরতি দেওয়া হয় বিরতি শেষে পরিচিতি পর্ব ও আলোচনা সভা, নাচ-গানের মাধ্যমে বন্ধুরা একে অপরের সঙ্গে আনন্দে মেতে ওঠে। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনে আনে ভিন্ন মাত্রা। আয়োজকরা জানান, ২০২২ সাল থেকে ‘আমরা এসএসসি-৮৪ শিরোনামে শাহনেওয়াজ খান সিনা ও ডা. সৈয়দ মাযহারুল ইসলাম তরুসহ কয়েকজন বন্ধুদের নিয়ে একটি ফেসবুক পেইজ খোলা হয়। গ্রুপে জেলা-উপজেলার বিভিন্ন স্কুল থেকে ১৯৮৪ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে এমন বন্ধুদেরকেই শুধু যুক্ত করা হয়। এই ব্যানারেই আজ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রায় ১০০জন বন্ধু উপস্থিত ছিলেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। দীর্ঘদিন যোগাযোগ না থাকায় অনুষ্ঠানে এসে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজখবর নেন পুরনো বন্ধু এবং তাদের পরিবার-পরিজনের। অনেকেই এ সময় স্কুলজীবনের স্মৃতিচারণায় মেতে ওঠেন। অনেকে বহুদিন পর প্রিয় বন্ধুকে পুনরায় কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরেন। এভাবে অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হয়। আমরা চাঁপাইনবাবগঞ্জ-৮৪ এর আহ্বায়ক মো. আক্তারুল ইসলাম বলেন, ‘বন্ধুত্বের টানে, বন্ধুর পানে আমরা ৮৪ ব্যাচের শিক্ষার্থীরা দীর্ঘ ৪১ বছর পর একত্রিত হয়েছি। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না।’ আয়োজকদের অন্যতম ও এসএসসি-৮৪ এর সদস্য সচিব মো. রাকিব উদ্দিন বলেন, ‘আমাদের এই মিলন সকলের অংশগ্রহণ আনন্দ বহুগুণে বাড়িয়ে দিয়েছে। যারা আজ অনুষ্ঠানে অংশ নিয়েছেন সবাইকে শুভেচ্ছা, এক সময় আমরা একসঙ্গে পড়াশোনা করলেও, জীবিকার তাগিদে অনেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছি। কেউ ঢাকা, কেউ চট্টগ্রাম-জীবনের এমনই নিয়ম। এখন হয়তো কালেভদ্রে সেসব বন্ধুর সঙ্গে দেখা হয়। ফলে আমরা চেয়েছিলাম সাপ্তাহিক ছুটিতে সবাই একত্রিত হতে। সবাইকে পেয়ে অসাধারণ এক অভিজ্ঞতা হলো। মিলন মেলার অন্যতম উদ্যোক্তা শাহনেওয়াজ খান সিনা বলেন, ‘কৈশোরের বন্ধুত্ব কখনও হারায় না। কর্মব্যস্ততায় আমরা হয়তো ছেলেবেলার কথা ভুলে থাকি, কিন্তু ছেলেবেলা কখনও মুছে ফেলা যায় না। এ কারণে জীবন চলার পথে যতো মানুষের সঙ্গেই বন্ধুত্ব হোক না কেন, ছেলেবেলার বন্ধুত্বের মতো তারা কখনও স্মৃতিযোগ্য নয়। জীবনে একজন হলেও প্রকৃত বন্ধুর প্রয়োজন। আর স্কুল লাইফের ফ্রেন্ডই হতে পারে সেই প্রকৃত বন্ধু। এ কারণেই আমরা সবাই মিলে চেয়েছিলাম এমন একটা আয়োজন করতে যেখানে সবাই একসঙ্গে বহুদিন পর একত্রিত হতে পারবো। এমন সফল একটি আয়োজন আমার ছেলেবেলা, আমার স্কুলজীবনকে ফিরিয়ে দিয়েছে। আমরা আরো বড় পরিসরে বন্ধুদের নিয়ে স্বপ্ন দেখতে চাই। আজকে সেই স্বপ্নের পথে আমাদের চলা শুরু হলো।’
    আয়োজকরা জানান, আমরা চাঁপাইনবাবগঞ্জ-৮৪ ভবিষ্যতে সামাজিক কার্যক্রমেও অংশ নেবে। আর্থিকভাবে পিছিয়ে পড়া বন্ধুদের সহায়তা, অসচ্ছল বন্ধুদের মেধাবী সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেওয়া, বন্ধুদের যে কোনো বিপদে পাশে থাকাসহ দেশের যে কোনো দুর্যোগে মানবিক কর্মকাণ্ডে মানুষের পাশে থাকার চেষ্টা করবে।

  • ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র নেশা জাতীয় ট্যাবলেট জব্দ

    ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র নেশা জাতীয় ট্যাবলেট জব্দ

    ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র নেশা জাতীয় ট্যাবলেট জব্দ

    জেলার ভোলাহাট সীমান্তে মহানন্দা ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমান নেশা জাতীয় ট্যাবলেট জব্দ হয়েছে। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, ২৩ নভেম্বর মধ্যরাত সোয়া ১টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চাঁনশিকারী বিওপি’র ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৬/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামস্থ গড়ের মাঠ নামক স্থানে অবস্থিত একটি আখ ক্ষেতে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা গিয়েছিল, অভিযানস্থলে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট মজুদ রয়েছে এবং চোরাকারবারীরা সুযোগ বুঝে দেশের অভ্যন্তরে পাচার করবে। সে সুনির্দিষ্ট তথ্যের প্রেক্ষিতেই তাৎক্ষণিকভাবে অভিযানটি পরিচালিত হয় এবং টহলদল আখক্ষেত তল্লাশী করে একটি প্লাস্টিকের বস্তায় অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় থাকা ৩ হাজার ১৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (ঞঊঘঝওডওঘ) উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলো ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সিলেটের সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

    সিলেটের সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

    সিলেটের কানাইঘাটে লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে জামাল উদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে সীমান্তের বাংলাদেশ অংশের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। রোববার (২৩ নভেম্বর) সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি জামাল উদ্দিন। পরে বিজিবির একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে তার গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। কানাইঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) দুর্গা কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, লোভাছড়া সীমান্তে এক ব্যক্তির লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশটি উদ্ধার করে আজ রোববার ভোর ৪টার দিকে থানায় নিয়ে আসা হয়। পরে সুরতহাল শেষে সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে প্রেরণ করা হয়েছে।

  • গোমস্তাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

    গোমস্তাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

    গোমস্তাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

    চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী রহনপুর জনতা উচ্চ বিদ্যালয় মাঠে “রহনপুর কুরআনের আলো” আয়োজিত অনুষ্ঠানে ৪র্থবারের মতো কুরআনের হাফেজদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রহনপুর কুরআনের আলোর সংগঠনের উপদেষ্টা ও অবসর প্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সাত্তার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহনপুর পূর্ণভবা মহানন্দা আইডিয়াল কলেজের জ্যেষ্ঠ প্রভাষক, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জামায়াত মনোনীত ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ডক্টর মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদরাসাতু বাইতিল হিকমাহ্ আল মু’আসারাহ এর সভাপতি মাওঃ আব্দুল রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কর্মকর্তা তৌহিদ বিন তোফাজ্জল হোসেন, সাবেক কাউন্সিলার ইউসুফ আলি। বিচারক হিসাবে উপস্থিত ছিলেন, ফেনী জেলার দারুন ইন্টারন্যাশনাল হিফ্জ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওঃ আনোয়ার হোসাইন, কোরআনের আলো সংগঠনের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নেস মোহাম্মদ মন্টুসহ বিভিন্ন মাদ্রাসার প্রধান, হাফেজ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। হিফজল কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ১৫টি মাদ্রাসার ১৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

  • চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-যুব উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-যুব উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও দূর্ণীতিমুক্ত গড়ে তোলার অঙ্গীকার
    চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-যুব উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    ছাত্র-যুব উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফরম আয়োজিত উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। শনিবার (২২ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম এর সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী, ঢাকা মহানগরের দক্ষিনের জামায়াতের আমীর নুরুল নূরুল ইসলাম বুলবুল।

    অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, ডাকসু ভিপি সাদিক কায়েম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসু ভিপি ইব্রাহিম রনি। স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি ও জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আবু বকর।
    বক্তব্য রাখেন মাওলানা চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর আবুজার গিফারী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী, ড. কেরামত আলী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান,

    জামায়াতের রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সহকারি পরিচালক অধ্যক্ষ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান। পূর্ব জেলা শিবির সভাপতি মোঃ সালাউদ্দিন, পশ্চিম জেলা শিবির সভাপতি মোঃ মামুন আলী, শহর শিবির সভাপতি আব্দুল আজিজ।

    প্রধান অতিথিসহ বক্তারা আগামী দিনে একটি শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলে চাঁপাইনবাবগঞ্জের সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। চাঁপাইনবাবগঞ্জে কোন সন্ত্রাস, চাঁদাবাজ থাকবে না। কোন দূর্ণীতি চলতে দেয়া হবে না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’য় ভোট দিয়ে একটি শান্তিপূর্ণ চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান। এর আগে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তানদের সস্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিরা। এসময় জেলার হাজার হাজার জামায়াত নেতা-নেত্রী, ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উৎসবে ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। শেষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

  • চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন (সিটিজেএ)’র নির্বাচন সম্পন্ন

    চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন (সিটিজেএ)’র নির্বাচন সম্পন্ন

    সভাপতি রফিক-সম্পাদক জুয়েল

    চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন (সিটিজেএ)’র নির্বাচন সম্পন্ন

    চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন (সিটিজেএ) এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পূর্ব নির্ধারিত এজেন্ডা অনুযায়ী সকল সদস্যর উপস্থিতিতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আন্তরিক পরিবেশে নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এতে নিউজ ২৪ টেলিভিশনের রফিকুল আলম সভাপতি এবং যমুনা টেলিভিশনের মনোয়ার হোসেন জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ‎কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত অন্যরা হলেন,

    সহ-সভাপতি একেএস রোকন (৭১ টেলিভিশন), সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী (চ্যানেল ২৪), সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন (গ্লোবাল টেলিভিশন), অর্থ সম্পাদক জহুরুল ইসলাম (ডিবিসি টেলিভিশন), দপ্তর সম্পাদক আজিম উদ্দিন (বাংলা টেলিভিশন) এবং নির্বাহী সদস্য আব্দুল ওহাব (বৈশাখী টেলিভিশন) ও শাখাওয়াত জামিল দোলন (বাংলাভিশন টেলিভিশন)। নির্বাচনে অর্থ সম্পাদক জহুরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সিটিজেএ’র নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক নাসিম মাহমুদ (এটিএন বাংলা টেলিভিশন) ও ডাবলু কুমার ঘোষ (মাছরাঙ্গা টেলিভিশন)। চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন (সিটিজেএ) এর দ্বি-বার্ষিক নির্বাচনে সংগঠনের সকল সদস্য (২৩ জন) অংশ নেয়।

  • ঢাকা পৌঁছেই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

    ঢাকা পৌঁছেই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

    তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুকএয়ারের একটি ফ্লাইটে ভুটানের প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বৈঠকের পর প্রধানমন্ত্রী তোবগেকে সাময়িক সালাম মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে ১৯ বার তোপধ্বনি এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রওনা হন। তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে সোমবার (২৪ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়িক সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করবেন।

  • সিংড়ায় ১০৫টি বক ও ৪৯ টি পাখি অবমুক্ত ॥ দুই শিকারির কারাদন্ড

    সিংড়ায় ১০৫টি বক ও ৪৯ টি পাখি অবমুক্ত ॥ দুই শিকারির কারাদন্ড

    নাটোরের সিংড়ার চলনবিল এলাকায় কিল্লা ঘরের ফাঁদ ব্যবহার করে বক দিয়ে বক শিকার করার অভিযোগে দুই পাখি শিকারির দুই মাস করে কারাদন্ড দিয়েছেন ভাম্যমান আদালত। এসময় শিকারীর কাছ থেকে উদ্ধার করে ১০৫ টি বক অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের ইন্দ্রাসন গ্রামের পুর্ব মাঠে চলনবিল জীববৈচিত্র রক্ষা কমিটির পরিবেশ কর্মীদের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দন্ডাদেশ প্রদান করেন ইউএনও মাজহারুল ইসলাম। দন্ডপ্রাপ্তরা হলেন, পার্শ্ববর্তী তাড়াশ থানার পালাশী গ্রামের আব্দুল মালেকের ছেলে কবির প্রামানিক (৪৫) ও একই গ্রামের মৃত আহসান হাবিব এর ছেলে জান মাহমুদ (৩৫)। এসময় কিল্লা ঘর নামে পাখি শিকারীর বিশেষ ফাঁদ জব্দ করা হয় এবং ১০৫ টি বক পাখি উদ্ধার করে অবমুক্ত করেন ভাম্যমান আদালত। এছাড়া, একই দিনে উপজেলার মাগুড়া ও ইটালী এলাকায় পৃথক অভিযানে ৫ হাজার ফিট কারেন্ট জালের ফাঁদ ও পুটি মাছে বকপাখি শিকারের খাঁচা ফাঁদ জব্দ করা হয়। সেখান থেকেও বক, শালিক সহ বিভিন্ন প্রজাতীর ৪৯ টি পাখি জব্দ করা হয়। পরে জব্দকৃত পাখিগুলো ইন্দ্রাসন স্কুল মাঠ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবমুক্ত করেন ইউএনও মাজহারুল ইসলাম। এসময় সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান সহ চলনবিল জীববৈচিত্র রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে আটক দুই পেশাদার শিকারিকে বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে কারাদন্ড প্রদান করেন ইউএনও। আর দুই কিশোরকে পাখি শিকার করবে না মর্মে মুচলেকায় ছেড়ে দেয়া হয়। চলনবিল জীববৈচিত্র রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বর্ষার শেষে ও শীতের শুরুতে চলনবিলে ধান ক্ষেতে বিশেষ ভাবে তৈরি ফাঁদ কিল্লা ঘর ও কারেন্ট জালে পাখি শিকারে মেতে উঠে লোভী শিকারিরা। এই বিলের পাখি ও জীববৈচিত্র রক্ষায় দীর্ঘ এক যুগ ধরে কাজ করছেন তার সংগঠনের সদস্যরা।

  • ২৪ ঘণ্টার মধ্যে আবারও ভূমিকম্পে কাঁপল দেশ-উৎপত্তিস্থল সাভার

    ২৪ ঘণ্টার মধ্যে আবারও ভূমিকম্পে কাঁপল দেশ-উৎপত্তিস্থল সাভার

    তীব্র ভূমিকম্পের ২৪ ঘণ্টার মধ্যে আবারও ভূমিকম্পের ঝাঁকুনিতে পড়েছে বাংলাদেশ। রিখটার স্কেলে এটি ছিল ৩ দশমিক ৩ মাত্রা। শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর। তিনি সাংবাদিকদের জানান, সাভারের বাইপাইল ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। এটি ছিল অল্পমাত্রার ভূমিকম্প; রিখটার স্কেলে এটি ছিল ৩ দশমিক ৩ মাত্রার। এর আগে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের কবলে পড়ে বাংলাদেশ। তাতে তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়, আহত হয় ছয় শতাধিক মানুষ। ঢাকার বহু ভবনে ফাটল, কোথাও কোথাও হেলে পড়ার ঘটনা ঘটে। ৫.৭ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে, কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। স্থায়ীত্ব ছিল ২৬ সেকেন্ড।

  • বাগাতীপাড়ায় আ’লীগ কর্মীর দখল মুক্ত হল রামপাড়া জামে মসজিদের জমি!

    বাগাতীপাড়ায় আ’লীগ কর্মীর দখল মুক্ত হল রামপাড়া জামে মসজিদের জমি!

    নাটোরের বাগাতীপাড়া উপজেলার পাকা ইউনিয়নের রামপাড়া জামে মসজিদের প্রায় ২৫ শতাংশ জমি দখল করে রেখেছিলো স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ কর্মী জনাব মাষ্টার। আজ প্রায় ছয় বছর পর জুমা নামাজের পর মসজিদের ধর্ম প্রান মুসল্লীগন ও এলাকার সাধারন মানুষের সম্মিলিত প্রচেষ্টায় মসজিদের জমি দখলে নিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, দখলকৃত ওই জমিতে অভিযুক্ত জনাব মাস্টার দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে গাছপালা রোপণ ও চাষাবাদ করে আসছেন। একাধিকবার স্থানীয় মুসল্লিরা ও মসজিদ কমিটি জায়গা ছাড়ার অনুরোধ জানালেও তিনি তা উপেক্ষা করছেন বলে অভিযোগে জানা গেছে। মসজিদ কমিটির সদস্যরা জানান, উক্ত জমিটি ওয়াকফ সম্পত্তি হিসেবে নিবন্ধিত ও মসজিদের নামে নামজারীকৃত যা মুসল্লিদের কল্যাণ ও ধর্মীয় কাজে ব্যবহারের কথা। কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে জনাব মাষ্টার বহু বছর ধরে অবৈধভাবে জায়গাটি ভোগ দখল করছেন, ফলে মসজিদের সম্প্রসারণ ও উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়েছে। রামপাড়া এলাকার সাধারণ মুসল্লিরা অভিযোগ করেন, এটি শুধু একটি জমি দখলের বিষয় নয়, এটি ধর্মীয় সম্পত্তি দখলের দুঃসাহসিক উদাহরণ। তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও দখলমুক্তির চেষ্টা করেও ব্যর্থ হয়ে মুসল্লীরা আজ এ জমি মসজিদের দখলে নিয়েছেন। মসজিদের জমি পুনরুদ্ধার করে ধর্মীয় প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করা যায়, সেজন্যই আজ তাদের এই কার্যক্রম। স্থানীয় মুসল্লীরা বলেন, ধর্মীয় সম্পত্তি দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে রামপাড়া জামে মসজিদের মর্যাদা ও মুসল্লিদের অধিকার সংরক্ষণ করা হয়েছে।