Blog

  • পত্নীতলায় আব্দুস সবুরের পদোন্নতিতে গ্রামে বইছে আনন্দের বন্যা

    পত্নীতলায় আব্দুস সবুরের পদোন্নতিতে গ্রামে বইছে আনন্দের বন্যা

     

    নওগাঁর পত্নীতলায় ৮নং নজিপুর ইউনিয়নের বাবনাবাজ গ্রামের মোঃ আমজাদ হোসেনের ১ম পুত্র মোঃ আব্দুস সবুর (লেলিন) ৩৫ তম বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে প্রথমে সিরাজগঞ্জের শাহাজাদপুর সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি রাজশাহী সরকারি সিটি কলেজে বদলী হন। ২০২৫ সালের ২০ নভেম্বর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এক হাজার ৮৭০ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এখানে তিনি প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তার এই পদোন্নতিতে গ্রামে বইছে আনন্দের বন্যা । মুঠোফোনে নবাগত সহকারী অধ্যাপক মোঃ আব্দুস সবুর এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই অর্জন আমি আমার পিতা-মাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি উৎসর্গ করলাম। তিনি আরো বলেন, চাকুরির পাশাপাশি এলাকার তরুণ যুব সমাজের জন্য আমার পক্ষ থেকে সর্বপ্রকারের সহযোগিতা অব্যাহত থাকবে। এ বিষয়ে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন চকদোচাই-বাবনাবাজ পরিবারের মুখপাত্র মোঃ সাজেদুর রহমান বলেন, এ অর্জনে আমরা গ্রামবাসী আনন্দিত এবং গর্বিত। তাদেরকে দেখে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে। নতুন প্রজন্ম এগিয়ে যাক এবং তারা আরো ভালো কিছু করুক। আমাদের গ্রামে আরো অনেক প্রতিভাবান তরুণ আছে তারাও যেন আগামীতে এরকম সাফল্য অর্জন করতে পারে, তাদের সকলের জন্য রইলো অশেষ শুভকামনা।

  • নিয়ামতপুরে বারি মিষ্টি আলু ১৭ চাষাবাদ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ

    নিয়ামতপুরে বারি মিষ্টি আলু ১৭ চাষাবাদ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ

    নওগাঁর নিয়ামতপুরে বারি মিষ্টি আলু ১৭ চাষাবাদ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বেলা ১০ টায় উপজেলা কৃষি অফিস ট্রেনিং সেন্টারে কারিতাস রাজশাহী অঞ্চল Climate Action At Local Level (CALL) প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে ও Climate Action At Local Level (CALL) প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আবুল বাসার এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ। উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, বারি মিষ্টি আলু ১৭ তে অ্যান্হোসায়ানিন নামক এন্টি এক্সিডেন আছে যা মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও ফলনও আশানুরূপ। এক বর্গমিটার জমির আলু উত্তোলন করে ২.৬২ কেজি ফলন পাওয়া যায়।

  • মারাত্মক ফলন বিপর্যয় এবং দাম কম হওয়ার ফলে উৎপাদন খরচ ঘরে তোলা অসম্ভব কৃষকদের

    মারাত্মক ফলন বিপর্যয় এবং দাম কম হওয়ার ফলে উৎপাদন খরচ ঘরে তোলা অসম্ভব কৃষকদের

    নওগাঁ জেলায় আমন ধান কাটা শুরু

    মারাত্মক ফলন বিপর্যয় এবং দাম কম হওয়ার ফলে উৎপাদন খরচ ঘরে তোলা অসম্ভব কৃষকদের

    নওগাঁ জেলায় চলতি আমন মওসুমে ধানের ফলন বিপর্যয় এবং দাম কম হওয়ার কারনে উৎপাদন খরচ ঘরে তোলা অসম্ভব হয়ে পড়েছে বলে কৃষকদরে মধ্যে হতাশা পরিলক্ষিত হচ্ছে। লাভ তো দুরের কথা এ বছর বিঘাপ্রতি ২ থেকে ৩ হাজার টাকা লোকসান হবে বলে জানিয়েছেন জেলার কৃষকরা। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে নওগাঁ জেলায় চলতি আমন মওসুমে মোট ১ লক্ষ ৯৬ হাজার হেক্টর জমিতে আমন চাষ করেছেন কৃষকরা। উল্লেখিত পরিমাণ জমি থেকে ৬ লক্ষ ৬৭ হাজার ১২৬ মেট্রিক টন চাল উৎপাদনের প্রত্যাশা নিয়ে ধান কাটা শুরু করেছেন তাঁরা। ইতমধ্যে গত ২৩ নভেম্বর পর্যন্ত জেলার ৪৩ শতাংশ জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। এ বছর মাঠে মাঠে সোনালী ধান কৃষকদের আশায় বুক ভরে উঠেছিল। কিন্তু হঠাৎ করে অসময়ের একদিনের ঝড় বৃািষ্টতে কৃষকদের সে স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে যায়। জেলার অধিকাংশ মাঠে প্রায় প্রায় পাকা ধান মাটিতে শুয়ে পড়ে। এতে মারাত্মকভাবে ফলন বিপর্যয় ঘটে। কৃষকরা জানিয়েছেন এ বছর ধানের উৎপাদন ভালোই হয়েছিল।

    স্বাভাবিকভাবে প্রতি বিঘা জমি থেকে ২০ থেকে ২২ মন ধান উৎপাদনের সম্ভাবনা ছিল। কিন্তু প্রাকৃতিক এই বিপর্যয়ের ফলে কৃষকদের ধারনা বর্তমানে বিঘায় সর্বোচ্চ ১২ থেকে ১৫ মন ধান উৎপাদিত হবে। কোন কোন জমিতে আরও কম। জমিতে চাষ দেয়া. চারা তৈরী. সেচ, নিড়ানী, কীটনাশক সার, কাটা মাড়াই ইত্যাদি বাবদ প্রতি বিঘা জমিতে কৃষকদের খরচ হয়েছে ১৬ থেকে ১৭ হাজার টাকা। কেবলমাত্র জমি থেকে ধান কেটে খলিয়ানে তোলার জন্যই বিঘা প্রতি খরচ লাগছে ৬ হাজার টাকা। এদিকে ধানের বাজার মূল্য খুবই কম। চলতি বাজারে প্রতি মন ধান বিক্রি হচ্ছে ১০৫০ টাকা থেকে ১১০০ টাকায়। বর্তমান বাজার অনুযায়ী তার বিক্রি মূল্য ১৫ থেকে ১৬ হাজার টাকা। সার্বিকভাবে কৃষকরা লোকসানের মুখে। কাজেই হতাশ তাঁরা। কৃষি বিভাগ বলছে হঠাৎ অসময়ের ঝড়বৃষ্টির ফলে জেলায় ৩ হাজার হেক্টর জমির ধান বিনষ্ট হয়েছে। এসব জমির ধানের ফলন বিপর্যয় ঘটেছে। তবে ফলন বিপর্যায় ঘটলেও গড়ে প্রতিবিঘা জমিতে ১৬ থেকে ১৭ মন ধান উৎপাদিত হবে। আমন ধানের ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য পরবর্তীতে রবি মওসুমের বিশেষ করে সরিষা, গম ও বোরো ধান উৎপাদনের ক্ষেত্রে সরকারী প্রনোদনা দিয়ে ক্ষতি পুষিয়ে নেয়ার উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন নওগাঁ খামার বাড়ি’র অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ খলিলুর রহমান। সচেতন মহল মনে করেন কেবল প্রনোদনা দিয়ে কুষকদের এতো ক্ষতি কাটিয়ে উঠা অসম্ভব। সরকারীভাবে কৃষকদের উৎপাদিত ধানের যুক্তিসংগত নায্যমূল্য রিশ্চিত করা প্রযোজন।

  • সিংড়ার চলনবিলে নৌকায় কাটছেন আমন ধান

    সিংড়ার চলনবিলে নৌকায় কাটছেন আমন ধান

    সিংড়ার চলনবিলে নৌকায় কাটছেন আমন ধান

    জমিতে এক হাঁটু আধ হাঁটু পানি, আবার কোন কোন জমিতে হাটুর ওপরে পানি । এখন হেমন্তের অগ্রহায়ণ মাস। বন্যার পানি নামে নাই চলনবিলের কৃষি জমি থেকে। তাই বাধ্য হয়েই নৌকা দিয়ে বোনা আমন ধান কাটছেন চলনবিলের কৃষক। এতে শ্রমিক খরচ পড়ছে দ্বিগুন। একবেলা ধান কেটে শ্রমিকদের দিতে হচ্ছে ৫শ থেকে ৭শ টাকা। প্রতি বিঘায় ফলন ৫মণ থেকে ৬মণ হলেও খরচ বাদে কৃষকদের ঘরে উঠছে মাত্র ১মণ থেকে ২মণ ধান। নাটোরের সিংড়া উপজেলার চলনবিলের ডাহিয়া ও ইটালী ইউনিয়নের কয়েকটি মাঠে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাঁটু পানিতে নেমে শ্রমিকরা চরম কষ্টে ধান কাটছেন। নৌকায় বোঝাই করে কাটা ধান নিয়ে আসছেন কৃষকের খোলায়। সেখান থেকে মাড়াই করে তুলছেন ঘরে। হেমন্তের নতুন ধান কাটতে সারা দেশ উৎসবে মেতে উঠলেও কৃষকদের দুঃখ,কষ্ট ও হতাশার চিত্র ফুটে উঠেছে কৃষি প্রধান চলনবিলের ভুক্তভোগী এ অঞ্চলের আমন চাষীদের। কৃষকরা বলছেন, দ্বিতীয় ধাপের বন্যায় তারা চরম ক্ষতির মুখে পড়েছেন।

    উপজেলার ইটালী ইউনিয়নের পশ্চিম মাগুড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম ভুট্রু জানান, তিন ভাই মিলে ৭০ বিঘা বোনা আমন ধানের চাষ করেছি। বেশির ভাগ জমিতে নৌকা নিয়ে ধান কাটতে হচ্ছে। শ্রমিক পাওয়া যাচ্ছে না। পানিতে ধান কাটতে চাচ্ছেননা অনেক শ্রমিক। সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে ৫শ থেকে ৭শ টাকা দিতে হচ্ছে তাদের। ইটালী ইউনিয়নের ইন্দ্রাসন গ্রামের কৃষক সবুজ আলী জানান, ৫ বিঘা জমি বর্গা নিয়ে আমন ধান চাষ করেছি। ফলন বিঘা প্রতি ৫মণ থেকে ৬মণ হচ্ছে। কিন্তু সব খরচ বাদ দিয়ে ১ থেকে ২ মণ ধান ঘরে তোলাই কঠিন হয়ে পড়েছে। এখন বর্গার ধান কিভাবে দেবো? দুশ্চিন্তায় আছি। উপজেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরী গ্রামের কৃষক ফরিদ প্রামানিক বলেন, বোনা আমন ধান কাটা পর আমি প্রতি বছর সরিষার চাষ করি। গত বছর ২০ বিঘা চাষ করেছিলাম। এ বছর জমিতে পানি আছে। সরিষার চাষ করতে পবরবো কিনা দুশ্চিন্তায় আছি। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ জানান,

    চলতি বছরে ৫ হাজার ৫শ হেক্টর জমিতে বোনা আমন ও ২৩ হাজার ৬শ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে। দ্বিতীয় ধাপের অসময়ের বন্যায় কিছু এলাকায় বোনা আমন ধানের ক্ষতি হয়েছে। আমরা কৃষি প্রণোদনা ও পরামর্শ দিয়ে সব সময় কৃষকদের পাশে থেকে সহযোগিতা করছি। চলনবিলের পানি দ্রুতই নেমে যাচ্ছে। আমরা আশা করছি সরিষা ও বোরো ধান চাষ করে বোনা আমনের ক্ষতি পুষিয়ে লাভবান হবেন কৃষক।

  • নড়াইলের কালিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নড়াইলের কালিয়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নড়াইলের কালিয়া উপজেলায় সুধিজন ও বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল সালাম-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৪ নভেম্বর(সোমবার)সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুধীসমাজ উপস্থিত ছিলেন। নবাগত জেলা প্রশাসক ড. আবদুল সালাম তাঁর বক্তব্যে উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসনিক কার্যক্রম এবং সমন্বিত ভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেণ। তিনি বলেন, “উপজেলার উন্নয়ণ ও সেবার ধারাবাহিকতা বাড়াতে সকলের সমন্বিত উদ্যোগই সবচেয়ে বড় শক্তি।” এ অনুষ্ঠান কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:- রাশেদুজ্জামানের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা উপ-সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস, কালিয়া উপজেলার বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রতিনিধিবৃন্দ, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর কালিয়া উপজেলা কমিটির সভাপতি মামুন মোল্যা ও সাধারণ সম্পাদক মো উজ্জল শেখ, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, প্রেসক্লাব কালিয়ার সভাপতি মো : ফশিয়ার রহমান এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ মতবিনিময় সভায় উপজেলার চলমান সমস্যা, সেবা কার্যক্রম, জনদুর্ভোগ, অবকাঠামোগত উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনকল্যাণমূলক বিষয়গুলো নিয়ে সুধিজন ও জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বিভিন্ন উন্নয়নবিষয়ক চাহিদা তুলে ধরে দ্রুত সমাধানের প্রস্তাবনা উপস্থাপন করা হয়। জেলা প্রশাসক উপস্থিত সবার মতামত গ্রহণ করে সমন্বিত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

  • নিয়ামতপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

    নিয়ামতপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

    নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসার রিতা রানী পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ সহ বিভিন্ন ইউপির প্যানেল চেয়ারম্যান, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য, নিকাহ রেজিষ্টার ও গণ উন্নয়ন কেন্দ্রের প্রজেক্টের সদস্যরা। প্রধান অতিথি ইউএনও মুর্শিদা খাতুন বলেন, নারীর ক্ষমতায়নের পথে বাল্য বিবাহ প্রতিরোধ একটি অন্যতম উপায়। নারীদের উন্নয়নে বাল্য বিয়ে বাধা হয়ে দাঁড়ায়। বাল্য বিয়ের কুফল সম্পর্ক্যে আমরা সবাই অবগত। তাই আমাদের সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। উক্ত আলোচনা সভায় স্থানীয় ধর্মীয় নেতা, নারী নেতৃত্বাধীন সংগঠন, ঈমাম, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকগণসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

  • নাটোরের সিংড়ার লালোর বড়বারৈহাটি অধ্যক্ষ আনুর উঠান বৈঠক

    নাটোরের সিংড়ার লালোর বড়বারৈহাটি অধ্যক্ষ আনুর উঠান বৈঠক

    নাটোরের সিংড়ার লালোর বড়বারৈহাটি অধ্যক্ষ আনুর উঠান বৈঠক

     

    নাটোরের সিংড়া ৭ নং লালোর ইউনিয়নের বড়বারৈহাটি দাখির মাদ্রাসা চত্বরে নাটোর-৩, সিংড়া আসনে ধানের শীষের মনোনয়ন প্রার্থী, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৫ টায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, বিগত ১৬ বছর দেশে কোন আইনের শাসন ছিলো না। আমার নেতা তারেক রহমান একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে রাষ্ট মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন। এটা বাস্তবায়ন হলে মানুষের মধ্যে কোন বৈষম্য থাকবেনা। আইনের শাসন প্রতিষ্ঠা হবে। ভোটের অধিকার থাকবে। একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। অধ্যক্ষ আনু বলেন, তারেক রহমান আমাকে ফোন দিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

    মাঠে কাজ করতে বলেছেন। আমি উপজেলা ও পৌরসভার নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ করছি। অধ্যক্ষ আনু বলেন, আমার নেতা তারেক রহমান বলেছেন দল করার অধিকার সবার আছে। দল সবাই করবে। কিন্তু দলের নাম ভাঙ্গিয়ে যারা অন্যায় নির্যাতন করবে তাদেরকে আইনের আওতায় এনে প্রতিহত করা হবে। অধ্যক্ষ আনু বলেন, সিংড়াকে অশান্ত করবেন না। সে যে দলেরই হোক। দলের হোক আর অন্য দলের হোক। আমরা সবাইকে নিয়ে তা প্রতিহত করবো। আগামীতে আমরা সুন্দর, নিরাপদ, সাম্য ও শান্তির সিংড়া গড়ে তুলতে চাই। ৭নং লালোর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম রেজার সভাপতিত্বে উঠা বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও ডাহিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল,

    পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ শামীম হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক,উপজেলা বিএনপির সদস্য ও ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা, পৌর বিএনপির সদস্য সাবেক কমিশনার মহিদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপির সাবেক সদস্য মিলন হোসেন মাষ্টার, উপজেলা যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন মিন্টু প্রমূখ।

  • বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত

    বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত

    বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি ডায়াবেটিস ও ব্লাডপ্রেসার চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত

     

    গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ডা. ওয়াসিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes  Screening Program (CBHDS) প্রকল্পের আওতায় আজ ২৪ নভেম্বর সোমবার ২০২৫ রংপুর জেলার গংগাচড়া উপজেলার বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারি উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হুদা, সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, মসজিদের ইমাম সহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৪০ সদস্যের মেডিকেল টিম এর মাধ্যমে জনসাধারণকে ডায়াবেটিস, রক্তচাপ, বি এম আই চেকআপ করা হয় তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক কতৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনশেষে ৩৫০ জনের অধিক রোগী ক্যাম্প থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধান করেন ডা. ওয়াছিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন। অত্র ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুরের মেডিকেল টিমটি উক্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রদান করেন। সেবা গ্রহীতাগণ মহৎ এ উদ্যোগকে প্রশংসা করেন এবং নিয়মিত এ ধরনের আয়োজন এর প্রত্যাশা ব্যক্ত করেন।

  • নাটোরের বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

    নাটোরের বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

    নাটোরের বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পের আওতায় ক্ষিদ্রমালঞ্চি মোল্লাপাড়ায় রাস্তার এইচ-বিবি করণ কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে এ কাজের উদ্বোধন করেন বাগাতিপাড়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন। দীর্ঘদিন ধরে সুবহানের বাড়ি থেকে মাছেদুরের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। অবশেষে কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন প্রতিশ্রুতি বাস্তবায়ন ও এলাকার উন্নয়ন নিশ্চিত করতেই এ প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মেম্বার সেলিম রেজা, রেখা বেগম, বিএনপি নেতা মুখলেসুর রহমান মিঠুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাস্তা সংস্কার শেষ হলে এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

  • গাইবান্ধার দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

    গাইবান্ধার দারিয়াপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

     

    চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়ার প্রতিবাদে ও দারিয়াপুরের যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে দারিয়াপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর চারমাথায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দারিয়াপুর অঞ্চল কমিউনিস্ট পার্টির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড মিহির ঘোষ, জেলা সিপিবি’র সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা সিপিবি’র সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার প্রমুখ। কমরেড মিহির ঘোষ বলেন, শেখ হাসিনার বিচারের রায় যেখানে লাইভ প্রচার করা হলো অন্যদিকে একই দিনে চট্টগ্রাম বন্দর বিদেশীদের কাছে লীজ দেয়ার চুক্তি করা হলো গোপনে। আমরা বুঝি না বর্তমান অন্তর্বর্তী ইউনুস সরকারের এজেন্ডা কি? এর জবাবদিহি সরকারকে করতে হবে। বক্তারা অবিলম্বে সারাদেশে চলমান মব সন্ত্রাস বন্ধ ও চট্টগ্রাম বন্দরের চুক্তি বাতিলের দাবি জানান সেইসাথে দারিয়াপুর বন্দরের অসহনীয় যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বন্দর প্রদক্ষিণ করে পার্টি অফিসে এসে শেষ হয়।