Blog

  • গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলা-কলার ভোড়ের স্মৃতি আজ কেবল গল্পে

    গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলা-কলার ভোড়ের স্মৃতি আজ কেবল গল্পে

    এক সময় ছিল, গ্রামবাংলার উঠোনজুড়ে হাসি-আনন্দে মুখর থাকত শিশু-কিশোরদের কলরব। বিকেলের শেষ রোদটা পড়ত মাঠের ধারে, আর সেই সময়ই শুরু হতো তাদের প্রিয় খেলা “কলার ভোড়”। আজ সেই খেলার দৃশ্য যেন শুধু স্মৃতির পাতায়, কিংবা বৃদ্ধদের মুখে গল্প হয়ে বেঁচে আছে। ঐতিহ্যের খেলা-কলার ভোড় নামটি যতই সরল শোনাক, এতে ছিল গ্রামের সৃজনশীলতা আর আনন্দের অনন্য প্রকাশ। কলার গাছের মোটা থোড় বা ভোড় কেটে নিত ছেলেরা। সেটির ওপর বসে শুরু হতো দৌড় প্রতিযোগিতা কিংবা ভেসে যাওয়ার খেলা। কখনও তা হতো ছোট নদীর পানিতে, কখনও বা পুকুরের জলে। ছোট ছোট হাতে বাঁশের কঞ্চি দিয়ে “স্টিয়ারিং” বানিয়ে তারা বানাত ‘নৌকা’। কার ভোড় দ্রুত চলে, কারটা ভেসে থাকে বেশি সময়, এই নিয়েই জমে উঠত হাসির প্রতিযোগিতা। এই খেলাগুলো শুধু বিনোদন নয়, ছিল সামাজিক বন্ধনেরও মাধ্যম। বড়রা যেমন উৎসাহ দিতেন, তেমনি ছোটরাও শিখত একসাথে কাজ করতে, ভাগাভাগি করতে। গ্রামীণ জীবনের সরলতায় এই খেলার মধ্যেই ছিল শিশুদের প্রকৃতির সঙ্গে এক গভীর সম্পর্ক। কলার গাছ, পুকুর, নদী, মাঠ, সবই ছিল তাদের খেলার সাথী। সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া ঐতিহ্য-আজ গ্রামে গেলে দেখা যায়, পুকুরগুলো দেয়ালে ঘেরা, নদী শুকিয়ে গেছে, মাঠে উঠেছে ঘরবাড়ি। শিশুরা এখন ব্যস্ত মোবাইল গেমে, টিভির পর্দায়। কলার ভোড়ের সেই হাসির শব্দ হারিয়ে গেছে। নতুন প্রজন্ম জানেই না, একসময় কলার ভোড় ছিল গ্রামীণ শৈশবের প্রাণ। বৃদ্ধদের চোখে আজও জল এসে যায়, যখন তারা বলেন, “আমরা কলার ভোড়ে চড়ে কত আনন্দ করতাম!” গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে হলে প্রয়োজন এই হারিয়ে যাওয়া খেলাগুলোর পুনর্জাগরণ। স্থানীয় স্কুল বা সাংস্কৃতিক সংগঠন চাইলে গ্রামীণ উৎসব বা মেলায় এসব ঐতিহ্যবাহী খেলা ফের তুলে আনতে পারে। কলার ভোড় শুধু একটি খেলা নয়, এটি ছিল গ্রামীণ জীবনের নির্ভেজাল আনন্দ, শিশুদের হাসির উৎস এবং প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার মাধ্যম। আধুনিকতার চাপে হারিয়ে যাওয়া এই ঐতিহ্য ফিরে পেলে, আমাদের গ্রামবাংলা আবারও হাসবে সেই পরিচিত, সরল, আনন্দমুখর শৈশবের হাসিতে।

  • কুমিল্লা সীমান্তে বিজিবির কাছে শিশুসহ ১৯ জনকে হস্তান্তর

    কুমিল্লা সীমান্তে বিজিবির কাছে শিশুসহ ১৯ জনকে হস্তান্তর

    কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সীমান্তে শিশুসহ ১৯ নারী-পুরুষকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। এর মধ্যে ৯ জন নারী, ৯ পুরুষ ও একজন শিশু। তবে তাদের নাম-পরিচয় জানায়নি বিজিবি। পতাকা বৈঠকের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা সীমান্তে তাদের গ্রহণ করা হয় বলে জানিয়েছেন আমানগন্ডা-১০ বিওপি ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. মোস্তফা। বিজিবি জানায়, পতাকা বৈঠকে ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ভবানীপুর নিউনিদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার দীপংকর সাহার নেতৃত্বে বিএসএফের একটি দল এবং বিজিবির পক্ষে মোস্তফার নেতৃত্বে একটি দল অংশ নেয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, সীমান্তে নিয়ে আসা ১৯ জন বাংলাদেশী নাগরিক। তারা বিভিন্ন সময়ে অবৈধপথে ভারতে গিয়ে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হন। ভারতের বিভিন্ন কারাগারে সাজাও খেটেছেন তারা। নায়েক সুবেদার মোস্তফা বলেন, আটক ব্যক্তিদের তথ্য, নাম-ঠিকানা যাচাই ও যথাযথ প্রক্রিয়া শেষে তাদেরকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বৃহস্পতিবার রাতে জানান, বিজিবি ১৯ জনকে থানায় হস্তান্তর ও মামলা দিয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে আটক ১৪৯

    সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে এক সপ্তাহে আটক ১৪৯

    ঢাকাসহ সারা দেশে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১৪৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ধারালো অস্ত্র, বিস্ফোরক ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। প্রেসনোটে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সঙ্গে কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটসমূহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করে। এসব যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ১৪৯ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৮টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১৭টি কার্তুজ, ৪.৬২ কেজি বিস্ফোরক, দেশি-বিদেশি মাদকদ্রব্য, দেশি-বিদেশি ধারালো অস্ত্র, প্রাইভেটকার, মোটরসাইকেল ও সিএনজি উদ্ধার করা হয়। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

  • নাচোলে বিএনপির সাবেক সাংসদ আমিনুল ইসলামের গণসংযোগ

    নাচোলে বিএনপির সাবেক সাংসদ আমিনুল ইসলামের গণসংযোগ

    নাচোলে বিএনপির সাবেক সাংসদ আমিনুল ইসলামের গণসংযোগ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গণসংযোগ ও ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নাচোল উপজেলার ঝিকড়া গ্রাম থেকে একটি মোটরসাইকেল বহর নিয়ে ভাতসা, জাহিদপুর, বকুলতলা, হাটবাকইল, দোগাচ্ছী, বরেন্দা, ফুলকুড়ি লক্ষিপুর,

    নেজামপুর বাজারে গণসংযোগ শেষ করে বটতলা বাজারে ৩নং ওয়ার্ডের বরেন্দা ভোট সেন্টারের নির্বাচনী পরিচালনা কমিটির জন্য একটি দলীয় অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করেন সাবেক এমপি আমিনুল ইসলাম। এসময় নাচোল পৌর বিএনপির (সাবেক) সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হোদা, বিএনপি নেতা আলাউদ্দিন মাষ্টার, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, নেজামপুর ইউনিয়ন বিএনপির (সাবেক) সভাপতি ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন,

    উপজেলা যুবদলের (সাবেক) সভাপতি প্রভাষক আসিক মাহমুদ, নেজামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি বুলবুল আহমেদ। এছাড়াও ৩নং ওয়ার্ডের বরেন্দা ভোট সেন্টার নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক আঃ মালেক ও সদস্য সচিব শরিফ আহমেদসহ বিএনপি দলের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান ॥ লংমার্চ রবিবার

    জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান ॥ লংমার্চ রবিবার

    সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণে সরকারের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে ১৯তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিতে দেখা যায় তাদের। তাছাড়া জাতীয়করণের গেজেট প্রকাশ না হওয়ায় আগামী রোববার প্রেসক্লাব টু যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকরা জানান, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাত দিয়ে চাকুরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। সব ইবতেদায়ি মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় পুনরায় আন্দোলন নামে ইবতেদায়ি শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। তাদের মূল দাবিগুলো হলো- চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে, এমপিওভুক্তির লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরিত ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন দিতে হবে, অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ী মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে এবং ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে। উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি শিক্ষকদের আন্দোলনের মুখে ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু সেই ঘোষণার পর এখনো কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়নি। ঘোষণার ৯ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় আবার আন্দোলন শুরু করেন শিক্ষকরা।

  • গোবিন্দগঞ্জে তরুণ্যের উৎসব ॥ শাক সবজির বীজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ

    গোবিন্দগঞ্জে তরুণ্যের উৎসব ॥ শাক সবজির বীজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ

    গোবিন্দগঞ্জে তরুণ্যের উৎসব ॥ শাক সবজির বীজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ

    বাংলাদেশ সরকারের উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ ও বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর গ্রাহক সেবা পক্ষ উদযাপন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও ধাপেরহাটে ১ হাজার ১শ’ জনকে সবজি বীজ এবং ৪শ’ জন উপকারভোগি সদস্যদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) গোবিন্দগঞ্জ শাখা অফিস চত্বরে বৃহস্পতিবার দুপুরে বীজ ও ফলদ চারা বিতরণের আয়োজন কার হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান।

    বিষেশ অতিথির বক্তব্য রাখেন বিজের অডিট অফিসার শাহিন আলম,কমপ্লাইন্স অফিসার শফিকুল ইসলাম,সাব-জোনাল ম্যানেজার বকুল ইসলাম। বিজের গোবিন্দগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে করেন আরো বক্তব্য রাখেন বিজের কৃষি কর্মসূচীর প্রোগ্রাম অফিসার মাহামুদ হাসান, আব্দুল লতিফ,ধাপেরহাটোশাখা ব্যবস্থাপক আকাশ আহমেদসহ অন্যরা। এ কর্মসূচীর আওতায় প্রতি জন সুবিধাভোগী সদস্যের মাঝে একটি লাল শাক, পুইশাক, লাউ, মিষ্টি কুমড়া, গাজর ও শিম বীজ আম, কাঠাল ও পেয়ারার চারা বিতরণ করা হয়।

  • নাটোরের নলডাঙ্গা মডেল প্রেসক্লাবের সভাপতি রানা ॥ সম্পাদক ফজলে রাব্বী

    নাটোরের নলডাঙ্গা মডেল প্রেসক্লাবের সভাপতি রানা ॥ সম্পাদক ফজলে রাব্বী

    নাটোরের নলডাঙ্গা মডেল প্রেসক্লাবের সভাপতি রানা ॥ সম্পাদক ফজলে রাব্বী

    নাটোরের নলডাঙ্গায় গণমানুষের আস্থার সংগঠন নলডাঙ্গা মডেল প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১০টায় নলডাঙ্গা বাজারের প্রেট্রোল পাম্প এলাকায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় ১১ সদস্য বিশিষ্ট প্রেসক্লাব পরিচালনা কমিটি গঠন করা হয়।

    কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ রানা আহমেদ (এনটিভি অনলাইন/দিনকাল) সভাপতি নির্বাচিত হয়েছেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক পদে ফজলে রাব্বীকে (দৈনিক কালবেলা/জনদেশ) ঘোষণা করা হয়। এছাড়া ২ বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

  • ঠাকুরগাঁওয়ে অসময়ের বৃষ্টিতে কৃষকের ক্ষতি ও জনজীবনে ভোগান্তি

    ঠাকুরগাঁওয়ে অসময়ের বৃষ্টিতে কৃষকের ক্ষতি ও জনজীবনে ভোগান্তি

    ঠাকুরগাঁওয়ে অসময়ের বৃষ্টিতে কৃষকের ক্ষতি ও জনজীবনে ভোগান্তি

    সমুদ্রে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঠাকুরগাঁওয়ে গত দু’দিন ধরে টানা বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইছে। অসময়ের এই বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকেরা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, দমকা বাতাসের কারণে ঘরে তোলার আগেই আমন মৌসুমের আগাম জাতের ধান মাটিতে নুইয়ে পড়েছে। এতে ধান ও শাকসবজির খেতে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। হেমন্তকালে এমন বৃষ্টিপাতের ফলে এই অঞ্চলে আগাম শীত অনুভূত হচ্ছে। টানা দু’দিনের বৃষ্টিতে শ্রমজীবী মানুষ কাজ জোগাড় করতে না পারায় মানবেতর জীবনযাপন করছে। বিশেষ প্রয়োজন ছাড়া সাধারণ মানুষজন ঘর থেকে বের হতে পারছে না। এমন পরিস্থিতিতে সাধারন মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন বিশিষ্টজনেরা।

  • দিনাজপুরে ৭৭৫ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান

    দিনাজপুরে ৭৭৫ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান

    দিনাজপুরে ৭৭৫ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান

    দিনাজপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের ৭৭৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। দিনাজপুরে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজের বীজ ও ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়। দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসেনের সভাপতিত্বে কৃষি প্রণোদনা কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী ভূমি কমিশনার বোরহান উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আখতার, কৃষি সম্প্রসারণ অফিসার সুরভী আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমূখ। এসময় দিনাজপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের ৭৭৫ জন কৃষকের মাঝে ২০ কেজি করে (বিএপি ও এমওপি সার) সার এবং ১ কেজি করে সরিষা বীজ উপহার দেয়া হয়।

  • সিরাজগঞ্জ ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

    সিরাজগঞ্জ ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় রঞ্জু আহমেদ (৩৫) নামের এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার হাটিকুমরুল ঢাকা-পাবনা রোডের ধোপাকান্দি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রঞ্জু আহমেদ উপজেলার চরিয়াশিকা দক্ষিণ পাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রঞ্জু অটোভ্যানে মাছ নিয়ে উল্টো পথে সড়ক পার হচ্ছিল। এসময় সামনে থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। পরে সেখানেই তার মৃত্যু হয়। ভ্যানটিও দুমড়েমুচড়ে গেছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, উল্টো পথে অটোভ্যান নিয়ে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।