Blog

  • রাজশাহী মহানগর বিএনপি’র নতুন কমিটি ঘোষণা: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রিটন

    রাজশাহী মহানগর বিএনপি’র নতুন কমিটি ঘোষণা: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রিটন

    রাজশাহী মহানগর বিএনপি’র নতুন কমিটি ঘোষণা: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক রিটন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজশাহী মহানগর শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (০১ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদনের কথা জানানো হয়। ১৪ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটিতে মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এই আংশিক কমিটি পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। নতুন কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা স্থান পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা। এছাড়াও সহ-সভাপতি হিসেবে আসলাম সরকার, ওলিউল হক রানা, অ্যাডভোকেট মো. আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন এবং জয়নাল আবেদিন শিবলী দায়িত্ব পেয়েছেন। কমিটিতে বজলুল হুদা মন্টুকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রবিউল ইসলাম মিলুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া অ্যাডভোকেট এরশাদ আলী ঈসাকে ১ নং সদস্য এবং মো. মাইনুল আহসান (পান্না)-কে ২ নং সদস্য হিসেবে রাখা হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার প্রক্রিয়ার অংশ হিসেবেই এই নতুন কমিটি ঘোষণা করা হলো। নতুন নেতৃত্বের মাধ্যমে রাজশাহী মহানগরে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা স্থানীয় নেতাকর্মীদের।

  • চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র অভিযানে ৩৫ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার একবরপুর পাঁকাটোলার মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ বাবু হোসেন (২৬) এবং একই উপজেলার নয়ালাভাঙ্গার মোঃ আব্দুল মতিনের ছেলে মোঃ রাসেল (২৭)। জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়,

    চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এস.আই (নিরস্ত্র) মোঃ ফয়সাল হাসান এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ৩০ অক্টোবর সদর মডেল থানার ঝিলিম ইউনিয়নের জামতলা এলাকার একটি অটো রাইস মিলের দক্ষিণ-পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় মোঃ বাবু হোসেন ও মোঃ রাসেল এর কাছ থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য বহনকৃত একটি নীল ও হলুদ রংয়ের ট্রাক জব্দ করা হয়। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • গাইবান্ধার সাদুল্লাপুরে শিশু ধর্ষণ ॥ ধর্ষক গ্রেফতার

    গাইবান্ধার সাদুল্লাপুরে শিশু ধর্ষণ ॥ ধর্ষক গ্রেফতার

    গাইবান্ধার সাদুল্লাপুরে শিশু ধর্ষণ ॥ ধর্ষক গ্রেফতার

    গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৯ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষক আনারুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) বিকেলে সাদুল্লাপুর থানায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু। এসময় থানার ওসি তাজউদ্দিন খন্দকার উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার (৩১ অক্টোবর) সকালের দিকে সাদুল্লাপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে আনারুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আনারুল ইসলাম কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামের মৃত আব্বাস আলী ও মোছা. জরিনা বেগম দম্পতির ছেলে। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু ওই মামলার বরাত দিয়ে বলেন, গত ১৮ অক্টোবর বিকেল ৩ টার দিকে আসামি আনারুল ইসলাম তার নিজ ঘরে ওই শিশুকন্যাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় গত ২৪ অক্টোবর সাদুল্লাপুর থানায় আনারুলকে আসামি করে মামলা হয়। তখন থেকে অভিযুক্ত আনারুল আত্নগোপনে চলে যায়। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখার একপর্যায়ে ৩১ অক্টোবর চট্রগ্রাম জেলা থেকে গ্রেফতার করা হয়।

  • শিবগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

    শিবগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

    শিবগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

    ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিবাদ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১লা নভেম্বর) শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার মাহবুব আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহিন আকতার, যুব উন্নয়ন অফিসার আব্দ্যুৎ তোয়াব, শিবগঞ্জ ইউসিসিএ লিঃ এর সভাপতি সাব্বির আহম্মেদ, শিবগঞ্জ ইউবিসিএ লিঃ সভাপতি, মোঃ টিপু সুলতান,

    কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মূল্ক প্রমূখ। প্রধান অতিথি বলেন, সমবায় আন্দোলনকে টেকসই রূপ দিতে কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগসহ উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা খুবই জরুরি। পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির নিশ্চয়তার পাশাপাশি সমবায়ী প্রতিষ্ঠানকে হতে হবে জনমুখি। এছাড়াও সমবায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। তাহলেই সমবায় ভাবনার আলোকে সকল ধরনের বৈষম্য দূর করে দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে।

  • নাচোলে জাতীয় সমবায় দিবস পালিত

    নাচোলে জাতীয় সমবায় দিবস পালিত

    নাচোলে জাতীয় সমবায় দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্যকে উপজীব্য করে ১লা নভেম্বর, শনিবার উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে এ দিবসটি পালিত হয়। বেলা ১১টার দিকে উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে, পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমবায় অফিসের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

    পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার আব্দুল মান্নান হোসেন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমবায়ী ও পশু চিকিৎসক হাফিজুর রহমান, আব্দুল জাব্বার ও ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন’র শাখা ব্যবস্থাপক নাদিরা খাতুন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ভালুকায় কাফনের কাপড় পড়ে কৃষকদের বিক্ষোভ ও মানববন্ধন

    ভালুকায় কাফনের কাপড় পড়ে কৃষকদের বিক্ষোভ ও মানববন্ধন

    ভালুকায় কাফনের কাপড় পড়ে কৃষকদের বিক্ষোভ ও মানববন্ধন

    ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা ইউনিয়নের এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিল এর কেমিক্যাল মিশ্রিত রঙের পানি ও অন্যান্য বর্জ্য এবং মুলতাজিম স্পিনিং মিলের গরুর গোবর ও অন্যান্য বর্জ্যের ক্ষতিগ্রস্ত জমির ক্ষতিপুরন কারখানা মালিক কর্তৃক দ্রুত পরিশোধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী কৃষকরা। শনিবার (১ নভেম্বর) ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল ও প্রায় ঘন্টা খানিক সময় মানববন্ধন করে ভুক্তভোগী কৃষকরা। কৃষকদের দাবী ৩৩৫.৭৪ একর জমির ফসল নষ্ট করেছে এক্সপেরিয়েন্স মিল ও মুলতাজিম স্পিনিং মিলের গরুর খামারের বর্জ্য। ক্ষতির টাকা প্রায় পনের বছরে প্রায় ৩৩ কোটি টাকা। তারা বলেন, উপজেলা প্রশাসন হতে সুপারিশ কৃত ক্ষতিপুরনের টাকা মিল কতৃপক্ষ আগামী এক সপ্তাহের মধ্যে না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন ক্ষতিগ্রস্ত কৃষকগন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষক প্রতিনিধি ইন্জিনিয়ার রুহুল আমীন, আবদুর রহিম আকন্দ, মনির তালুকদার, নুরুজ্জামান কবির, মাসুদ রানা, জনাব আলী মন্ডল, রেজাউল মাস্টার, কামাল হোসেন, হুমায়ুন মন্ডল, আবুল বাশার মন্ডল, কারী জয়নাল আবেদিন, মনিরুজ্জামান, রবিনসহ এলাকাবাসী।

  • নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে আমন ধান ও রবিশস্যের ব্যাপক ক্ষতি

    নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে আমন ধান ও রবিশস্যের ব্যাপক ক্ষতি

    নিয়ামতপুরে অসময়ের বৃষ্টিতে আমন ধান ও রবিশস্যের ব্যাপক ক্ষতি

    উত্তর-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা নওগাঁর নিয়ামতপুরে রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে আমন ধান ও রবিশস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। রাতভর হালকা ও মাঝারি বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বয়ে যাওয়া আমন ধান নূয়ে পড়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাতের বৃষ্টিতে উপজেলার নিচু আমন ধানের ক্ষেতগুলো পানির নীচে তলিয়ে যায়। নিয়ামতপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৩০ হাজার ৪০৫ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষাবাদ হয়েছে। টানা বৃষ্টিতে উপজেলায় শতাধিক হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয় নি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে কৃষি অফিস থেকে সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে। কৃষি অফিস বলছে, যেসব জমিতে আমন ধান লাল বর্ণ ধারণ করেছে সেই জমিগুলোতে দ্রুত পানি নিষ্কাশন করতে হবে। যেসব ধানের শীষ বের হওয়ার উপক্রম হয়েছে সেসব জমিতে রসের ঘাটতি পূরণ হবে। নূয়ে পড়া জমিতে বাদামী গাছ ফড়িং এর আক্রমণ দেখা দিলে কীটনাশক প্রয়োগ করতে হবে। এ বছর আমনের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ বৃষ্টিতে রবিশস্যের চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বাসিন্দা এবাদুল মন্ডল বলেন, ১ বিঘা জমিতে ক্ষীরা রোপন করেছি। হঠাৎ বৃষ্টিতে আমার ক্ষেতের সব ক্ষীরা গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে বৃষ্টির সাথে হালকা ঝড়ো হাওয়া আমন ধান নূয়ে পড়ছে। আরেক আলু চাষি সাইদুর রহমান বলেন, আমি তিন বিঘা জমিতে আগাম জাতের আলুর বীজ রোপন করেছি। কিন্তু আলুর ক্ষেতে এখন পানি জমে আছে। এ কারণে আলু বীজ নষ্ট হওয়ায় আশঙ্কা করছেন তিনি। আমন ধান চাষি মজনু মিয়া বলেন, আমি এবার ৩ বিঘা জমিতে আমন ধান চাষাবাদ করেছি। নিচু এক বিঘা আমন ধান পানিতে ডুবে গেছে। আরেক আমন ধান চাষি কামরুল হাসান বলেন, আমি ১৪ বিষা জমিতে আমন ধান চাষ করেছি। জমির ধান ইতোমধ্যে পেকে গেছে। ধান কাটার জন্য অপেক্ষা করছিলাম। রাতভর বৃষ্টি ও হালকা ঝড়ো হাওয়ার কারণে সব ধান নূয়ে পড়েছে। নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। গত রাতে হঠাৎ বৃষ্টির কারণে নিচু জায়গার জমিগুলো পানি জমে গেছে। তবে বিকেলের মধ্যে পানি নিষ্কাশন হবে। নিচু এলাকায় কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও আমনের ফলনে তেমন একটা প্রভাব পড়বে না।

  • কালিয়ায় অসমাপ্ত মসজিদের কাজ সমাপ্ত করতে বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতা কামনা

    কালিয়ায় অসমাপ্ত মসজিদের কাজ সমাপ্ত করতে বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতা কামনা

    কালিয়ায় অসমাপ্ত মসজিদের কাজ সমাপ্ত করতে বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতা কামনা

    প্রখর রোদের মধ্যে জুমার নামাজ ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হয় নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের পার বাহির ডাঙ্গা গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিদের। যানা যায় বিগত ৭/৮ বছর পূর্বে কালিয়া পারের বাহীর ডাঙা গ্রামটি নবগঙ্গা নদীর ভাঙ্গনে বিলীন হলে সর্বস্ব হারানো ক্ষতি গ্রস্থ ৬০/৬৫ টি পরিবার উত্তর পারে পার বাহির ডাঙায় বসতি স্থাপন করে। অতঃপর ধর্মপালনে গ্রামবাসীর উদ্যোগে মসজিদ নির্মান কাজ শুরু করে। নিজেরা লিংটন পর্যন্ত কাজ শেষ করেছে শত কষ্টের মধ্যে । কিন্তু মসজিদের বাকী কাজ সম্পূর্ণ করার আর্থিক সক্ষমতা গ্রামবাসীর না থাকায় এই ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের তাই সমাজের বিত্তবান ধর্মপ্রান মুসলমান ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন মসজিদের সভাপতি সাহেব আলী খান, সেক্রেটারী কাশেম খান ও ইমাম মাওঃ ফয়সাল কবির সহ মুসল্লীরা। মাওঃ ফয়সাল কবির, ইমাম, মোবাঃ ০১৯৪৫০৬৭৬৪৮ (নগদ)(ইমো ও হটসএপ), সভাপতি, সাহেব আলী খান ০১৩১৫৪৯০৪৭৯ (বিকাশ), সেক্রেটারী মোঃ কাশেম খান ০১৮১০২১৯১৫৩ (বিকাশ)।

  • গ্রামীণ লোহা ও কৃষিযন্ত্র বিক্রেতাদের মন্দাভাব চাঁপাইনবাবগঞ্জে

    গ্রামীণ লোহা ও কৃষিযন্ত্র বিক্রেতাদের মন্দাভাব চাঁপাইনবাবগঞ্জে

    ধীরগতি কামারশিল্পের ব্যবসা-তবুও চলছে দিন

    গ্রামীণ লোহা ও কৃষিযন্ত্র বিক্রেতাদের মন্দাভাব চাঁপাইনবাবগঞ্জে

    গ্রামের হাটে এখন আর আগের সেই ভিড় নেই। এক সময় হাট বসলেই কৃষকরা ছুটে যেতেন লাঙ্গল, কুদাল, দা, কোদাল, ছুরি বা কাস্তে কিনতে। কৃষি কাজে ব্যবহৃত এসব লোহার যন্ত্রপাতি ছাড়া যেন চাষাবাদের কাজ অসম্পূর্ণ ছিল। কিন্তু যান্ত্রিক কৃষির আগ্রাসন ও মানুষের পেশা পরিবর্তনের ফলে আজ এসব পণ্যের ক্রেতা কমে এসেছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন হাটে দেখা যায়, একপাশে বসে আছেন স্থানীয় লোহার সরঞ্জাম বিক্রেতারা। তাদের সামনে সাজানো রয়েছে নানা রকম কৃষি উপকরণ, ছোট-বড় দা, কাস্তে, কোদাল, শাবল, চেইন, হাতুড়ি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় গৃহস্থালি যন্ত্রপাতি পর্যন্ত। কিন্তু ক্রেতা নেই বললেই চলে। একজন বিক্রেতা জানান, “আগে সপ্তাহে এক হাটে পাঁচ-ছয় হাজার টাকার বিক্রি হতো, এখন এক হাজার টাকাও ওঠে না অনেক সময়। মানুষ এখন মেশিনে কাজ করে, কাস্তে-কোদাল তেমন লাগে না।” তবে এ মন্দার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, কৃষিক্ষেত্রে যান্ত্রিকীকরণের ফলে হাতে তৈরি লোহার সরঞ্জামের ব্যবহার কমে গেছে।

    ধান কাটার মেশিন, ঘাস কাটার মেশিন, মাটি কোপানোর ট্রাক্টর, এসব আধুনিক যন্ত্রই কৃষকের কাজকে সহজ করছে। ফলে ঐতিহ্যবাহী কামার শিল্প ও এ যন্ত্রপাতি বিক্রেতারা পড়েছেন চরম সংকটে। তবুও টিকে থাকার লড়াই চালানো অনেকে বলছেন, এটা কেবল ব্যবসা নয়, বংশ পরম্পরায় চলা একটি পেশা। তাই যত কষ্টই হোক, তারা এখনো হাটে বসেন। কারও কাছে এটি জীবন-জীবিকার একমাত্র অবলম্বন। “ব্যবসা এখন ধীরগতির, কিন্তু সম্পূর্ণ বন্ধ করতে পারবো না,” বললেন এক বিক্রেতা, “আমার বাবা যেমন এই ব্যবসা করতেন, আমিও করছি।” কামারশিল্পের অস্তিত্ব রক্ষায় উদ্যোগ প্রয়োজন-স্থানীয় অর্থনীতিবিদদের মতে, লোহা পণ্য উৎপাদন ও বিক্রিতে যারা যুক্ত আছেন, তাদের পুনর্বাসন বা প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি। সরকারের ক্ষুদ্রঋণ সহায়তা, বাজার সম্প্রসারণ এবং আধুনিক যন্ত্রের পাশাপাশি ঐতিহ্যবাহী সরঞ্জামের চাহিদা ধরে রাখার উদ্যোগ নিতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, কৃষি যান্ত্রিকীকরণে ২০২০ সালের পর থেকে হাতে তৈরি যন্ত্রের ব্যবহার কমেছে প্রায় ৬৫%। কৃষি যন্ত্র বিক্রেতারা আজ হয়তো ক্রেতার অভাবে হতাশ, কিন্তু তাদের শ্রম ও ঐতিহ্যের গুরুত্ব কম নয়। সময়ের পরিবর্তনে ব্যবসা ধীরগতির হলেও, হাটের কোণে বসে থাকা এসব বিক্রেতারা এখনো গ্রামীণ জীবনের অপরিহার্য অংশ।

  • গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

    গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

    গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

    ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ শ্লোগানে গোমস্তাপুর উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সমবায় দপ্তর আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) কৃষ্ণ চন্দ্র,
    হিসাব রক্ষন অফিসার আজিজুর রহমান, উপজেলা সমবায় অফিসার সুলতান আলম খান, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর ট্রাক বন্দোবস্তো সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক জামিল আলম কাদরি, রহনপুর স্বাস্থ্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।