Blog

  • আগামী দিনের স্বপ্নবীজ-শিশুদের খেলায় গড়ে উঠছে ভবিষ্যৎ

    আগামী দিনের স্বপ্নবীজ-শিশুদের খেলায় গড়ে উঠছে ভবিষ্যৎ

    আগামী দিনের স্বপ্নবীজ-শিশুদের খেলায় গড়ে উঠছে ভবিষ্যৎ

    চাঁপাইনবাবগঞ্জের এক বিকেল। মাঠজুড়ে শিশুদের উল্লাস, কেউ বল খেলছে, কেউ দৌড়ে ধরছে ঘুড়ি, কেউবা গাছের ছায়ায় বসে মাটি দিয়ে ঘর বানাচ্ছে। এই ছোট ছোট হাতের ছোঁয়ায়, হাসির ফোয়ারায়, যেন জীবনের সবচেয়ে নির্মল আনন্দটি ধরা পড়ে। শিশুরা খেলছে, কিন্তু সেই খেলাই তাদের শেখাচ্ছে সহযোগিতা, সাহস, পরিকল্পনা আর নেতৃত্ব—যা আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে নতুন স্বপ্নে। আজকের এই শিশুরাই আগামী দিনের নাগরিক, বিজ্ঞানী, শিক্ষক, ডাক্তার, শিল্পী বা নেতা। কিন্তু তাদের বিকাশের পথে বিনোদন ও খেলাধুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের খেলার মাধ্যমে যেমন শারীরিক বিকাশ ঘটে, তেমনি মানসিক ও সামাজিক উন্নয়নও সম্ভব হয়। গবেষণায় দেখা গেছে—যেসব শিশু নিয়মিত খেলাধুলায় অংশ নেয়, তারা ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণে বেশি আত্মবিশ্বাসী ও সহনশীল হয়ে ওঠে। বর্তমান সময়ে শহুরে জীবনে খেলার মাঠ কমে যাচ্ছে। মোবাইল, ট্যাব আর টেলিভিশনের আকর্ষণে শিশুরা ঘরের মধ্যে বন্দি হয়ে পড়ছে। অথচ খেলাধুলা তাদের শেখায় জীবনের বাস্তব পাঠ—জেতা-হারা, নিয়ম মেনে চলা, দলগত চেতনা। তাই শিশুদের জন্য নিরাপদ মাঠ, খেলাধুলার পরিবেশ ও সময় নিশ্চিত করা এখন সময়ের দাবি। চাঁপাইনবাবগঞ্জের গ্রামাঞ্চলে এখনো দেখা যায়, বৃষ্টির পর মাঠে শিশুরা পা ভিজিয়ে খেলে কাদামাটিতে। কেউ দৌড়ে বলে লাথি মারে, কেউ জোরে হাসে, কেউ পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। এই উঠেপড়া শেখাটাই জীবনের পাঠ। গ্রামের এই সরল খেলা যেমন বিনোদন দেয়, তেমনি শিশুদের মনকে গড়ে তোলে দৃঢ় আর সাহসী করে। আজ যারা হাসি-খেলায় মেতে আছে, তারাই একদিন আমাদের সমাজ, দেশ ও মানবতার নেতৃত্ব দেবে। তাদের হাসিমুখেই লুকিয়ে আছে ভবিষ্যতের বাংলাদেশ একটি সৃজনশীল, মানবিক ও আনন্দময় সমাজের প্রতিচ্ছবি। শিশুদের খেলাধুলা শুধু বিনোদন নয়—এটি এক ধরনের শিক্ষা, জীবনের প্রথম বিদ্যালয়। তাই আসুন, আমরা শিশুদের হাসির মাঠ রক্ষা করি, তাদের খেলার সুযোগ দিই। কারণ তাদের চোখের ঝিলিকেই লুকিয়ে আছে আগামী দিনের আলোকিত পৃথিবী।

  • মসজিদ থেকে তুলে নিয়ে মারধরে সানাউল্লাহ জখম ॥ উল্টো থানায় সন্ত্রাসীদের মিথ্যা অভিযোগ ॥ প্রতিবাদে সংবাদ সম্মেলন

    মসজিদ থেকে তুলে নিয়ে মারধরে সানাউল্লাহ জখম ॥ উল্টো থানায় সন্ত্রাসীদের মিথ্যা অভিযোগ ॥ প্রতিবাদে সংবাদ সম্মেলন

    তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুম্মার নামাজ শেষে হামলা

    মসজিদ থেকে তুলে নিয়ে মারধরে সানাউল্লাহ জখম ॥ উল্টো থানায় সন্ত্রাসীদের মিথ্যা অভিযোগ ॥ প্রতিবাদে সংবাদ সম্মেলন

    চাঁপাইনবাবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে তুলে নিয়ে মারধরে সানাউল্লাহ নামে একজন মারাত্মক যখম হওয়ার পর সন্ত্রাসীরাই উল্টো থানায় মিথ্যা অভিযোগ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার। সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২ টার দিকে মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর হল রুমে সংবাদ পত্র এজেন্ট মোঃ আব্দুল কাদের (৪৮) এই সংবাদ সম্মেলন করেন। সংবাদপত্র এজেন্ট আঃ কাদের এক লিখিত বক্তব্য বলেন, গত ২৫ অক্টোবর/২৫ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে আমার ছোট ভাই সানাউল্লাহকে তুলে নিয়ে গিয়ে হামলাকারি ইমরান আলী হাইফত এর হুকুমে আলামিন ও মোস্তাকিমসহ তার সন্ত্রাসীদের মারধরের পর উল্টো সন্ত্রাসীরা আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন, আমি অভিযোগের নিন্দা জানাচ্ছি। সেই সাথে আপনাদের জানাতে চাই, উক্ত সন্ত্রাসীরা নামো রাজারামপুর এলাকার চিহ্নিত কিশোর গ্যাং,

    তারা তুচ্ছ ঘটনায় সাধারণ মানুষের গায়ে হাত তোলে, বাড়ি ঘরে হামলা চালানোসহ এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে। আমার ছোট ভাই সানাউল্লাহ হকের মাছ মারার ঢোলিমন নামক জিনিস হারিয়ে যাওয়ায় খোঁজ সন্ধান করে জানতে পারেন যে, রনির নিকট তা রয়েছে। তখন সানাউল্লাহ রনির নিকট চাইতে গেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে উপরোক্ত সকল হামলাকারীরা আমার ছোট ভাই সানাউল্লাহ এর সহিত মারমুখি আচরন করিলে সে (সানাউল্লাহ) দৌড়ে তার বাড়ীতে চলে যায়। তখন উপরোক্ত সন্ত্রাসীরা হাতে ধারালো হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে বেআইনিভাবে আমার ছোট ভাই সানাউল্লাহর বাড়ীর গলিতে গিয়ে মারার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি ও প্রান নাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে আসে। ঘটনার দিন ২৪ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর ১.৪৫ ঘটিকার সময় আমার ছোট ভাই সানাউল্লাহ নামোরাজারামপুর উপরপাড়া গ্রামে জুম্মা মসজিদে জুম্মার নামাজ পড়ে বের হওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা আবারও তাদের হাতে ধারালো হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি, ইত্যাদি নিয়ে আমার ভাইকে নামোরাজারামপুর উপরপাড়া গ্রামে মসজিদের বারান্দা থেকে জোরপূর্বক বাইরে নিয়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

    আমার ভাই নিষেধ করিলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে হামলাকারি ইমরান আলী হাইফত এর হুকুমে আলামিন ও মোস্তাকিমন্বয়ের হাতে থাকা লোহার রড দ্বারা আমার ছোট ভাই সানাউল্লাহকে হত্যার উদ্দেশ্যে আঘাত করিলে সানাউল্লাহর নাকের উপর লেগে নাকের হাড় ভেঙ্গে ফেটে রক্তাক্ত জখম হয়। আব্দুল আহাদ সানাউল্লাহকে বাঁশের লাঠি দ্বারা এলোপাথাড়িভাবে বুকে পিঠে আঘাত করে রক্তাক্ত জখম করে। রনি আমার ছোট ভাইয়ের মাথা বরাবর আঘাত করিলে আমার ভাই বাম হাত দিয়ে আত্মরক্ষা করিলে উক্ত আঘাত আমার ভাইয়ের বাম হাতের কব্জির উপরে লেগে হাড়ভাঙ্গা গুরুতর জখম হয়। আমার ভাইয়ের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সানাউল্লাহকে উদ্ধার করেন। পরবর্তীতে উপরোক্ত হামলাকারীরা আমার ভাইকে বিভিন্ন রকম ভয়ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল ত্যাগ করে। আমার ভাইয়ের অবস্থা আশংকাজনক হওয়ায় উপস্থিত লোকজন আমার ভাইকে চিকিৎসার জন্য ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

    আমার ভাই বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ প্রশাসনের নিকট দাবি করে আব্দুল কাদের বলেন, দ্রুত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে ন্যায় বিচার নিশ্চিত করার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আহত সানাউল্লাহর ভাই মোঃ আব্দুল কাদের, নিয়ামতুল্লাহ, স্ত্রী রাবেয়া বাশরী শরিফা, ভাগ্নে মাহাবুব, ভাতিজা রাফি, সাকিবসহ পরিবারের অনান্য সদস্যবৃন্দ। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, অভিযোগ যে কেউ দিতে পারে, আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিব। এছাড়াও তিনি জানান, মসজিদ থেকে তুলে নিয়ে মারধরের ঘটনায় মামলা এন্ট্রি করা হয়েছে এবং আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

  • গোমস্তাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন

    গোমস্তাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন

    গোমস্তাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন

    ২০২৫-২৬ অর্থবছরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ১২ হাজার ৩০০ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন। এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষক-কৃষাণী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে ৬ হাজার ১০০ জন কৃষকের মাঝে গম , ৬ হাজার কৃষকের মাঝে সরিষা, ২০ জন কৃষকের মাঝে চীনাবাদাম, ৮০ জন কৃষকের মাঝে পেঁয়াজ, ৫০ জনকে মসুর ও ৩০ জন কৃষকের মাঝে খেসারি, ২০ জন কৃষকের মাঝে অড়হড় বীজ ও সার বিতরণ করা হবে। প্রতি এক বিঘা জমির জন্য নির্ধারিত পরিমাণে বীজ, ডিএপি ও এমওপি সার বিনামূল্যে সরবরাহ করা হবে।

  • নাটোরে সাংবাদিক নেতার বিরুদ্ধে কৌশলে অপপ্রচার ॥ প্রতিবাদে সংবাদ সম্মেলন

    নাটোরে সাংবাদিক নেতার বিরুদ্ধে কৌশলে অপপ্রচার ॥ প্রতিবাদে সংবাদ সম্মেলন

    নাটোরে সাংবাদিক নেতার বিরুদ্ধে কৌশলে অপপ্রচার ॥ প্রতিবাদে সংবাদ সম্মেলন

    নাটোরের বাগাতিপাড়ায় ভিন্ন কৌশলে সাংবাদিক নেতা মুহাম্মদ কামরুল ইসলামকে জড়িতে সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। শনিবার উপজেলার তমালতলার নূরপুর চকপাড়া এলাকায় এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে মুহাম্মদ কামরুল ইসলাম জানান, গত ২৪ অক্টোবর দৈনিক কালেরকন্ঠসহ একাধিক অনলাইন পোর্টালে তাকে জামায়াত নেতা হিসেবে উল্লেখ করে জমি দখলের অভিযোগে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদে জানানো হয় একই গ্রামের শিখা বেগম তার বিরুদ্ধে ইউএনওর কছে ভিপি জমি দখলের অভিযোগ দেন এবং পরে সংবাদ সম্মেলন করেন। তিনি আরও বলেন, উক্ত জমিটি তার নয় এবং এ জমি দখলের কোনো চেষ্টাও তিনি করেননি। তবে তিনি একসময় জামায়াতে ইসলামীর রাজনীতি করতেন। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর সাধারণ সমর্থক। তিনি দীর্ঘ দেড় যুগ ধরে সাংবাদিকতা পেশায় নিয়জিত আছেন এবং বর্তমানে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা নামের একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। বিভিন্ন সময় অন্যায়ের বিরুদ্ধে সংবাদ করায় তাকে টার্গেট করে মানহানি করা হচ্ছে। এর বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের করবেন বলেও জানান তিনি। অপরদিকে, সংবাদ সম্মেলনে ওই ভিপি জমির মালিক মতিউর রহমান মধু জানান,

    এই জমিটি (ভিপি) যুগ যুগ ধরে লিজ নিয়ে আমি বসবাস করছি। শিখা ও শামিমসহ কয়েকজনের অত্যাচারে আমি ওই জমি থেকে বাড়ি সরিয়ে পাশে আমার মায়ের জমিতে বসবাস করছি। আমার এই জমিতে গরুর খামার করার জন্য উদ্যোগ গ্রহণ করলে তারা আমাকে বাধা প্রদান করে এবং হত্যার হুমকি দেন। এনিয়ে আমি বাগাতিপাড়া মডেল থানা একটি সাধারণ ডায়েরি করি। এরপর তারা আমার নামে এবং প্রতিবেশী মুহাম্মদ কামরুল ইসলামের নামে ভুয়া তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন। এনিয়ে জানতে চাইলে অভিযুক্ত সেই শিখা খাতুন এবং শামিম হোসেন বলেন, জমি নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। কামরুলের নামে অভিযোগ আমরা নিজে থেকে করতে চাইনি। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, ভিপি জমি যিনি সরকারি নিয়ম অনুযায়ী লিজ নিবেন তিনিই ওই জমি ভোগদখল করতে পারবেন। বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • রহনপুরে ডা. মুহাম্মদ আতাউল্লাহ’র স্মরণে শোকসভা

    রহনপুরে ডা. মুহাম্মদ আতাউল্লাহ’র স্মরণে শোকসভা

    রহনপুরে ডা. মুহাম্মদ আতাউল্লাহ’র স্মরণে শোকসভা

    চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার নুনগোলা এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী, রহনপুর হোমিও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও রহনপুর পুনর্ভবা মহানন্দা (পি.এম.) আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা সেক্রেটারি আলহাজ্ব ডা. মুহাম্মদ আতাউল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শুক্রবার তাঁর মৃত্যুর সংবাদে শিক্ষাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। এ উপলক্ষে রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজে এক রোববার দুপুরে শোকসভা অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সহকারী অধ্যাপক তোজাম্মেল হোসেন। পরে শোকসভায় বক্তব্য রাখেন, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম ও কৃষি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক কামাল হোসেন। বক্তারা তাঁদের বক্তব্যে মরহুমের শিক্ষা বিস্তারে অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং বলেন, তাঁর উদ্যোগ ও ত্যাগেই এই অঞ্চলে শিক্ষার আলো আরও প্রসার লাভ করেছে। শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন আরবি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মোখলেসুর রহমান। সভায় কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • কালিয়ায় নদী ভাঙ্গন রোধ ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন

    কালিয়ায় নদী ভাঙ্গন রোধ ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন

    নড়াইলের কালিয়া চিত্রা নদীর ভাঙ্গন থেকে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সালামিয়া ইমামিয়া দাখিল মাদ্রাসা রক্ষার জন্য মানববন্ধন করেছে মাদ্রাসা সংশ্লিষ্টরা ও এলাকাবাসী। রবিবার (২৬ অক্টোবর) মাদ্রাসা সংলগ্ন নদী পাড়ে শতাধিক মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মুহাঃ বদরুজ্জামান, সহ সুপার মাওঃ আব্দুর রশীদ, গনিত শিক্ষক কমল কুমার সরকার, মাদ্রাসার সদস্য রবিউল ইসলাম, শিক্ষার্থী সোহেলী ইসলাম মিম্মা, প্রাক্তন ছাত্র ও অভিভাবক সালাউদ্দিন ফকির প্রমুখ। বক্তারা বলেন, ১৯৯৪ সালে চিত্রা নদীর পাড়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। ২০ জন শিক্ষক কর্মচারী ও ৩৩২ জন শিক্ষার্থী রয়েছে এ প্রতিষ্ঠানে। পাসের হার বরাবরই সন্তোষজনক। কিন্তু চিত্রা নদীর ভাঙ্গনে মাদ্রাসাটি আজ হুমকির মুখে। সম্প্রতি মাদ্রাসার উত্তর পাশের ভবনটি ঘেষে নদী চলে আসায় ফাটল ধরেছে। ওই মাদ্রাসার সভাপতি ও স্থানীয়দের প্রচেষ্টায় সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, মাদ্রাসার আওতায় সুদৃশ্য দ্বিতল ভতনের একটি মসজিদ রয়েছ। সরকারিভাবে দ্রুত ব্যবস্থা না নিলে দীনি শিক্ষার এ প্রতিষ্ঠানিট অচিরেই নদী গর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে বলে বক্তারা জানান। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা বলেন, আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। মাদ্রাসা কর্তৃপক্ষও আমাদের জানায়নি। তবে দ্রুত প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • নিয়ামতপুরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা

    নিয়ামতপুরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা

    নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুূশিদা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোস্তাহিদ হাসান কায়সার ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ। সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর জন্য ৩০ পিচ অ্যান্টিভেনম প্রদান করা হয়। এখন থেকে সাপে কাটা রোগীকে আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রয়োজন নেই। সাপে কাটা রোগীর চিকিৎসা মিলবে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

  • পলাশবাড়ীতে বিজ এর গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে সবজি বীজ বিতরণ

    পলাশবাড়ীতে বিজ এর গ্রাহক সেবা পক্ষ উপলক্ষে সবজি বীজ বিতরণ

    বাংলাদেশ সরকারের উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ ও বীজে’র গ্রাহক সেবা পক্ষ উদযাপন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে ৬শ’৫০ জন উপকারভোগিদের মাঝে সবজি বীজ বিতরণ করা হয়েছে। পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) পলাশবাড়ী উপজেলার শাখা অফিস চত্বরে রবিবার দুপুরে সবজি বীজ বিতরণের আয়োজন কার হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাজ্জাদ হোসেন সোহেল। বিজের সিনিয়র জোনাল ম্যানেজার আসাদুল ইসলাম আসাদ সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজের পলাশবাড়ী উপজেলার শাখার সিনিয়র ম্যানেজার সোহেল রানা, কৃষি কর্মসূচীর প্রোগ্রাম অফিসার আব্দুল লতিফ, স্বাস্থ্য, সুরক্ষা ও শিক্ষা কর্মসূচীর ম্যানেজার আনোয়ার জাহিদ, কৃষি সম্পাদিকা ফরিদা বেগমসহ অন্যরা। এ কর্মসূচীর আওতায় প্রতি জন সুবিধাভোগী সদস্যের মাঝে লাল শাক, পুইশাক, লাউ, মিষ্টি কুমড়া, গাজর ও শিম বীজ বিতরণ করা হয়।

  • নাটোরের বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান

    নাটোরের বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ অভিযান

    নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বড়াল নদীতে অবৈধভাবে দেওয়া বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা মৎস্য দপ্তর। রোববার (২৬ অক্টোবর) উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জামনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কুশাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা একাধিক বাঁধ অপসারণ করা হয়। জব্দ করা বানা, বাঁশ ও খুঁটি স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে বিধিমোতাবেক পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে সহযোগিতা করেন বাগাতিপাড়ার পকেটখালি পুলিশ ফাঁড়ির একদল পুলিশ সদস্য। উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান বলেন, প্রবাহমান জলাশয়ে আড়াআড়ি বাঁধ দেওয়া মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। এতে মাছের প্রাকৃতিক প্রজনন ও চলাচল বিঘ্নিত হয় এবং মৎস্যসম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • ঈশ্বরদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ

    ঈশ্বরদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ

    পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এসময় একটি ড্রেজার মেশিনসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর গেনা মার্কেট এলাকায় পদ্মার শাখা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পাবনার নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম মো. মামুনুর রশিদ। অভিযানে সহায়তা করেন লক্ষ্মীকুন্ডা নৌ ফাঁড়ি ও রূপপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। অভিযান শেষে কে এম মো. মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কিছু অসাধু ব্যক্তি পদ্মার শাখা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে একটি বাংলা ড্রেজার, একটি শ্যালো ইঞ্জিন, ৪০টি স্টিলের ড্রাম, ১২টি লোহার পাইপ ও ১৫টি প্লাস্টিক পাইপসহ বিপুল পরিমাণ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়। তিনি আরও বলেন, অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনে জড়িত কেউ ধরা না পড়লেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জব্দ করা মালামালগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই পদ্মার বিভিন্ন অংশে প্রভাবশালী মহল অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। এতে নদীর তীর ভাঙনসহ কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।