Blog

  • নড়াইলের কালিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

    নড়াইলের কালিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

    নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখ (৪৯) নিহত হয়েছেন। ২৮ অক্টোবর (মঙ্গলবার) কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিহত মাসুদ শেখ উপজেলার শুক্তগ্রামের সবোর শেখের ছেলে। তিনি সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার দিকে উপজেলার শুক্তগ্রামে মোবাইল ফোন বেচা-কেনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে মাসুদ রানার বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়। ওই রাতে শুক্তগ্রাম দত্তের মোড় বাজার থেকে বাড়ি ফেরার পথে মান্দার খানের বাড়ির সন্নিকটে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন মাসুদ রানার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। ধারালো অস্ত্রের কোপ ও হাতুড়ি পেটার কারণে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা মাসুদ রানাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

  • গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেস অনুষ্ঠিত

    গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেস অনুষ্ঠিত

    কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ২০০৬ সালে সংঘটিত পল্টন হত্যাকান্ডের প্রতিবাদ ও খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা আমীর নুমায়ন আলী মাস্টার, বক্তব্য প্রদান করেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, ওবাইদুল্লাহ, আলহাজ্জ আনোয়ারুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ২০০৬ সালের বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগের লগি-বৈঠার আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের নির্বিচারে হত্যা করা হয়। সে হত্যাকান্ডের এখন পর্যন্ত কোন বিচার হয়নি। জামায়াত কর্মীদের হত্যার দায়ে তৎকালীন দায়িত্বে থাকা আ’লীগের নেতা-কর্মীদের আইনের মুখোমুখি হতে হবে।

  • ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী

    ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী

    ময়মনসিংহের ভালুকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম জন্মদিন উপলক্ষে ভালুকা উপজেলা যুবদলের উদ্যোগে র‌্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ভারপ্রাপ্ত আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের নির্দেশনায় ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ১০নং হবিরবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি ও ভালুকা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ আবু সাঈদ জুয়েল’র সভাপতিত্বে র‌্যালীটি উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সালাহউদ্দীন আহমেদ। আনন্দ র‌্যালীটি দলীয় কার্যালয় থেকে বেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মজিবুর রহমান মজু যুগ্ন আহবায়ক রুহুল আমিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও আহবায়ক আবুল কালাম আজাদ আবুল, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক খালেদা নারগীস, উপজেলা বিএনপি সম্মানিত সদস্য মাসুদ পারভেজ চাঁন মিয়া, শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ, যুবদল নেতা শামিম আহমেদ, আহসান শেখ মাসুদ ঢালী আতিক মোল্লা, রফিকুল ইসলাম লিটন প্রমূখ। এছাড়াও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু নেতৃত্বাধীন গ্রুপ, রকিবুল হাসান খান রাসেল ও তারেক উল্লাহ চৌধুরীর নেতৃত্বে যুবদলের ৪৭তম জন্মদিন উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

  • নাচোলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন

    নাচোলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন

    নাচোলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মচারীর আওতায়, গম, সরিষা, শীতকালীন পিঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসাড়ি, অড়হড় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন ও সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম। এসময় সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা, কৃষ সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, সদর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামসহ কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, এবারের চলতি মৌসুমে সর্বমোট ১৩ হাজার ৭শত ৮০জন কৃষক এই সুবিধার আওতায় আসবেন।

  • ঈশ্বরদীতে ‘নেসকো’র প্রিপেইড মিটার বসানোর প্রতিবাদে সড়ক অবরোধ

    ঈশ্বরদীতে ‘নেসকো’র প্রিপেইড মিটার বসানোর প্রতিবাদে সড়ক অবরোধ

    পাবনার ঈশ্বরদীতে বসতবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)’র প্রিপেইড মিটার বসানোর প্রতিবাদে ঈশ্বরদী-পাবনা মহাসড়ক অবরোধ ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) ভবন ঘেরাও করে প্রতিবাদ বিক্ষোভ করেছে ভুক্তভোগী সাধারণ মানুষ। এ বিক্ষোভ সমাবেশে শত শত নারী-পুরুষ অংশ নেন। ঈশ্বরদী সচেতন নগরবাসী ফোরামের আয়োজনে বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় পৌর শহরের আলোবাগ মোড়ে নেসকো ভবনের সামনের সড়কে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা বিক্ষোভ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দুপুর ১২টার পর ঈশ্বরদী নেসকোর নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ) আব্দুন নূর প্রিপেইড মিটার বসানোর বন্ধের দাবি মেনে নিলে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে যায়। এদিকে, প্রায় দুই ঘন্টা যানচলাচল বন্ধ থাকায় প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সচেতন নগরবাসী ফোরামের আহবায়ক আফম রাজিবুল আলম ইভান, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন, সচেতন নগরবাসী ফোরামের সদস্য ইউনুস আলী ভাষা, মুস্তাকিন খান শামীম, কামাল হোসেন বিশ্বাস, সমন্বয়কারী রাগিব আহসান রিজভী, মশিউর রহমান নোমান, সুলতানা পারভীন, সাবেক ছাত্রদল নেতা আয়নাল হোসেনসহ অনেকে। সচেতন নগরবাসী ফোরামের আহবায়ক আফম রাজিবুল আলম ইভান বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে বিদ্যুৎ বিভাগের মন্ত্রী-আমলারা দূর্নীতি ও লুটপাটের উদ্দেশ্যে সাধারণ মানুষের উপর অবৈধ প্রিপেইড মিটার চাপিয়ে দিয়েছিল। প্রিপেইড মিটারের নামে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ ও ভ্যাট আদায়ের পায়তারা চালিয়ে যাচ্ছে। এ অবৈধ মিটারে রিচার্জের পর গ্রাহকরা দেখতে পাই না তার মিটারে কত টাকা আছে এবং কত টাকা প্রতি ইউনিট প্রতি কেটে নিচ্ছে। এদেশের অধিকাংশ মানুষ নিম্ন আয়ের। তারা বিদ্যুতে বিল এক মাস না দিতে পারলে পরের মাসে এক সঙ্গে দিয়ে দেয়। কিন্তু প্রিপেইড মিটার বসানোর ফলে মিটারের ব্যালেন্স শেষ হলে বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়া হবে। ইতিমধ্যে ঈশ্বরদীতে যাদের প্রিপেইড মিটার দেয়া হয়েছে তাদের সীমাহীন দূভোর্গ পোহাতে হচ্ছে। দূভোর্গের শিকার গ্রাহকরা আজকের এই বিক্ষোভে অংশ নিয়ে মিটার পরিবর্তনের দাবি জানাতে এসেছেন। নেসকোর নির্বাহী প্রকৌশলীর অফিস ঘেরাও করার পর বিক্ষোভকারীদের তোপের মুখে অবশেষে নির্বাহী প্রকেীশলী আব্দুন নূর লিখিত ও মৌখিকভাবে প্রিপেইড মিটার বসানো স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেন। ঈশ্বরদীতে ইতিপূর্বে লাগানো সকল প্রিপেইড মিটার নেসকো নিজ দায়িত্বে পাল্টে আগের মিটার লাগিয়ে দিবেন বলেও প্রতিশ্রুতি দেন। নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর বলেন, আপনাদের অসুবিধার কথা বিবেচনা করে জনস্বার্থে আপাতত প্রিপেইড মিটার বসানো বন্ধ ঘোষণা করছি। যে প্রিপেইড মিটারগুলো বসানো হয়েছে, এগুলো আলোচনা সাপেক্ষে খুলে নেয়া হবে।

  • জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

    জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

    জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়-সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের হাতে এই সুপারিশ তুলে দেন। সুপারিশ হস্তান্তরের সময় উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন, ঐকমত্য কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। সুপারিশে জুলাই সনদ বাস্তাবায়ন আদেশের একটি খসড়া দেওয়া হয়। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশে বলা হয়েছে-জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫। যেহেতু সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-শ্রমিক-জনতার সফল গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের প্রকাশ ঘটিয়াছে এবং যেহেতু উক্ত গণঅভ্যুত্থানের ফলে ৫ আগস্ট ২০২৪ (২১ শ্রাবণ ১৪৩১) তারিখে তৎকালীন কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে, ৬ আগস্ট ২০২৪ (২২ শ্রাবণ ১৪৩১) তারিখে জাতীয় সংসদ ভাঙ্গিয়া দেওয়া হয় এবং ৮ আগস্ট ২০২৪ (২৪ শ্রাবণ ১৪৩১) তারিখে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার গঠিত হয়, যাহা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকারিতা ও স্বীকৃতি লাভ করিয়াছে এবং যেহেতু রাষ্ট্রীয় সংস্কার সাধনের মাধ্যমে সুশাসন, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ করিবার উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন ব্যবস্থায় সংস্কারের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ৬টি সংস্কার কমিশন গঠন করে এবং উক্ত কমিশনসমূহ স্ব স্ব প্রতিবেদন সরকারের নিকট পেশ করে। যেহেতু উপরিউক্ত প্রতিবেদনগুলিতে অন্তর্ভুক্ত সুপারিশসমূহের বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ১২ ফেব্রুয়ারি ২০২৫ (২৯ মাঘ ১৪৩২) তারিখে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে এবং যেহেতু জাতীয় ঐকমত্য কমিশন ৩০টি রাজনৈতিক দল ও জোটের সহিত আলোচনাক্রমে সংবিধান সংস্কারসহ অন্যান্য সংস্কারের সুপারিশ সংবলিত জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রণয়ন করে এবং রাজনৈতিক দল ও জোট সম্মিলিতভাবে উক্ত সনদে স্বাক্ষর ও তাহা বাস্তবায়নের অঙ্গীকার করে এবং যেহেতু সংবিধান সংস্কার বিষয়ে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত প্রস্তাবসমূহ বাস্তবায়নের জন্য সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের অনুমোদন প্রয়োজন এবং তদুদ্দেশ্যে গণভোট অনুষ্ঠান, সংবিধান সংস্কার পরিষদ গঠন ও উক্ত পরিষদ কর্তৃক সংবিধান সংস্কার অপরিহার্য। যেহেতু উপরে বর্ণিতমতে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন সম্পন্ন করিবার জন্য একটি আনুষ্ঠানিক আদেশ জারি করা একান্ত প্রয়োজন, সেহেতু সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে এই আদেশ জারি করলো। জুলাই গণঅভ্যুত্থানের ফল হিসাবে প্রণীত জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশ অবিলম্বে সরকারি গেজেটে প্রকাশ করা হইবে এবং- গেজেট প্রকাশের তারিখে ইহার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১৩ ও ১৬ অনুচ্ছেদ কার্যকর হইবে; এবং (খ) ৮, ৯, ১০, ১১, ১২, ১৪ ও ১৫ অনুচ্ছেদ গণভোটের ইতিবাচক ফল সরকারি গেজেটে প্রকাশের তারিখে কার্যকর হইবে।

  • রহনপুরে বেওয়ারিশ কুকুরের দখলে সড়ক: আতঙ্কে পৌরবাসী

    রহনপুরে বেওয়ারিশ কুকুরের দখলে সড়ক: আতঙ্কে পৌরবাসী

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও মহল্লায় এখন যেন বেওয়ারিশ কুকুরের রাজত্ব। ভোরবেলা কিংবা গভীর রাতে, এমনকি দিনের আলোতেও দলবেঁধে রাস্তায় ঘুরে বেড়ায় কুকুরের দল। তাদের দেখা মেলে কখনো বাজারে, কখনো স্কুলের সামনে, আবার কখনো বাসা-বাড়ির মোড়ে। এদের হঠাৎ চিৎকার, দৌড় আর আক্রমণাত্মক ভঙ্গি এখন স্থানীয়দের নিত্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। শিশু ও গবাদিপশুদের উপর হামলার বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সম্প্রতি কয়েকটি এলাকায় বেওয়ারিশ কুকুর ছোট শিশু ও ছাগল-ভেড়ার উপর হামলা চালিয়েছে। হঠাৎ দলে দলে কুকুর এসে কামড়ে দেয় বা ভয় দেখিয়ে তাড়া করে। এতে অনেক শিশু আতঙ্কে বাইরে যেতে চায় না। অভিভাবকরাও তাদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। রহনপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা আজিজুল হক বলেন, “রাতে কুকুরের ডাকে ঘুমাতে পারি না। সকালে নামলেই দেখি ৮-১০টা কুকুর রাস্তায় ঘুরছে। একবার এক কুকুর আমার নাতির পায়ে কামড় দিয়েছিল।” আদালতের নিষেধাজ্ঞায় পৌরসভা কর্তৃপক্ষ কিছুই করতে পারছে না। পৌরসভার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে কুকুর নিধন কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। ফলে পৌর কর্তৃপক্ষ চাইলেও আইনগত কারণে কোনো পদক্ষেপ নিতে পারছে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বীকার করেছেন, “কুকুরের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আমরা অনেকটাই অসহায়। নিধন করা আইনগতভাবে নিষিদ্ধ, আর আশ্রয়কেন্দ্র বা ভ্যাকসিন কার্যক্রমের বাজেটও নেই।” বিশেষজ্ঞরা বলছেন, বেওয়ারিশ কুকুর নিধনের পরিবর্তে তাদের নির্বীজন (Sterilization) ও র‌্যাবিস টিকাদান কার্যক্রমই হতে পারে স্থায়ী সমাধান। এতে কুকুরের সংখ্যা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে এবং র‌্যাবিস সংক্রমণের ঝুঁকিও কমবে। এ ধরনের উদ্যোগের জন্য প্রয়োজন স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও প্রাণিসম্পদ দপ্তরের সমন্বিত উদ্যোগ। সাধারণ মানুষের দাবী-রহনপুরের সাধারণ মানুষ এখন একটাই দাবি তুলেছেন, নিরাপদ ও কুকুরমুক্ত পৌর এলাকা। তারা চান, শিশুদের যেন নিরাপদে স্কুলে যেতে পারে, রাস্তায় হেঁটে যেতে যেন আর ভয়ে কাঁপতে না হয়। পৌরসভা, প্রাণিসম্পদ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের কার্যকর উদ্যোগই এখন সময়ের দাবি। রহনপুরের প্রতিটি রাস্তায় মানুষের চলাচল যেন আবারও স্বাভাবিক হয়— সেই প্রত্যাশাই এখন পৌরবাসীর। বেওয়ারিশ কুকুরের আতঙ্ক থেকে মুক্তি পেতে প্রশাসন ও নাগরিক সমাজের যৌথ উদ্যোগই হতে পারে টেকসই সমাধান।

  • রাজশাহীতে চিকিৎসার নামে ‘প্রতারণা’ ও টেস্ট বাণিজ্য বন্ধের দাবি বিশিষ্টজনদের

    রাজশাহীতে চিকিৎসার নামে ‘প্রতারণা’ ও টেস্ট বাণিজ্য বন্ধের দাবি বিশিষ্টজনদের

    রাজশাহীতে চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণা, টেস্ট বাণিজ্য ও ভুল চিকিৎসা প্রদানের অভিযোগ উঠেছে। রাজশাহী বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব অভিযোগ তুলে জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়। রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও আইনশৃঙ্খলা কমিটির অন্যতম সদস্য সাইদুর রহমান এ দাবি জানান। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। এতে সকল সরকারি দফতরের উচ্চপদস্থত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে সভায় এ সময় উন্মুক্ত আলোচনা পর্বে রাজশাহী প্রেসক্লাব সভাপতি ও বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির অন্যতম সদস্য সাইদুর রহমান বলেন, রাজশাহীতে চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতরণা করা হচ্ছে। ভুল ট্রিটমেন্টও দেওয়া হচ্ছে অনেককে। এছাড়া ঢালাওভাবে চলছে টেস্ট বাণিজ্য। এতে প্রতারিত হচ্ছেন রোগীরা। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। পরিবেশ প্রসঙ্গে ভাষা সৈনিকপুত্র সাইদুর রহমান বলেন, শহরের পুকুরগুলো ভরাট করা হচ্ছে, আর গ্রামগঞ্জে কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে। এটা বন্ধই করা যাচ্ছে না, বন্ধ করা সম্ভবও নয়। সেজন্য পুকুর খনন ও ভরাটের ব্যাপারে মোটা অংকের ফি নির্ধারণ করে দেওয়া প্রয়োজন। এতে সরকারের রাজস্ব আয় হবে। সিনিয়র এ সাংবাদিক বলেন, নগরীতে কোচিংয়ের নামে ব্যবসা চলছে। একবারে কোর্স ফি নিয়ে নিচ্ছে, এরপর অনেকেই আর ঠিকভাবে কোর্স কমপ্লিট করছে না। এভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে কোচিং সেন্টারগুলো। সেজন্য মাসিক সিস্টেমে ফি নির্ধারণ করা দরকার। এতে শিক্ষার্থীরা কেউ প্রতারিত হবে না। কোচিং সেন্টারগুলোর ব্যপারে কড়া নজরদারি প্রয়োজন। এ সময় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাজশাহী প্রেসক্লাব সভাপতি বলেন, নগরীতে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে। ওয়ারেন্ট তামিল করা হচ্ছে। গত মাসে আরএমপির বোয়ালিয়া থানার ওসি ১৮৯টি ওয়ারেন্ট তামিল করেছেন। এটা অব্যাহত রাখতে হবে। সভার সভাপতি রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ এসব ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সংশ্লিষ্টদের গুরুত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

  • নবাবগঞ্জ সরকারি কলেজে অনিয়মের অভিযোগে অধ্যক্ষ অবরুদ্ধ

    নবাবগঞ্জ সরকারি কলেজে অনিয়মের অভিযোগে অধ্যক্ষ অবরুদ্ধ

    নবাবগঞ্জ সরকারি কলেজে অনিয়মের অভিযোগে অধ্যক্ষ অবরুদ্ধ

    চাঁপাইনবাবগঞ্জের ‘নবাবগঞ্জ সরকারি কলেজ’ এ বিভিন্ন অনিয়মের অভিযোগে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১১টা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ ক্যাম্পাসের ভেতরে প্রকাশ্যে মাদক সেবন, ১ লাখ ৪৮ হাজার টাকার আর্থিক অনিয়ম এবং গেস্টরুমে অধ্যক্ষের অবস্থানসহ বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটেছে দাবি করে শিক্ষার্থীরা। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন।

    শিক্ষার্থীরা আরও বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অধ্যক্ষ আব্দুল আউয়াল সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ক্যাম্পাসে মাদক সেবনকারীদের বিরুদ্ধে আমি ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। পরে কলেজের শিক্ষকবৃন্দের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে।

  • রাজশাহীতে জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর পোস্ট ॥ ছাত্রলীগকর্মী ফাইজা আটক

    রাজশাহীতে জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর পোস্ট ॥ ছাত্রলীগকর্মী ফাইজা আটক

    রাজশাহীতে জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর ভিডিও পোস্ট করায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকর্মী ফাইজা কে আটক করেছে পুলিশ। রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক ভিডিও পোস্ট করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল। গ্রেপ্তারকৃতের নাম শেখ মিফতা ফাইজা (১৯), নাটোর সদর থানার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে। ঘটনাসূত্রে জানা যায়, সম্প্রতি শেখ মিফতা ফাইজা রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে কটূক্তিমূলক বক্তব্য দেয় এবং শেখ হাসিনার ছবি প্রদর্শন করে “জয় বাংলা” স্লোগান দেয়। পরবর্তীতে সে ভিডিওটি ফেসবুকে রিল হিসেবে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তার ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনায় দেখা যায়, ফাইজা রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। এছাড়াও সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করাসহ টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে একাধিক অনলাইন গ্রুপ তৈরি করে সদস্যদের মধ্যে যোগাযোগ রক্ষা করতো। এ ঘটনায় তানভির আহমেদ সুইট নামের এক ব্যক্তি গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখে রাজশাহী মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশকে অবহিত করেন। ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলেও কৌশলে ফাইজা পালিয়ে যায়। পরবর্তীতে গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাঁকনহাট পুলিশ ফাঁড়ির সহায়তায় পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা স্বীকার করেছে যে, সে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা গ্রহন করা হচ্ছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ পূর্বক ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।