Blog

  • নওগাঁয় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    নওগাঁয় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁয় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় র‌্যালিতে জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুর সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, যুগ্ম আহ্বায়ক এ.কে.এম রওশন উল ইসলাম, দেওয়ান মোস্তাক আহম্মেদ নিপু, রুবেল হোসেন, ময়নুল হক লিটন, কহিনুর ইসলাম মিলি, নাসিম ইকবাল পলাশ, নওগাঁ পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক ডলার মাহমুদ, শামীনূর রহমান শামীম, রিপন মন্ডল, সঞ্জয় কুমার দাস, কবির আলম লিটন, সাবু, সাহারাজ আলম সনি, নওগাঁ সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম শ্যামল, সাইদুল হক বাঘা, আবু হাসান, শাহানুর রহমান গোলাম, এহতামুল হক নোমান, মামুনুর রশিদ মামুন, শাকিব ইসলাম কাজল, যুবনেতা সিম, ম্নেহ, রাসেল, পারভেসসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে নওজোয়ান মাঠে এসে জড়ো হয়। এছাড়া তিন দিনের কর্মসূচীর অংশ হিসেবে পৌর ও থানা যুবদলের গাছের চারা বিতরণ ও ছোট যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হবে বলে জানিয়েছে জেলা যুবদলের নেতৃবৃন্দ।

  • গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

    গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

    গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রহনপুর তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ফরিদউজ্জামান, উপজেলা এলজিইডি প্রকৌশলী আছহাবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ মাসুম, রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, বিভিন্ন দপ্তরের অফিসারসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মাসিক সভায় আইন-শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

  • গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

    গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

    গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রহনপুর তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ফরিদউজ্জামান, উপজেলা এলজিইডি প্রকৌশলী আছহাবুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ মাসুম, রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, বিভিন্ন দপ্তরের অফিসারসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মাসিক সভায় আইন-শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

  • কারখানা খুলে দেয়ার দাবীতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

    কারখানা খুলে দেয়ার দাবীতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

    গাজীপুরের শ্রীপুরে বন্ধ হওয়া এ এ ইয়ার্ন ডাইং লিমিটেড কারখানা খুলে দেওয়ার দাবীতে দুই দফা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনাবাজার এলাকায় দুই দফায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার এলাকায় এ এ ইয়ার্ন ডাইং লিমিটেড নামের কারখানায় কয়েকদিন ধরে কর্মবিরতিসহ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করে আসছিলেন। আজ কারখানার বিভিন্ন ফ্লোরে ভাঙচুর চালায় শ্রমিকরা। গত রোববার কারখানার বকেয়া বেতন পরিশোধ করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। পরে মঙ্গলবার সকালে কারখানার শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। আধা ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এক ঘণ্টা পর শ্রমিকরা ফের বিভিন্ন বর্জ্য বস্তাবন্দি করে মহাসড়কে এনে আগুন ধরিয়ে ফের মহাসড়ক অবরোধ করে। এতে ২০ মিনিট মহাসড়ক অবরোধ থাকে। পরে শ্রীপুর থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দুপুর পৌনে ১টার সময় মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে। শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ এ ইয়ার্ন গার্মেন্টসের শ্রমিকরা দুইবার সড়ক অবরোধ করেছিল। তারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে তারা সড়ক ছেড়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • বরিশালে বিআরটিসির যাত্রীবাহী বাসে আগুন

    বরিশালে বিআরটিসির যাত্রীবাহী বাসে আগুন

    বরিশাল-ঢাকা মহাসড়কের উজিপুরে বিআরটিসি যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার ইছলাদি টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান জানিয়েছেন। তিনি জানান, বরিশাল থেকে ছেড়ে আসা একটি বাস ইছলাদি টোল প্লাজার কাছাকাছি আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। ওসি বলেন, ফায়ার সার্ভিস জানিয়েছে, শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসের বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার কারণে শর্ট সার্কিটের ঘটনা ঘটে ও আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে বাসের যাত্রীরা নিরাপদে নেমে গেছে। বাসটি ও যাত্রীদের কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি। বিআরটিসির বরিশাল বাস ডিপোর কর্মকর্তা মশিউর রহমান বলেন, বাসটি ২০-২৫ জন যাত্রী নিয়ে নথুল্লাবাদ বাস ডিপো থেকে ছেড়ে গোপালগঞ্জ হয়ে খুলনা যাওয়ার কথা ছিল। বিআরটিসির নরসিংদী ডিপোর বাসটি ইছলাদী এলাকায় পৌছুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুই পাড়ে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়।

  • গাইবান্ধায় ডিএনসির অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার ॥ এক নারী আটক

    গাইবান্ধায় ডিএনসির অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার ॥ এক নারী আটক

    গাইবান্ধায় পৃথক অভিযানে ১৫ কেজি গাঁজা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) গাইবান্ধা জেলা কার্যালয়ের সদস্যরা। এসময় উজ্জল মিয়া (৪৫) নামে এক গাঁজা কারবারি পালিয়ে গেলেও মনি বেগম (৪২) নামে এক নারীকে হেরোইনসহ আটক করা হয়েছে। গ্রেপ্তার মনি বেগম সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর বাজার এলাকার শফিকুল ইসলাম ঠান্ডার স্ত্রী। পলাতক উজ্জল মিয়া সদর উপজেলার ব্রিজ রোডের মিস্ত্রিপাড়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ নেওয়াজ সোমবার দিবাগত রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে সাদুল্লাপুরের মীরপুর বাজার এলাকা থেকে মনি বেগমকে হেরোইনসহ আটক করা হয় এবং বিকেলে সদর উপজেলার মিস্ত্রিপাড়া এলাকা থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ মনি বেগমকে আটক করা হয়। পরে বিকালে সদর উপজেলার ব্রিজ রোডের মিস্ত্রিপাড়া এলাকায় আরেকটি অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় অভিযানে জড়িত উজ্জল মিয়া পালিয়ে যায়। উপপরিচালক শাহ্ নেওয়াজ আরও জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ৩ গ্রাম হেরোইনের মূল্য প্রায় ৩০ হাজার টাকা। ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে উজ্জল মিয়ার বিরুদ্ধে সদর থানায় এবং মনি বেগমের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

  • রংপুরে মা’কে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

    রংপুরে মা’কে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

    রংপুরে মাকে হত্যার দায়ে ছেলে জামিল মিয়াকে (২২) মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে আসামি জামিল উপস্থিত ছিলেন। জামিল কাউনিয়া উপজেলার ছিট নাজিরদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আফতাব উদ্দিন। তিনি মামলার বরাত দিয়ে জানান, স্ত্রী ও মায়ের মধ্যে কলহের জেরে ২০২২ সালের ১৯ আগস্ট রাতে জামিল মিয়া ঘুমন্ত মায়ের মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে ছেলে জামিল মিয়া। পরে সেই লাশ ঘরের মাটি খুঁড়ে পুতে রাখে। পরদিন সকাল থেকে জামিলা বেগমের সন্ধান পাওয়া যাচ্ছিল না। ২৪ আগস্ট সন্ধ্যায় জামিলার ঘরে গিয়ে এলাকাবাসী মেঝের মাটি উচু দেখতে পেয়ে জামিলকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে জামিল মাকে হত্যার পর ঘরের মাটির নিচে পুঁতে রাখার কথা স্বীকার করে। খবর পেয়ে পুলিশ ঘটনা¯’লে এসে জামিলকে আটক করে থানায় নিয়ে আসে এবং জামিলার লাশ মাটি খুঁড়ে উদ্ধার করে। এ ঘটনায় জামিলার ভাই শামসুল হক বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে মঙ্গলবার আদালত আসামি জামিল মিয়াকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আফতাব উদ্দিন বলেন, আদালতের রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। ছেলের হাতে মাকে খুন বা হত্যার ঘটনা সামাজিক অবক্ষয়ের একটি চূড়ান্ত পর্যায়ের উদাহরণ। আমরা চাই না সমাজে এমন ঘটনা আর ঘটুক। আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী শামীম আল মামুন বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। রংপুর জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম বলেন, চাঞ্চল্যকর এ হত্যা মামলার দ্রুত রায় হওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ নিয়ে জনমনে স্বস্তি ফিরেছে।

  • সিরাজগঞ্জ কারাগারে আওয়ামীলীগ নেতার মৃত্যু

    সিরাজগঞ্জ কারাগারে আওয়ামীলীগ নেতার মৃত্যু

    সিরাজগঞ্জ কারাগারে আওয়ামীলীগ নেতার মৃত্যু

    সিরাজগঞ্জ জেলা কারাগারে আহমদ মোস্তফা খান বাচ্চু (৭০) নামে আওয়ামীলীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। আহমদ মোস্তফা খান বাচ্চু জেলার এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হার্ট, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। সিরাজগঞ্জ জেল সুপার এএসএম কামরুল হুদা প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিয়মানুযায়ী মৃতের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের পর নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ২৪ এপ্রিল এনায়েতপুর থানায় পুলিশ হত্যাসহ চারটি মামলায় আদালতের নির্দেশে তিনি কারাগারে ছিলেন।

  • বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ। জেলা যুবদলের আহবায়ক তবিউল ইসলাম তারিফ এর নেতৃত্বে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা শহরের ফুড অফিস মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

    বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে চলা র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নবাবগঞ্জ সরকারী কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে নেতা-কর্মীদের উদ্যেশে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা যুবদলের নেতৃবুন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ফারুক হোসেনসহ যুবদলের বিভিন্ন ইউনিট কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্নস্তরের নেতা-কর্মীরা। কর্মসুচীতে সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেয়। এর আগে সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে টাউন ক্লাব চত্বর থেকে র‌্যালিটি বের হয়।

    র‌্যালীটি শহরের গাবতলা মোড়, বড় ইন্দারা, বাতেন খাঁ মোড় হয়ে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে গোল চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন, সমাবেশে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসান ইমতিয়াজ বলেন, “যুব সমাজই দেশের প্রাণশক্তি। গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।” এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইবনে হাবিব আল মারুফ, সদস্য মো. সোহাগ, মাহফুজুর রহমান চন্দন, সৈয়দ সালেহীন,

    ফয়সাল আহমেদ, মুঃ আল আমিন বিশ্বাস, যুবায়েরসহ দলীয় নেতাকর্মীরা। র‌্যালিতে ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা হাতে হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পূর্ণ দায়িত্ব ইসির-নৌ-পরিবহন উপদেষ্টা

    ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পূর্ণ দায়িত্ব ইসির-নৌ-পরিবহন উপদেষ্টা

    নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের আয়োজনের পূর্ণ দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের হাতে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত লঞ্চ টার্মিনাল ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “ইলেকশন কমিশনার যখন সময় নির্ধারণ করবেন, তখন সরকারের হাত ছোট হয়ে আসবে। সরকারের একমাত্র কাজ হবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, যাতে নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য ছিল নির্বাচন করা, সেটা এখন পরিষ্কার হয়ে গেছে। আমরা নির্বাচন করছি, তবে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সম্পূর্ণভাবে ইসির ওপরই ন্যস্ত। এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। নৌপরিবহন উপদেষ্টা চরফ্যাশনের নদীভিত্তিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন এবং যাত্রীসেবা আরও আধুনিক ও নিরাপদ করার প্রতিশ্রুতি দেন।