Blog

  • চাকসু নির্বাচনে নাটোরের ছেলে রনি ভিপি নির্বাচিত ॥ গ্রামে আনন্দের বন্যা

    চাকসু নির্বাচনে নাটোরের ছেলে রনি ভিপি নির্বাচিত ॥ গ্রামে আনন্দের বন্যা

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়লাভ করেছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাচুরিয়া গ্রামের সন্তান মোঃ ইব্রাহিম হোসেন রনি। এই খবরে বাগাতিপাড়া উপজেলা জুড়ে বইছে আনন্দের বন্যা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁচুড়িয়া এলাকায় ইব্রাহিম হোসেন রনির গ্রামের বাড়িতে গিয়ে কথা হয় তার পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে। এ সময় গ্রামবাসী ও পরিচিতজনরা তার বাড়িতে সবাই সবাইকে মিষ্টি মুখ করান। রনির বিজয়ে এ সময় সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। রনির বাবা এনামুল হক বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে আমার ছেলে ভিপি নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ছেলে যেন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে, সে জন্য সবার দোয়া কামনা করছি। স্থানীয় প্যারাবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার ইউসুফ আরেফিন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে (চাকসু) সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা বীর চট্টলার বলিষ্ঠ নেতৃত্ব নাটোরের বাগাতিপাড়া উপজেলার কৃতি সন্তান ইব্রাহিম হোসেন রনি জয় লাভ করায় আমরা সবাই আনন্দিত। সবাই রনির জন্য দোয়া করবেন বলেও জানান তিনি। উপজেলা জামায়াতের আমির এ কে এম আফজাল হোসেন জানান, রনি এলাকার খুব ভালো ছেলে। ছোটবেলা থেকেই সে খুব মেধাবী। স্থানীয়দের উপকারের পাশাপাশি সে দেশ ও দশের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নেতৃত্ব দেবেন এমনটাই প্রত্যাশা করেন তারা। স্থানীয় অধিবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক মন্ডলী ছাড়াও উপজেলা জামাতের আমির সবাই রনির জন্য দোয়া কামনা করেন।

  • জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি

    জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি

    জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে না জুলাই আন্দোলনের মুখ্য শক্তি খ্যাত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ‘জুলাই সনদে কোনো ছাড় নয়’ উল্লেখ করে তিনি বলেন, আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকীয়তায় অংশ নেবে না এনসিপি। এর আগে, বুধবার সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো জাতির কাছে অস্পষ্ট থাকে, তাহলে জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে আমরা যেটা অর্জন করতে চাই, সেটাকে অর্জন হিসেবে সামনের দিকে প্রাপ্ত হওয়া অনিশ্চিত থেকে যাবে। এ কারণেই আমরা জুলাই সনদে স্বাক্ষর করব কি করব না, সে বিষয়গুলো বিবেচনাধীন রেখেছি।

  • নাটোরে পুলিশের অভিযান ॥ ডাকাতির ৭২ ঘন্টার মাথায় বউরিক্সাসহ গ্রেফতার ৭

    নাটোরে পুলিশের অভিযান ॥ ডাকাতির ৭২ ঘন্টার মাথায় বউরিক্সাসহ গ্রেফতার ৭

    নাটোরে ব্যাটারিচালিত একটি বউ রিক্সা ছিনতাইয়ের ঘটনায় নাটোর থানা পুলিশের দ্রুত ও সুনিপুণ অভিযানে ডাকাতির মালামাল উদ্ধারসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে, মোঃ শাকিল (২৩), মোঃ সাঈদ (১৯), মোঃ রুমেল (১৯), মোঃ রুবেল (৩০), মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৫), মোঃ ইসমাইল হোসেন (৪৩) এবং মোঃ আবু সাঈদ (৪৭)। উদ্ধার হওয়া রিক্সার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। জানা গেছে, ভুক্তভোগী মোঃ কোয়েল হোসেন (২২), একজন ব্যাটারিচালিত বউরিক্সা চালক, গত ১৪ অক্টোবর রাতে বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যাত্রী নামিয়ে নাটোর নিচাবাজারের দিকে যাচ্ছিলেন। পথে আল-সান ক্লিনিকের সামনে থেকে যাত্রী বেশে কয়েকজন ব্যক্তি তার রিক্সায় ওঠে এবং তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধর করে রিক্সাটি ছিনিয়ে নেয়। শুধু তাই নয়, তার নামে অশ্লীল ভিডিও রয়েছে বলে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় এবং জোরপূর্বক একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া হয়। ঘটনার পরপরই নাটোর সদর থানায় মামলা হয়। এফআইআর নং-১২, জি আর নং-৩৬১, ধারা ৩৯৫ পেনাল কোড। মামলাটির তদন্ত কর্মকর্তা এস.আই মোঃ শাহাদত হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং নাটোর জেলা পুলিশের সার্বিক দিকনির্দেশনায় দ্রুত তদন্ত শুরু করেন। পুলিশ প্রথমে নাটোর শহরের ফতেঙ্গাপাড়া এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে এবং তাদের দেয়া তথ্য অনুযায়ী বউরিক্সা উদ্ধার করে। একটি চার ব্যাটারী বিশিষ্ট বউরিক্সার মূল্য আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা। পরবর্তীতে আরও তিনজন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়। নাটোরের পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনার দ্রুত তদন্ত ও অভিযান নাটোর জেলার পুলিশের প্রতিশ্রুতিরই বাস্তব উদাহরণ। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।
    নাটোরে জননিরাপত্তা রক্ষায় পুলিশের এই তৎপরতা সাধারণ মানুষের আস্থাকে আরও শক্তিশালী করেছে। দ্রুত উদ্ধার হওয়া মালামাল এবং গ্রেফতার হওয়া আসামিরা নাটোর জেলা পুলিশের সাফল্যের আরেকটি মাইলফলক।

  • সৌদিতে থেকেও দুর্গামন্দিরের ডিউটি করলেন আনসার সবুজ মিয়া!

    সৌদিতে থেকেও দুর্গামন্দিরের ডিউটি করলেন আনসার সবুজ মিয়া!

    সৌদিতে থেকেও দুর্গামন্দিরের ডিউটি করলেন আনসার সবুজ মিয়া!

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে সবুজ মিয়া নামে এক যুবক সৌদি আরবে থেকেও গত দুর্গাপূজায় ছয় দিনের ডিউটি পালন করার অভিযোগ উঠেছে। তিনি সৌদিতে থেকেও কিভাবে পূজামন্ডপের আইন-শৃংখলা ও নিরাপত্তার দায়িত্ব পালন করলেন এ নিয়ে উপজেলা জুড়ে নানা আলোচনা ও গুঞ্জন সৃষ্টি হয়েছে। সবুজ মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের আলম মিয়ার ছেলে। জানা গেছে, সবুজ মিয়া আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণ নেওয়ার পর প্রায় এক বছর আগে সৌদিতে যান। সেই থেকেই তিনি সেখানে অবস্থান করছেন। কিন্তু গত দুর্গাপূজায় উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বামনকুড়ি সার্বজনীন দুর্গামন্দিরের পূজামন্ডপের আইন-শৃংখলা ও নিরাপত্তার ক্ষায় উক্ত সবুজ মিয়াকে দায়িত্ব দিয়ে “কমান্ড সার্টিফিকেট” দেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম। এদিকে, আলম মিয়া সাংবাদিকদের জানান, তার ছেলে সবুজ মিয়া এক বছর ধরে সৌদি আরবে আছে। সৌদি আরবে থাকার পরোও তাকে দিয়ে কিভাবে একটি পূজামন্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করে, বিষয়টি তার বোধগাম্য নয়। ঘটনাটি তিনি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে জানিয়েছেন। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম বেগম সাংবাদিকদের বলেন, পূজা শেষ হওয়ার পর বিষয়টি শুনেছি। কিন্তু কি ভাবে ঘটলো তা বুঝতে পারছিনা। তবে সবুজের পিতা আলম মিয়াকে ডাকা হয়েছে, তিনি বলেন, মাঝে মধ্যে সবুজের সনদ অন্যরা নিয়ে যেত। ওই ভূয়া সবুজকে শনাক্ত করে তার ডিউটির পেমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। গাইবান্ধা জেলা আনসার ভিডিপির কমান্ডার সঞ্জয় কুমার সাহা সাংবাদিকদের বলেন, বিষয়টি তদন্তকরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাতসহ গ্রেফতার ৯

    সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাতসহ গ্রেফতার ৯

    স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনসহ নিষিদ্ধ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

  • গোবিন্দগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

    গোবিন্দগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

    ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। একই সাথে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী শাহা আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা জনস্বাস্থ্য আবাসিক প্রকৌশলী কামরুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী ডা. জাহাঙ্গীর আলম ডাবলু, গণ উন্নয়ন কেন্দ্রের উপজেলা সমন্বয়কারী পলাশ কুমার দাসসহ অন্যরা।

  • গোবিন্দগঞ্জে শয়ন ঘর থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

    গোবিন্দগঞ্জে শয়ন ঘর থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

    গোবিন্দগঞ্জে শয়ন ঘর থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে শয়ন ঘর থেকে আব্দুল কাফি (৬৭) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কাফি উপজেলার সাপমারা ইউনিয়নের সাপামারা গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে। জানা গেছে, বনিবনা না হওয়ার কারনে আব্দুল কাফির সংসার ছেড়ে তার স্ত্রী অন্যত্র চলে যায়। তার ছেলেরাও বিয়ে করে তাদের পরিবার নিয়ে আলাদাভাবে অন্য জায়গায় বসবাস করে। এ কারনে বিগত ৩/৪ বছর থেকে কাফি তার পৈত্রিক বাড়িতে একাকী থেকে জীবন-যাপন করে আসছিলেন। গত শনিবার থেকে কাফিকে তার বাড়িতে দেখা না যাওয়ায় প্রতিবেশীরা ভেবেছিল তিনি কোথাও বেড়াতে গিয়েছেন। কিন্তু ৪/৫ দিন পেরিয়ে গেলেও কাফির সন্ধান না পাওয়ায় প্রতিবেশী লোকজন মঙ্গলবার বিকেলে তার বাড়িতে গিয়ে ঘর থেকে পঁচা দুর্গন্ধ বের হওয়ায় এলাকার লোকজন থানায় খবর দেয়। পরে বিকেল আনুমানিক ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে কাফির বিছানায় পঁচা দুর্গন্ধযুক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। তবে কি কারণে কাফির মৃত্যু হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • ভারতের ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

    ভারতের ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

    ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা এই তিনজনের মরদেহ বর্তমানে ভারতের খোয়াই জেলার সাম্পাহার থানায় রয়েছে। নিহতরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামের আশ্বব আলীর ছেলে জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পতি মিয়া (৪৫) এবং কবিলাশপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২০)। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তারেকুর রহমান জানান, রাতে বিজিবি নিহতদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ভারতে পাঠিয়েছে। সেখান থেকে পাঠানো মরদেহের ছবিতে জুয়েল, পতি ও সজলকে শনাক্ত করা সম্ভব হয়েছে। বিজিবি জানিয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এ বিষয়ে ৫৫ বিজিবির (হবিগঞ্জ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকা দিয়ে ওই তিন বাংলাদেশি নাগরিক দুই-তিন দিন আগে ভারতে প্রবেশ করেন। তারা সীমান্ত থেকে প্রায় ৪-৫ কিলোমিটার ভেতরে ত্রিপুরা রাজ্যের কারেঙ্গিছড়া এলাকায় অবস্থান করছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা গরু পাচারের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিলেন। গরু চোর সন্দেহে স্থানীয় ভারতীয় নাগরিকেরা সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

  • কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকার বিদায়ী সংবর্ধনা

    কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকার বিদায়ী সংবর্ধনা

    রাজশাহী কলেজিয়েট স্কুল মিলনায়তনে স্কুলের স্বনামধন্য সফল প্রধান শিক্ষক ড. মোসাঃ নূরজাহান বেগমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য ১৮ বছর সফলতার সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা কালীন দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়া মহান কারিগর ড. মোসাঃ নূরজাহান বেগমকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় জানান গোল্ডেন সান বৃত্তি প্রদান কমিটির মহা-সচিব রাজশাহী সিটি প্রেসক্লাব সভাপতি রফিকুল আলম। বুধবার এসময় তার সাথে কমিটির পরিচালক (অর্থ) সুমাইয়া পারভীন রাত্রী, পরিচালক আফরোজা আফরিন আশা ও নাবিলা ইসলাম উপস্থিত ছিলেন।

  • পত্নীতলায় বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ আটক ৩

    পত্নীতলায় বিজিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ আটক ৩

    নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ১৪ অক্টোবর এবং বুধবার (১৫ অক্টোবর) বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল উদয়শ্রী এবং উত্তর চকরহমত বাদদীঘি এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০৩ জন চোরাকারবারীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে, নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার উদয়শ্রী গ্রামের মোঃ ফারুক হোসেন এর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩০), একই গ্রামের শ্রী বিনয় চন্দ্র বর্মন এর ছেলে শ্রী শান্ত বর্মন এবং উত্তরচকরহমত গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মোঃ আতাবুল ইসলাম(৪০)।
    নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির পাঠানো এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেসনোটে বলা হয়,

    মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার পৃথক ২টি স্থানে ১৪ বিজিবির বস্তাবর বিওপির টহলদল অভিযান চালায়। এসময় ৩০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন চোরাকারবারী আনোয়ার হোসেন, শ্রী শান্ত বর্মন এবং মোঃ আতাবুল ইসলাম কে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের সিজার মূল্য-৬০ হাজার টাকা। এছাড়াও টহল দলের উপস্থিতি টের পেয়ে আরো ০১ জন চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায়। আটককৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় পৃথক পৃথক ০২টি মামলা দায়ের করা হয়। সিমান্তে গরু এবং মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।