Blog

  • জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাচ্ছে না এনসিপি

    জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাচ্ছে না এনসিপি

    জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনসিপি।
    বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি মনে করে, এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি তৈরি হবে না, এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে। দলটি বহুবার স্পষ্টভাবে আইনি ভিত্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার আগে এ ধরনের আনুষ্ঠানিকতা ‘জুলাই ঘোষণাপত্র’-এর মতো আরেকটি একপাক্ষিক দলিলে পরিণত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঐকমত্য কমিশন যেহেতু সময় বাড়িয়েছে, সেহেতু কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে এনসিপি। দাবি পূরণ হলে পরবর্তীতে এনসিপি স্বাক্ষর প্রক্রিয়ায় যোগ দেবে।

  • রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)’তে জয়ী হলেন যাঁরা

    রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)’তে জয়ী হলেন যাঁরা

    রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচনে ভিপি, এজিএসসহ ২০ পদে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির। তবে জিএসসহ ৩ পদে জয়ী হয়েছেন অন্য দলের। এ তিনটি পদের মধ্যে কেবল ক্রীড়া সম্পাদক পদে নার্গিস খাতুন জয় পেয়েছেন ছাত্রদলের প্যানেল থেকে। ভিপি হিসেবে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ এবং এজিএস পদে এস এম সালমান সাব্বির জয়ী হয়েছেন। আর জিএস নির্বাচিত হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার, যিনি বৈষম্যবিরোধী আন্দোলনের আলোচিত সমন্বয়ক ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা। রাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদের শীর্ষ দুই পদে শিবিরের প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দীন আবীর এবং এজিএস পদে জাহিন বিশ্বাস এষা। অপরদিকে, জিএস পদে শিবিরের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও আধিপত্যবিরোধী ঐক্যের প্রার্থীর কাছে হেরে যান। শান্তিপূর্ণভাবে বৃহ্স্পতিবার ভোট শেষের পরদিন সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফল ঘোষণা করা হয়। এর আগে রাতজুড়ে পৃথকভাবে ১৭টি হল সংসদের ফল প্রকাশ করে রাকসু ভোটের জন্য গঠিত নির্বাচন কমিশন।
    ভিপি পদে জাহিদ পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট। ছাত্রদলের আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট। এজিএস পদে এস এম সালমান সাব্বির পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট আর ছাত্রদলের এষা পেয়েছেন ৫ হাজার ৯৪১ ভোট। আর জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ১১ হাজার ৫৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজার ভোট ৫ হাজার ৭২৯। বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বড় ধরনের অনিয়ম-গোলযোগ ছাড়াই টানা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নয়টি ভবনে ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৮ হাজার ৯০৯ শিক্ষার্থী, যাদের মধ্যে ভোট দিয়েছেন ২০ হাজার ১৮৭ জন। ভোটের হার ৬৯.৮৩ শতাংশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট ১৭টি হল আছে। এর মধ্যে ছয়টি মেয়েদের এবং ১১টি ছেলেদের। রাতভর এসব হলের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

  • মেগা প্রকল্প বাস্তবায়ন দাবিতে তিস্তার তীরে হাজার হাজার মশাল প্রজ্বলন

    মেগা প্রকল্প বাস্তবায়ন দাবিতে তিস্তার তীরে হাজার হাজার মশাল প্রজ্বলন

    অবিলম্বে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তা নদীর তীরে মশাল প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় তিস্তা নদীর দুই তীরের ১১টি স্থানে একযোগে এ মশাল প্রজ্বলন অনুষ্ঠিত হয়। ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের উদ্যোগে আয়োজিত এ মশাল প্রজ্বলন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ মশাল প্রজ্বলন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও নদী বাঁচাই সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হাক্কানী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নিজস্ব অর্থায়নে তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু করতে হবে। অন্যথায় বৃহত্তর রংপুরে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে। অচল করে দেওয়া হবে রাস্তাঘাট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। মশাল প্রজ্বলন কর্মসূচিতে তিস্তার দুই পাড়ে লক্ষাধিক মানুষ অংশ নেন।

  • বদলগাছীতে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

    বদলগাছীতে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

    নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বদলগাছী উপজেলা শাখার সভাপতি সুমন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার সেনপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন হোসেন সেনপাড়া গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সুমন আওয়ামীলীগ ও ছাত্রলীগের একটি অংশকে নিয়ে এলাকায় সহিংসতা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিলেন বলে গোপন তথ্য পাওয়া যায়। সেই সূত্র ধরে বদলগাছী থানা পুলিশের একটি দল গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ওসি আনিসুর রহমান বলেন, আমাদের কাছে তথ্য ছিল, সুমন হোসেনের নেতৃত্বে একটি গ্রুপ এলাকায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। পুলিশের ধারণা, আসন্ন রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে ওই গ্রুপ সক্রিয় হচ্ছিল। উল্লেখ্য, ছাত্রলীগের নাম ব্যবহার করে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় রাজনৈতিক নেতারা আগেও সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছিলেন।

  • চট্টগ্রাম ইপিজেডের আগুন দীর্ঘ ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

    চট্টগ্রাম ইপিজেডের আগুন দীর্ঘ ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

    চট্টগ্রাম ইপিজেডের দুইটি কারখানার আগুন দীর্ঘ প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবির সহায়তায় ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করেছে। তবে, একটি বিষয় হলো আগুন আশেপাশের কোনো স্থাপনায় ছড়িয়ে পড়েনি সেসবে ক্ষয়ক্ষতি হয়নি। সবাই একসাথে কাজ করার করার জন্যই এমনটা হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হলো বা কারণসমূহ খুঁজে বের করতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। এই কমিটি ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ইপিজেডের ৫ নম্বরের এই কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে এই আগুন জিন হং মেডিকেল নামের কারখানায়ও ছড়িয়ে পড়ে। ফলে এই অগ্নিকাণ্ডে দুইটি কারখানা ক্ষতিগ্রস্ত হলো। আগুনের তীব্রতা এমন ছিল যে ভবনটির ছাদ খসে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ২৫ থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছিল।

  • এইচএসসি পরীক্ষায় রাজবাড়ীতে ৪ কলেজের শতভাগ ফেল

    এইচএসসি পরীক্ষায় রাজবাড়ীতে ৪ কলেজের শতভাগ ফেল

    সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও প্রকাশিত হয়েছে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফল। শিক্ষার্থীরা কলেজ ও গুগল থেকে সংগ্রহ করেছেন তাদের ফলাফল। প্রাপ্ত ফলাফল অনুযায়ী রাজবাড়ীতে মোট শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৪টি কলেজের সকল শিক্ষার্থীরা ফেল করেছেন। বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও আইসিটি) থেকে পাওয়া ফলাফলে দেখা যায় রাজবাড়ীতে কালুখালির নুরনেসা কলেজ, গোয়ালন্দের হালিম মিয়া কলেজ, বীর মুক্তিযোদ্ধা ফকীর আঃ জব্বার কলেজ ও সদর উপজেলার ভরাট ভাকলা স্কুল এন্ড কলেজ এই মোট ৪ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করেন নি।
    প্রাপ্ত তথ্য অনুযায়ী জানাগেছে, এইচএসসি পরীক্ষায় রাজবাড়ীতে ৬হাজার ৩শত ৮০ জন অংশগ্রহন করে এদের মধ্যে ২হাজার ৯শত ২৮ জন কৃতকার্য হয়, ৩ হাজার ৪ শত ৫২ জন অকৃতকার্য হয়। এদের মধ্যে জিপিএ-৫ পান ১২৩ জন। পাশের হার ৪৫.৮৯। আলিম পরীক্ষায় রাজবাড়ীতে মোট অংশগ্রহন করেন ৪শত৬৭জন। এদের মধ্যে ৩শত১৫ জন কৃতকার্য হয়। অকৃতকার্য ১শত৫২ জন। জিপিএ-৫ পান ০৫জন। পাশের হার ৬৭.৪৫।
    এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহন করেন মোট ১শত৭৯ জন , কৃতকার্য হয় ৬১জন,অকৃতকার্য হয় ১শত ১৮জন। জিপিএ-৫ পান ৩ জন। পাশের হার ৩৪.০৭। বিএম/বিএমটি পরীক্ষায় অংশগ্রহন করেন মোট ৭শত ৪৫ জন । কৃতকার্য হয় ৩শত৫৫ জন। অকৃতকার্য হয় ৩৯০জন। জিপিএ-৫ পান -০৫ জন। পাশের হার ৪৭.৬৫। ফলাফলে দেখা যায়, রাজবাড়ীতে কালুখালির নুরনেসা কলেজ, গোয়ালন্দের হালিম মিয়া কলেজ, বীর মুক্তিযোদ্ধা ফকীর আঃ জব্বার কলেজ ও সদর উপজেলার ভরাট ভাকলা স্কুল এন্ড কলেজ এই মোট ৪ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি।

  • র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

    মাদক বিরোধী অভিযানে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ব্যবসায়ী হচ্ছে, জেলার গোমস্তাপুর উপজেলার স্টেশনপাড়ার মোস্তফা কালামোল্লা এর ছেলে মোঃ আমিনুল ইসলাম (৪০)। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রহনপুর পৌরসভাস্থ খোয়ারমোড় এলাকার পাকা রাস্তার উপর থেকে ৯৮ পিচ ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রহনপুর পৌরসভাস্থ ৩ নং ওয়ার্ড খোয়ারমোড় এলাকায় কতিপয় ব্যাক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করতেছে। এমন সংবাদে বৃহস্পতিবার বিকেলে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা মোঃ আমিনুল ইসলাম (৪০) কে আটক করে। পরে তার কাছ থেকে ১টি গোল্ডলিফ সিগারেটের প্যাকেটের ভিতর নীল এয়ার টাইট পলিথিনের ভিতরে রক্ষিত কমলা রংয়ের ৯৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনাবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • জয়পুরহাট গার্লস ক্যাডেটে শতভাগ পাস ॥ ৫২ জনে ৫১ জনই জিপিএ-৫

    জয়পুরহাট গার্লস ক্যাডেটে শতভাগ পাস ॥ ৫২ জনে ৫১ জনই জিপিএ-৫

    এইচএসসি পরীক্ষায় এবারও ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে প্রতিষ্ঠানটির ৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। তাদের মধ্যে ৫১ জন পেয়েছে জিপিএ-৫। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর একটার দিকে ক্যাডেট কলেজ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এইচএসসি পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের পরীক্ষার্থীদের পাশের হার শতভাগ। বিজ্ঞান বিভাগ থেকে ৫২ জন ক্যাডেটের মধ্যে ৫১ জন জিপিএ-৫ পেয়েছে। আর একজন পেয়েছে জিপিএ-৪.৮৩। ২০০৬ সালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১৫টি ব্যাচ পরীক্ষা দিয়েছে। পূর্বের ১৪টি ব্যাচের মতো ১৫তম ব্যাচ আশাব্যঞ্জক ফলাফল অর্জন করেছে। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রেখেছে। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক বলেন, এ জেলার মধ্যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ফলাফলে শীর্ষস্থান দখল করেছে। রাজশাহী বোর্ডের মধ্যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ধারাবাহিকভাবে শীর্ষস্থান দখল করে থাকে। এবারও এর ব্যত্যয় ঘটেনি। তবে একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি। ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য কলেজ কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাবে।

  • ভোলাহাটে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশরাফের পক্ষে লিফলেট বিতরণ

    ভোলাহাটে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশরাফের পক্ষে লিফলেট বিতরণ

    ভোলাহাটে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশরাফের পক্ষে লিফলেট বিতরণ

    ভোলাহাটে আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী গোমস্তাপুর উপজেলার সাবেক সফল চেয়ারম্যান আশরাফ হোসেন (আলিম) এর পক্ষে বৃহস্পতিবার বিকেলে ভোলাহাট উপজেলার ফুটানি বাজার, ইমামনগর, কলেজ মোড় সহ বিভিন্ন মোড়ে জাতীয়তাবাদী দল বিএনপি’র মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান। এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হান, রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান মাস্টার, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আখতারুল ইসলাম, রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিবুর রহমান, সহ বিএনপির অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দ।

  • চাঁপাইনবাবগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান-আব্দুস সামাদ’র পদোন্নতী

    চাঁপাইনবাবগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান-আব্দুস সামাদ’র পদোন্নতী

    চাঁপাইনবাবগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান-আব্দুস সামাদ’র পদোন্নতী

    চাঁপাইনবাবগঞ্জের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব মোহাম্মদ সোলায়মান। তিনি বিদ্যুৎ বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া উপসচিব মোহাম্মদ সোলায়মান এর জন্মস্থান কুমিল্লা জেলার লালমাই উপজেলার শ্রীপুর গ্রামে। এব্যাপারে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মোহাম্মদ সোলায়মান বর্তমান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ’র স্থলাভিষিক্ত হলেন। বর্তমান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুস সামাদ এক বছরেরও বেশী সময় ধরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট এর দায়িত্ব পালন করছেন। সম্পতি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুস সামাদ ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতী পেয়েছেন। গত ‘৫ আগষ্ট’ ছাত্র-গণঅভ্যুত্থানের পর মোঃ আব্দুস সামাদ কে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে পদায়ন করা হয়। যোগদানের পর থেকেই তিনি ক্লান্তিকালে চাঁপাইনবাবগঞ্জের হাল ধরেন এবং অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে চাঁপাইনবাবগঞ্জের মানুষের মনের মাঝে জায়গা করে নিয়েছেন। সদা হসিমুখে কথা বলা এই জেলা প্রশাসকের কথা চাঁপাইনবাবগঞ্জবাসী শ্রদ্ধাভরে স্মরণে রাখবে। এছাড়া, বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে চাঁপাইনবাবগঞ্জসহ অন্য তিনটি জেলা চট্টগ্রাম, ফেনী ও মাদারীপুর এর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে একজন ডিসির জেলা বদল করা হয়। আর নতুন করে তিনজনকে ডিসি নিয়োগ দিয়ে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জারি করা প্রজ্ঞাপনে ফেনীর ডিসি সাইফুল ইসলামকে চট্টগ্রামের ডিসি পদে বদলি করা হয়েছে। আর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মনিরা হক কে ফেনীর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব আফসানা বিলকিসকে মাদারীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, একই প্রজ্ঞাপনে গত ২১ সেপ্টেম্বর নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি পদে বদলির আদেশ বাতিল করা হয়েছে।