Blog

  • সবুজের আবরণে মোড়ানো চাঁপাইনবাবগঞ্জের মাঠজুড়ে সোনালী আমন ধান

    সবুজের আবরণে মোড়ানো চাঁপাইনবাবগঞ্জের মাঠজুড়ে সোনালী আমন ধান

    সবুজের আবরণে মোড়ানো চাঁপাইনবাবগঞ্জের মাঠজুড়ে সোনালী আমন ধান

    চাঁপাইনবাবগঞ্জসহ সমগ্র বরেন্দ্র জনপদ এখন সবুজের উৎসবে মাতোয়ারা। যতদূর চোখ যায়, শুধু দুলতে থাকা আমন ধানের ক্ষেত। হালকা বাতাসে ঢেউ খেলে যায় সবুজ পাতায়, যেন প্রকৃতি নিজ হাতে তুলির আঁচড়ে এঁকে চলেছে এক অনুপম ছবি। গ্রামীণ পথ ধরে হাঁটলে ভেসে আসে ধানপাতার গন্ধ, মাটির ঘ্রাণ আর কৃষকের পরিশ্রমের সুর। এই মৌসুমেই বরেন্দ্র অঞ্চলের প্রাণ জেগে ওঠে—চাষিরা ঘামে ভেজা মুখে হাসে, কারণ তাদের জীবনের আশা, আমন ধান, এখন মাঠভরা সোনালি প্রতিশ্রুতি নিয়ে দুলছে। রোদে ঝলমল সকালে কৃষাণীরা মাথায় খুন্তি আর ঝুড়ি নিয়ে জমিতে কাজ করছে, কেউ নিড়ানী দিচ্ছে, কেউবা আগাছা তুলছে। দূর থেকে তাদের গান মিশে যায় বাতাসে—এ যেন এক জীবন্ত লোকসঙ্গীতের মঞ্চ। বরেন্দ্র অঞ্চলের এই উর্বর মাটিতে আমন ধান শুধু ফসল নয়—এ এক সংস্কৃতি, এক জীবনধারা। মাটির সন্তানরা জানে, ধানের এই শস্যসাগরই তাদের অস্তিত্বের প্রতীক। যখন বিকেলের আলো পড়ে মাঠজুড়ে, তখন ধানের পাতায় ঝিকিমিকি করে সোনার আভা। দূরে গাছের ছায়ায় বসে থাকা বয়স্ক কৃষক মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন নিজের সৃষ্টির দিকে। সেই দৃশ্য দেখে মনে হয়—এই ধানক্ষেত যেন বাংলাদেশের হৃদয়, যেখানে মাটির ঘ্রাণে লুকিয়ে আছে জীবনের আনন্দ, পরিশ্রম আর আশা। বরেন্দ্র জনপদ এখন শুধুই কৃষির ক্ষেত নয়, এ এক জীবন্ত প্রাকৃতিক শিল্পকর্ম, যেখানে মানুষের শ্রম আর প্রকৃতির সৌন্দর্য মিলেমিশে সৃষ্টি করেছে সবুজ স্বপ্নের দেশ।

  • তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় গণমিছিল

    তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় গণমিছিল

    তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় গণমিছিল

    অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। তিস্তা নদী রক্ষা আন্দোলন, সুন্দরগঞ্চ উপজেলার আয়োজনে ডি ডব্লিউ সরকারি কলেজ মাঠ থেকে একটি গণ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাধীনতা চত্বরে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম, বিএনপি নেতা আরেফিন আজিজ সরদার সিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজমুল হুদা, কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার সহ আরো অন্যরা। এ সময় সমাবেশে বক্তরা বলেন, তিস্তা নদীর ভাঙন রোধ, নদী পুনরুদ্ধার, কৃষি ও জীবিকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে এ গণমিছিলের আয়োজন করা হয়েছে। এই আন্দোলন কোনো দলীয় কর্মসূচি নয়;এটি নদী ও মানুষের অস্তিত্ব রক্ষার আন্দোলন। তারা তিস্তা তীরবর্তী এলাকার সর্বস্তরের মানুষকে এই দাবির সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানান।

  • ভোলাহাটে বিএনপি’র এমপি মনোনয়ন প্রত্যাশি আশরাফ’র বিশাল শো-ডাউন

    ভোলাহাটে বিএনপি’র এমপি মনোনয়ন প্রত্যাশি আশরাফ’র বিশাল শো-ডাউন

    ভোলাহাটে বিএনপি’র এমপি মনোনয়ন প্রত্যাশি আশরাফ’র বিশাল শো-ডাউন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি থেকে এমপি মনোনয়ন প্রত্যাশি গোমস্তাপুর উপজেলার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মো: আশরাফ হোসেন আলিমের বিশাল মোটরসাইকেল শো-ডাউন দিয়েছেন। শনিবার বিকেলে গোমস্তাপুর উপজেলা থেকে প্রায় ৪ হাজার মোটরসাইকেল নিয়ে ভোলাহাট উপজেলার দলদলী, ঘাইবাড়ী, বারইপাড়া, মুশরীভূজা, আদাতলা, ময়ামারী, পোল্লাডাংগা হয়ে মেডিকেল মোড় দিয়ে বৃহত্তর বজরাটেক, ঝাউবোনা, তেতীপাড়া, ইমামনগর বাজার পযন্ত গিয়ে আবার ফিরে আসেন মেডিকেল মোড়ে। তিনি মেডিকেল মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্য দেন। আশরাফ হোসেন বলেন, বিএনপির ৩১ দফা শুধু একটি দলীয় ইশতেহার নয়, এটি দেশের জনগণের মুক্তির রূপরেখা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিত করা এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনই আমাদের প্রধান লক্ষ্য। পরে তিনি ৩১ দফার লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ কর্মসূচী পরবর্তী তিনি জামবাড়িয়া ইউনিয়ন হয়ে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ঘুরে গিয়ে রহনপুরে শো-ডাউনটি শেষ করেন। উল্লেখ্য তার সংসদীয় আসনের বিভিন্ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই শো-ডাউনে অংশ নেন। বিগত দিনের মত সংসদীয় এলাকাতে তিনি গণসংযোগ অব্যাহত রাখবেন বলে জানান।

  • ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মিছিল ও স্মারকলিপি প্রদান

    ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মিছিল ও স্মারকলিপি প্রদান

    ৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মিছিল ও স্মারকলিপি প্রদান

    আসন্ন জাতীয় নির্বাচনের আগে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আদেশ জারি এবং সেই আদেশের ওপর গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার সকালে শহরের বড় ইন্দারা মোড় থেকে একটি মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কাছে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবু বকর, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা নায়েবে আমির অধ্যাপক মোখলেসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    নেতৃবৃন্দ বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে ঘোষিত পাঁচ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। তারা তাদের দাবি আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
    স্মারকলিপিতে দেয়া ৫টি দাবি হচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজন। জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। জেলা আমীর মাওলানা আবু জার গিফারী বলেন, “জুলাই জাতীয় সনদ জাতির মুক্তির সনদ। এই সনদের বাস্তবায়ন ছাড়া সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তনকে আইনি ভিত্তি না দিলে তা ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা হবে।” নেতারা আরও বলেন, জনগণ এখন পরিবর্তনের পথে ঐক্যবদ্ধ। তাই নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়নই হবে জনগণের প্রত্যাশা পূরণের প্রথম ধাপ।

  • গোবিন্দগঞ্জ উপজেলা সার্ভেয়ার কল্যান সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ॥ সভাপতি তাহের ও সম্পাদক রাশেদুল

    গোবিন্দগঞ্জ উপজেলা সার্ভেয়ার কল্যান সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ॥ সভাপতি তাহের ও সম্পাদক রাশেদুল

    গোবিন্দগঞ্জ উপজেলা সার্ভেয়ার কল্যান সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ॥ সভাপতি তাহের ও সম্পাদক রাশেদুল

    গোবিন্দগঞ্জ উপজেলা সার্ভেয়ার (আমিন) কল্যান সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ১১ অক্টোবর/২৫ইং শনিবার গোবিন্দগঞ্জ মহিলা (ডিগ্রী) কলেজের হলরুমে দিনব্যাপী পরিচিত, আলোচনা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা সার্ভেয়ার (আমিন) কল্যান সমিতির সভাপতি আবু তাহের মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে আবু তাহের মন্ডল ও এ এস এম হারেজ ২ জন, সহ-সভাপতি পদে আঃ কদ্দুস, মেহের আলী ও আজিজার রহমান ৩ জন, সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম চৌধুরী, শাহারুল হুদা রিপন ও রাশেদুল ইসলাম ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল মান্নান আকন্দ,তারপক হোসেন, মাহাফুজার রহমান ও জিন্নাতুল ইসলাম ৪ জন ও সাংগঠনিক সম্পাদক পদে আঃ মতিন সরকার (ময়েন) ও জুলফেকার আলী সরকার ( বেলজিয়াম) ২ জন ৫ টি পদে মোট ১৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্দিতা করেন। এ নির্বাচনে উপজেলার ২’শ ৩৯ জন ভোটার ( সার্ভেয়ার আমিন) এর মধ্যে ১’শ ৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে আবু তাহের মন্ডল ১’শ ৫২ ভোট পেয়ে পঞ্চম বারের মত সভাপতি নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্দী প্রার্থী এ এস এম হারেজ ভোট পেয়েছে ০৪। সহ-সভাপতি পদে আজিজার রহমান ৮৭ ভোট ও মেহের আলী ৮৫ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদন্দী প্রার্থী আব্দুল কদ্দুস পেয়েছেন ৭৯ ভোট। পদে রাশেদুল ইসলাম ৬৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী প্রার্থী রেজাউল করিম চৌধুরী ৪৮ ভোট ও শাহারুল হুদা রিপন ৩৪ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল মান্নান আকন্দ ১’শ ১৪ ভোট ও জিন্নাতুল ইসলাম ৭২ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদন্দী প্রার্থী মাহাফুজার রহমান ৪৩ ও তারেক হোসেন ৩০ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মতিন সরকার (ময়েন) ৮০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী প্রার্থী জুলফিকার আলী সরকার (বেলজিয়াম)৭৫ ভোট পেয়েছেন।

  • সাতক্ষীরা সীমান্তে ১৬ বাংলাদেশিকে বিএসএফ’র পুশইন

    সাতক্ষীরা সীমান্তে ১৬ বাংলাদেশিকে বিএসএফ’র পুশইন

    সাতক্ষীরা সীমান্তে ১৬ বাংলাদেশিকে বিএসএফ’র পুশইন

    ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকা দিয়ে সাতক্ষীরা সীমান্তে ১৬ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। পরে বিজিবি ১৬ বাংলাদেশিকে আটক করে। সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এঘটনা ঘটে। রোববার সকালে পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে বিএসএফ ১৬ বাংলাদেশিকে আটক করে। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশ সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডার নায়েক সুবেদার আবুল কাসেমের নেতৃত্বে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির হস্তান্তর করে বিএসএফ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর এবং সাধারণ ডায়েরি (জিডি) করে বলে পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান। হস্তান্তর করা ১৬ বাংলাদেশির মধ্যে চার শিশু, পাঁচ জন নারী ও সাত জন পুরুষ রয়েছে।

  • বিএনপি নেতার অর্থায়নে ভালুকায় ১০ হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ

    বিএনপি নেতার অর্থায়নে ভালুকায় ১০ হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ

    বিএনপি নেতার অর্থায়নে ভালুকায় ১০ হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলমের ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও অস্বচ্ছল নারী-পুরুষের মাঝে শাড়ি ও লঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাঠালী বাঘরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়। এ আয়োজনে সভাপতিত্ব করেন ভালুকা পৌর বিএনপির আহবায়ক হাতেম খান এবং পরিচালনা করেন পৌর বিএনপির সদস্য আমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোর্শেদ আলম। অনুষ্ঠানে জানানো হয়, পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ৬ হাজার শাড়ি ও ৪ হাজার লুঙ্গি বিতরণ করা হয়। এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় অসহায় মানুষদের সহায়তা করার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে পুনরায় যোগাযোগ জোরদার করা হচ্ছে। প্রধান অতিথি মোর্শেদ আলম বলেন, বিগত সাড়ে ১৭ বছর আমরা আপনাদের কাছে আসতে পারিনি। এখন দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। নিয়মিত আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। পর্যায়ক্রমে তারেক রহমানের পক্ষ থেকে আরও উপহার নিয়ে আসব। তিনি আরও বলেন, “বিএনপি জনগণের দল। আমরা জনগণের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকব।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন, নাসির উদ্দিন সরকার, জহির রায়হান, শ্রী স্বপন বনিক, সিরাজুল ইসলাম ঢালী, তাহের ফকির, সাইফ উল্লাহ চৌধুরী, সৌমিক হাসান সোহাগ, শাহ মো. সুজন, কায়সার আহমেদ কাজল ও সাবেক কাউন্সিলর আমান উল্লাহ তাজুন প্রমুখ। অনুষ্ঠান শেষে শত শত নারী-পুরুষের মাঝে শাড়ি ও লঙ্গি বিতরণ করা হয়। স্থানীয়ভাবে এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন সাধারণ মানুষ।

  • ফিশিংবোট থেকে ২৫০০ কেজি মা ইলিশ জব্দ

    ফিশিংবোট থেকে ২৫০০ কেজি মা ইলিশ জব্দ

    ফিশিংবোট থেকে ২৫০০ কেজি মা ইলিশ জব্দ

    চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আকমল আলী মৎস্যজীবী ঘাটে সাগর থেকে আসা চারটি ফিশিংবোট থেকে প্রায় আড়াই হাজার কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় চার বোটের ৪ জনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে নৌ-পুলিশ, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কোস্টগার্ড ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এই অভিযান পরিচালনা করে। সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে সাগর থেকে ইলিশ ধরার তথ্য পেয়ে আকমল আলী ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় সাগর থেকে ফেরত আসা চারটি ফিশিং বোটে থাকা আড়াই হাজার কেজি মা ইলিশ জব্দ করা হয়। চার জনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে, জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানা, মাদরাসা ও সমাজসেবামূলক সংগঠনে বিতরণের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে জানায় চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ২২ দিনের ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুতের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

  • নাটোরে রেমিট্যান্স যোদ্ধার উপর হামলা ॥ প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

    নাটোরে রেমিট্যান্স যোদ্ধার উপর হামলা ॥ প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

    নাটোরে রেমিট্যান্স যোদ্ধার উপর হামলা ॥ প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

    নাটোরের নলডাঙ্গার রেমিট্যান্স যোদ্ধা রাকিব শেখের উপর হাতুড়ি বাহিনীর হামলা, তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সন্ধায় উপজেলার বাঁশিলা গ্রামে বাঁশিলা গ্রামবাসীর ব্যানার শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন, আহত রাকিবের পিতা আব্দুল হাই শেখ, নলডাঙ্গা উপজেলা সমবায় দলের সভাপতি আনোয়ার হোসেন ইরাক, মাধনগর স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক সাজ্জাদ খান বিটল, মাধনগর স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম অমি,বিএনপি নেতা রায়হান মিনাসহ প্রমূখ। মানববন্ধনে বক্তরা বলেন, পূর্ব শত্রুতার জেরে আওয়ামীলীগের হাতুরি বাহিনী, রেমিট্যান্স যোদ্ধা রাকিব শেখের উপর হামলা চালায়। এখন তারাই রাকিবের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের শুরু করেছে। রাকিবের উপর যেভাবে পূর্ব শত্রুতার জেরে হাতুরি বাহিনী হামলা করেছে, তাতে আমরা সকলে মনে করেছিলাম সে মারা গেছে। বর্তমানে সে কিছুটা সুস্থ। কিন্তু তাকে সেই বাহিনী আজও পর্যন্ত বাড়িতে আসতে দিচ্ছে না। তার পরিবারকেও প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। বর্তমানে রাকিবের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে। একজন রেমিট্যান্স যোদ্ধা তার বাড়িতে আসতে পারছেনা,তাকে ও তার পরিবারকে প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হতে হচ্ছে।আমাদের বাঁশিলা গ্রাম একটি আদর্শ গ্রাম,আমরা সবাই শান্তিতে বসবাস করতে চাই। এজন্য আমরা গ্রামবাসী আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

  • রাজশাহীতে মোটরসাইকেল ছিনতাইকালে ওয়ান শুটার গানসহ ৩ জন আটক

    রাজশাহীতে মোটরসাইকেল ছিনতাইকালে ওয়ান শুটার গানসহ ৩ জন আটক

    রাজশাহীতে মোটরসাইকেল ছিনতাইকালে ওয়ান শুটার গানসহ ৩ জন আটক

    রাজশাহীর বাঘায় মোটরসাইকেল ছিনতাই কালে একটি দেশীয় লোহার তৈরী এক নলা বিশিষ্ট ওয়ান শুটার গানসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মনিগ্রাম ইউপির বেড়হাসাবপুর গোরস্থান সংলগ্ন এলাকায় তাদের আটক করা হয়। থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত আসামী মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের এলিম মন্ডলের ছেলে জনি ইসলাম (২০), বাউসা ইউনিয়নের আড়পাড়া কুবলিকান্দি গ্রামের মৃত ইজদার আলীর ছেলে ওয়ালিউল ইসলাম ওরফে রুমন ইসলাম (১৯) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারপাড়া গ্রামের মোহর আলীর ছেলে মনিরুল ইসলাম (২০) তাদের সহযোগী পলাতক অভিযুক্তদের সহায়তায় ভিকটিম ইউসুফ আলী (১৭) ও ইব্রাহীমসহ মোটরসাইকেল যোগে হাবাসপুর হতে নিজ বাড়ী লালপুর যাওয়ার সময় অভিযুক্তরা পথরোধ ও ভয়ভীতি প্রদর্শন করে অস্ত্র ঠেকিয়ে ভিকটিমের নিকট হতে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি হিরো এক্সট্রিম ১২৫ সিসি মোটর সাইকেল জোরপূর্বক কেড়ে নেয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন অভিযুক্তদের একটি দেশীয় লোহার তৈরী এক নলা বিশিষ্ট ওয়ান শুটার গানসহ আটক করে। অপর পলাতক অভিযুক্তগণ ভিকটিমের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও হিরো এক্সট্রিম ১২৫ সিসি মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত মোবাইল ফোন ও মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, দ্রুত বিচার ও অস্ত্র আইনে আলাদা দুটি মামলা রুজু করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।