Blog

  • মাধবপুরে এক ভিক্ষুকের মৃত্যু ॥ ঘরে মিলল বস্তাভর্তি দুই লাখ টাকা

    মাধবপুরে এক ভিক্ষুকের মৃত্যু ॥ ঘরে মিলল বস্তাভর্তি দুই লাখ টাকা

    মাধবপুরে এক ভিক্ষুকের মৃত্যু ॥ ঘরে মিলল বস্তাভর্তি দুই লাখ টাকা

    হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দলাগাঁও গ্রামে এক ভিক্ষুকের মৃত্যুর পর তাঁর ঘর থেকে বস্তাভর্তি টাকা পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ভিক্ষুকের নাম নাসির মিয়া (৭০)। তিনি দীর্ঘদিন ধরে আশপাশের এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। সরল ও মিতব্যয়ী স্বভাবের কারণে তিনি ছিলেন সবার পরিচিত একজন সৎ মানুষ। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) বার্ধক্যজনিত কারণে নাসির মিয়া মারা যান। পরদিন তাঁর পরিবার ঘর পরিষ্কার করতে গিয়ে (১০ অক্টোবর রাতে) একটি পুরোনো বস্তা দেখতে পায়। সন্দেহজনক মনে হলে বস্তাটি খুলে দেখা যায়, ভেতরে রয়েছে বিভিন্ন অঙ্কের নোটে ভর্তি টাকা। পরে স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে টাকা গোনা হলে মোট দুই লাখ ২৪ হাজার টাকা পাওয়া যায়। কেউ কেউ ধারণা করছেন, নাসির মিয়া দীর্ঘদিন ভিক্ষা করে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন। আবার অনেকের মতে, তিনি কাউকে বিশ্বাস না করায় টাকাগুলো নিজের ঘরেই লুকিয়ে রেখেছিলেন। স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেন, ‘নাসির মিয়া ছিলেন খুব সৎ ও সরল মানুষ। কারও কাছ থেকে বাড়তি কিছু নিতেন না। ভাবতেই অবাক লাগে, এত টাকা তাঁর কাছে ছিল, অথচ কেউ জানত না।’
    বহরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ‘ঘটনাটি সত্যি এবং পুরো গ্রামজুড়ে এখন আলোচনার বিষয় এটি। মৃত্যুর কিছুদিন আগেও তিনি আমার কাছে এসে বয়স্ক ভাতার জন্য আবেদন করেছিলেন।’ জানা গেছে, উদ্ধার করা টাকাগুলো এখন পরিবারের সদস্যদের হেফাজতেই রয়েছে।

  • সারাদেশে বৃষ্টি ঝরতে পারে আরও ৫ দিন

    সারাদেশে বৃষ্টি ঝরতে পারে আরও ৫ দিন

    সারাদেশে বৃষ্টি ঝরতে পারে আরও ৫ দিন

    মৌসুমি বায়ু বিদায়ের সময় ঘনিয়ে এলেও সারাদেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল থেকে ঢাকায় থেমে থেমে বৃষ্টিপাত হয়, যা ছুটির দিনে নগরবাসীকে জরুরি প্রয়োজন ছাড়া বের হতে নিরুৎসাহিত করে। তবে এই বৃষ্টিতে ৪৯তম বিসিএস পরীক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও পথচারীরা চরম বিপাকে পড়েন। হঠাৎ বৃষ্টি ও যানজট মিলে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা থাকতে পারে। মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বৃষ্টি হচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, মেঘের একটি ভারী সেল আছে। এটি শেষ হলেও, আবার বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আগামী চার-পাঁচ দিন এমন আবহাওয়া থাকতে পারে। শুক্রবার রাজধানীতে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা নিয়ম অনুযায়ী ‘ভারী বৃষ্টি’ হিসেবে গণ্য। একই দিনে কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, বগুড়া, সিরাজগঞ্জ ও নওগাঁয় বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ধারণা, যে মৌসুমি বায়ু চলতি সপ্তাহে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বায়ু বিদায়ের আগে এমন অস্থায়ী বৃষ্টিপাত স্বাভাবিক। তাদের মতে, ২০ অক্টোবরের পর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে তা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
    শুক্রবার বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহান পরীক্ষার্থী ও শ্রমজীবীরা। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ৪৯তম বিশেষ বিসিএস (শিক্ষা) প্রিলিমিনারি পরীক্ষা হয়। পরীক্ষা শেষে অনেক শিক্ষার্থী ভিজে গন্তব্যে যান। ইডেন কলেজ কেন্দ্রে পরীক্ষা দেওয়া আকবর আলী বলেন, সকালে রোদ দেখে ছাতা ছাড়া বের হই। পরীক্ষার মাঝপথে বৃষ্টি নামে। বের হয়ে অঝোর বৃষ্টিতে ভিজে গেছি। বৃষ্টির কারণে ঢাকার ব্যস্ত সড়কগুলোতে যানজট তৈরি হয়। রাজধানীর পল্টন, শাহবাগ, মালিবাগ ও বিজয় সরণি এলাকায় পানি জমে চলাচলে বিঘ্ন ঘটে। আগামী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের পর থেকে মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। এরপর দেশের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

  • গ্রামবাংলার সবুজ সোনা ॥ সজনে পাতার অমূল্য আশীর্বাদ-প্রকৃতির এক লুকানো ভাণ্ডার

    গ্রামবাংলার সবুজ সোনা ॥ সজনে পাতার অমূল্য আশীর্বাদ-প্রকৃতির এক লুকানো ভাণ্ডার

    গ্রামবাংলার সবুজ সোনা ॥ সজনে পাতার অমূল্য আশীর্বাদ-প্রকৃতির এক লুকানো ভাণ্ডার

    বাংলার গ্রাম মানেই প্রকৃতির আঁচলে মোড়ানো এক অপার সৌন্দর্যের রাজ্য। সেই রাজ্যের প্রতিটি কোণে, প্রতিটি উঠানে, একসময় যেমন ছিল নারিকেল, আম, জাম, কাঁঠাল, তেমনি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত একেকটি সজনে গাছ। গ্রামীণ জীবনের এই গাছটি শুধু ছায়া দেয় না—এর প্রতিটি পাতা, ফুল, ফল, এমনকি ছাল পর্যন্ত মানবজীবনের এক অনন্য উপহার। সজনে পাতার গল্প শুরু হয় মাটির ঘ্রাণে ভরা গ্রামের ভোরে। রান্নাঘরের পাশে মাটির চুলায় হাঁড়ি চড়ে, আর তার ভেতর ফুটতে থাকে ডাল আর তাজা সজনে পাতা। মৃদু সুগন্ধ ছড়িয়ে পড়ে সারা উঠোন জুড়ে, এ যেন মায়ের রান্নার ভালোবাসা, প্রকৃতির দান আর স্বাস্থ্যের মিশেল। পুষ্টির ভাণ্ডার- সজনে পাতা যেন প্রকৃতির এক লুকানো ভাণ্ডার। এতে রয়েছে প্রচুর আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এ, সি এবং প্রোটিন। গ্রামবাংলার মানুষ যুগ যুগ ধরে এটি খেয়ে আসছে শক্তি ও রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য। বৃদ্ধরা বলেন, “ডাটার পাতা খাইলে চোখে আলো বাড়ে, হাড় মজবুত হয়, শরীর থাকে হালকা।

    ” দরিদ্রদের যখন ওষুধ কেনার টাকা থাকে না, তখন প্রকৃতি নিজেই হয়ে ওঠে ডাক্তার। সজনে পাতার রস অনেক রোগের প্রাকৃতিক চিকিৎসা হিসেবে কাজ করে, বিশেষ করে রক্তশূন্যতা, জ্বর ও চর্মরোগে। গ্রামের বয়স্ক মহিলারা আজও বলেন, “এক মুঠো সজনে পাতা প্রতিদিন খেলে শরীরে কোনো ব্যাধি ঘেঁষতে পারে না।” পরিবেশের বন্ধু সজনে গাছ শুধু খাদ্য নয়, এটি মাটির ক্ষয়রোধে ও বায়ু পরিশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রহনপুরের মতো এলাকায় রাস্তাঘাটের ধারে, স্কুলের আঙিনায় কিংবা মানুষের বসতভিটায় সজনে গাছ চোখে পড়ে প্রায়ই। বসন্তে যখন এর কোমল পাতাগুলো হেলে দুলে বাতাসে নাচে, তখন পুরো গ্রামটাই যেন এক সবুজ সুরের রাজ্যে পরিণত হয়। গ্রামীণ জীবনের চিরসঙ্গী সজনে পাতা শুধু শরীর নয়, মনকেও সঞ্জীবিত করে। গ্রামের দরিদ্র পরিবারগুলোর ভাত-ডাল-সজনে পাতা ভাজি যেন এক অনন্য বিলাসিতা। এই সাধারণ খাবারই তাদের জীবনের আনন্দ, ঐতিহ্য আর প্রকৃতির সঙ্গে এক আত্মিক সম্পর্কের প্রতীক। সজনে পাতা শুধু একটি খাদ্য নয়, এটি আমাদের মাটি, প্রকৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা এক সবুজ অলংকার। বর্তমানে যখন কৃত্রিম খাবারে ভরে যাচ্ছে বাজার, তখন এই সজনে পাতা যেন আমাদের আবার মনে করিয়ে দেয়-প্রকৃতির ভেতরেই আছে সুস্থ জীবনের আসল সমাধান।

  • শিবগঞ্জে প্রতারক জাতীয় পার্টির নেতা রিপন’র বিচারের দাবিতে মানববন্ধন

    শিবগঞ্জে প্রতারক জাতীয় পার্টির নেতা রিপন’র বিচারের দাবিতে মানববন্ধন

    ‘মানবজমিন সহ বিভিন্ন পত্রিকার নামে প্রতারণা’

    শিবগঞ্জে প্রতারক জাতীয় পার্টির নেতা রিপন’র বিচারের দাবিতে মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দৈনিক মানবমজিনসহ বিভিন্ন পত্রিকার নাম করে বিভিন্ন ধরনের কাজ করিয়ে দেবেন বলে প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ প্রচার সম্পাদক রিপন আলীর বিরুদ্ধে। তার বিভিন্ন অপকর্মের অভিযোগে তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার লহালামারী বাজারে ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, লহালামারী আম সমিতির সভাপতি আশরাফুল আলম মারুফ, লহালামারী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আইনুল বারী, ভুক্তভোগী মমিন আলী, সাইরুল, আশরাফুল, মিজানুর ও ইউপি সদস্য শামীম রেজাসহ অন্যরা। মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন রিপন আলী। এমনকি নারীদের সাথে প্রতারণা করেছেন। এছাড়াও তিনি মানবজমিন পত্রিকার নামে ব্যাংক এশিয়া শিবগঞ্জ শাখায় একটি একাউন্ট খুলে বিভিন্ন জনকে ভয়তীতি দেখিয়ে একাউন্টের মাধ্যমে লেনদেন করছেন বলে অভিযোগ উঠেছে মানববন্ধনে। বক্তারা আরও বলেন, পল্লী বিদ্যুতের নতুন সংযোগ ও বৈদ্যুতিক খুঁটি পাইয়ে দেয়ার নামে অসহায় নিরিহ মানুষকে জিম্মি করে অর্থ আদায় করেছেন। এমনকি সে মাদক ব্যবসার সাথেও জড়িত। তার অপকর্মে অতিষ্ঠ হয়ে পাওনা টাকা ফেরত চেয়ে দ্রুত বিচার দাবি করেন বক্তারা।

  • রাণীনগরে কালভার্ট বন্ধ করে মিল-খামার নির্মাণ ॥ পানিবন্দি প্রায় শতাধিক পরিবার!

    রাণীনগরে কালভার্ট বন্ধ করে মিল-খামার নির্মাণ ॥ পানিবন্দি প্রায় শতাধিক পরিবার!

    চরম ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থীরা

    রাণীনগরে কালভার্ট বন্ধ করে মিল-খামার নির্মাণ ॥ পানিবন্দি প্রায় শতাধিক পরিবার!

    নওগাঁর রাণীনগর উপজেলার চকাদিন গ্রামের পানি নিস্কাশনের কালভার্টের মুখ বন্ধ করে তুলার মিল এবং মুরগীর খামার নির্মান করা হয়েছে। ফলে বৃষ্টির পানি নিস্কাশন হতে না পেরে প্রায় এলাকার শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। গত ৬ মাস ধরে এমন জলাবদ্ধতার কারনে বসবাস করতে না পেরে অনেকেই বাড়ী ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন। এছাড়া গুদামে পানি ঢুকে প্রায় ৭লাখ টাকার তুলা নষ্ট হয়ে গেছে। এসব ঘটনায় বার বার ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেও কোন সুরাহা না পাওয়ায় চরম দূর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুবরাতলী চকাদিন মহল্লায় প্রায় ১০৬টি পরিবার বসবাস করেন। এর মধ্যে বেশ কয়েকটি তুলার মিল রয়েছে। ওই মহল্লার চারিদিক দিয়েই পাকা সড়ক বয়ে যাওয়ায় একদম মধ্যে পড়েছে এই মহল্লাটি। বৃষ্টি হলে ওই মহল্লার উত্তর দিকে কুবরাতলী-ত্রিমোহনী হাট সড়কের চককুতুব এলাকায় কালভার্ট দিয়ে পানি নেমে যেতো এবং মহল্লার দক্ষিনে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহা সড়কের চকাদিন এলাকার কালভার্ট দিয়ে পানি নেমে যেতো। কিন্তু চকাদিন এলাকার কালভার্টের নালার মুখ মাটি ভরাট করে তুলার মিল নির্মান এবং চককুতুব এলাকায় কালভার্টের নালার মুখ বন্ধ করে মুরগীর খামার গড়ে তোলা হয়েছে। ফলে বৃষ্টি হলেই পানি নিস্কাশন হতে না পেরে চরম জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বাড়ী ঘরে পানি ঢুকে পড়ছে। ‎মহল্লার বাসিন্দা শাকিলা বিবি জানান, গত ৬মাস ধরে ঘরে প্রায় হাটু পানি জমে আছে। ঘরের মেঝেতে চৌকির উপর কোন রকমে রাত যাপন করতে হচ্ছে। এছাড়া কোন কোন সময় সড়কের উপর গিয়ে রান্না করতে হচ্ছে। ঘরের বিভিন্ন আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। ‎রকিব মন্ডল জানান, জলাবদ্ধতার কারনে বাড়ী থেকে কোমড় পানি ভেঙ্গে সড়কে যেতে হচ্ছে। ছোট ছোট শিশুরা স্কুলে পড়া শোনা করে। প্রতিদিনই কাপড় ভিজে তাদের চলাচল করতে হয়। তাই সিমেন্টের চাড়াই কিনে ওই চাড়াইয়ে চলাচল করছেন। ‎আনছার সদস্য সিদ্দিক মন্ডল জানান, জলাবদ্ধতার কারনে হাটু পানি ভেঙ্গে টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। ঘরের মধ্যে পানি ঢুকে পড়ায় দীর্ঘ সময় ধরে দূর্ভোগ পোহাতে হচ্ছে মহল্লাবাসীদের।

    এতে একদিকে যেমন পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হতে হচ্ছে অন্য দিকে প্রতিনিয়ত সাপ-পোকা মাকড়ের ভয় আর আতংক নিয়ে জীবন যাপন করতে হচ্ছে। ‎জাহানারা বিবি জানান, সব সময় ঘরের মধ্যে হাটু পানি থাকার কারনে বসবাস করতে না পেরে প্রায় তিন মাস ধরে মেয়ের বাড়ীতে রয়েছি। তিনি বলেন, আমার মতো মহল্লার ফাতেমা আক্তার এবং রাশেদা বিবিও বাড়ী ছেড়ে অন্যের বাড়ীতে বসবাস করছে। ‎সাথী আক্তার জানান, গত তিন মাস আগে শ্বশুর মারা গেছেন, বাড়ীর সাথে লাগানো পর্যাপ্ত জায়গা থাকলেও পানিতে ডুবে থাকায় সেখানে দাফন করতে পারিনি। এটা আমাদের জন্য অনেক কষ্টের কারণ! এব্যাপারে একটি তুলা মিল মালিক শহিদুল ইসলাম বলেন, পানি নিস্কাশনের দুই কালভার্টের নালার মুখ বন্ধ করে তুলার মিল এবং খামার নির্মান করায় বৃষ্টি হলেই পানি বের হতে না পেরে বাড়ী ঘর ডুবে যাচ্ছে। তিনি বলেন, মিলের গুদামে পানি ঢুকে প্রায় আড়াই লাখ টাকার এবং অপর মিল মালিক উজ্জল হোসেনের প্রায় তিন লাখ টাকার তুলা নষ্ট হয়ে গেছে। তিনি আরো জানান, এবিষয়ে কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বার বার বলেও কোন সুরাহা হয়নি। পানি নিস্কাশনের ব্যবস্থা করে দূর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত সংশ্লিষ্ঠদের হস্তক্ষেপ কামনা করেছেন। ‎তুলার মিল নির্মানকারী রেহেল হোসেন বলেন, পানি নিস্কাশনের জন্য মাটি খুঁরে নালা করে দিয়েছিলাম। কিন্তু বৃষ্টিপাতের কারনে নালা বন্ধ হয়ে যাওয়ায় পানি বের হতে পারছেনা। এতে আমারও প্রায় দেড় লাখ টাকার তুলা নষ্ট হয়ে গেছে। ‎মুরগীর খামার নির্মানকারী আশরাফ আলী বলেন, এই কালভার্টের নিচ দিয়ে গভীর নলকূপের ড্রেন ছিল। এই ড্রেন দিয়েই মহল্লার বৃষ্টির পানি নিস্কাশন হতো এবং নলকূপের পানি জমিতে সেচ দিত। কিন্তু মাটির নিচে পাইপ দিয়ে নলকূপের ড্রেন নির্মান করায় উপরের ড্রেন বন্ধ হয়ে গেছে। তাই মাটি ভরাট করে মুরগীর খামার নির্মান করেছি। ‎কাশিমপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত (১, ২ও ৩নং ওয়ার্ডের) সদস্য মোছা: জীবন নেসা বলেন, পানিবন্দিদের তালিকা করেছি। এই তালিকায় প্রায় ৯৬টি পরিবারের তথ্য পেয়েছি।
    ‎কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেচুর রহমান বাবু বলেন, ওই মহল্লার পানি নিস্কাশনের জন্য ড্রেন নির্মানের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু কেউ জায়গা দিতে রাজি না হওয়ায় তা সম্ভব হয়নি। ‎রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন, এমন ঘটনার খবর পেয়ে বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাময়িকভাবে পানি নিস্কাশনের একটা উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া পানি নিস্কাশনের জন্য প্রকল্পের মাধ্যমে ড্রেন নির্মান করে স্থায়ী সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

  • সড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত ॥ আইসিইউতে আরেক শিক্ষক

    সড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত ॥ আইসিইউতে আরেক শিক্ষক

    সড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত ॥ আইসিইউতে আরেক শিক্ষক

    নওগাঁ-রাজশাহী মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী শিব শংকর রায় (৫৮) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন মো. আসাদুজ্জামান নামে আরও এক অধ্যাপক। শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাতটার দিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের আনসার ক্যাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত অধ্যাপক শ্রী শিব শংকর রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পাবনার সুজানগরে। অপর আহত অধ্যাপক মো. আসাদুজ্জামান দর্শন বিভাগের শিক্ষক। স্থানীয়রা ও পুলিশ জানায়, সকাল ৭টার দিকে পবা উপজেলার নওহাটা এলাকায় আনসার ক্যাম্পের পাশে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় অজ্ঞাত এক গাড়ি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে যান। সেখানে নেওয়ার পর জানা যায়, আহতরা হলেন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শ্রী শিব শংকর রায় এবং দর্শন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান। এদের মধ্যে শিব শংকর রায় হাসপপাতালে আনার আগেই মারা গেছেন। অন্যজন আসাদুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দীন জানিয়েছেন, শিব শংকর রায় ও আসাদুজ্জামানের মাছ ধরার শখ ছিল। তারা খুব ভোরে আসাদুজ্জামানের একটি ভ্যাসপা মোটরবাইকে নওহাটার দিকে টিকিটে ছিপ দিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে তারা সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে মোটরবাইকের পেছনে থাকা শিব শংকর রায় মাথায় গুরুতর আঘাত পান। তাদের ধারণা দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, মরদেহ আইনি প্রক্রিয়ার জন্য রাজশাহী মেডিকেলের মর্গে রাখা হয়। দুপুরে মরদেহ গ্রামের বাড়ি পাবনার সুজানগর পাঠানো হয়েছে।

  • রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ॥ পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবি

    রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ॥ পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবি

    রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ॥ পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবি

    বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ‘জুলাই সনদের ভিত্তিতে এবং পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী নগরীর গণকপাড়ায় বিক্ষোভ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর আলুপট্রি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গণকপাড়া মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, যারা ফ্যাসিস্টের মতো ১৭ বছর ক্ষমতায় থাকতে চাই তারা পি.আর বুঝতে চায় না। এদেশে আমরা আর কোনো ফ্যাসিস্টকে দেখতে চাইনা। আমরা চাই সকল ভােটারের মূল্যায়নে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই। এই পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য, রাজনীতিতে পেশীশক্তির ব্যবহার, রাজনৈতিক দৃর্বৃত্তায়ন এবং কালো টাকার প্রভাব কমে যাবে। বক্তারা আরো বলেন, ভোটার যখন ভোট দেন, তিনি আশা করেন, তাঁর মত বা আদর্শের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। এখানে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের হার অনুসারে সংসদে আসন বরাদ্দ হলে ছোট দল, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী, ধর্মীয় সংখ্যালঘু, এমনকি নতুন রাজনৈতিক দলও সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পায়। এতে রাজনৈতিক বৈচিত্র্য বাড়ে এবং সমাজের বিভিন্ন স্তরের কণ্ঠস্বর সংসদে উঠে আসে। রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর রাজশাহী সদর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মোহাম্মাদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদৎ হোসাইন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, মহানগরী জামায়াতের শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম রাজশাহী অফিস সারওয়ার জাহান প্রিন্স।

  • শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে-প্রেস উইং

    শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে-প্রেস উইং

    শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে-প্রেস উইং

    ইসরাইলের কারাগারে আটক সাংবাদিক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। তুর্কি কর্তৃপক্ষ আশা করছে, শুক্রবার ই তাকে বিশেষ বিমানে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। প্রেস উইং এক বার্তায় শুক্রবার সকালে জানায়, শহিদুল আলম ইসরাইলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান,

    মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে সেসব দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাকে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির বিষয়ে দূতাবাসগুলো স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
    উল্লেখ্য, শহিদুল আলমের প্রতিষ্ঠান দৃক জানিয়েছে, ফিলিস্তিনি সময় বুধবার সকাল ৬টার সময় (বাংলাদেশ সময় সকাল ৮টা) গাজা থেকে ১২০ নটিক্যাল মাইল (২২০ কিলোমিটার) দূরে ফ্রিডম ফ্লোটিলার জাহাজ ‘কনশানস’সহ মোট ৮টি জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় ‘সহিংসভাবে দখল করে’ নেয় ইসরায়েলের বাহিনী।

  • ভালুকায় হুমকি ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    ভালুকায় হুমকি ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    ভালুকায় হুমকি ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    ময়মনসিংহের ভালুকায় মামার বিরুদ্ধে গাড়ি ছিনিয়ে নেয়ার হুমকি ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভাগনে মো. মোফাজ্জল হোসেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকার একটি রেষ্টুরেন্টে করেন এই সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার মো. কাদের আলীর ছেলে মো. মোফাজ্জল হোসেন জানান, ২০২৪ সালের ১২ জুন তার মামা শাহাবুদ্দিনকে সাথে নিয়ে কুড়িল বিশ্বরোড এলাকার সিলেক্ট অটো নামে টয়োটা শো-রুম থেকে একটি এক্স নোয়া গাড়ি কিনেন। গাড়ি সম্পর্কে ধারণা না থাকায় মামাকে নিয়ে যান অভিভাবক হিসাবে। তখন পর্যায়ক্রমে ২০ লক্ষ ৭০ হাজার টাকা জমা দেন শো-রুমে। প্রথম মানি রিসিটে মামার নাম লিখে শো-রুম কর্তৃপক্ষ। এই সুযোগেরই অসৎ ব্যবহার শুরু করেন মামা। ওই মানি রিসিটের উপর ভিত্তি করে দাবি করে বসেন গাড়ি। এ বিষয়ে তার মামা বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে সংবাদও প্রকাশ করায় তার পক্ষে এবং বিভিন্ন ভাবে তাকে হুমকি-ধমকি দিয়ে আসছেন। তিনি আরও জানান, ব্যাংক লোন সহ গাড়ির যাবতীয় কাগজপত্র করেন তার পিতা কাদের আলীর নামে। কিন্তু একটা মানি রিসিটে মামার নাম থাকায় তিনি গাড়িটিই দাবি করে বসেন। তার মামা তার কাছে ২০ লক্ষ ৭০ হাজার টাকা চাঁদা দাবি করছেন। এবিষয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন বলেও জানান তিনি। অপরদিকে, গাড়ির শো-রুম কর্তৃপক্ষও মানহানীর অভিযোগে শাহাবুদ্দিনের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা করেছেন। সবশেষে মো. মোফাজ্জল হোসেন তার বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চাঁদাবাজ শাহাবুদ্দিনের কঠিন বিচার দাবি করেন। এবিষয়ে শাহাবুদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গাড়িটি তিনিই ক্রয় করেছেন। তার যাবতীয় কাগজপত্র রয়েছে। কাগজপত্র দেখতে চাইলে হোয়াটস অ্যাপে পাঠানোর কথা বলে আর পাঠাননি। সিলেক্ট অটোর ম্যানেজার মোঃ ফরিদ উদ্দিন জানান, শাহাবুদ্দিন বিভিন্ন জায়গায় তার ও তার প্রতিষ্ঠানের নামে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছেন। যা তার ও তার প্রতিষ্ঠানের সম্মানহানী করছে। তাই তিনি শাহাবুদ্দিনের বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানীর মামলা দিয়েছেন।

  • চুয়াডাঙ্গায় বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    চুয়াডাঙ্গায় বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    চুয়াডাঙ্গায় বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    চুয়াডাঙ্গায় বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার সাহিত্য পরিষদের হল রুমে জেলা বিএনপির আয়োজন সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু। লিখিত বক্তব্যে জানানো হয়, ইউটিউবার ইলিয়াস হুসাইন পরিকল্পিত ভাবে স্বাধীনতা বিরোধী একটি দলের এজেন্ডা বাস্তবায়নে নেমেছে। জাতীয় সংসদ নির্বাচনে যে সকল আসনে বিএনপি’র জয়লাভের সম্ভাবনা রয়েছে, সেই সকল আসনের জনপ্রিয় প্রার্থীর বিরুদ্ধে পরিকল্পিত ভাবে অপপ্রচার করা হচ্ছে। এরই অংশ হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ও তার বড় ভাই সিঙ্গাপুর প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সাহিদুজ্জামান টরিককে জড়িয়ে ৬ অক্টোবর একটি ভিডিও প্রকাশ করে। যা মিথ্যা ও বানোয়াট এবং কুচক্রী মহলের ষড়যন্ত্রের অংশ। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতৃবৃন্দ, সদর উপজেলার ৬টি এবং আলমডাঙ্গা উপজেলার ১৫টি ইউনিয়নের সভাপতি-সম্পাদ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।