Blog

  • গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

    গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

    গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

    ‘মাদকমুক্ত ও পতিতাবৃত্তি মুক্ত এলাকা চাই’ এই স্লোগানকে সামনে রেখে এলাকায় মাদকদ্রব্য ও পতিতালয় পরিচালনাকারী সুন্দরীকে উচ্ছেদ ও আইনী শাস্তির দাবীতে মানববন্ধন করেছে সচেতন এলাকাবাসী। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড দিঘীপাড়া মহল্লায় পতিতা পরিচালনাকারী সুন্দরীর বাড়িতে দীর্ঘদিন ধরে চলছে মাদক বিক্রয় ও অসামাজিক কাজকর্ম। ফলে এর প্রতিবাদে রবিবার বিকেলে রহনপুর রেল পুনর্ভবা মহানন্দা (পি.এম) কলেজ মোড়স্থ এলাকায় দিঘীপাড়া, বেগুনবাড়ি, লালকোপরা ও কলেজপাড়ার সচেতন এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম চৌধুরী, নিয়ামতপুর সরকারি কলেজের প্রভাষক মুকুল ও মোস্তাকিম আহমেদ লালচান। যুবদল নেতা মোস্তাফিজুর রহমান সাগর, নজরুল ইসলাম,সাদিকুল ইসলাম মিরু আজাহার মোন্না, পরেস কর্মকার,শাামিমসহ স্থানীয় ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গত ১৭ এপ্রিল থেকে সুন্দরীর বোন বেলনা (৩২) তার নিজ বাড়িতে পতিতা পল্লী খুলে বসেছিলো। এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ বলার পরও তা বন্ধ না করায় আগুন দিয়ে তার বাড়ি পুড়িয়ে দেয় এলাকাবাসী।

  • সারাদেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

    সারাদেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

    সারাদেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

    মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া-চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার (১৩ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এতে দেশের এমপিওভুক্ত স্কুল-কলেজে পাঠদান বন্ধ রয়েছে। রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন, জনদুর্ভোগ এড়াতে আমরা শহীদ মিনারেই অবস্থান চালিয়ে যাচ্ছি। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকেই আন্দোলন চলবে। আলোচনার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ী বেশে আমরা শ্রেণি কক্ষে ফিরব। এর আগে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখানে থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের প্রজ্ঞাপন বা ২০ শতাংশ বাড়িভাড়া ভাতার ঘোষণা না হবে, আমরা শহীদ মিনার ছাড়ব না, ঢাকার রাজপথও ছাড়ব না। সংগঠনটির নেতারা জানান, সরকারের ঘোষিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সর্বজনীন বদলি নীতি বাস্তবায়ন দাবি করেছেন।

  • নওগাঁয় নৃত্য সংগঠন ‘নৃত্য নিকেতন’র প্রতিষ্ঠার সূবর্ণ জয়ন্তী পালিত

    নওগাঁয় নৃত্য সংগঠন ‘নৃত্য নিকেতন’র প্রতিষ্ঠার সূবর্ণ জয়ন্তী পালিত

    নওগাঁয় নৃত্য সংগঠন ‘নৃত্য নিকেতন’র প্রতিষ্ঠার সূবর্ণ জয়ন্তী পালিত

    নওগাঁর প্রাচীন ও খ্যাতিমান নৃত্য সংগঠন ‘নৃত্য নিকেতন’ প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নওগাঁ শহরের পুরাতন পৌরসভা ভবন সংলগ্ন নৃত্য রং একাডেমীতে এ উপলক্ষে এক আলোচনা সভা শেষে কেক কেটে সুবর্ণ জয়ন্তীর উৎসব পালন করা হয়।
    অনুষ্ঠানের শুরুতই আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিকেতন এর পরিচালক প্রবীণ নৃত্যশিল্পী মোরশেদা বেগম শিল্পী। নৃত্য প্রশিক্ষক ও পরিচালক সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এসএম সিরাজুল ইসলাম, নৃত্য নিকেতন-এর উপদেষ্টা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ নবীর উদ্দিন, নওগাঁ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল করিম তরফদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মনোয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ, নাট্য ব্যাক্তিত্ব রাজা ফকির, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সোহরাব হোসেন উল্লাস, নৃত্য প্রশিক্ষক ও পরিচালক লিজা সুলতান এবং অভিভাবকদের পক্ষে শাহনাজ বেগম সানু। পরে সংগঠনের সুবর্ণ জয়ন্তীর কেক কাটা কর্মসূচীতে উপস্থিত সকল অতিথি অংশ গ্রহণ করেন।

  • খেতুর ধামে এ্যাড. সুলতানুল ইসলাম তারেক’র মানবিক সেবা

    খেতুর ধামে এ্যাড. সুলতানুল ইসলাম তারেক’র মানবিক সেবা

    খেতুর ধামে এ্যাড. সুলতানুল ইসলাম তারেক’র মানবিক সেবা

    রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গৌরাঙ্গ বাড়ীতে অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ আয়োজন, ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহাউৎসবে ভক্তদের সেবা দিয়ে যাচ্ছেন রাজশাহী-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। গোদাগাড়ীর খেতুর ধামে ভক্তদের জন্য মানবিক সহায়তা ও সেবা কার্যক্রম পরিচালনা করছেন। শনিবার বিকেলে তীর্থস্থানের পাশে নিজ বাড়ির সামনে অ্যাডভোকেট তারেক উৎসবে আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি ভক্তদের খাদ্য, স্যালাইন, বিশুদ্ধ পানির ব্যবস্থা করেন। এছাড়াও তিনি তাঁর উদ্যোগে ভক্তদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ছিল অ্যাম্বুলেন্স সেবা, ২৪ ঘণ্টা চিকিৎসা সহায়তা ও ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংবাদকর্মীদের জন্য আলাদা বসার স্থান, আপ্যায়ন ও বিশ্রামস্থল প্রস্তুত করা হয়। তারেক এবং তাঁর দলের নেতাকর্মীরাও সার্বক্ষণিক ভক্তদের সেবা কার্যক্রমে যুক্ত ছিলেন। এই মানবিক আয়োজনে মুগ্ধ হয়ে মেলায় উপস্থিত বাউল শিল্পীদেরও গানে গানে তাঁর প্রশংসা করতে দেখা গেছে। জানা যায় অ্যাডভোকেট তারেক আয়োজকদের আর্থিক সহযোগিতা করেন। এদিকে, ধর্মীয় আরাধনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেদিকে লক্ষ্য রাখতে নির্দেশ দেন তার ছোট ভাই (বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা বোর্ডের সদস্য ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক) মো. সাইফুল ইসলাম হীরককে। অ্যাডভোকেট তারেকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উৎসবের সঙ্গে জড়িত ভক্ত ও নেতারা। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি উপেন্দ্রনাথ মণ্ডল বলেন, “তিনি সব সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকেন। এই বিশাল আয়োজনে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, যা গর্ব করার মতো। তার জন্য আমরা আশির্বাদ করি তিনি যেন সফলতা অর্জন করেন। গোদাগাড়ী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সুজন পাল জানান, ৪৩ বছর ধরে এই মহাউৎসবের সঙ্গে থাকলেও অ্যাডভোকেট তারেকের মতো এমন আন্তরিক সহযোগিতা তিনি এর আগে কোনদিন দেখেননি। সেবার বিনিময়ে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা এ অঞ্চলের সমাজ-সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আমি নির্বাচিত হলে তাদের ধর্মীয় নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে একজন দায়িত্বশীল প্রতিনিধি নিয়োগ দেব, যিনি সব সময় তাদের পাশে থাকবেন।” উল্লেখ্য, দেশ-বিদেশ থেকে ভক্তদের সমাগমে মুখর এই তিরোভাব তিথি মহাউৎসব রবিবার শেষ হয়েছে।

  • গাইবান্ধা পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

    গাইবান্ধা পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

    গাইবান্ধা পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

    দীর্ঘ ৮ বছর পর গাইবান্ধা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল নির্বাচন শনিবার পৌর পার্কের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং উদ্বোধন করেন অধ্যাপক আমিনুল ইসলাম। পৌর বিএনপির আহ্বায়ক শহীদুজ্জামান শহীদের সভাপতিত্বে সম্মেলনে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক,

    সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন। শনিবার বিকেলে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী অংশ নেন। এতে মোট ভোটার ছিলেন ৪৬৯ জন । এতে সভাপতি পদে শহীদুজ্জামান শহীদ ২৫৮ সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদ ২৬১ এবং সাংগঠনিক সম্পাদক পদে ফরিদুল ইসলাম ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

  • গোবিন্দগঞ্জে এনসিপির ৪ দাবী বাস্তবায়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    গোবিন্দগঞ্জে এনসিপির ৪ দাবী বাস্তবায়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    গোবিন্দগঞ্জে এনসিপির ৪ দাবী বাস্তবায়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

    গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ ও গণপরিষদ নির্বাচন বাস্তবায়নের দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি-(এনসিপি)। রবিবার বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের ছাফিয়া আছাফ বিপিএড কলেজ মাঠ থেকে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ডা. জাহাঙ্গীর আলম ডাবলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ, যুগ্ন সমন্বয়কারী রাশেদুল ইসলাম জুয়েল, জুলাই যোদ্ধা শহীদ জুয়েল রানার মা জমিলা বেগম, সদস্য কাজল রেখা পিংকি মনি, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক হাফিজুর রহমান, জেলা শ্রমিক শক্তির প্রধান সমন্বয়কারী সম্রাট শেখ, উপজেলা এনসিপির যুগ্ন সমন্বয়কারী নিতাই চন্দ্র বর্মন, উপজেলা শ্রমিক শক্তির প্রধান সমন্বয়কারী ফুয়াদ হাসান ও জাতীয় শ্রমিক শক্তির পৌর নেতা মনজুরুল হক। এসময় বক্তারা জানান, নির্বাচনের আগে আমাদের চার দাবী অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তা না হলে নতুন বাংলাদেশের বিনির্মাণ ঘটবে না।

  • নাটোরে আবসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

    নাটোরে আবসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

    নাটোরে আবসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

    নাটোর জেলা শহরের একটি আবাসিক হোটেল থেকে আনোয়ার পারভেজ (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যবসায়ী আনোয়ার পারভেজ (৫৫) টাঙ্গাইলের মির্জাপুরের পুষ্ট কামারী এলাকার জলু মিয়ার ছেলে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের নিচা বাজার এলাকায় নাটোর বোডিংয়ের ৬২ নম্বর থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান সদর থানার ওসি মো. মাহাবুর রহমান। নিহতের ছেলে রবিন মিয়া বলেন, তার বাবা ব্যবসার কাজে শনিবার নাটোরে গিয়েছিলেন। খবর পেয়েছেন, উনার মরদেহ একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। প্রতক্ষ্যদর্শীদের বরাতে নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান বলেন, আনোয়ার পারভেজ শনিবার রাত ১০টার দিকে কক্ষ ভাড়া নেন। সকাল থেকে সারাদিন তিনি আর বাহিরে বের হননি। সন্ধ্যার দিকেও তিনি বাইরে বের না হলে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ কক্ষটির দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগ বা মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে মারা গিয়েছেন। তবে, সেটা তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

  • পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    ‘সমন্বিত উদ্যোগ-প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যে নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীমুজ্জামান মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, পত্নীতলা থানার তদন্ত (ওসি) আবু তালেব, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রাশেদুর রহমান প্রমুখ।

  • ৪ লাখ ৯৭ হাজার ৫’শ শিশু-কিশোর পাবে টিসিভি টিকা- চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন

    ৪ লাখ ৯৭ হাজার ৫’শ শিশু-কিশোর পাবে টিসিভি টিকা- চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন

    ৪ লাখ ৯৭ হাজার ৫’শ শিশু-কিশোর পাবে টিসিভি টিকা

    চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন

    শিশুদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষিত রাখতে সারা দেশের মতো টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা শহরের হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করেন জলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. আব্দুস সামাদ। মাসব্যাপী এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৪ লাখ ৯৭ হাজার ৫০০ শিশু টাইফয়েড টিকা দেয়া হবে।

    সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, সিভিল সার্জন ডাঃ এ. কে. এম. শাহাব উদ্দীন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শুকলাল বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক গোলাম মোস্তফা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. সুমন, জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সামাদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাঁপাইনবাবগঞ্জের মেডিকেল অফিসার ডা. ফারহানা হকসহ অন্যরা।

    স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, জেলায় প্রথমবারের মতো ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী মোট ৪ লাখ ৯৭ হাজার ১৫৭ জন শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এর মধ্যে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্কুল ও মাদ্রাসায় এই টিকা পাবে। পরে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী অন্যান্য শিশুরা কমিউনিটি পর্যায়ে টিকা গ্রহণ করতে পারবে।

    স্বাস্থ্য বিভাগ সুত্র আরো জানায়, “শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতে টাইফয়েড টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশুই যেন টিকার বাইরে না থাকে।” “টাইফয়েড প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নের একটি মাইলফলক উদ্যোগ।” জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে এই টিকা দেওয়া হচ্ছে। শিশুদের টিকা প্রদানে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, শিক্ষা বিভাগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা একযোগে কাজ করছে। টাইফয়েড টিকা নিরাপদ ও কার্যকর, এটি শিশুর শরীরে দীর্ঘমেয়াদে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বিশেষজ্ঞদের মতে, টাইফয়েড হলো পানিবাহিত একটি সংক্রামক ব্যাকটেরিয়াজনিত রোগ, যা শিশুদের মধ্যে জ্বর, ডায়রিয়া ও মারাত্মক শারীরিক জটিলতা সৃষ্টি করে।

    সময়মতো টিকা না পেলে এ রোগ প্রাণঘাতী হতে পারে। সরকারের এই উদ্যোগ শিশু মৃত্যু হ্রাস, জনস্বাস্থ্যের মানোন্নয়ন এবং রোগপ্রতিরোধ সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। শিশুদের সুস্থ রাখতে এই টিকা একটি জীবনরক্ষাকারী সুরক্ষা।” জেলায় টিকাদান কর্মসূচীর লক্ষ্যমাত্রা অর্জনে সকলে মিলেই আন্তরিকভাবে চেষ্টা চালানো হচ্ছে, কর্মসূচী সফল হবে। টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন বা টিসিভি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রি-কোয়ালিফায়েড। বাজারে টাইফয়েডের যেসব টিকা আছে, তার তুলনায় আরও বেশি কার্যকর। এই টিকা শিশু-কিশোরদের পরবর্তী ৫ বছর পর্যন্ত সুরক্ষা দেবে। এছাড়াও নতুন এই টিকা সম্পূর্ণ হালাল।

  • স্বীকারোক্তিমূলক জবানবন্দি- পোরশায় ক্লুলেস শিশু হত্যা মামলার রহস্য উদঘাটন-গ্রেফতার-৩

    স্বীকারোক্তিমূলক জবানবন্দি- পোরশায় ক্লুলেস শিশু হত্যা মামলার রহস্য উদঘাটন-গ্রেফতার-৩

    স্বীকারোক্তিমূলক জবানবন্দি

    পোরশায় ক্লুলেস শিশু হত্যা মামলার রহস্য উদঘাটন-গ্রেফতার-৩

    নওগাঁ জেলার পোরশায় চাঞ্চল্যকর ক্লুলেস শিশু হত্যা মামলার রহস্য ৪৮ ঘন্টার মধ্যে উদঘাটন করেছে পোরশা থানা পুলিশ। এঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হত্যা মামলায় গ্রেফতারকৃতরা হচ্ছে, গ্রেফতারকৃতরা হচ্ছে, নওগাঁ জেলার পোরশা উপজেলার কুশারপাড়ার মোঃ আব্দুল বারির ছেলে মোঃ মাহবুব আলম (৩০), একই এলাকার বদিনাথ এর ছেলে শ্রী সুজন (১৯) এবং পাঁচরাই গ্রামের মৃত আঃ জব্বার এর ছেলে মোঃ নুর আলম (৩০)। নওগাঁ জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, পোরশায় চাঞ্চল্যকর ক্লুলেস শিশু সুমাইয়া ইয়াসমিন (৯) কে হত্যা মামলার রহস্য উদঘাটন করা হয়েছে। বিজ্ঞ আদালতে গ্রেফতারকৃত আসামীরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রেসনোটে আরও জানানো হয়, পোরশা থানার ছাওড় ইউনিয়নের মোঃ হাসিম উদ্দিন এর মেয়ে সুমাইয়া ইয়াসমিন (৯) গত ৯ অক্টোবর সকালে বাসায় খাওয়া দাওয়া করে অনুমানিক ৯টার দিকে খেলাধুলার জন্য বাড়ীর বাইরে গেলে কিছু সময় পর তার মা মোবাইলের মাধ্যমে জানতে পারেন যে সুমাইয়া ইয়াসমিনকে কে বা কারা পোরশা থানাধীন ছাওড় ইউনিয়নের হীরাডাঙ্গা গ্রামস্থ জনৈক মোশারফ হোসেন মশা এর আমবাগানের ভিতরে হাত বেঁধে মুখের ভিতর মাটি দিয়ে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করেছে। ঘটনার বিষয়ে সংবাদ পেয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ পোরশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ বিষয়ে পোরশা থানায় তাৎক্ষনিক একটি হত্যা মামলা রুজু করা হয়। মামলার পরপরই নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম এর তত্ত্বাবধানে এবং মহাদেবপুর সার্কেল নওগাঁ এর তদারকিতে সংশ্লিষ্ট পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ মিন্টু রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল মামলার ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করে। ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই আভিযানিক দল ১০ অক্টোবর রাতে ঘটনায় জড়িত তিনজন আসামী পোরশার মোঃ মাহবুব আলম, শ্রী সুজন, এবং মোঃ নুর আলম কে গ্রেফতার করে। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ভিকটিম সুমাইয়া একটি প্লাস্টিকের সাদা ব্যাগ নিয়ে আসামী মাহবুব এর কাছে বাগানে পেয়ারা নিতে গেলে পেয়ারা দেওয়ার কথা বলে ভিকটিমকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে আসামীরা পালাক্রমে ধর্ষণের চেষ্টা করে। শিশু সুমাইয়া চিৎকার করলে তাকে কাপড়ের মোটা ফিতা গলায় পেঁচিয়ে হাত বেঁধে এবং মুখের ভিতর মাটি দিয়ে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে।
    মামলার ঘটনা বর্ণনা দিয়ে নিজেদের জড়িয়ে উক্ত আসামীরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যার ঘটনার সাথে জড়িত চারজন আসামীর মধ্যে একজন আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত শেষে অতিদ্রুত এ চাঞ্চল্যকর মামলার রিপোর্ট দাখিল করা হবে বলেও জানানো হয় প্রেসনোটে।