Blog

  • দিনাজপুরে গ্রীষ্মকালীন শিম চাষে সাফল্য কৃষকের ॥ আগ্রহী অন্য চাষীরাও

    দিনাজপুরে গ্রীষ্মকালীন শিম চাষে সাফল্য কৃষকের ॥ আগ্রহী অন্য চাষীরাও

    দিনাজপুরে গ্রীষ্মকালীন শিম চাষে সাফল্য কৃষকের ॥ আগ্রহী অন্য চাষীরাও

    উত্তরের শষ্যভান্ডার খ্যাত দিনাজপুরে শীতকালীন সবজি শিম এখন গ্রীষ্মকালেও বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। ফলন ও দাম ভালো পাওয়ায় এ জাতের শিম চাষ করে ঘুরছে অনেক কৃষকে ভাগ্যের চাকা। এ সাফল্য দেখে অনেকে আগ্রহী হয়ে উঠেছেন গ্রীষ্মকালীন শিম চাষে। সরজমিন ঘুরে দেখা গেছে, জমিতে সাদা-বেগুনী শিমের ফুল আর সবুজ শিমে মুখে হাসি ভরে উঠেছে কৃষক সোহরাব আলীর। দিনাজপুরের বিরল উপজেলার ভাড়াডাঙ্গী এলাকায় কৃষক সোহরাব আলী গ্রীষ্মকালীন শিম চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন। ভাড়াডাঙ্গী টেকসই কৃষি উন্নয়ন কৃষক/কৃষাণী দলের সহায়তায় কৃষক সোহরাব আলী ৩৩ শতাংশ জমিতে আর্লি ৪৫ জাতের গ্রীষ্মকালীন এই শিম চাষ করেন। আর এতেই তিনি বাজিমাত করেছেন। শুধু সোহরাব আলী নয়, দিনাজপুরের অনেক কৃষক এখন চাষ করছেন গ্রীষ্মকালীন শিম।

    শিমের ভালো ফলনের পাশাপাশি দামও পাচ্ছেন ভালো। উৎপাদিত এসব শিম এ অঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হচ্ছে। গ্রীষ্মকালীন এ শিম চাষে কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প ও কৃষি বিভাগ। টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প প্রকল্প পরিচালক আবু রেজা মো. আসাদুজ্জামান বলেন, গ্রীষ্মকালীন এ শিম চাষে কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প ও কৃষি বিভাগ। কৃষকরা এই শিম চাষ করে ভালো ফলনও পেয়েছেন, দামও ভালো পাচ্ছেন। অধিক লাভোবান হচ্ছেন শিম চাষীরা।

    কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম বলেন, দিনাজপুরের মাটি ও আবহাওয়া গ্রীষ্মকালীন শিম চাষের জন্য খুবই উপযোগি। আর্লি-৪৫ জাতের গ্রীষ্মকালীন শিমের বীজ জুন-জুলাই মাসে রোপণ করা হয়। জৈবিক পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে এই শিম। স্বল্প সময়ে বিষমুক্ত নিরাপদ এই শিম চাষের সাফল্য আগামীতে আরও চাষাবাদের অনুপ্রেরণা জোগাচ্ছে চাষিদের। গ্রীষ্মকালীন শিম চাষ সম্প্রদায়ের লক্ষে মাঠ পরিদর্শন ও চাষিদের উদ্ধুদ্ধ করছেন কৃষি মন্ত্রণালয়সহ কৃষি দপ্তরের উর্ধতন কর্মকর্তারা।

  • দেশে ফিরেছেন মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম

    দেশে ফিরেছেন মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম

    দেশে ফিরেছেন মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম

    ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম। তিনি দেশবাসী ও সরকারকে ধন্যবাদ জানান। ফিলিস্তিনকে মুক্ত না করা পর্যন্ত বিশ্ববাসীকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। শহিদুল আলম বলেন, এখনও গাজা মুক্ত হয়নি। সেখানে এখনও আক্রমণ চলছে। আমাদের কাজ শেষ হয়নি। গাজাবাসীদের ওপর যে নির্যাতন হয়, তার তুলনায় আমাদের সঙ্গে যা হয়েছে, তা কিছুই নয়। এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইসরায়েলি কর্তৃপক্ষ কর্তৃক শহিদুল আলমকে আটকের পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার এবং তার মুক্তি নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছিল প্রধান উপদেষ্টার দফতর থেকে। এর আগে, তেল আবিব থেকে তুরস্কে পৌঁছান তিনি। আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ ‘কনশানস’ জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যকে বুধবার ভোরে অপহরণ করে ইসরায়েলি দখলদার বাহিনী।

  • শান্তিতে নোবেল পেয়েছেন মারিয়া কোরিনা ॥ ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ

    শান্তিতে নোবেল পেয়েছেন মারিয়া কোরিনা ॥ ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ

    শান্তিতে নোবেল পেয়েছেন মারিয়া কোরিনা ॥ ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ

    ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও গণতন্ত্রের কর্মী মারিয়া কোরিনা মাচাদো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নিজের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্য বলে দাবি করছেন, তবে তার সব জল্পনা নস্যাৎ করে এ পুরস্কার জিতেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও গণতন্ত্রের কর্মী মারিয়া কোরিনা মাচাদো। নোবেল ঘোষণার পরপরই তিনি এই পুরস্কারটি উৎসর্গ করেছেন ভেনেজুয়েলার জনগণকে এবং স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পকে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ৫৮ বছর বয়সী মাচাদো এক্সে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি এই পুরস্কারটি উৎসর্গ করছি ভেনেজুয়েলার দুঃখভোগী জনগণকে এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে, যিনি আমাদের আন্দোলনের প্রতি তার সিদ্ধান্তমূলক সহায়তা করছেন! তিনি আরও বলেন, আমরা বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি এবং আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। আমরা স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কিন জনগণ, লাতিন আমেরিকার দেশসমূহ এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর সমর্থন ও সহযোগিতার ওপর বিশ্বাস রাখছি। মাচাদো দীর্ঘকাল ধরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর ট্রাম্প প্রশাসনের সামরিক চাপকে সমর্থন করে আসছেন। ভেনেজুয়েলার উপকূলে বিশাল মার্কিন নৌবাহিনী মোতায়েনের মতো পদক্ষেপকেও তিনি গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করেন।

  • নওগাঁর পত্নীতলায় হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প

    নওগাঁর পত্নীতলায় হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প

    নওগাঁর পত্নীতলায় হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প

    নওগাঁর পত্নীতলায় হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প। এক সময় জনপ্রিয় ছিল গ্রাম বাংলা ঐতিহ্যবাহী মাটির তৈজসপত্র। বর্তমানে প্লাস্টিক, মেলামাইন, স্টিল, সিলভার সামগ্রীর ব্যবহার বেশি হচ্ছে। আর এই আধুনিক সামগ্রীর ভিড়ে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্পগুলো। চরম হতাশা ও কষ্টে দিন কাটাচ্ছেন মৃৎশিল্পী পরিবারগুলো। এতে নিজ পেশা ছেড়ে অন্য পেশায় কাজ করছেন মৃৎশিল্প কারিগররা। সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক পরিবার তাদের হাতের নান্দনিক ছোঁয়ায় মাটির থালা, হাঁড়ি, পাতিল, পুতুল, মাটির ব্যাংক, কলস, চায়ের কাপ, পিঠা তৈরির ছাঁচ, পাখিসহ বিভিন্ন জিনিস তৈরি করচ্ছেন। কিন্তু দিন দিন বাজারে মৃৎশিল্পের কদর কমে যাচ্ছে। নজিপুর ঠুকনিপাড়ার সুরেশ পাল (৬৫) বলেন, এসব তৈরির উপাদান এঁটেল মাটির অভাব। উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাটি কিনে আনতে হয়। ভ্যান ভাড়া বেশি। এছাড়াও খড়ি ও রঙের এর দাম বেশি। এসব পণ্যের সঠিক মূল্য পাওয়া যাচ্ছে না।

  • ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শন’ অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন

    ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শন’ অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন

    ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শন’ অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন

    অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি প্রদর্শন সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ ৪ক বিলুপ্ত করতে চায়। এ লক্ষ্যে সংবিধানের অনুচ্ছেদ ৪ক বিলুপ্তির প্রস্তাব ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করার কথা জানিয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত সময়ের মধ্যে তাদের মতামত জানাতে চিঠি দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নামে বৃহস্পতিবার এই চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, রাজনৈতিক দল ও জোটসমূহের সঙ্গে জুলাই সনদ ২০২৫ প্রণয়ন এবং বাস্তবায়ন বিষয়ক বৈঠক শেষ হয়েছে। এ পর্যায়ে কমিশন বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ৪ক-এ উল্লিখিত বিধান ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে’ এই অনুচ্ছেদ বিলুপ্তির প্রস্তাব জুলাই সনদে ২০২৫–এ অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে। ঐকমত্য কমিশনের চিঠিতে রাজনৈতিক দলগুলোকে তাদের লিখিত মতামত ১১ অক্টোবর শনিবার বিকেল চারটার মধ্যে কমিশন বরাবর অথবা কমিশনের ই-মেইলে বা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর অনুরোধ করা হয়। এ বিষয়ে আরও তথ্যের প্রয়োজন হলে কমিশনের সঙ্গে ই-মেইলে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে চিঠিতে। এ বিষয়ে জানতে চাইলে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান কমিশন থেকে চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি এ বিষয়ে এখনো কোনো মতামত পাঠাননি। উল্লেখ্য, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামীলীগ ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে। তাতে শাসনতন্ত্রের প্রথম ভাগে ‘জাতির পিতার প্রতিকৃতি’ শিরোনামের চতুর্থ ধারাটি যুক্ত হয়। এই অনুচ্ছেদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণের সাংবিধানিক বাধ্যতামূলক আরোপ করা হয়।

  • নাটোরে ‘মোবাইল হ্যাকিং চক্রের’ ৯ জন গ্রেপ্তার

    নাটোরে ‘মোবাইল হ্যাকিং চক্রের’ ৯ জন গ্রেপ্তার

    নাটোরে ‘মোবাইল হ্যাকিং চক্রের’ ৯ জন গ্রেপ্তার

    নাটোরে মোবাইল হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নাটোর জেলার লালপুর উপজেলার বিলমাড়িয়া ও দূরদুরিয়া এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৩৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে-লালপুরের পানসিপাড়া এলাকার নাজমুল হাসান ওরফে আশিক (২৪), এম ডি ওবায়দুর আলি ওরফে শান্ত (২৪), এখলাছ মণ্ডল (২৩), রাজু আহমেদ (২২), নাগশোষার মারুফ হোসেন (২৩), নওপাড়ার আরিফুল ইসলাম (৩০), মহারাজপুরের রাসেল আহমেদ (২০), নাগশোষার রুবেল সরদার (২৫) এবং পানসিপাড়ার মুন্না আহমেদ (১৯)। শুক্রবার এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, লালপুর এলাকায় মোবাইল, বিকাশ ও ইমো হ্যাকার চক্র বহুদিন যাবৎ তৎপর আছে। সেখানে অনেক লোকের কোনো পেশা নেই। তারা কখনও মেয়ে সেজে পুরুষদের সঙ্গে কথা বলে, ঘনিষ্ঠ বার্তা পাঠিয়ে ব্ল্যাকমেইল করে, পুলিশ-আর্মির পরিচয় দিয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এদের বিরুদ্ধে আগেও মামলা ছিল। এ সময় তিনি ভুক্তভোগীদের পরামর্শ দিয়ে বলেন, প্রতারণার যারা শিকার হন, তারা মামলা করতে চান না। মানুষ যেন এ ধরনের প্রতারণার শিকার হলে জিডি না করে মামলা করে। কারণ, মামলা না হলে বিষয়টি নিয়ে নিয়মিত কাজ হয় না।

  • গোবিন্দগঞ্জে বিভিন্নস্থানে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

    গোবিন্দগঞ্জে বিভিন্নস্থানে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

    গোবিন্দগঞ্জে বিভিন্নস্থানে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার দরকস্ত ইউনিয়নের বগুলাগাড়ী, চরকতলা, হরিতলা, পোড়াদহ, কালিতলা ও কোমরপুর বাজারসহ বিভিন্ন হাটবাজারে সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ ও আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন জাতীয়তাবাদী সমবায় দলের কিন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ডক্টর মোঃ গোলাম কিবরিয়া। শুক্রবার বিকেলে এ গণসংযোগে জাতীয়তাবাদী সমবায় দলের উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন আইয়ুব এবং সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সামছুল ইসলাম,পেপার রফিকুলসহ দলীয় নেতাকর্মী ও সমার্থকরা উপস্থিত ছিলেন।

  • গোবিন্দগঞ্জে শিহিগাঁও যুব উন্নয়ন ক্লাবের উদ্দোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

    গোবিন্দগঞ্জে শিহিগাঁও যুব উন্নয়ন ক্লাবের উদ্দোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

    গোবিন্দগঞ্জে শিহিগাঁও যুব উন্নয়ন ক্লাবের উদ্দোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখাহার ইউনিয়নে শিহিগাঁও যুব উন্নয়ন ক্লাবের উদ্দোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দইহারা শিহিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে এ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন করেন জাতীয়তাবাদী সমবায় দলের কিন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ডক্টর মোঃ গোলাম কিবরিয়া। এসময় জাতীয়তাবাদী সমবায় দলের উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন আইয়ুব এবং সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সামছুল ইসলাম সহ দলীয় নেতাকর্মী, সমার্থকরা আয়েজক ও খেলোয়ার এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

  • ডিএনসি’র অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

    ডিএনসি’র অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

    ডিএনসি’র অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
    শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার বারঘরিয়া কাজীপাড়া গ্রামে এই অভিযান চালায় এলাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া কাজীপাড়া গ্রামের মো: রবিউল ইসলামের স্ত্রী মোসাঃ শিরিন বেগম (৩৫) এবং একই এলাকার মৃত পিন্টু শেখ এর ছেলে মো: রবিউল ইসলাম (৪৬)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা শুক্রবার বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার বারঘরিয়া কাজীপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় ১০০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী রবিউল ইসলাম ও মোসাঃ শিরিন বেগম কে গ্রেফতার করা হয়। এঘটনায় আসামীদের বিরুদ্ধে ডিএনসি’র পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা করেন।

  • চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী ঐতিহাসিক সীরাত মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী ঐতিহাসিক সীরাত মাহফিল

    বিশ্বজয়ী হাফেজদের তেলাওয়াত

    চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী ঐতিহাসিক সীরাত মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জে একদিন ব্যাপী ঐতিহাসিক সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা মাঠে ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজিত ঐতিহাসিক সীরাত মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে অনুষ্ঠিত ১২৩ দেশের মধ্যে পবিত্র কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী বিশ্বজয়ী হাফেজ আনাস বিন আতিক ও ইরানে অনুষ্ঠিত ১১০ দেশের মধ্যে বিশ্ব পবিত্র কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী বিশ্বজয়ী হাফেজ বশির আহমদ।

    ঐতিহাসিক সীরাত মাহফিলে ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ পৌর ভবন জামে মসজিদ খতিব হাফেজ ক্বারী মাওঃ মোঃ আসলাম কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের (ভারপ্রাপ্ত) আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুস সামাদ, চাঁপাইনবাবগঞ্জ মাজলিসুল মুফাসসিরিন সেক্রেটারী মাওঃ মোঃ একরামুল হক প্রমুখ। ঐতিহাসিক সীরাত মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন মুফাসসির চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসা মাওঃ মোঃ আব্দুল মাতিন।