Blog

  • রহনপুর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মাদক উদ্ধার

    রহনপুর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মাদক উদ্ধার

    রহনপুর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মাদক উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব এর নেতৃত্বে চলছে মাদক উদ্ধার। সোমবার (১৩ অক্টোবর) রহনপুর ইউনিয়নের নওদা মিশন পশ্চিম পাড়া, রশিদ এর বাড়ি থেকে চোলাই মদ উদ্ধার করা হয়। রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জানান সোহরাব জানান, সোমবার নওদা মিশন পশ্চিম পাড়া, রশিদের বাড়ি থেকে জনগনের উপস্থিতিতে চোলাই মদ উদ্ধার করে তা বিনষ্ট করা হয় এবং একজনকে আটক করা হয়। পরে তার এলাকার আদিবাসী প্রধানদের ডেকে তাকে সতর্ক করে শেষবারের মতো ছেড়ে দেওয়া হয়। তিনি আরও জানান, জনস্বার্থে আমাদের এই অভিযান চলমান থাকবে এবং আমাদের ইউনিয়নকে ১০০ ভাগ মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়তে চাই। উল্লেখ্য, কিছুদিন আগে রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব নেতৃত্বে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পল্লীতে অভিযান চালিয়ে, বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির কাঁচা মাল উদ্ধার করে তা প্রশাসনের হাতে তুলে দেয়া হয়।

  • গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে সোমবার উপজেলা চত্তরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক র‌্যালি করা হয়। র‌্যালিটি গোদাগাড়ী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় দুর্যোগ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সে বিষয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। এছাড়াও বক্তব্য প্রদান করেন প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোমিনুল হক প্রমুখ। দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার কৌশল বিষয়ে প্রদর্শনী করেন গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা।

  • র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ আটক-২

    র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ আটক-২

    র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ আটক-২

    র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ইসলামাবাদ গ্রামের মোঃ মোতাজুল ইসলামের স্ত্রী মোছাঃ জোসনারা বেগম (৪২) এবং জেলার শিবগঞ্জ থানার উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর গ্রামের মজিবুর রহমান এর ছেলে মোঃ জাহির (৩৮)। র‌্যাবের পৃথক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ১৩ অক্টোবর রাত সোয়া ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ইসলামাবাদ গ্রামস্থ একটি আম বাগানের পার্শ্বে মাদক ব্যবসায়ী মোছাঃ জোসনারা বেগম মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করতেছে।

    প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যর অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে মোছাঃ জোসনারা বেগম কে গ্রেফতার করে এবং কাছে থাকা ব্যাগের ভিতর সবুজ পলিথিনে মোড়ানো ০১ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া অপর এক অভিযানে জেলার শিবগঞ্জ থানার উজিরপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ জাহিদ (৩৮) এর বাসা থেকে ৩৫৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনাবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • জাতীয় চ্যাম্পিয়নশিপে চাঁপাইনবাবগঞ্জকে হারিয়ে শেষ ১৬-তে নওগাঁ

    জাতীয় চ্যাম্পিয়নশিপে চাঁপাইনবাবগঞ্জকে হারিয়ে শেষ ১৬-তে নওগাঁ

    জাতীয় চ্যাম্পিয়নশিপে চাঁপাইনবাবগঞ্জকে হারিয়ে শেষ ১৬-তে নওগাঁ

    তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগের দ্বিতীয় পর্বের ম্যাচে নওগাঁ জেলা স্টেডিয়ামে খেলায় অংশ নেয় নওগাঁ জেলা দল বনাম চাঁপাইনবাবগঞ্জ জেলা দল। ম্যাচ শুরুর আগে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। জিতলে পরের রাউন্ড। হারলে বিদায়। এমন সমীকরণ ম্যাচে ভাল ফলই বয়ে আনে জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হকের শিষ্যরা। লড়াই ও পাল্টা লড়াইয়ে শেষ পর্যন্ত নওগাঁ জেলা দল ২-১ গোলে চাঁপাইনবাবগঞ্জকে হারিয়ে জয় তুলে নিয়ে শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে নওগাঁ। এ ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন নওগাঁ জেলা ফুটবল দলের তানজিদ মাহমুদ। এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিপক্ষে তাদের ঘরের মাঠে অংশ নেয় নওগাঁ জেলা দল। সেই ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

  • নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    নওগাঁয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় র‌্যালি, আলোচনা সভা, মহড়াসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সদর উপজেলা চত্বর থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা ও ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলমসহ অন্যান্যরা। এসব কর্মসূচিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বেসরকারি সংস্থা রেড ক্রিসেন্ট, স্কাউট সদস্যরা অংশ নেয়।

  • চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”-এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার বিকেলে জেলা সদর উপজেলার আমনুরা ইউনিয়নের কেন্দুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এফএইচ এসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে ও বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনপ্রতিনিধি মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, এফএইচ এসোসিয়েশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জর্জ উইলিয়াম টুডু। এছাড়াও কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়ছে। এজন্য ব্যক্তি, পরিবার ও সমাজকে সচেতন হয়ে একযোগে কাজ করতে হবে। সমন্বিত উদ্যোগই পারে বড় দুর্যোগকে ছোট করে আনতে।’
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর রুপলাল মুরমুসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও কমিউনিটির নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে র‌্যালী, আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্যোগ প্রতিরোধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

  • বিজিবির রংপুর রিজিয়নে এবছর ৬০ কোটি টাকার চোরাচালানপণ্য জব্দ ॥ ৫০১ আসামি গ্রেফতার

    বিজিবির রংপুর রিজিয়নে এবছর ৬০ কোটি টাকার চোরাচালানপণ্য জব্দ ॥ ৫০১ আসামি গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি সদর দপ্তরে প্রেস ব্রিফিং

    বিজিবির রংপুর রিজিয়নে এবছর ৬০ কোটি টাকার চোরাচালানপণ্য জব্দ ॥ ৫০১ আসামি গ্রেফতার

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়নের আওতাধীন ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের অভিযানে চলতি বছর (জানুয়ারী থেকে সেপ্টেম্বর) ৬০ কোটি টাকার চোরাচালানপণ্য জব্দ করেছে। এসব অভিযানে ৫০১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১ টার সময় চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আয়োজনে সংবাদ সম্মেলনে ২০২৫ সালের জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা অভিযানের তথ্য তুলে ধরেন এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।

    চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর ব্যবস্থাপনায় ব্যাটালিয়ন সদর দপ্তরে এই ব্রিফিং হয়। চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান প্রেস ব্রিফিং এ জানান, রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা ১৬৬০ কিঃ মিঃ। অত্র রিজিয়নের অধীনে ০৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন রয়েছে। রংপুর রিজিয়ন এর আওতাধীন ব্যাটালিয়নে কর্মরত বিজিবি সদস্যরা অভিযানিক কার্যক্রম পরিচালনা করে এ বছরে ৫০১ জন আসামীসহ আনুমানিক ৬০ কোটি টাকার অধিক মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়েছে।

     

     

     

     

    এছাড়াও বিজিবির সক্ষমতা বৃদ্ধিতে রংপুর রিজিয়নের অধীনস্থ ১.৬৬০ কিঃ মিঃ দীর্ঘ সীমান্ত এলাকায় সম্প্রতি নতুন ০৬টি বিওপি নির্মাণ সম্পন্ন করা হয়েছে। অন্যদিকে, সম্প্রতি শেষ হওয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় মোট ৮০৭টি পূজামন্ডপে ১৩৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে পূজা উদযাপনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে নিরলসভাবে কাজ করে বিজিবি সদস্যরা। বেসামরিক প্রশাসনের অনুরোধে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রংপুর রিজিয়ন থেকে বিজিবি মোতায়েন করে সফল ভূমিকা পালন করা হয়। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয় প্রেস বিফিং এ।

    প্রেস ব্রিফিং শেষে চা চক্রের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের সাথে সীামন্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামীতে সীমান্তের চোরাচালান বন্ধসহ যে কোন সমস্যা সমাধানে মিডিয়াকর্মীদের নিয়ে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। দেশের স্বার্থে জেলার সকল মিডিয়াকর্মীদের বিজিবির সাথে আন্তরিকভাবে কাজ করারও আহবান জানান ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।

  • গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৩ অক্টোবর ) বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণচন্দ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, ফায়ার সার্ভিস ইনচার্জ মাহাতাব আলি, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা আছাবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আজিজুর রহমান, ডাসকো ফাউন্ডেশন এর ইউনিট মেনেজার আবুল বাশারসহ আরো অন্যরা।

  • শিবগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী প্রস্তুতিমুলক কর্মশালা

    শিবগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী প্রস্তুতিমুলক কর্মশালা

    শিবগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী প্রস্তুতিমুলক কর্মশালা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন শাখা বিএনপির কার্যক্রম গতিশীল করা ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এবং নির্বাচনী প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা করেছে মোবারকপুর ইউনিয়ন বিএনপি। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা মোবারকপুর ইউনিয়নের লক্ষীপুর পুরানা পুকুর পাড়ে অনুষ্ঠিত কর্মশালায় ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি মোঃ ফরহাদ হোসেন রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল হক হায়দারী। সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম মারুফের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক হায়দারী মাহমুদ মিঞা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জেম, সহ সভাপতি এজাবুল চৌধুরী, আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, আব্দুল লতিব, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনসারুল ইসলাম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তব্য রাখেন, ইউনিয়ন শাখা যুবদলের সভাপতি আল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সেতাউর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। কর্মশালায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির নেতাকর্মীদের করণীয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীদের কি কি করণীয়, মোবারকপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন সমস্যা ও সমাধান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিএনপির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ধানের শীষে ভোটা দেয়ার প্রচারণা চালানোর আহ্বান জানান নেতা-কর্মীদের প্রতি।

  • গোমস্তাপুরে বিএনপির চার ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

    গোমস্তাপুরে বিএনপির চার ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

    গোমস্তাপুরে বিএনপির চার ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

    চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক গোমস্তাপুর ও রাধানগর ইউনিয়ন বিএনপির পূর্নাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া, রহনপুর ও বোয়ালিয়া ইউনিয়ন শাখা বিএনপি কমিটির সাধারণ সম্পাদক কে দলীয় পদসহ সকল কার্যক্রম থেকে অপসারণ করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ঠ ইউনিয়নগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকজন প্রভাবশালী নেতা দীর্ঘদিন ধরে দলবিরোধী কর্মকান্ডে জড়িয়ে পড়েছিলেন। গোমস্তাপুর উপজেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হান ও সাধারণ সম্পাদক মোঃ মার্জুক আহমেদ দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা, তার পক্ষে অবস্থান গ্রহণ, সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার চালানো এবং দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ না নিয়ে উল্টো নেতাকর্মীদের বাধা প্রদান করেন। অভিযোগে আরও বলা হয়, তাঁরা জেলা বিএনপির সিনিয়র নেতাদের উপস্থিতিতে ও সন্ত্রাসী আচরণ প্রদর্শন করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলের শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে প্রত্যক্ষ অংশ গ্রহণের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। অচিরেই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলেও উল্লেখ করা হয় প্রেস নোটে।” একইভাবে, রাধানগর ইউনিয়ন শাখা বিএনপির সভাপতি মোঃ আনিশুর রহমান মাস্টার ও সাধারণ সম্পাদক মোঃ সামাউল হক বাবুল, দলীয় সিদ্ধান্তকে তোয়াক্কা না করে বহিষ্কৃত ব্যক্তির পক্ষে অবস্থান নেন এবং দলের কর্মসূচি বানচাল করার চেষ্টা করেন। তাঁরা ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার প্রচারনা চালিয়ে দলের ভেতরে ও বাইরে বিভাজন ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। জেলা ও উপজেলা বিএনপির তদন্তে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় রাধানগর ইউনিয়ন শাখা বিএনপির কমিটিও বিলুপ্ত করা হয়েছে। অন্যদিকে, রহনপুর ও বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ওঠা অভিযোগ আরও মারাত্মক। তাঁরা দলীয় কর্মসূচি বর্জন করে বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে মিটিং-মিছিল চালিয়ে যান। শুধু তাই নয়, ছাত্র ও শিক্ষকদের জিম্মি করে মারধর, এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে সম্পৃক্ততা, লুঙ্গি পরিহিত অবস্থায় লাঠি হাতে ত্রাস সৃষ্টিসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ফলে সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে রহনপুর ইউনিয়ন বিএপি শাখার সাধারণ সম্পাদক মোঃ আজিবুর রহমান ও বোয়ালিয়া ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রানাকে দলীয় পদসহ দলের সকল কার্যক্রম থেকে অপসারণ করা হয়েছে। গোমস্তাপুর উপজেলা বিএনপি কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ১২/১০/২০২৫ইং তারিখে আহবায়ক (ভারপ্রাপ্ত) মোঃ মোয়াজ্জেম হোসেন ও সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম সেন্টুর যৌথ স্বাক্ষরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ ও বিশৃঙ্খলায় জড়িত থাকার অভিযোগে রাধানগর ও গোমস্তাপুর ইউনিয়নসহ দুই শাখা কমিটি বাতিল রহনপুর বোয়ালিয়ার সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়েছে। “দলীয় আদর্শ ও শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস করা হবে না। যারা দলের ভাবমূর্তি নষ্ট করবে, তাদের স্থান বিএনপিতে নেই। গোমস্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখতে নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে।” জানা গেছে, শিগগিরই গোমস্তাপুর, রাধানগর, রহনপুর ও বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে, যেখানে ত্যাগী, নিবেদিত ও সংগঠনের প্রতি অনুগত নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। দলীয় সূত্রে আরও জানা গেছে, গোমস্তাপুর উপজেলা বিএনপি সম্প্রতি গঠনতন্ত্র ও শৃঙ্খলা রক্ষায় শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। “দলবিরোধী কর্মকান্ডে জড়িত যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না”এমন বার্তাও দিয়েছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপির এ কঠোর পদক্ষেপ স্থানীয় পর্যায়ে দলীয় শুদ্ধি অভিযান হিসেবে দেখা যাচ্ছে, যা ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়ায় সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করবে।