Blog

  • গাইবান্ধায় চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী ॥ কেক কাটা-আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী

    গাইবান্ধায় চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী ॥ কেক কাটা-আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী

    গাইবান্ধায় চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী ॥ কেক কাটা-আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী

    চ্যানেল আই এর ২৭ বছর পদার্পন উপলক্ষে গাইবান্ধায় আমার চ্যানেল আই দর্শক ফোরামের আয়োজনে বুধবার কেক কাটা, আলোচনা সভা, দোয়া ও বর্ণাঢ্য র‌্যালী হয়েছে। গাইবান্ধা প্রেসক্লাবে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন গন উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, অবসরপ্রাপ্ত জেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডাঃ মাসুদার রহমান সরকার। আমার চ্যানেল আই দর্শক ফোরাম গাইবান্ধার সভাপতি এম.এ সালামের সভাপতিত্বে ও প্রেসক্লাবের কার্যানির্বাহী সদস্য মাইটিভির জেলা প্রতিনিধি আফতাব হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সহ-সভাপতি জোবায়ের আলী, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, পলাশবাড়ি প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফারুক হোসেন, সদস্য কুদ্দুস আলম, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, আমার চ্যানেল আই দর্শক ফোরাম গাইবান্ধার সাংগঠনিক সম্পাদক ও নিপোর পরিচালক আহম্মেদ উল্যাহ প্রমুখ। শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সানাউল্যাহ। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় চ্যানেল আই দর্শক ফোরামের সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া

    চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া

    চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া

    চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড. সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কামারপাড়া সার্বজনীন দুর্গামন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনকালে সাবেক সাংসদ অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বলেছেন, একটি সুন্দর, সাবলীল ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পুরো বাংলাদেশে পূজা উদযাপিত হচ্ছে। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি বলেন, আমরা বিভিন্ন ধর্ম, বর্ণ, সংগঠনের মানুষ একসাথে শান্তিতে সহাবস্থান করেই সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশে বসবাস করব। এটাই আমাদের প্রত্যাশা, আকাঙ্ক্ষা এবং সদিচ্ছা। অতএব, এখানে ব্যতিক্রম কিছু ঘটার কোনো কারণ নেই। এসময় তিনি আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান থাকার পরও পূজা উদযাপনে আকস্মিকভাবে কোথাও কিছু ঘটলে আমাদের জানালে, তাৎক্ষণিকভাবে যতটুকু ভূমিকা পালনের প্রয়োজন, বিএনপির নেতাকর্মীরা তা অবশ্যই করবে। পরে দলের পক্ষ থেকে তিনি সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এর আগে বিএনপি নেত্রী পাপিয়া নাচোল উপজেলায় এবং রাতে গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি প্রতিটি মন্দিরের দায়িত্বশীলদের হাতে উপহার তুলে দেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সামিউল হক রঞ্জু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সামিউল হক পলাশ, চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সৈয়দ আশিকুজ্জামান রনি, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ চাঁন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

  • চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুমি সেবা সহজীকরণ বিষয়ক কর্মশালা

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুমি সেবা সহজীকরণ বিষয়ক কর্মশালা

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুমি সেবা সহজীকরণ বিষয়ক কর্মশালা

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের আয়োজনে ভুমি সেবা সহজীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা মিনি কনফারেন্স হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) মোঃ আব্দুস সামাদ। সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, কৃষি অফিসার সলেহ্ আকরাম, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, উপজেলা জামায়াতে আমীর ইয়াকুব আলী, পৌর আমীর মনিরুল ইসলাম, বিএনপি নেতা আমিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুমি সেবা সহজীকরণ বিষয়ক কর্মশালা

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুমি সেবা সহজীকরণ বিষয়ক কর্মশালা

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভুমি সেবা সহজীকরণ বিষয়ক কর্মশালা

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের আয়োজনে ভুমি সেবা সহজীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা মিনি কনফারেন্স হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) মোঃ আব্দুস সামাদ। সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, কৃষি অফিসার সলেহ্ আকরাম, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, উপজেলা জামায়াতে আমীর ইয়াকুব আলী, পৌর আমীর মনিরুল ইসলাম, বিএনপি নেতা আমিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • আত্রাইয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা ইউএনও রাকবিুল হাসান

    আত্রাইয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা ইউএনও রাকবিুল হাসান

    আত্রাইয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা ইউএনও রাকবিুল হাসান

    শারদীয় র্দুগাপূজা উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আত্রাই উপজেলার অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। বুধবার সন্ধ্যায় আত্রাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপসমূহ ঘুরে দেখেন এবং সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন। পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে বলেন, ধর্মীয় উৎসব নিবিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। উপজেলার সার্বজনীন পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক বরুণ কুমার জানান, এ বছর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৫১টি পূজা মন্ডপে শারদীয় র্দুগোৎসব অনুষ্ঠিত হচ্ছে। তিনি উপজলো প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরর্দিশনকালে উপজেলা নির্বাহী অফিসার মো. রাকবিুল হাসান এর সাথে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও আনসার বাহিনী উপস্থিত ছিলেন।

  • নাটোরে মাদকের ঘাঁটি ধবংস করেছে ছাত্রদল

    নাটোরে মাদকের ঘাঁটি ধবংস করেছে ছাত্রদল

    নাটোরে মাদকের ঘাঁটি ধবংস করেছে ছাত্রদল

    মাদক নিমূল করতে, মাঠে নেমেছে ছাত্রদল। তারই অংশ হিসাবে নাটোরের একটি মাদকের কারখানা গুড়িয়ে দিয়েছে থানা পুলিশ ও ছাত্রদলের নেতাকর্মীরা। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মাদকের কারখানায় সন্ধান পেয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধায় স্থানীয় এলাকাবাসী নলডাঙ্গা উপজেলা ছাত্রদলকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা ছাত্রদল, নলডাঙ্গা থানা প্রশাসন উপজেলার ব্রহ্মপুরের মাদক বিরোধী অভিযান চালায়। সেখানে মাদক তৈরির বিভিন্ন সরঞ্জামাদি পুড়িয়ে ধবংস করে উত্তেজিত এলাকাবাসী। নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, উপজেলার ব্রহ্মপুর পশ্চিমপাড়া আব্দুল মালেকের ছেলে মাহবুবুরের বাড়ির ভিতরে মাদকের কারখানা থেকে একটি নীল প্লাষ্টিকের ড্রামে ৪৭ লিটার দেশীয় চোলাই মদ তৈরীর তরল কাচাঁমাল, ৬টি ছোট বড় এলোমিনিয়ামের পাতিল, একটি নীল প্লাষ্টিকের ড্রাম, ২২টি স্পিডের বোতলে সাড়ে ৫ লিটার চোলাইমদ
    মাহাবুর রহমান (৩০) শামিম ইসলাম (৩০) ও আপন হোসেন (২১) নামের তিনজনকে গ্রেফতার করে নলডাঙ্গা থানা পুলিশ। বুধবার (০১ অক্টোবর) দুপুরে তাদের মাদকদ্রব্য আইনে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। গ্রেফকারকৃত মাদক ব্যবসায়ী হচ্ছে, উপজেলার ব্রহ্মপুরের আব্দুল মালেকের ছেলে মাহাবুর রহমান, রামশার কাজীপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে শামিম হোসেন এবং ব্রহ্মপুর গ্রামের আবজাল মৃধার ছেলে আপন হোসেন। মাদক বিরোধী কার্যক্রমে ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল বাকী সুমন, ব্রহ্মপুর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্রহ্মপুর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়ায়ের আহম্মেদ,ছাত্রদল সদস্য মুক্তার হোসেন, জোয়ান, আব্দুল আলীমসহ অনেকে। ছাত্রদল নেতা বলেন, মাদকের বিরুদ্ধে আমরা ছাত্রদল সব সময় সোচ্চার আছি। যেখানেই মাদক খবর পাওয়া যাবে, সেখানে প্রশাসনের সহযোগিতায় প্রতিহত করা হবে। নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, চোলাই মদ তৈরির সময় তাদের গ্রেফতার করা হয় এবং মাদক মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

  • চুয়াডাঙ্গার সাতগাড়িতে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

    চুয়াডাঙ্গার সাতগাড়িতে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

    চুয়াডাঙ্গার সাতগাড়িতে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

    চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়িতে পানিতে ডুবে রাকিব (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) বেলা দেড়টার দিকে রাকিবকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন। নিহত রাকিব চুয়াডাঙ্গা পৌর এলাকার এতিমখানা পাড়ার প্রবাসী সেলিমের ছেলে। সে স্থানীয় এম.এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল। পারিবারিক সুত্রে জানা যায়, বুধবার বেলা ১টার দিকে রাকিব সহ তার কয়েকজন সহপাঠি পার্শ্ববর্তী সাতগাড়ি এলাকার হযরত আলীর পুকুরে গোসল করতে যায়। রাকিব সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে সহপাঠিদের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইসরাত জেরিন জেসি বলেন, হাসপাতালে আসার আগেই রাকিবের মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

  • দুর্গাপূজার মধ্যেও ভারতে গেল ২ ট্রাক ইলিশ

    দুর্গাপূজার মধ্যেও ভারতে গেল ২ ট্রাক ইলিশ

    দুর্গাপূজার মধ্যেও ভারতে গেল ২ ট্রাক ইলিশ

    দুর্গাপুজার ছুটির মধ্যে বিশেষ ব্যবস্থায় চালু রাখা হয়েছে ভারতে ইলিশ রফতানি প্রক্রিয়া ও পাসপপোর্টধারী যাতায়াত। মঙ্গবার (৩০ সেপ্টেম্বর) বেনাপোল বন্দর দিয়ে ভারতে ২ ট্রাক ইলিশ রফতানি হয়েছে। এসময় দুই দেশের মধ্যে ১৫০১ জন দেশ-বিদেশি পাসপোর্টধারী যাতায়াত করেছে। বুধবার (১ অক্টোবর) সকালে বন্দর পরিচালক শামিম হোসেন বেনাপোল রুটে বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াতের তথ্য নিশ্চিত করেছেন। বন্দরের সুত্র মতে, মঙ্গলবার সকাল ৯ টা থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি ও রফতানি বাণিজ্য শুরু হয়। এদিন পূজার ছুটিতে আমদানি বন্ধ থাকলেও ২ ট্রাক ইলিশের রফতানি বাণিজ্য হয়েছে। বেনাপোল আমদানি, রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, ৫ আগস্টের পর দুই দেশের একের পর এক বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞায় আমদানি রফতানি ও পাসপোর্টধারী যাতায়াত অর্ধেকের নিচে নেমেছে। এতে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
    বেনাপোল বন্দর মৎস্য ও মাননিয়ন্ত্রণ অফিসের ইন্সেসপেক্টর আসাওয়াদুল ইসলাম জানান, পূজার মধ্যে তাদের অফিস খোলা আছে। বিশেষ নির্দেশনায় ইলিশের ট্রাক ঢুকতে পারবে ভারতে। ইমিগ্রেশন সূত্র জানায়, ভোর সাড়ে ৬ টা থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে শুরু হয় পাসপোর্টধারী যাতায়াত। মঙ্গলবার ভোর সাড়ে ৬ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত দুই দেশের মধ্যে মোট যাতায়াত করেছে ১ হাজার ৫০১ জন। এদের মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে ৮৯১ জন এবং ভারত থেকে ফিরেছে ৬১০ জন। ভারতে যাওয়া পাসপোর্টধারীদের মধ্যে ৫৯৬ জন বাংলাদেশি ও ভারতীয় নাগরিক ছিল ২৯৫ জন। ৫ আগস্টের পর ভিসা জটিলতায় পাসপোর্টধারী যাতায়াত কমে যায়। পূজা উপলক্ষে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক রাখা হয়েছে। এদিকে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, চলতি মাসের ২৪ সেপ্টেম্বরের পর থেকে এ পর্যন্ত রেলপথে ভারত থেকে কোনো পণ্য আমদানি হয়নি। এছাড়া গত বছরের ৫ আগস্টের পর থেকে ঢাকা-বেনাপোল-কলকাতা রুটে বন্ধ রয়েছে যাত্রীবাহী রেল চলাচলও।

  • রাজশাহীর মোহনপুরে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন ॥ অধ্যক্ষ গ্রেফতার

    রাজশাহীর মোহনপুরে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন ॥ অধ্যক্ষ গ্রেফতার

    রাজশাহীর মোহনপুরে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন ॥ অধ্যক্ষ গ্রেফতার

    রাজশাহীর মোহনপুর উপজেলায় আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন উপলক্ষে আয়োজিত একটি গোপন বৈঠক এবং কেক কাটার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাকশিমইল ইউনিয়নের খাড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি চলাকালীন সময়ে পুলিশ উপস্থিত হলে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরবর্তীতে কেক কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ জড়িতদের শনাক্ত করে মামলা দায়ের করে। পরে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মৌগাছি কলেজের অধ্যক্ষ বেলাল উদ্দিনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগ উসকানিমূলক বৈঠকের আয়োজন করেছে এমন তথ্যের ভিত্তিতে মোহনপুর থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাত্রলীগসহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী পালিয়ে যায়। এসআই আতাউর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়েছি, সেখানে জন্মদিন পালন ও বৈঠকের জন্য নেতাকর্মীরা সমবেত হয়েছিল। ঘটনাস্থল থেকে কেক কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। ভিডিওর মাধ্যমে পুলিশ জড়িতদের শনাক্ত করে। এ ব্যপারে মোহনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর গত মঙ্গলবার মামলার আসামি মৌগাছি কলেজের অধ্যক্ষ বেলাল উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি জেলা আওয়ামীলীগের সদস্য এবং খাড়াইল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। জানা গেছে, গত বছরও একই দিনে খাড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অধ্যক্ষ বেলাল উদ্দিনের নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কেক কাটা এবং বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এ ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়।

  • নিচে নেমেছে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে পানির স্তর! বন্ধ গভীর নলকূপ

    নিচে নেমেছে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে পানির স্তর! বন্ধ গভীর নলকূপ

    নিচে নেমেছে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে পানির স্তর! বন্ধ গভীর নলকূপ

    রাজশাহী জেলার তানোরসহ বরেন্দ্র অঞ্চলের পাঁচটি ইউনিয়নে ভূগর্ভস্থ পানির স্তর উদ্বেগজনকভাবে নিচে নেমে গেছে। কিছু কিছু এলাকায় একেবারেই পানি পাওয়া যাচ্ছে না। এই ভয়াবহ পরিস্থিতিতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) গভীর নলকূপ বসানো বন্ধ ঘোষণা করেছে।
    পানির স্তর নিচে নেমে যাওয়ায় এলাকার মানুষকে এখন প্রায় এক কিলোমিটার দূর থেকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। অন্যদিকে, বাড়ি বাড়ি বসানো সাবমার্সিবল পাম্প থেকে জমিতে সেচ দেওয়া হচ্ছে। পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) পরিচালিত এক জরিপে উঠে এসেছে এই চিত্র। গত জুন থেকে ডিসেম্বর মাস পর্যন্ত হাইড্রোলজিক্যাল মডেলিংয়ের মাধ্যমে ভূগর্ভস্থ পানির অবস্থা জরিপ করে তারা। ওয়ারপোর একটি সূত্র জানিয়েছে, রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের ৫০টি জায়গায় প্রায় দেড় হাজার ফুট গভীর পর্যন্ত বোরিং করে জরিপ চালানো হয়েছে। আশ্চর্যজনকভাবে এই এলাকাগুলোর কোথাও কোথাও পানি ধারক স্তরের (অ্যাকুইফার) সন্ধান মেলেনি। বিশেষ করে রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়ন, মন্ডুমালা পৌর এলাকা, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, নওগাঁর পোরশার ছাওড়া ইউনিয়ন ও সাপাহার উপজেলার সদর ইউনিয়নের কিছু নির্দিষ্ট স্থানে অ্যাকুইফার প্রায় অদৃশ্য। সাধারণত ১৫০ থেকে ২০০ ফুটের মধ্যে অ্যাকুইফার পাওয়া যায়। কিন্তু এই ইউনিয়নগুলোতে তা অনুপস্থিত। আশপাশে ছোট ছোট পকেট অ্যাকুইফার থাকলেও যেকোনো সময় সেগুলোও শেষ হয়ে যেতে পারে বলে করছেন বিশেষজ্ঞরা আশঙ্কা। যে এলাকায় পকেট অ্যাকুইফারেও পানি নেই, সেখানকার মানুষকে দূর থেকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। জরিপ শেষে ওয়ারপো এই এলাকাগুলোকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করলে পানি নীতি অনুযায়ী এসব জায়গায় পানি ব্যবহার করতে হবে, যেখানে প্রথম অগ্রাধিকার পাবে খাবার পানি। এই ব্যপারে বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাসেম বলেন, বিএমডিএ’র একটা নাম হয়ে গেছে তারা শুধু ভূগর্ভস্থ পানি তোলে। আসলে এখন পল্লী বিদ্যুৎ থেকে সংযোগ নিয়ে কৃষকেরা বাড়ি বাড়ি খাওয়ার পানির জন্য সাবমার্সিবল পাম্প বসাচ্ছে, সেই পাম্প থেকে ধানখেতে পানি দিচ্ছে। তিনি আরও জানান, ২০১২ সালের জুন মাস থেকে তাঁরা গভীর নলকূপ বসানো সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন এবং চাষিদের কম পানিতে লাভজনক ফসল করার জন্য উদ্বুদ্ধ করছেন।
    তবে, ১৯৮৫-৮৬ সাল থেকে বিএমডিএ গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি তুলে সেচকাজ করায় পানির স্তর নিচে নেমে যাওয়ার পেছনে তাদের ভূমিকা অনস্বীকার্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমান সংকট মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণ না করলে বরেন্দ্র অঞ্চলের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠবে বলে আশঙ্কা রয়েছে।