Blog

  • পাহাড়ে অস্থিতিশীলতা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ-রিজভী

    পাহাড়ে অস্থিতিশীলতা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ-রিজভী

    পাহাড়ে অস্থিতিশীলতা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ-রিজভী

    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। বুধবার সকালে রাজধানীর পল্টনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা জানান। রুহুল কবির রিজভী বলেন, ‘যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না, তারাই পরিকল্পিতভাবে দুর্গাপূজার সময় পাহাড়ে অস্থির পরিস্থিতি তৈরি করছে।’ তিনি অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি বিভক্ত করার চেষ্টা হয়েছে। বিএনপি নেতা বলেন, দুর্গাপূজাকে বাধাগ্রস্ত করার উদ্দেশে পার্শ্ববর্তী দেশ থেকেও ষড়যন্ত্র চলছে। তবে পূজার শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে হিন্দু-মুসলিম সবাই একসঙ্গে কাজ করছে এবং সেই শপথ নিয়েছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
    উল্লেখ্য, খাগড়াছড়িতে যে মারমা কিশোরী দলবদ্ধ ‘ধর্ষণের’ শিকার হয়, বলে অভিযোগ ওঠে, ছয়দিন পর তার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে ‘ধর্ষণের কোনো আলামত পাননি’ বলে জানিয়েছেন পরীক্ষায় নেতৃত্ব দেওয়া চিকিৎসক। আদিবাসী এ কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর খাগড়াছড়িতে ব্যাপক উত্তেজনা, অবরোধ আর সহিংসতা ছড়িয়ে যায়। গুইমারায় ১৪৪ ধারা জারির মধ্যে গুলিতে তিনজনের মৃত্যু হয়ে। এঘটনা নিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, প্রতিবেদন মঙ্গলবার পেয়েছি। ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। ধর্ষণের অভিযোগ থেকে খাগড়াছড়িতে ছড়ানো সহিংসতাকে ‘পরিকল্পিত’ বলে মন্তব্য করেছেন তিনি। এটা ইস্যু করে পরিকল্পিতভাবে আন্দোলন করেছে। যারা জড়িত, তাদের আমরা আইনের আওতায় আনব। ২৪ তারিখ থেকে জেলায় মিছিল মিটিং করা হয়েছে। অবরোধ দেওয়া হয়েছে। জনজীবন স্থবির হয়ে গেছে। পূজার উৎসবের আমেজ নষ্ট হল অবরোধের কারণে। পর্যটক আসতে পারেনি। তিনটা জীবন ঝরে গেছে, যা খুবই দুঃখজনক। তাদের পরিবার নিঃস্ব হয়ে গেছে। এদিকে, মারমা স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে গত ২৩ সেপ্টেম্বর সদর থানায় মামলা হয়। পরের দিন ভোরে সেনাবাহিনীর সহায়তায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরই মধ্যে ধর্ষণের প্রতিবাদ ও বিচার দাবিতে আন্দোলন শুরু হয় খাগড়াছড়িতে, যা পরে সহিংস হয়ে ওঠে। ১৪৪ ধারা জারির পাশাপাশি অতিরিক্ত সেনা ও বিজিবি মোতায়েনের পরও পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। গত রোববার ১৪৪ ধারার মধ্যেই গুইমারায় ব্যাপক সহিংসতা হয়। সেখানে গুলিতে নিহত হয় তিনজন।

  • নাটোরে মুগ ডালের দূর্গাদেবী-ভক্ত ও দর্শনার্থীদের ভীড়

    নাটোরে মুগ ডালের দূর্গাদেবী-ভক্ত ও দর্শনার্থীদের ভীড়

    নাটোরে মুগ ডালের দূর্গাদেবী-ভক্ত ও দর্শনার্থীদের ভীড়

    নাটোরে এবার ব্যতিক্রমী ভাবে মুগ ডাল দিয়ে দুর্গাদেবীর প্রতিমা তৈরি করা হয়েছে। প্রতিদিন ওই প্রতিমাটি দর্শনে আসছেন দুর-দুরান্ত থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থীরা। ছোট-বড় সকলের নজর কেড়েছে ওই মুগ ডালে রুপ নেওয়া প্রতিমাটি। শহরের উত্তর আলাইপুর নতুনপাড়া পূজা মন্ডপে প্রতিমাটি দর্শনের জন্য স্থাপিত করা হয়েছে। জানা গেছে, দীর্ঘ আড়াই মাসের চেষ্টায় প্রতিমা শিল্পী নীল কুমার দাস পুরো প্রতিমাটি আদিরূপ ফুটিয়ে তুলেছেন। প্রথমে কাঠ, বাঁশ ও বিচালির কাঠামো তৈরি করা হয়। পরে তাতে মাটি দিয়ে প্রতিমার আকৃতি আনা হয়। মাটি শুকিয়ে যাওয়ার পর মাটির ওপর সোনালি মুগ ডাল দিয়ে বসানো হয়। এতে পুরো প্রতিমাটি রুপে আনতে প্রায় ৬০ কেজি ডাল লেগেছে। দূর্গা ছাড়াও লক্ষী, সরস্বতী, কার্তিক, গণেশ, এমনকি অসুর আর দেবীর বাহন সিংহকেও সূক্ষ্ম কারুকার্যে ডালের আবরণে সাজানো হয়। দর্শনার্থী লাবনী সরকার প্রতিবেদককে বলেন, ডাল দিয়ে অনেক চমৎকারভাবে দেবী দুর্গার আদিরুপ ফুটিয়ে তোলা হয়েছে। নাটোরে মুগ ডালে তৈরি প্রতিমাটি দেখতে সিংড়া থেকে এসেছি। সেই সঙ্গে লালবাজারের পাটের আঁশ দিয়ে প্রতিমাটিও দেখলাম। অনেক সুন্দর নিখুঁত ভাবে কাজ করা হয়েছে। অনেক ভক্তরা প্রতিমাটি দেখতে আসছেন। ভিতরে প্রবেশ করাই যাচ্ছে না। আরিব বায় নামে আরেক দর্শনার্থী বলেন, পরিবারের সবাই একসঙ্গে মুগ ডালের প্রতিমাটি দেখতে এসেছে। অনেক সুন্দর লাগছে। মা দূর্গাতে নতুন রুপে দেখতে পেলাম। সামনে মা আমাদের সকলের মঙ্গল করবে। দর্শনার্থী কল্পনা রানী সরকার বলেন, ফেসবুকে দেখে মুগ ডালে আবরণে দুর্গা মাকে দেখতে এসেছি। মা সব রুপেই রুপসী, তা না দেখলে বুঝা যায় না। এবার মা আমাদের সকল অভাব দুর করবেন এবং সুখে-শান্তিতে ভরিয়ে দেবেন। প্রতিমা শিল্পী নীল কুমার দাস বলেন, গতবছর নাটোরে ধানের প্রতিমা দেখেছিলাম। এবার পাটের আঁশ দিয়ে মোড়ানো প্রতিমা দেখলাম। সেই থেকে আমরা চিন্তা ভাবনা করে মুগ ডাল দিয়ে প্রতিমাটি তৈরির উদ্যোগ গ্রহণ করি। কাজটি সহজ ছিল না। নিখুত হাতে দীর্ঘ সময়ে প্রায় ৬০ কেজি ডালে পুরো প্রতিমাটি রুপে আনতে হয়েছে। আড়াই মাসের চেষ্টায় প্রতিমাটি তৈরি করি। এক নজর দেখতে অনেক ভক্তরা মন্ডপে আসছেন। অনেক প্রশাংসা করছেন। নতুনপাড়া পূজা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক রাজিব সাহা বলেন, এবার ব্যতিক্রমি ভাবে দুর্গাপূজায় মুগ ডালের আবরণে প্রতিমা নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করি। এরপর প্রতিমাশিল্পীর চেষ্টায় তা রুপে আনা হয়। প্রচুর ভক্তরা পূজা-আর্চণা করতে আসছে আমাদের মন্ডপে। সবাইকে মুগ্ধ করেছে প্রতিমাটি।

  • ২০২৬ থেকে নতুন পে-স্কেলে বেতন পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

    ২০২৬ থেকে নতুন পে-স্কেলে বেতন পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

    ২০২৬ থেকে নতুন পে-স্কেলে বেতন পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

    ২০২৬ সালের শুরু থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামোতে বেতন পাবেন। অন্তর্বর্তী সরকারই গেজেটের মাধ্যমে এটি বাস্তবায়ন করবে এবং এর জন্য পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করা হবে না। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই এ খাতে প্রয়োজনীয় তহবিল বরাদ্দ রাখা হবে। বাস্তবায়নের সময়সীমা ও বাজেট বরাদ্দ-মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে স্কেল কার্যকর করতে হলে চলতি বাজেটেই অর্থ বরাদ্দ করতে হবে। ডিসেম্বরে বাজেট সংশোধন শুরু হলে সেখানে এই বিধান যুক্ত করা হবে। পে কমিশনের সুপারিশ ও পরিবর্তনসমূহ-গত ২৪ জুলাই সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে একটি পে কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে। কমিশনের একজন সদস্য জানান, সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেড এবং গড়ে কী হারে বেতন বাড়বে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে বর্তমান সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১০:১, যা নতুন কাঠামোতেও ৮:১ থেকে ১০:১-এর মধ্যে থাকবে। প্রতিবেশী দেশগুলোতেও এ ধরনের অনুপাত প্রচলিত। এদিকে, কমিশন চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে একজন কর্মচারী চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত মাসে ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। কমিশন এই ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরোত্তর সময়ের জন্যও বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা করছে। সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ থাকবে। ২০১৫ সালের ড. ফরাসউদ্দিন কমিশনের মতো এবারও সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাতিল করে পদোন্নতির প্রক্রিয়া আরও সহজ করার প্রস্তাব আসতে পারে। বর্তমানে প্রায় ১৪ লাখ কর্মকর্তা-কর্মচারী জাতীয় বেতন কাঠামোর আওতায় বেতন পাচ্ছেন। অন্যান্য খাতের সঙ্গে সামঞ্জস্য-রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিদ্যুৎ কোম্পানি, সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের আলাদা কাঠামো রয়েছে। কমিশন বলছে, এগুলোকে আরও ঘনিষ্ঠভাবে জাতীয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব দেওয়া হবে।
    বেসরকারি খাতে প্রভাব ও সমন্বয়-নতুন কাঠামো বেসরকারি খাতে চাপ সৃষ্টি করতে পারে, উল্লেখ করে কমিশন অক্টোবর মাসে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করবে। ইতোমধ্যে সরকার পোশাকসহ ৪৫টি খাতে শ্রমিকদের ন্যুনতম মজুরি নির্ধারণ করেছে। কমিশন সুপারিশ করবে, এসব খাতের মজুরি সরকারি বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সমন্বয় করতে।
    বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী ও গবেষকদের জন্য নতুন কাঠামোয় বিশেষ প্রণোদনা ভাতার প্রস্তাব থাকবে। কমিশনের মতে, এসব খাতে তরুণদের আগ্রহ কমে যাওয়ায় উদ্ভাবন ব্যাহত হচ্ছে। ফলে মেধাবীদের আকৃষ্ট করতেই এই পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে সরকারি কর্মচারীরা ২০১৫ সালের কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। দেশে প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারী রয়েছেন, সশস্ত্র বাহিনী, ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের যুক্ত করলে এই সংখ্যা দাঁড়ায় প্রায় ২৪ লাখে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের নভেম্বরে ভাতা সংস্কার আলোচনা শুরু হয়। চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ১০ শতাংশ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৪ হাজার ৬৮৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের বছরের ৮২ হাজার ৯৭৭ কোটির চেয়ে বেশি।

  • মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

    মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

    মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

    মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক নোটিশে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাগর আহমেদ সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাজিদ ইসলাম দিপু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া, রিমন মিয়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। নতুন কমিটিতে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন, ‎এছাড়া সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মোঃ রাব্বিউল হাসান তানভী, ফাহিম মুবিন আকিব, রূপক মিয়া, সালাউদ্দিন, মোঃ জোনাইদ হাসান, মোঃ মুন্নাফ হোসেন, মুস্তাকিন, আল-আমিন, মোঃ আশরাফুল আলম রবিন (রিয়ান), মো: মাহমুদুল হাসান পারভেজ, মোঃ ফুয়াদ হাসান, সুমন মিয়া, মো: আখিল আহমেদ, মোহাম্মদ আদনান, মোঃ জামিল হোসেন এবং তানজিম আহমেদ। ‎যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উদয় তালুকদার, আব্দুল হাদী, আরিফুল ইসলাম, রায়হান আহমেদ, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ মুবিন, মোঃ সাকিব হোসেন, আফজালুর রহমান আবির, শাফায়াত তানজিম, হুমায়ুন কবির রিয়াদ, সাগর হোসাইন ও শামীম হোসেন। ‎সহ সাধারণ সম্পাদক হয়েছেন রাজু মিয়া, মোঃ সোহাগ হাসান, মোঃ সামিউল আলম সিদ্দিকী মোস্তাকিম ও হাকিমুল ইসলাম। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন আল শাহরিয়ার রাজ, সীমান্ত হোসেন জয়, মোঃ সোহানুর রহমান খান, মোঃ নাহিদুর রহমান ও নাজির মিয়া। ‎এছাড়া দপ্তর সম্পাদক হয়েছেন মোঃ নাসিফ ইকবাল পিয়াল, সহ-দপ্তর সম্পাদক ইমরান হোসেন নাদভী, প্রচার সম্পাদক মেহেদী হাসান আপেল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সোহানুর রহমান সোহান, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ কবির হোসেন, সমাজসেবা সম্পাদক আনিসুর রহমান অপু, ক্রীড়া সম্পাদক নাঈমুর রহমান নাঈম, যোগাযোগ সম্পাদক আব্দুল করিম, পাঠাগার সম্পাদক রিমেল চৌধুরী, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ওয়াসিফ বিন মাহমুদ অয়ন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন এবং সম্মানিত সদস্য হয়েছেন মশিউর রহমান মারুফ ও মো. নাজমুল হোসেন। নব-নির্বাচিত সভাপতি সাগর আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের কার্যক্রম আরও সংগঠিত ও সক্রিয় করার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ তৈরি করা হবে। আমরা একযোগে কাজ করে শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখব। সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু জানান, আমরা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে কমিটির কার্যক্রম আরও স্বচ্ছ ও ফলপ্রসূ করে তুলতে চাই। ছাত্রদলের প্রতিটি পদক্ষেপ শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিত হবে। এর আগে, গত ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের দরবার হলে মাভাবিপ্রবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মিয়া মো. রাসেল এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ। সম্মেলনে ভোটের মাধ্যমে সাগর আহমেদ সভাপতি, সাজিদ ইসলাম দিপু সাধারণ সম্পাদক এবং রিমন মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। নতুন কমিটি শিক্ষার্থীদের অধিকার আদায় ও ক্যাম্পাসে গঠনমূলক কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী ও পরিবারের মাঝে অর্থানুদান বিতরণ

    ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী ও পরিবারের মাঝে অর্থানুদান বিতরণ

    ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী ও পরিবারের মাঝে অর্থানুদান বিতরণ

    গোদাগাড়ী উপজেলা সমাজকল্যাণ কমিটির উদ্যোগে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের ১০২ জন কে ২ হাজার করে মোট ২ লক্ষ ৪ হাজার টাকা এবং নৃ-গোষ্ঠীর পরিবারের ১১৪ জনকে ২ হাজার করে মোট ২ লক্ষ ২৮ হাজার টাকা প্রদান করা হয়। আদিবাসী সম্প্রদায়ের এ জনগোষ্ঠীদের মাঝে ৪ লক্ষ ৩২ হাজার টাকা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম-সচিব) রাজশাহী ড. চিত্রলেখা নাজনীন। এসময় সহকারী কমিশনার ভূমি শামসুল ইসলাম সহ গোদাগাড়ী উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মানিক ও আদিবাসী সম্প্রদায়ের নেতা রাজকুমার শাও উপস্থিত ছিলেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন আদিবাসীদের উৎসাহ দিয়ে বলেন, আপনারা আপনাদের বাচ্চাকে সবসময় পজিটিভ কথা বলবেন। তাদের পড়াশোনায় মনোযোগী করতে উৎসাহ দিবেন। পড়াশোনা করে তারা একসময় চাকরী করবে, উদ্যোক্তা হবে। আদিবাসী বাচ্চারাও আমাদের সমাজের অংশ। একটি গোষ্ঠীকে ছাড়া উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখা যায় না। তাই উন্নয়নের অংশীদারত্বে আপনাদের এগিয়ে আসতে হবে।

  • নড়াইলে পূজা মন্ডপ পরিদর্শনে গণঅধিকার পরিষদের প্রার্থী লায়ন নুর ইসলাম

    নড়াইলে পূজা মন্ডপ পরিদর্শনে গণঅধিকার পরিষদের প্রার্থী লায়ন নুর ইসলাম

    নড়াইলে পূজা মন্ডপ পরিদর্শনে গণঅধিকার পরিষদের প্রার্থী লায়ন নুর ইসলাম

    সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পঞ্চমীতে বোধন এবং ষষ্ঠী তিথিতে আমন্ত্রণ-অধিবাস ও ষষ্ঠীবিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসব। নড়াইলে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন গণঅধিকার পরিষদের প্রার্থী-জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম।

    মঙ্গলবার অষ্টমীর দিনে নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন গণঅধিকার পরিষদের প্রার্থী লায়ন নুর ইসলাম। বিভিন্ন মন্ডপে গণঅধিকার পরিষদের পক্ষে পূজা মন্ডব পরিদর্শন ও অনুদান প্রদান করেন তিনি।

    এসময় সাথে ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের গণঅধিকার, শ্রমিক অধিকার, যুব অধিকার ও ছাত্র অধিকার পরিষদের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। মন্ডব পরিদর্শন কালে লায়ন নুর ইসলাম বলেন, গণঅধিকার পরিষদ আপনাদের পাশে আছে। ইনশাল্লাহ সবার দোয়া কামনাসহ গণমানুষের নেতা ভি.পি নুরুল হক নুর এর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

  • নাচোলে শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ

    নাচোলে শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ

    নাচোলে শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ

    কৃষি প্রণাদনা কর্মসূচীর আওতায় আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নাচোল উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম এ উদ্বোধন করেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নুর, বিআরডিবি অফিসার হারুন অর রশিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০২৫-২৬ অর্থবছরের এ প্রণোদনা কর্মসূচীর আওতায় মোট ৬২৫ জনের মধ্যে বসতবাড়িতে চাষযোগ্য ২২০ জন কৃষককে ৯ ধরনের সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য ৪০৫ জন কৃষককে ৪ ধরনের বীজসহ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং বীজ দেওয়া হ”েছ। বীজের মধ্যে রয়েছে, লাউ, বেগুন, মিষ্টি কুমড়া, শসা, লালশাক, পালংশাক, মটরশুটি, মূলা, বাটি শাক। এসময় প্রধান অতিথি বলেন, প্রণোদনা কর্মসূচী সরকারের বিশেষ উদ্যোগ। সরকার আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের এ বীজ ও সার দিচ্ছে। আপনারা যদি যত্নসহকারে চাষ করেন তাহলে কৃষি আরও সমৃদ্ধ হবে। নাচোল উপজেলার কৃষি হবে আরও গতিশীল ও উন্নত। অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এই সহায়তা তাদের শাকসবজি উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখবে।

  • নিয়ামতপুরে পূজা মন্ডপে বক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত-৪-আটক-১

    নিয়ামতপুরে পূজা মন্ডপে বক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত-৪-আটক-১

    নিয়ামতপুরে পূজা মন্ডপে বক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত-৪-আটক-১

    নওগাঁর নিয়ামতপুরে পূজা মন্ডপে বক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়েছে শ্রী স্বপন হাওলাদার (৫৫), শ্রী শয়ন হাওলাদার, (৪০), শ্রী অর্জুন হাওলাদার (৩৬) ও শ্রী সুপ্রজিৎ (২৫)। এ ঘটনায় শ্রী দিজেন চন্দ্র কবিরাজ (৫৮) কে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অর্জুন বাদী হয়ে শ্রী কনক (৩২), শ্রী অমৃত (২৫), শ্রী দিজেন চন্দ্র কবিরাজ (৫৮) ও শ্রীমতী গীতা রানী (৫০) কে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দারাজপুর (হিন্দু পাড়া) গ্রামের বারোয়ারী দূর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দারাজপুর (হিন্দু পাড়া) গ্রামের মৃত রূহিনী হাওলাদারের ছেলে শ্রী স্বপন হাওলাদার, শ্রী স্বপন হাওলাদারের ছেলে শ্রী সুপ্রজিৎ, মৃত লক্ষণ হাওলাদারের ছেলে শ্রী শয়ন হাওলাদার ও শ্রী অর্জুন হাওলাদার। আটককৃত ব্যক্তি হলেন, একই গ্রামের মৃত ভিম চন্দ্রের ছেলে শ্রী দিজেন চন্দ্র কবিরাজ।
    অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ভিকটিম কনকের বোন অন্তরা পূজা মন্ডপের সামনে সহপাঠীদের সাথে নাচানাচি করছিল। এরই জের ধরে সকালে কনক তার বোনকে মারধর করে। এক পর্যায়ে কনকের বাবা স্থানীয় বিএনপির নেতা খলিলুর রহমানের সাথে যোগাযোগ করলে খলিলুর রহমান এসে বিষয়টি মিমাংসা করার জন্য কনকের সামনে গেলে কনক খলিলুর রহমানকে ধাক্কা দেয়। এরপর খলিলুর রহমানের অনুসারীরা কনকে মারধর করে। পরে কনক প্রতিমা ভাঙ্গার জন্য বেশ কয়েকবার তেড়ে এসেছিল। রাতে কমিটির লোকজন কনককে বক্স বন্ধ রাখতে বললে কনক উত্তেজিত হয়ে যায়। এরপর রাতে পূজা মন্ডপে নারীরা পূজা দিতে গেলে কনক ও পরিবারের সদস্যরা বৈদ্যুতিক বাতি নিভিয়ে দেশীয় অস্ত্র ঘুর ও হাসুয়া দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে চারজন গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, যেখানে মন্দির রয়েছে, সেখানকার জায়গা দিজেনের। জায়গার গরম দেখিয়ে কনক কয়েক বার প্রতিমা ভাঙ্গার চেষ্টা করে। পারিবারিক কলহের জের ধরে রাতে আলো নিভিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। হামলায় ৪ জন গুরুতর আহত হয়েছে, আমি এর সুষ্ঠু বিচার চাই। শ্রী সুকেশ বলেন, রাতে হঠাৎ করে আলো নিভে যায়। কিছুক্ষণ পর দেখি চিৎকারের শব্দ। এরপর ঘটনাস্থানে গিয়ে দেখি চাকু ও হাসুয়া দিয়ে এলোপাতাড়ি মারধর করে তারা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাদের চিকিৎসার জন্য মেডিকেলে নেওয়া হয়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, মন্দিরে হামলার ঘটনায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আটককৃত ব্যক্তিকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আসামি আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

  • শারদীয় দুর্গাপূজার মহানবমী ॥ দশমীতে কৈলাশে ফিরে যাবেন দেবী দুর্গা

    শারদীয় দুর্গাপূজার মহানবমী ॥ দশমীতে কৈলাশে ফিরে যাবেন দেবী দুর্গা

    শারদীয় দুর্গাপূজার মহানবমী ॥ দশমীতে কৈলাশে ফিরে যাবেন দেবী দুর্গা

    বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পঞ্চমীতে বোধন এবং ষষ্ঠী তিথিতে আমন্ত্রণ-অধিবাস ও ষষ্ঠীবিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে এ দুর্গোৎসব। অষ্টমী পেরিয়ে বুধবার (১ অক্টোবর) মহানবমী, দেবীর বিদায়ঘণ্টা শুরু। দশমীতে কৈলাশে (স্বামীর বাড়ি) ফিরে যাবেন দেবী দুর্গা। হিন্দু শাস্ত্রমতে, নবমীতে বিশেষ কোনো পর্ব না থাকলেও সকালে তর্পণে দুর্গার মহাস্নান হবে, ষোড়শ উপচারে পূজা করা হবে। নবমীর সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহাআরতি’ করা হয়। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। এদিন ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার। সেইসঙ্গে পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। নবমী তিথি শুরুই হয় সন্ধিপূজা দিয়ে। সন্ধিপূজা হয় অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমীর সূচনার প্রথম ২৪ মিনিটজুড়ে। মূলত দেবী চামুন্ডার পূজা হয় এই সময়ে। ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। আর ঠিক এই কারণে পূজার মন্ত্রেও সেই বিশেষত্ব উল্লেখ করা হয়েছে। মহানবরাত্রিতে দেবী দুর্গার আরাধনার অনেক গুরুত্ব রয়েছে। যদিও সারা বছর ধরে যে উৎসবের জন্য অপেক্ষা করা হয়, তার বিদায়ঘণ্টা বাজিয়ে দেয় এই নবমী নিশি।

  • ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আ’লীগ নেতা অ্যাড. মনির গ্রেপ্তার

    ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আ’লীগ নেতা অ্যাড. মনির গ্রেপ্তার

    ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আ’লীগ নেতা অ্যাড. মনির গ্রেপ্তার

    ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এসএম মনির(৫০) চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশনে গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এস.আই তারেক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত এসএম মনির গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান কমিটির সদস্য এবং ঢাকা জেলা জজ আদালতের আইনজীবী। তিনি গোপালগঞ্জ সদরের ব্যাংক পাড়ার জহিরুল হকের ছেলে। তার পাসপোর্ট নম্বর অ-১৫২১১১৬৪.। তার নামে গত ২২ জুলাই গোপালগঞ্জ সদর থানায় এনসিপির রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ভাঙচুর ও নাশকতার মামলা দায়ের হয়। মামলা নম্বর-২১/২২-৭-২০২৫ ইং। গ্রেপ্তারের পর সন্ধ্যা ৭ টায় ইমিগ্রেশন পুলিশ তাকে দর্শনা থানায় সোপর্দ করে।