Blog

  • ‘সাহিত্যের সন্ধানে’ নড়াইল জেলা কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আলোচনা

    ‘সাহিত্যের সন্ধানে’ নড়াইল জেলা কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আলোচনা

    ‘সাহিত্যের সন্ধানে’ নড়াইল জেলা কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আলোচনা

    সৃজনশীল সাহিত্য সংগঠন ‘সাহিত্যের সন্ধানে’ নড়াইল জেলা কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আলোচনা অনুষ্ঠান হয়েছে। লোহাগড়া উপজেলার ডক্টর ওয়াহিদ পাঠাগারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও ছড়াকার সাহিত্যের সন্ধানে এর প্রতিষ্ঠাতা নরসিংদী আদর্শ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ আসাদ সরকার। বিশেষ অতিথি ছিলেন কবি ও ছড়াকার দুখু হুমায়ুন, কারী আব্দু হাই মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠাতা ফখরুল আলম নাদিম, মাধবদী ওয়েস্টার্ন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক মোল্লা, বেটার সাইন এর পরিচালক কবি তাজুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন ডক্টর ওয়াহিদ পাঠাগার প্রতিষ্ঠাতা কবি ও গবেষক, ওয়াহিদ মোহাম্মদ, সাহিত্যের সন্ধানে নড়াইল জেলা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান, কবি ও লেখক কামিনী, কবি ইমরান হাসান, কবি ও ছড়াকার হাসান পারভেজ প্রমুখ।
    প্রধান অতিথি বলেন, ‘সাহিত্যে সন্ধানে’র সুনাম সারাদেশ ব্যাপি ছড়িয়ে আছে। সাহিত্যের সন্ধানে এর কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশের ৬৪ জেলা নিয়ে তিনি কাজ করতে চান। এর ধারাবাহিকতা সাহিত্যের সন্ধানে নড়াইল জেলা কমিটির গঠন করেন। কবি ও ছড়াকার মিজানুর রহমান কে এবং মোহাম্মদ টিপু সুলতান কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করেন। অন্যরা হলেন সহ সভাপতি কবি নার্গিস সুলতানা, কবি ইউসুফ হাসান, কোষাধ্যক্ষ এস এম ইমরান, শেখ জামাল, প্রশান্ত কুমার সাহা, বি এম রাসেলুজ্জামান, বখতিয়ার প্রমুখ।
    বিশেষ অতিথি তাজুল ইসলাম বলেন, আমরা সারা বাংলাদেশে সুতার মত বুনে সাহিত্যের জাল তৈরি করতে চাই যাথে একজন অন্য জনের বিপদে পাশে থাকতে পারি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ কবি ও লেখক আতিয়ার পরিষদের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক আতিয়ার রহমান এবং সঞ্চালা করেন কবি ও লেখক মোহাম্মদ টিপু সুলতান।

  • চুয়াডাঙ্গায় শটগান-গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক এক

    চুয়াডাঙ্গায় শটগান-গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক এক

    চুয়াডাঙ্গায় শটগান-গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক এক

    চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রাম থেকে শটগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার গভীর রাতে হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সোয়াদ (৪৩), সে ওই গ্রামের মৃত জসিম উদ্দীনের ছেলে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী রাত আড়াইটার দিকে সোয়াদের বাড়িতে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন। অভিযানে যৌথবাহিনী সোয়াদের বাড়ির ছাদ থেকে একটি শটগান, ৫ রাউন্ড শটগানের গুলি, ৯টি দেশীয় ধারালো অস্ত্র এবং একটি ঢালসহ তাকে আটক করে। তাকে প্রথমে হারদি সেনা ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হলে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে বিদেশী মদ ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে বিদেশী মদ ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে বিদেশী মদ ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে বিদেশী মদ ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার নামোচাকপাড়ার মোঃ আমান আলীর ছেলে মোঃ জিহাদ আলী। র‌্যাবের এক প্রেসনোটে শনিবার জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ৩ অক্টোবর বেলা ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নতুন বাররশিয়া এলাকায় অভিযান চালায়।

    এসময় মাদক ব্যবসায়ী মোঃ জিহাদ আলী কে ১১৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ, ৮৮ বোতল ফেন্সিডিল, একটি বার্মিজ চাকু ও মাদক বিক্রির ৯২ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সাংবাদিক হত্যার বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন

    সাংবাদিক হত্যার বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন

    সাংবাদিক হত্যার বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন

    বাগেরহাটে কর্মরত দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বাগেরহাট প্রেসক্লাব। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, আইনজীবী, সমাজসেবক ও সাধারণ মানুষ অংশ নেন। এসময় বক্তারা বলেন, একজন নির্ভীক ও ন্যায়নিষ্ঠ সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা, দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়ের শাসনের প্রতি এক গভীর আঘাত। তারা অবিলম্বে এই হত্যাকান্ডে জড়িত সকল অপরাধীকে গ্রেফতার করে দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা একাত্মতা প্রকাশ করেন এবং নিহত সাংবাদিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

  • রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ ফাইনাল প্রতিযোগিতার ফাইনাল

    রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ ফাইনাল প্রতিযোগিতার ফাইনাল

    রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ ফাইনাল প্রতিযোগিতার ফাইনাল

    নওগাঁর রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল ১.০ কুইজ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। এর আগে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ৩১টি বিদ্যালয়ের ১৬৫জন প্রতিযোগির মধ্যে পরীক্ষার মধ্য দিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (রাইডো) আয়োজনে অনুষ্ঠিত কুইজ ফাইনাল প্রতিযোগিতায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা: ফরিদ এইচ খান, হাসান মাহমুদ (এসডিই,বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ডেপুটি কোÑঅর্ডিনেটর,সার্ক অঞ্চল বিশ^ যুব সংসদ), রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ এচাহক আলী, উপজেলা জামায়াতের আমীর ডা: আনজির হোসেন, রাইডো প্রতিষ্ঠাকালীন সদস্য ও ব্রেইন ব্যাটল ১.০ ও ক্যারিয়ার গাইডলাইনের ইভেন্ট কমিটির সদস্য সচিব ডা: মো: রুমন হোসেন প্রমূখ। আয়োজকরা জানান, কার্যক্রমটি প্রিলিমিনারী রাউন্ড একযোগে রাণীনগর উপজেলার ৩১টি উচ্চ বিদ্যালয়সহ আলিয়া মাদ্রাসা (বাংলা, ইংরেজী, পদার্থ, রসায়ন, গণিত, জীব বিজ্ঞান ও সাধারণ জ্ঞান) বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা হয়। এর মধ্যে বিজয়ী মোট ১৬৫জন শিক্ষার্থীদের নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এর মধ্যে সেরা ১৫জনকে আকর্ষনীয় পুরস্কার দেয়া হয়। এছাড়া নবম, দশম, একাদশ, দ্বাদশ ও এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান হয়।

  • রহনপুর রেলস্টেশনের টাওয়ার-সবুজে মোড়ানো কাঠামো ॥ যেন বাজপাখির রাজ সিংহাসন!

    রহনপুর রেলস্টেশনের টাওয়ার-সবুজে মোড়ানো কাঠামো ॥ যেন বাজপাখির রাজ সিংহাসন!

    রহনপুর রেলস্টেশনের টাওয়ার-সবুজে মোড়ানো কাঠামো ॥ যেন বাজপাখির রাজ সিংহাসন!

    রহনপুর রেলস্টেশনের পাশে দাঁড়িয়ে আছে রেলপথ বিভাগের একটি টেলিফোন টাওয়ার। এটি শুধুই যোগাযোগ ব্যবস্থার অংশ। কিন্তু আজ তা বদলে গেছে। লোহার পিলারগুলো জড়িয়ে ধরেছে সবুজ লতাপাতা, আর টাওয়ারের মাথায় প্রতিদিন বসে থাকে এক রাজসিক বাজপাখি। প্রযুক্তি, প্রকৃতি আর প্রাণীকুলের এই অনন্য মিলন মানুষকে মুগ্ধ করছে প্রতিনিয়ত। দূর থেকে তাকালে টাওয়ারটিকে আর যন্ত্র মনে হয় না বরং মনে হয় যেন অদ্ভুত এক বৃক্ষ। লতাগুলোর সবুজ আবরণ কাঠামোকে নতুন প্রাণ দিয়েছে। “আগে এই টাওয়ারটিকে খুব সাধারণ মনে হতো, এখন মনে হয় যেন প্রকৃতির তৈরি শিল্পকর্ম,” বললেন স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ। কলেজ পড়ুয়া সোহেল রানা বলেন, বাজপাখির রাজসিংহাসন-সবচেয়ে বিষ্ময়কর হলো টাওয়ারের মাথায় নিয়মিত বসে থাকা বাজপাখি। শিকারি চোখে সে নজর রাখে চারপাশে। মাঝে মাঝে ডানা মেলে উড়ে যায়, আবার কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বসে পড়ে তার প্রিয় আসনে।

    “বাজপাখিটা যেন টাওয়ারের পাহারাদার। প্রতিদিন দেখি, মনে হয় এটি ছাড়া টাওয়ার অসম্পূর্ণ,। রেলস্টেশনে আসা যাত্রীরাও থেমে যান এই দৃশ্য দেখে। ট্রেনের অপেক্ষায় ক্লান্ত মানুষদের কাছে এটি এক প্রাকৃতিক বিনোদন। “ট্রেন দেরি করলে আমরা বিরক্ত হই, কিন্তু এই টাওয়ার আর বাজপাখির দৃশ্য দেখলে মনটা ভালো হয়ে যায়,” জানালেন ঢাকা থেকে আগত এক যাত্রী। মানুষের তৈরি একটি কাঠামো কিভাবে প্রকৃতির আঁচলে বদলে যেতে পারে, রহনপুর টাওয়ার তার জীবন্ত উদাহরণ। সবুজ লতায় মোড়ানো পিলার আর বাজপাখির রাজসিক উপস্থিতি যেন জানিয়ে দেয়, প্রকৃতি সর্বদা তার জায়গা খুঁজে নেয়। রহনপুরের এই টাওয়ার এখন আর শুধুই টেলিফোনের অবকাঠামো নয়, এটি মানুষের চোখে এক কবিতা, প্রকৃতির শিল্পকর্ম, আর পাখির নিরাপদ আশ্রয়। আর চোখ জুড়ানো মনোমুগ্ধকর এক প্রাকৃতিক দৃশ্য।

  • খেলোয়াড়-ক্রীড়া সংগঠকদের সাথে মতবিনিময় খেলায় ঢুকেছিলো নোংরা রাজনীতি ॥ ফুটবলের উন্নয়নে কাজ করে যাচ্ছি-চাঁপাইনবাবগঞ্জে তাবিথ আওয়াল

    খেলোয়াড়-ক্রীড়া সংগঠকদের সাথে মতবিনিময় খেলায় ঢুকেছিলো নোংরা রাজনীতি ॥ ফুটবলের উন্নয়নে কাজ করে যাচ্ছি-চাঁপাইনবাবগঞ্জে তাবিথ আওয়াল

    খেলোয়াড়-ক্রীড়া সংগঠকদের সাথে মতবিনিময়
    খেলায় ঢুকেছিলো নোংরা রাজনীতি ॥ ফুটবলের উন্নয়নে কাজ করে যাচ্ছি-চাঁপাইনবাবগঞ্জে তাবিথ আওয়াল

    বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের সভাপতি তাবিথ আওয়াল বলেছেন, দীর্ঘদিন ধরে খেলায় নোংরা রাজনীতি ঢুকে গেছিলো। আমরা কোন উন্নয়ন দেখছিলাম না। দীর্ঘদিন খেলাটা থমকে ছিলো। গ্রামীণ ক্রীড়া উন্নয়নে, বিশেষ করে ফুটবলের উন্নয়নে আমাদের অনেক কাজ বাকি আছে। আপনাদের সহযোগিতায় বিগত ১১ মাস আগে নতুন কমিটি গঠিত হয়েছে। সেই কমিটি চেষ্টা করছে খেলাটা যেন মাঠে ফেরত আসে।
    শুক্রবার সকাল সাড়ে ১০ টায় চাঁপাইনবাবগঞ্জে জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সহযোগিতায় জেলা শহরের পুরাতন বাজারস্থ চেম্বার ভবনে এই সভা হয়। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই মতবিনিময় সভায় তাবিথ আওয়াল আরও বলেন, আমি তরুণ সমাজের জন্য তাদের উন্নয়নে অবদান রাখতে চাই। আমি এ যাত্রায় ফুটবলকে বেছে নিয়েছি। ২০১২ সালে আমার ফুটবল যাত্রায় আওয়ামীলীগের আমলেও বাফুফের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়। সেখানেও চাঁপাইনবাবগঞ্জের ভোট ও সহযোগিতায় আমি বারবার নির্বাচিত হয়েছি। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আপনারা দেখছেন, বাংলাদেশী ও প্রবাসীদের সহযোগিতায় ভালো লড়াই করছে এএফসি পর্যায়ে। এমনকি নারীরা এএফসি কোয়ালিফাই করে ফেলেছে। এরপরেও কিছু জায়গায় আমরা পিছিয়ে আছি। আমরা দেখেছি পুরো বাংলাদেশে ডিএসএ’র কমিটিগুলোও আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। আমরা চেষ্টা করছি দ্রুত একটা নির্বাচিত কমিটিতে যাওয়ার জন্য। তার আগে একটি আহ্বায়ক কমিটি দিতে হবে। এই কমিটিতে আমরা চেষ্টা করছি, শুধুমাত্র খেলোয়াড় সংগঠক, সাবেক খেলোয়াড়, রেফারি, কোচ এবং ক্লাব চালায় এমন লোকজনদের রাখতে। তাবিথ আওয়াল আরও বলেন, আহ্বায়ক কমিটি গঠনের আগেই যাতে জেলা পর্যায়ে কিছু ফান্ডের ব্যবস্থা করা যায়, সে চেষ্টা করা হচ্ছে। মন্ত্রণালয়কে ব্যবহার করে জেলা প্রশাসন ও এলাকার ক্রীড়া সংস্থাকে ব্যবহার করে স্টেডিয়ামগুলোকে উন্নয়ন করার। আমরা শীগগিরই আহ্বায়ক কমিটি গঠন করে আর্থিক সংস্থানের ব্যবস্থা করে দিব।


    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, পরিচালক মনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান মুকুল, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম কোরাইশী মিলু, যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ ফরিদ সায়েম, কোষাধ্যক্ষ বদিউজ্জামাল বুধু, নির্বাহী সদস্য তোফিজুল রহমান পুতুল, অহিদুল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সদস্যরা।

  • শনিবার কেন্দ্রীয় শহিদ মিনারে আহমদ রফিককে সর্বস্তরের শ্রদ্ধা

    শনিবার কেন্দ্রীয় শহিদ মিনারে আহমদ রফিককে সর্বস্তরের শ্রদ্ধা

    শনিবার কেন্দ্রীয় শহিদ মিনারে আহমদ রফিককে সর্বস্তরের শ্রদ্ধা

    ভাষাসৈনিক, প্রখ্যাত কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক ইন্তেকাল করেছেন (ইন্না … রাজেউন)। গুণী এই মনীষী বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তাঁর প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার শাহবাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন আহমদ রফিক। তাঁর পিতা আবদুল হামিদ এবং মাতা রহিমা খাতুন। স্ত্রী ডা. এস কে রুহুল হাসিন। শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনার মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যে রেখে গেছেন অমর অবদান। তিনি পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। দুই বাংলার রবীন্দ্রচর্চায় তাঁর অসামান্য অবদানের জন্য কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে প্রদান করে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও জাতীয় কবিতা পরিষদের আয়োজনে আগামী শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ রাখা হবে।
    বেশ কিছু দিন থেকে অসুস্থ আহমদ রফিক সোমবার থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১১ সেপ্টেম্বর রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল থেকে তাকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্রনিক কিডনি ফেইলিওর, আলঝেইমার্স রোগ, পারকিনসন্স রোগ, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স, বেডশোর, ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন আহমদ রফিক।
    আহমদ রফিক ফাউন্ডেশনের ট্রাস্টি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইসমাইল সাদী সাংবাদিকদের জানান, শনিবার সকাল ১১টায় সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য আহমদ রফিকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। তিনি আরও বলেন, আহমদ রফিক দেহ দান করেছেন। ফলে তার মরদেহ বারডেম হাসপাতালকে দেওয়া হবে। চিকিৎসা বিজ্ঞানের এই শিক্ষার্থীর ইচ্ছা অনুযায়ী তার দেহ চিকিৎসা শাস্ত্রের গবেষণায় দেওয়া হবে। যে কারণে তার দাফন হবে না।
    এর আগে এক মাসে দুই দফা ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিলেন আহমদ রফিক। তিনি রাজধানীর নিউ ইস্কাটনে একটি ভাড়া বাসায় থাকতেন। তার স্ত্রী মারা যান ২০০৬ সালে। এ দম্পতি নিঃসন্তান ছিলেন। ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী আহমদ রফিকের জন্ম ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর গ্রামে। মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর রসায়নে পড়তে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ফজলুল হক হলের আবাসিক সুবিধা না পাওয়ায় পরে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে।
    ১৯৫২ সালে তৃতীয়বর্ষে পড়ার সময় ফজলুল হক হল, ঢাকা হল এবং মিটফোর্ডের ছাত্রদের সঙ্গে সংযোগ রক্ষা করে চলার কাজ করেছেন তিনি। পাশাপাশি সভা-সমাবেশ মিছিলে ছিলেন নিয়মিত। ১৯৫৪ সালে ঢাকা মেডিকেল কলেজের আন্দোলনকারী ছাত্রদের মাঝে একমাত্র তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
    ১৯৫৫ সালের শেষ দিকে প্রকাশ্যে বেরিয়ে এসে পড়াশোনায় ফেরেন আহমদ রফিক। এমবিবিএস ডিগ্রি নিলেও চিকিৎসকের পেশায় যাননি। ১৯৫৮ সালেই আহমেদ রফিকের প্রথম প্রবন্ধের বই ‘শিল্প সংস্কৃতি জীবন’ প্রকাশ হয়। তারপর লেখালেখিতেই জীবন কাটিয়ে দিয়েছেন। পেয়েছেন একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, রবীন্দ্রত্ত্বাচার্য উপাধিসহ অনেক সম্মাননা।

  • নাচোলে ইমামতি করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত

    নাচোলে ইমামতি করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত

    নাচোলে ইমামতি করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ইমাম নিহত

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খালিদ মুসাব্বির আশিক নামে এক ইমাম এর মৃত্যু হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে নাচোল-আমনুরা সড়কের হামিদপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালিদ মুসাব্বির নাচোল উপজেলার মাক্তাপুরের আব্দুল মালেকের ছেলে। তিনি একটি মসজিদের ইমাম ছিলেন। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খালিদ মুসাব্বির নাচোল উপজেলার হাটবাকইল যাচ্ছিলেন একটি মসজিদের জুম্মার নামাজ পড়াতে। হামিদপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তার মরেদহ উদ্ধার করে। ওসি আরো বলেন, স্থানীয়রা ঘাতক বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে।

  • গভীর নিম্নচাপটি রূপ নিয়েছে স্থল গভীর নিম্নচাপে

    গভীর নিম্নচাপটি রূপ নিয়েছে স্থল গভীর নিম্নচাপে

    গভীর নিম্নচাপটি রূপ নিয়েছে স্থল গভীর নিম্নচাপে

    বঙ্গোপসাগরে উৎপত্তি হওয়া গভীর নিম্নচাপটি শক্তি হারিয়ে অনেকটা দূর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে গোপালপুরের কাছ দিয়ে ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। উল্লেখ্য, গত বুধবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়। সেদিন রাতেই লঘুচাপটি নিম্নচাপে রূপ নেয়। এরপর বৃহস্পতিবার এটি রূপ নেয় গভীর নিম্নচাপে। আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার রাতের বুলেটিনে বলা হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টিপাত হয়েছে।