Blog

  • পুনরায় চালু হলো বাগাতিপাড়া ইউএনও পার্ক

    পুনরায় চালু হলো বাগাতিপাড়া ইউএনও পার্ক

    প্রায় এক বছর বন্ধ থাকার পর নাটোরের বাগাতিপাড়ায় আবারও চালু হয়েছে এলাকার একমাত্র বিনোদন কেন্দ্র ইউএনও পার্ক। বৃহস্পতিাবার (২ অক্টোবর) পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, পার্কটি আগে অংশীদারিত্বের জটিলতার কারণে বন্ধ হয়ে যায়। নতুন করে মের্সাস কবির ট্রেডার্স পার্কটি পরিচালনার দায়িত্ব নিয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কবির হোসেন শিপলু জানিয়েছেন, পার্কটি সুন্দরভাবে পরিচালনার পাশাপাশি দর্শনার্থীদের আকৃষ্ট করতে নানামুখী উদ্যোগ নেওয়া হবে। স্থানীয়রা পার্কটি আবার চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পার্কটি বন্ধ থাকায় মানুষ ফিরে যেতে বাধ্য হতো। এখন পরিবার ও বন্ধুদের সঙ্গে আবার ঘুরতে আসতে পারবেন তারা। এতে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরাও উপকৃত হবেন বলে আশা করছেন অনেকে। ইউএনও মারুফ আফজাল রাজন জানান, সকল শর্ত মেনে পার্ক পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। পার্কের আরও উন্নয়নের জন্য ভবিষ্যতে নানা পরিকল্পনা গ্রহণ করা হবে। উল্লেখ্য, ২০১৬ সালে প্রায় চার বিঘা জমির ওপর তৎকালীন ইউএনও খন্দকার ফরহাদ আহমেদ ইউএনও পার্ক নির্মাণের কাজ শুরু করেন। পরবর্তীতে ২০২১ সালে ইউএনও প্রিয়াংকা দেবী পাল অসম্পূর্ণ কাজ শেষ করেন এবং তৎকালীন এমপি পার্কটির উদ্বোধন করেন। জনপ্রিয়তা পেলেও পূর্ববর্তী পরিচালনাকারী আর্ট হকার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. পলাশ আহমেদ চুক্তির শর্ত না মানায় সদ্য বিদায়ী ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা পার্কটি বন্ধ করে দেন।

  • দুই শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিক দল নেতা

    দুই শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিক দল নেতা

    দুই শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিক দল নেতা

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আদর্শ ও কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে গাইবান্ধায় বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের নেতা আব্দুল বারী মন্ডল দুই শতাধিক নেতাকর্মীকে নিয়ে জামায়াতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার মনোহরপুর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামায়াতের মনোহরপুর ইউনিয়ন শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো আসাদ আলী। বক্তাব্য দেন, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) জামায়াতের একক প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (লেবু মাওলানা), বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারী আব্দুল হাসান প্রমুখ। মনোহরপুর এলাকার বাসিন্দারা জানান, আব্দুল বারী মন্ডল প্রায় ১৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি পলাশবাড়ী উপজেলার শ্রমিক দলের যুগ্ম আহবায়ক পদে আছেন এবং বর্তমান মনোহরপুর ইউপি সদস্য। এর আগে তিনি দপ্তর সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। জামায়াতের পক্ষ থেকে যোগদানকৃতদের ফুলের মালা পড়িয়ে বরণ করে নেয়া হয় এবং নেতাকর্মীদের কয়েকটি বই তাঁর হাতে তুলে দেওয়া হয়। যোগদান বিষয়ে আব্দুল বারী মন্ডল বলেন, ছোট বেলা থেকেই আমি জামায়াতকে ভালোবাসি। আমি দীর্ঘদিন বিএনপির অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। জামায়াতে ইসলামীর আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে দলটিতে যোগ দিয়েছি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পলাশবাড়ী উপজেলা শাখার আমির আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমাদের দলের আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে মো আবদুল বারী মন্ডল ও তার অনুসারী বিএনপির অঙ্গ সংগঠন থেকে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো হযরত আলী বলেন, আব্দুল বারী মন্ডলের দল পরিবর্তনের খবর মানুষের মুখে শুনেছি। রাজনীতি ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। কেউ চাইলে দল পরিবর্তন করতেই পারেন। কিন্তু আব্দুল বারী মন্ডল লিখিতভাবে বিষয়টি আমাদের জানায়নি।

     

  • পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত

    পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত

    পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত

    নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান মিন্টুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেল পৌণে ৩ টায় নজিপুর নতুনহাট থেকে দোচাই গ্রামীণ সড়কের রামজীবনপুর গোহাড়া মোড় এলাকায় খড়িবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ এ দুর্ঘটনা ঘটে, এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমান মিন্টু মারা যান। জানা গেছে, তিনি বড়শি দিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে রওনা হয় পথিমধ্যে এ দূর্ঘটনা ঘটে। তার মৃত্যুর খবরে পুরো উপজেলা জুড়ে চলছে শোকের মাতাম। প্রত্যন্ত এলাকা থেকে মানুষ এসে ভীড় করছে জনতার চেয়ারম্যান মিন্টু কে শেষবার দেখার জন্য। তাঁর মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

  • র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। ১.৯ কেজি গাঁজাসহ গ্রেফতারকৃত ব্যবসায়ী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মিলকি গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে মোঃ আরিফ হোসেন (৪৯)। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ০২ অক্টোবর দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার স্টেশন রোড উদয়ন মোড় এলাকা হতে ১.৯ কেজি গাঁজাসহ আসামী মোঃ আরিফ হোসেন কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

     

  • নাটোরে কৃষকের জালে আটকে পড়া গন্ধগোকুল উদ্ধার

    নাটোরে কৃষকের জালে আটকে পড়া গন্ধগোকুল উদ্ধার

    নাটোরে কৃষকের জালে আটকে পড়া গন্ধগোকুল উদ্ধার

    নাটোরের নলডাঙ্গায় কৃষকের জালে আটকে পড়া একটি বাগডাশ বা গন্ধগোকুল উদ্ধার করেছে পরিবেশকর্মী ও স্থানীয়রা। বৃহস্পতিবার উপজেলার পিপরুল সেন্টার এলাকায় একটি ধান ক্ষেত থেকে প্রাণিটিকে উদ্ধার করা হয়। স্থানীয় কৃষক গাহারুল প্রামানিক জানান, তার জমিতে দেওয়া জালে আটকা পরে এই প্রাণীটি। পরে অন্যদের সাথে নিয়ে তিনি জালসহ প্রাণীটিকে স্থানীয় বাজারে নিয়ে আসেন এবং পরিবেশকর্মীদের খবর দেন। বাংলাদেশ জীববৈচিত্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলার সাধারন সম্পাদক মোঃ ফজলে রাব্বী জানান, স্থানীয় এলাকাবাসী কৃষকের জালে আটকে পরা গন্ধগোকুল উদ্ধারের জন্য তাদের খবর দেয়। তারা তাদের টিমসহ স্থানীয়দের সাথে নিয়ে গন্ধগোকুলটিতে উদ্ধার করে বিকেলেই প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেন। উপস্থিত জনসাধারনের উদ্দেশ্যে বন্যপ্রাণীর ইতিবাচক দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় রাজনৈতিক নেতা উজ্জল রহমান, মিঠুন দেবনাথ,পরিবেশকর্মী নাইম হোসেন, সাহিনুর রহমান নয়ন ও ফিরোজ মাহমুদ রবিনসহ অন্যরা।

     

  • বাস খাদে পড়ে নিহত এক ॥ আহত ১৫

    বাস খাদে পড়ে নিহত এক ॥ আহত ১৫

    বাস খাদে পড়ে নিহত এক ॥ আহত ১৫

    মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার ভোর রাত ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চন্দ্রা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৮৭১) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক সংলগ্ন ডোবা পুকুরে পড়ে যায়। এ সময় বাসে থাকা ৩১ জন যাত্রীর মধ্যে নিলুফা ইয়াসমিন নিলা (৩০) ঘটনাস্থলেই নিহত হন। নিহত নিলা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী। পানির নিচে গাড়ির চাপায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন, লক্ষ্মীপুরের জুয়েল (৩০), নোয়াখালীর মিরাজ (৩০), মিলন (৪৫), আবু তাহের (৫৭), ভোলার লোকমান (৪৫), ঝালকাঠির রবিন হোসেন ও আব্দুল জলিল হাওলাদারসহ আরও কয়েকজন। গুরুতর আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ, মোস্তফাপুর হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করে। নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • শিবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

    শিবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

    শিবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

    বগুড়ার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীতে ডুবে শাহাদাত (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর ২০২৫) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার মহাস্থান এলাকার শীলাদেবীর ঘাটের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা তারা মিয়ার ছেলে। তারা মিয়া তার পরিবারসহ মহাস্থান শীলাদেবীর ঘাট এলাকার একটি পুলিশ বক্সে বসবাস করতেন। জানা গেছে, শিশুটির পরিবারের সদস্যরা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন বিকালে একজন মানসিক ভারসাম্যহীন নারী করতোয়া নদীর তীর ধরে স্থানীয় মাছের আড়তের দিকে যাচ্ছিলেন। শীলাদেবীর ঘাট এলাকায় নদীর তীরে নামার সময় তিনি শিশু শাহাদাতকে নদীতে ভাসতে দেখেন এবং তার পরিবারকে খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করেন। শিবগঞ্জ থানার এস.আই ছাইদুল ইসলাম জানান, নদীতে ডুবে শিশু মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ পরীক্ষা করে দেখা যায়, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, তবে তার নাক-কান দিয়ে পানি বের হচ্ছিল। কোনো অভিযোগ না থাকায় এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

    যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

    যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৯ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদান শেষে বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকাল ৯টায় তিনি ঢাকায় পৌঁছান। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আব্দুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করে জানান, প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গতকাল বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিটে নিউইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। সে সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। এর আগে ২৯ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। একই দিনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এবং জাতিসংঘের অনুন্নত, স্থলবেষ্টিত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রসমূহের বিষয়ক উচ্চ প্রতিনিধি রাবাব ফাতিমা ইউনূসের সঙ্গে আলাদা সাক্ষাত করেন। নিউইয়র্ক অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন অধ্যাপক ইউনূস। সেখানে তিনি ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া নেদারল্যান্ডস, পাকিস্তান, ভুটান ও কসোভোসহ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। অধিবেশন চলাকালে নিউ ইয়র্কে অনুষ্ঠিত থেয়ারওয়ার্ল্ডের বার্ষিক উচ্চপর্যায়ের গ্লোবাল এডুকেশন ডিনারে মুহাম্মদ ইউনূসকে দেওয়া হয় ‘আনলক বিগ চেইঞ্জ অ্যাওয়ার্ড’।
    উল্লেখ্য, প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছয় রাজনীতিক ব্যক্তি ছিলেন। তাদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ঢাকা থেকে প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেন। এছাড়া জামায়াত নেতা নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হন। গত ২৬ সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন। জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে সাধারণ আলোচনায় প্রধান উপদেষ্টা তার ভাষণে অন্তর্র্বতী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সঙ্কটের বিষয় তুলে ধরেন।
    এরপর মঙ্গলকার জাতিসংঘ সদর দপ্তরে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন মুহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান যে তাদের মিয়ানমারে প্রত্যাবাসন, সে কথা আবারও মনে করিয়ে দিয়ে সাত দফা প্রস্তাব রাখেন তিনি। প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের ফাঁকে নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা, বেলজিয়ামের রাণী ম্যাথিল্ডের সঙ্গে বৈঠক করেন। বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে তার সাক্ষাৎ হয়।
    এছাড়া আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজ, কসোভোর প্রেসিডেন্ট ভিওসা ওসমানি, বতসোয়ানার প্রেসিডেন্ট ডুমা গিডিওন বোকো, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব্বে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক হয় মুহাম্মদ ইউনূসের। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গা, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি অকোনজো-ইওয়েলা, প্যারিসের মেয়র অ্যানে হিদালগো, ক্লাব ডি মাদ্রিদের সভাপতি ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্ক এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোর অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

  • বিএনপি মানুষের সেবা-ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি করে-এমপি শাহজাহান

    বিএনপি মানুষের সেবা-ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি করে-এমপি শাহজাহান

    বিএনপি মানুষের সেবা-ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি করে-এমপি শাহজাহান

    বিএনপি সবসময় মানুষের সেবা, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন।
    তিনি আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে এদেশের মানুষের কল্যানে কাজ করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন দেশ ও দেশের মানুষের সেবা ও উন্নয়নের রাজনীতি করেছে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছে, ঠিক তেমনি তাদের সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সবসময় দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে চলেছেন। এসময় তিনি উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে শারদীয় দুর্গোৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন, সনাতন ধর্মাবলম্বী পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন। এসময় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ আশরাফুল হক, সদস্য সচিব মোঃ তোসিকুল আলম এবং পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • তরুণ প্রজন্মের কাছে মহানবীর জীবনাদর্শ তুলে ধরার আহ্বান বাণিজ্য উপদেষ্টার

    তরুণ প্রজন্মের কাছে মহানবীর জীবনাদর্শ তুলে ধরার আহ্বান বাণিজ্য উপদেষ্টার

    তরুণ প্রজন্মের কাছে মহানবীর জীবনাদর্শ তুলে ধরার আহ্বান বাণিজ্য উপদেষ্টার

    বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ মানবজাতির জন্য অনুপম আদর্শ। তিনি ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, কিন্তু অতি সাধারণ ছিল তার জীবন। তরুণ প্রজন্মের কাছে তার এই অনুকরণীয় জীবন দর্শন তুলে ধরতে পদক্ষেপ নিতে হবে। বুধবার (১ অক্টোবর) ধানমন্ডির মসজিদ উত-তাকওয়া সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী সিরাত আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, মসজিদ উত-তাকওয়া সোসাইটি নবী (সা.)-এর জীবনকে তুলে ধরতে যে উদ্যোগ নিয়েছে, তা এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ উদ্যোগ অন্যরাও নিতে পারেন। এই প্রদর্শনী দেখে তারা বুঝতে পারবেন কত সাধারণ জীবন থেকে তিনি কি অসাধারণ সম্মানের অধিকারী হয়েছেন। তিনি বলেন, নতুন প্রজন্ম বইপত্র পড়ে নবী করিম (সা.)-এর জীবনী জানে। আমরা চেষ্টা করেছি এ প্রদর্শনীর মাধ্যমে বইপত্র পড়ে তাদের মনে যে চিত্র তৈরি হয়েছে- সেই কল্পনার সঙ্গে যেন তারা নবীজীর যাপিত জীবনকে মিলিয়ে নিতে পারে। এ সময় তরুণদের নবীজীর জীবনী অধ্যয়ন ও তার শিক্ষাকে জীবনে বাস্তবায়নের আহবান জানান। মসজিদ উত-তাকওয়া সোসাইটির খতিব সাইফুল ইসলাম, ডা. এমএ আজিজ, হাসান সহিদ সিদ্দিকী, তাজুল ইসলাম ঢালী, রিয়াজ আহমেদ সফিউল্লাহ, জি এম ফারুক, অধ্যাপক মোজাম্মেল হক, মামুন উর রশিদ পারভেজ এবং তাকওয়া মসজিদের অন্য মুসল্লিরা এ সময় উপস্থিত ছিলেন। পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন নবীজীর জীবনভিত্তিক বইয়ের প্রদর্শনী ঘুরে দেখেন। সিরাত আয়োজন উপলক্ষে মসজিদ উত-তাকওয়া সোসাইটি মসজিদের চতুর্থ তলায় একটি প্রদর্শনীর আয়োজন করেছে। যেখানে সিম্বোলিকভাবে মহানবী (সা.)-এর যাপিত জীবনকে তুলে ধরতে মাটির ঘর, পানি ধরে রাখার মসক, তৈজসপত্র, খাট, খেঁজুর পাতার ছাউনি এবং প্রিয় খাবারগুলোকে প্রদর্শন করা হচ্ছে। মসজিদ উত-তাকওয়া সোসাইটি আয়োজিত তিন দিনব্যাপী সিরাত আয়োজনে রয়েছে সিরাত বই প্রদর্শনী, সিরাত আলোচনা, শিশুতোষ আলোচনা, নাশিদ সন্ধ্যা, নবীজীর সুবাস, নারীদের জন্য বিশেষ হালাকা, ফুড অফ প্রফেট (সা.), রং তুলিতে নবীজীর শহর, বায়োগ্রাফি অব প্রফেট (সা.) এবং থ্রিডি এনিমেশন শো। ১ থেকে ৩ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। নারীদের জন্য বাদ জোহর থেকে আসর পর্যন্ত প্রবেশ উন্মুক্ত।