Blog

  • ‘ভোট দিবো ধানের শীষে-দেশ গড়বো মিলেমিশে’ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ

    ‘ভোট দিবো ধানের শীষে-দেশ গড়বো মিলেমিশে’ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ

    ‘ভোট দিবো ধানের শীষে-দেশ গড়বো মিলেমিশে’ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র এক বিশাল সমাবেশ। শুক্রবার বিকেলে মহিপুর কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এই সমাবেশে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠ পরিণত হয় জনসমুদ্রে। সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ হারুনুর রশীদ।

    সভায় সভাপতিত্ব করেন গোবরাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ সাদিউজ্জামান সাদি মিঞা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ তাসেম আলী। মোঃ হারুনুর রশীদ বলেন, “গোবরাতলা ইউনিয়নসহ সদর উপজেলার কৃষকদের জন্য যা করা দরকার, বিএনপি তাই করবে। জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করাই আমাদের অঙ্গীকার।” বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি,

    সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ ময়েজ উদ্দীন, রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মোঃ রহত আলী, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল, বারেক ও সাইদুর রহমান, বিএনপি নেতা মোঃ আমিনুল ইসলাম মতিসহ অন্যরা।

    সমাবেশে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়নের বিভিন্ন স্তরের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেন। সমাবেশে বক্তারা জামায়াত নেতাদের সমালোচনা করে বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের একমাত্র প্রতীক হলো ধানের শীষ। জনগণই দেশের মালিক। সমাবেশ শেষে নেতাকর্মীরা “ভোট দিবো ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে” শ্লোগানে মুখরিত করে মহিপুর কলেজ মাঠ নেতা-কর্মী, সমর্থকরা।

  • জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

    জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

    জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

    জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নবনির্বাচিত যুগ্ম মহাসচিব হয়েছেন সিনিয়র সাংবাদিক শোয়েব রহমান। ঢাকার বনানী ক্লাবে একটি সুন্দর অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নব-নির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান কে। শোয়েব রহমান একজন সিনিয়র সাংবাদিক যিনি সমাজকে পরিবর্তনের লক্ষ্যে সব সময় সব ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন, বিশিষ্ট সমাজসেবক, প্রতিষ্ঠাতা সভাপতি, আইউবিয়ান ক্লাব লিঃ প্রতিষ্ঠাতা পরিচালক, এলিট ক্লাব লিঃ সদস্য, বনানী উত্তর ক্লাব ও আর্মি গলফ ক্লাব।

    ব্যবস্থাপনা পরিচালক, শেফিয়ার লিভিং রিয়েলিটি লিঃ। গত সেপ্টেম্বর নবনির্বাচিত এই যুগ্ম মহাসচিব সাহেব কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম, মহাসচিব লায়ন হেলাল উদ্দিন হিলু ও সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী। জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নবনির্বাচিত যুগ্ম মহাসচিব সিনিয়র সাংবাদিক শোয়েব রহমান’কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু। বরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আলতাফ হোসেন,

    লায়ন এ বি এম সোবহান হাওলাদার, মহাসচিব লায়ন হেলাল উদ্দিন হিলু, যুগ্ম মহাসচিব লায়ন শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী, অর্থ সম্পাদক মুফতি আজিমুদ্দিন আহমেদ, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমারত হোসেন ইমন ও ঢাকা মহানগর জাতীয় সাংবাদিক সংস্থার আহ্বায়ক রাকিব উদ্দিন রানা সহ ঢাকা মহানগর উত্তর ডিভিশনের নেতৃবৃন্দ।

  • শিবগঞ্জে পূজা মন্ডপগুলোতে নিরাপত্তায় আনসার মোতায়েন

    শিবগঞ্জে পূজা মন্ডপগুলোতে নিরাপত্তায় আনসার মোতায়েন

    শিবগঞ্জে পূজা মন্ডপগুলোতে নিরাপত্তায় আনসার মোতায়েন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এবছর ৪৮টি পূজা মন্ডপে উদযাপন হচ্ছে শারদীয় দূর্গোৎসব। রবিবার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীর মাধ্যমে শারদীয় দূর্গোৎসবের সূচনা শুরু হয়। শনিবার সকাল থেকে দূর্গোৎসবকে ঘিরে কঠোর নিরাপত্তার লক্ষ্যে প্রতিটি মন্ডপে মন্ডপে মোতায়েন করা হয়েছে আনসার-ভিডিপি বাহিনী। এবছর শিবগঞ্জে ৪৮টি পূজা মন্ডপে ৩১০জন আনসার ভিডিপি সদস্যরা ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন ভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বলে জানান উপজেলা আনসার কর্মকর্তা মরিয়ম আক্তার। আনসার কর্মকর্তা মরিয়ন আক্তার বলেন,

    গত ২৪ সেপ্টেম্বর থেকে প্রতিটি পূজা মন্ডপে আনসার-ভিডিপি সদস্যরা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। এছাড়া পূজার আনুষ্ঠানিকতা শুরু আগের দিন থেকে প্রতিটি মন্ডপে মন্ডপে নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালনে আনসার-ভিডিপি সদস্যদের শনিবার সকাল থেকে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ৪৮টি মন্ডপের মধ্যে আমরা ১১টি মন্ডপ অতিগুরুত্বপূর্ণ চিহ্নিত করেছি। আশা করছি, এবছর শিবগঞ্জ উপজেলার সনাতম ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে পূজোৎসব পালন করতে পারবেন। এদিকে, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, শনিবার প্রতিটি পূজা মন্ডপে আনসার-ভিডিপি সদস্যরা নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে। আনসার-ভিডিপির পাশাপাশি থানা পুলিশের ১৮টি বিটের অফিসাররা প্রতিটি মন্ডপে মন্ডপে টহলরত থাকবে।

  • মৃত্যুর সাথে লড়ছে ২ বছরের শিশু আবু জাহিদ ॥ বাঁচাতে সহায়তার আবেদন পরিবারের

    মৃত্যুর সাথে লড়ছে ২ বছরের শিশু আবু জাহিদ ॥ বাঁচাতে সহায়তার আবেদন পরিবারের

    মৃত্যুর সাথে লড়ছে ২ বছরের শিশু আবু জাহিদ ॥ বাঁচাতে সহায়তার আবেদন পরিবারের

    জন্মের পর থেকেই তীব্র শ্বাসকষ্ট ও বুক ব্যথায় ভুগছে দুই বছরের শিশু আবু জাহিদ। হতদরিদ্র দিনমজুর বাবা-মায়ের পক্ষে তার চিকিৎসার খরচ জোগানো অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির হৃদপিন্ডে ছিদ্র রয়েছে এবং দ্রুত অপারেশন না করালে তাকে বাঁচানো সম্ভব নয়। একমাত্র সন্তানের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সরকারের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছে পরিবারটি। চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম ইউনিয়নের ধীনগর মাজপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সালাম ও জলি বেগমের ছেলে আবু জাহিদ। ২০২৩ সালের ৭ মার্চ তার জন্ম। জন্মের পর থেকেই শিশুটি শ্বাসকষ্ট এবং বুক ব্যথায় ছটফট করত। স্থানীয় চিকিৎসকের পরামর্শে কিছু পরীক্ষা করানোর কথা বলা হলেও আর্থিক সংকটের কারণে তা সম্ভব হয়নি। পরে প্রতিবেশীদের সহায়তায় এবং নিজেদের ছাগল-মুরগি বিক্রি করে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার বাবা-মা। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, শিশু জাহিদের হৃদপিন্ডে ছিদ্র রয়েছে। ওষুধের মাধ্যমে এর নিরাময় সম্ভব নয়, দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। এই খবর শুনে অসহায় হয়ে পড়েন তার বাবা-মা। দিনমজুর সালামের পক্ষে এত বড় অপারেশনের ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তাই নিজেদের একমাত্র সন্তানের প্রাণ বাঁচাতে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সংস্থা এবং সরকারের সুদৃষ্টি কামনা করছেন জাহিদের বাবা-মা। শিশুটির চিকিৎসার জন্য মায়ের ০১৭৫৮-৯৬০৯৭৪ বিকাশ নম্বরে যেকোনো ধরনের আর্থিক সহায়তা পাঠাতে অনুরোধ জানিয়েছে পরিবারটি। সকলের সহযোগিতাই পারে শিশু জাহিদকে একটি নতুন জীবন দিতে।

  • বালিয়াডাঙ্গায় ‘দীপ্তক যুব সংসদ’র স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন

    বালিয়াডাঙ্গায় ‘দীপ্তক যুব সংসদ’র স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন

    বালিয়াডাঙ্গায় ‘দীপ্তক যুব সংসদ’র স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গায় স্বাস্থ্য সেবা ও সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। দীপ্তক যুব সংসদ দীপ সংগঠনের আয়োজনে ও মতিউর রহমান শিক্ষা নিকেতনের সার্বিক সহযোগিতায় শনিবার বালিয়াডাঙ্গার মতিউর রহমান শিক্ষা নিকেতনে এই কার্যক্রমের উদ্বোধন হয়। মতিউর রহমান শিক্ষা নিকেতনের ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পপতি মো. আরিফুল হক এ কর্মসূচীর উদ্বোধন করেন। দীপ্তক যুব সংসদের ক্রীড়া সম্পাদক হামিদুল হাসানের উপস্থাপনায় মতিউর রহমান শিক্ষা নিকেতনের শিক্ষক মোঃ সমির আলির কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দীপ্তক যুব সংসদ দীপের সহ সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ রেজা।

    আরও বক্তব্য রাখেন, দীপ্তক যুব সংসদ দীপের সভাপতি শিক্ষক মারুফুল হাসান। জানা যায়, বিনামূল্যে প্রতি শুক্র ও শনিবার বিভিন্ন স্বাস্থ্যগত পরিমাপ, সচেতনতামূলক পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করার জন্য দীপ্তক যুব সংসদ দীপ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সভাপতি মারুফুল হাসান বলেন, স্বাস্থ্য সচেতন না হওয়ার কারণে আমরা বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ি। নিজের স্বাস্থ্য সম্পর্কে জানা থাকলে অধিকাংশ ঝুঁকি এড়ানো সম্ভব। বর্তমানে ওজন, রক্তচাপ ও ডায়াবেটিস এ তিনটি পরিমাপ চালু করা হলো। পর্যায়ক্রমে হালকা ব্যায়ামের যন্ত্রপাতিসহ ‘বালিয়াডাঙ্গা হেলথ ক্লাব’ নামে কর্মসূচীটি বর্ধিত রুপে দেখা যাবে এবং সেবার পরিমাণ বাড়ানো হবে বলে জানান তিনি।

  • গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

    গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

    রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গোদাগাড়ী সদরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মো. নুমায়ন আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। এতে আরো বক্তব্য প্রদান করেন,
    রাজশাহী জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক,
    শ্রমিক কল্যাল ফেডারেশনের রাজশাহী জেলা সভাপতি অধ্যাপক কামারুজ্জামান, আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী জেলা সভাপতি ড. ওবাইদুল্লাহ, গোদাগাড়ী পৌর জামায়াতের আমীর আনোয়ারুল ইসলাম, রাজশাহী জেলা পশ্চিমের শিবির সভাপতি রিজওয়ানুল হক প্রমুখ। অনুষ্ঠানে অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ দফা দাবির বিস্তারিত বর্ণনা করেন এবং সেই সাথে আগামী নির্বাচন যেন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হয়, সেজন্য জোরালো দাবি জানান।

  • গোমস্তাপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

    গোমস্তাপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

    গোমস্তাপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই সনদ বাস্তবায়ন ও পি.আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবীতে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ থেকে বের হয়ে মিছিলটি রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রহনপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্মের সামনে সমাবেশ করে। মিছিল পূর্ব ও পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ইমামুল হুদা। বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা নায়েবে আমীর ডক্টর মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ও পৌর মেয়র প্রার্থী তরিকুল ইসলাম বকুল, উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ মারুফুল ইসলাম, জামায়াত নেতা আঃ রহমান, পৌর আমীর মনিরুজ্জামান ডাবলুসহ অন্যরা। এসময় উপজেলা, পৌরসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

  • রাণীনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

    রাণীনগরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

    জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫দফা দাবিতে নওগাঁর রাণীনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ‎উপজেলা সদরের উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে বিএনপির মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা: আনজির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোঃ খবিরুল ইসলাম। অন্যদের মধ্যে উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও জামায়াত মনোনিত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ইবনে আব্বাছ, সেক্রেটারি শামীম হোসেন, জামায়াতে ইসলাম মনোনীত কালীগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাহার প্রমূখ উপস্থিত ছিলেন।

  • পাঁচ দাবিতে নিয়ামতপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    পাঁচ দাবিতে নিয়ামতপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ পাঁচ দাবিতে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের মেইন গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিয়ামতপুর উত্তর বাজার তিনমাথা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের নওগাঁ-১ আসনের মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হক শাহ্ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মিনহাজ ইসলাম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ামতপুর উপজেলা শাখা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি মাওলানা আব্দুল হক শাহ্ চৌধুরী বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষার জন্য জামায়াতে ইসলামী আন্দোলন চালিয়ে যাবে। দাবিগুলো পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

  • চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে মাদকসহ আটক এক

    চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে মাদকসহ আটক এক

    চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে মাদকসহ আটক এক

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে মাদকসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি হচ্ছে, জেলার ভোলাহাট উপজেলার কলেজ মোড় এলাকার আনোয়ার হোসেন এর ছেলে মো: শুভ মিয়া (২৬)। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার কলেজ মোড় বাজার এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজা ও ৭ গ্রাম হেরোইনসহ শুভ কে আটক করা হয়।
    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর পাঠানো এক প্রেসনোটে অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার কলেজ মোড় বাজার এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজা ও ৭ গ্রাম হেরোইনসহ শুভ কে আটক করা হয়। এসময় ২৫ হাজার ৩৩০ টাকা নগদ জব্দ করা হয়। এঘটনায় ডিএনসি’র পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা করেন। ভোলাহাট থানার মামলার নাং:০৮, তাং: ২৬/০৯/২৫। মাদক বিরোধী অভিযান চলবে বলেও জানান তিনি।