Blog

  • রাজশাহীতে বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শনে ডিআইজি

    রাজশাহীতে বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শনে ডিআইজি

    সনাতন ধর্ম অবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পুঠিয়া উপজেলার বানেশ্বরে দুর্গা মাতার মন্দির পরিদর্শন করেন রাজশাহী জেলার ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও পুলিশ সুপার ফারজানা ইসলাম। শনিবার (২৭ সেপ্টেম্বর) বানেশ্বর দুর্গা মাতার মন্দির পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্ম অবলম্বীদের সাথে কুশল বিনিময় শেষে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, আসুন আমরা সকলে মিলে সনাতন ধর্মাবলম্বীদের সর্বজনীন দুর্গোৎসব ১৪৩২ এর পাশে দাঁড়াই এবং একে অপরের সহযোগিতা করি, ধর্ম যার যার উৎসব সবার কোন প্রকার বিশৃঙ্খলা প্রশাসন করতে দিবে না, তিনি সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান, যেন তারা সুস্থ ও সুন্দরভাবে সর্বজনীন দুর্গোৎসব সমাপ্তি করতে পারেন। উক্ত সর্বজনীন দুর্গোৎসব পূজা মন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া সার্কেল কুদরত ই খুদা শুভ অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন মোঃ শরিফুল ইসলাম পুঠিয়া থানার অফিসার ইনচার কবির হোসেন পবা হাওয়াইয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক কাজী বানেশ্বর ট্রাফিক সার্জেন্ট সাইদুর রহমান টিপু বানেশ্বর বাজার দুর্গা মাতা মন্দির পূজা মন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম কুমার পাল সাধারণ সম্পাদক নরেশ শর্মা সহ আরো অনেকে।

  • আত্রাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

    আত্রাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

    নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা হ্যাপীর অপসারণ ও বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। বিভিন্ন অনিয়ম, দূর্ণীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে তাকে দ্রুত অপসারণ করতে রোববার (২৮ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলাবাসী কর্তৃক আয়োজনের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত নওগাঁ-৬, (আত্রাই-রাণীনগর) আসনের এমপি প্রার্থী ও আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: খবিরুল ইসলাম। অন্যদের মধ্যে ইসলামী ব্যাংক এজেন্ট আত্রাই শাখার ইনচার্জ আসাদুল আল গালিব, বিশিষ্ঠ সমাজ সেবক মাস্টার ওসমান গনি, আত্রাই নতুন বাজার সমিতির সেক্রেটারী আবু শাহিন, সমাজ সেবক রায়হান কবীর ও রানা আহম্মেদ প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নিয়ম ভঙ্গ করে একই কর্মস্থলে দীর্ঘ ৮বছর ধরে কর্মরত রয়েছেন ডা: রোকসানা হ্যাপী। ফলে হাসপাতাল পরিচালনায় নানা অব্যবস্থাপনা, অনিয়ম, দূর্নীতি, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অপকর্মে জরিয়ে পরেছেন তিনি। এতে হাসপাতালে চিকিৎসা সেবার মান ভেঙ্গে পড়েছে। বক্তারা অভিযোগ তুলে আরো বলেন, অধিকাংশ রোগী হাসপাতালে ভর্তি করানোর পরপরই এখানে চিকিৎসা না দিয়ে রাজশাহীসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। তাই চিকিৎসা সেবার মানোন্নয়নে আগামী সাত দিনের মধ্যে তাকে অপসারণসহ বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচী দিয়ে আত্রাই উপজেলাবাসী ডা: রোকসানা হ্যাপীকে অপসারণ করাতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। এব্যাপারে আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রোকসানা হ্যাপী বলেন, আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিতভাবে মানববন্ধন করা হয়েছে। এছাড়া মানববন্ধনে যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়। নওগাঁ জেলা সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম বলেন, রোববার ডা: রোকসানা হ্যাপীর বিরুদ্ধে একটি মানববন্ধন হয়েছে। ইতি মধ্যে তিন সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং চলতি সপ্তাহের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্তে অনিয়ম, দূর্নীতির সত্যতা পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • ডিবির অভিযানে ২০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২

    ডিবির অভিযানে ২০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২

    মাদারীপুরে ২০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন, ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামের মৃত্যু মতলেন দর্জির ছেলে নান্নু দর্জি (৬২), একই এলাকার মৃত্যু ধলু দর্জির ছেলে নুরু দর্জি (৪২)। এসময় এনামুল দর্জি ও সুমন দর্জি নামের দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শনিবার (২৭ সেপ্টেম্বর) ক্রাইম অ্যান্ড অপসের মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ঝিকরহাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে থানা পুলিশ ও ডিবির টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটির নান্নু দর্জির বাড়িতে মাদক কারবারি দুর্গাপূজা উপলক্ষে গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৯টি প্লাস্টিকের বস্তায় ৫০টি প্যাকেটে ২০০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়, যার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত এনামুল দর্জি একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে চলছে। গ্রেফতারকৃত এবং পলাতক আসামিদের মধ্যে এনামুল দর্জির নামে মাদক মামলাসহ পূর্বের আরো ৯টি মামলা রয়েছে। এছাড়াও অন্যান্য আসামিদের, নামে মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • গোদাগাড়ীতে বিপুল পরিমান হেরোইন-সহ মাদক কারবারী গ্রেফতার

    গোদাগাড়ীতে বিপুল পরিমান হেরোইন-সহ মাদক কারবারী গ্রেফতার

    রাজশাহী জেলার গোদাগাড়ীতে হেরোইন-সহ হাসিব নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টায় গোদাগাড়ী থানার মাদারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৯ গ্রাম হেরোইন জব্দ করা হয়। গ্রেফতার মাদক কারবারী মোঃ হাসিবুল হাসান হাসিব (২৭), ময়মনসিংহ জেলার সদর থানার কাশার জেলরোড এলাকার মৃত হানিফ উদ্দিনের ছেলে। শনিবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, এর একটি আভিযানিক দল জানতে পারে, গোদাগাড়ী থানাধীন মাদারপুর সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে জনৈক মাদক কারবারী। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে ৩৯ গ্রাম হেরোইন ও নগদ ১৯ হাজার টাকা-সহ তাকে গ্রেফতার করা হয়। জব্দকৃত হেরোইনের মূল্য ৩৯ লাখ টাকা। এব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • হাজী সেলিমের বাসভবন থেকে ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

    হাজী সেলিমের বাসভবন থেকে ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

    রাজধানীর আজিমপুরের দায়রা শরীফ এলাকায় আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের একটি বাসভবনে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। রোববার দুপুর থেকে শুরু হওয়া এই অভিযানে ভবনের ভূগর্ভস্থ পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে। লালবাগ থানার ওসি মো. মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর থেকে হাজী সেলিমের বাসভবনে যৌথবাহিনীর অভিযান চলছে বলে তারা জানতে পেরেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। অভিযান সূত্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরেকটি সূত্র জানিয়েছে, গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে, তার মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়িও রয়েছে। আটককৃত ম্যানেজার উদ্ধারকৃত গাড়িগুলো সম্পর্কে কোনো সঠিক তথ্য দিতে পারেননি। এই অভিযান কে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • গোদাগাড়ী ডাইংপাড়া সদরে ধানের আড়ৎ ॥ পথচারীদের যন্ত্রনার কারণ

    গোদাগাড়ী ডাইংপাড়া সদরে ধানের আড়ৎ ॥ পথচারীদের যন্ত্রনার কারণ

    সপ্তাহে দুই দিন হাটবার, তার মধ্যে শনিবার একটি। এ দিনে কৃষকরা বরেন্দ্রাঞ্চল থেকে ভুটভুটিতে করে নিয়ে আসেন ধান। চাঁপাইনবাবগঞজ রোড, রাজশাহী ও আমনুরা রোড তিন দিক থেকে ধান এনে কৃষকরা জড়ো হয় বিদ্যুৎ অফিসের সামনে। অথচ এ রোডটি রাত-দিন ব্যস্ত থাকে। ব্যস্ত এ সড়কটিতে হাটের দুই দিন প্রায় আধা কিলোমিটার জ্যাম থাকে। জ্যামে আধা কিলোমিটার পার হতে প্রায় ২০/৩০ মিনিট সময় লাগে। এতে অসুস্থ্য পথচারীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। ইমার্জেন্সি এ্যাম্বুলেন্সগুলোকেও প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। বিদ্যুৎ অফিসের ইমার্জেন্সি গাড়ী সব সময় যাতায়াত করে থাকে। পাশে দুইটি ব্যাংক ও একটি হাসপাতাল থাকা সত্তেও জায়গাটি এত বেশি পরিমাণে জ্যাম থাকে যে, বলার অপেক্ষা থাকে না। বিশেষ করে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ রোডে প্রচুর পরিমাণে ধান ভর্তি গাড়ী দিগি¦দিকে ছড়িয়ে থাকে। রোডটিতে কারও কোন নিয়ন্ত্রণ নেই বললেই চলে। এখানে গোল চত্তরে দুই জন পুলিশ সর্বদা দাঁড়িয়ে থাকলেও তাদের ভুমিকা নিয়েও মানুষের মাঝে নানান প্রশ্ন জন্ম দেয়। মাঝে মধ্যে জ্যাম ছুটাতে গেলেও কার্যত বেশির ভাগ সময় তারা আডডায় ব্যস্ত থাকে। ধানের আড়ৎটি যদি অন্যত্র সরিয়ে হেলিপ্যাডের পাশের্^ নিয়ে যাওয়া হয়, তাহলে গোল চত্তরের পাশের এ রাস্তাটির ব্যস্ততা অনেকাংশে কমে যাবে, ভোগান্তি কমবে জনসাধারণের বলে মত দিয়েছেন ভুক্তভোগীরা। বিদ্যুৎ অফিসের সামনে থেকে ধানের আড়ৎ সরানোর ব্যাপারে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ একাধিকবার আলোচনা করা হলেও কার্যত কোন ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন।

  • রাণীনগরে মন্দির কমিটির সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও আলোচনা সভা

    রাণীনগরে মন্দির কমিটির সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও আলোচনা সভা

    রাণীনগরে মন্দির কমিটির সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও আলোচনা সভা

    নওগাঁর রাণীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সকল মন্দির কমিটির সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শনিবার রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রঙ্গনে এই মতবিনিময় ও আলোচনা সভা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেনের সভাপতিত্বে এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি শামিনুর ইসলাম সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের জামায়াতে ইসলামীর এমপি মনোনীত প্রার্থী খবিরুল ইসলাম। উক্ত সভায় খবিরুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে রোববার থেকে। এবার উপজেলায় মোট ৪৩টি পুজামন্ডপে দুর্গাপূজা উনুষ্টিত হচ্ছে। উপজেলার হিন্দু সম্প্রদায় তাদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারে সেজন্য প্রতিটি পুজামন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। সেই সাথে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক সহযোগিতা প্রদানের আশ^াস দেন তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ইবনে আব্বাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মহন্ত, যুগ্ম সম্পাদক কৃষ্ণপদ মহন্ত ও সকল মন্দির কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ প্রমূখ।

  • নাটোরে মাদ্রাসার ৩ খাদেম’কে গনপিটুনি-থানায় মামলা

    নাটোরে মাদ্রাসার ৩ খাদেম’কে গনপিটুনি-থানায় মামলা

    নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার নামে সাহায্য তুলতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন ৩ খাদেম। এসময় তাদের নিকট থেকে ৫ হাজার টাকা কেড়ে নেয়ার অভিযাগও উঠেছে। গণপিটুনির শিকাররা হলেন, পাবনা জেলার ফরিদপুর উপজেলার রাহদ নাগধাপাড়া গ্রামের আনোয়ার হোসেন (৩০), একই গ্রামের রফিকুল ইসলাম (৩৬) এবং মামুন হোসেন (২৩)। এ ঘটনায় রোববার (২৮ সেপ্টেম্বর) অজ্ঞাত ৬০ জনকে আসামী করে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী আনোয়ার হোসেন। এর আগে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গণপিটুনির শিকার ব্যক্তিরা সিংড়া চলন বিল আল-জামিয়া মহিলা মাদ্রাসার নামে রশিদ দিয়ে দোকানে দোকানে ও বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছিল। কিন্তু স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদেরকে আটক করে একটি দোকানের মধ্যে আটকে রাখে। পরে তাদের মাথার চুল কেটে ও মারধর করে এবং পোষাক ছিড়ে ফেলে। তাদের কাছে থাকা অনুমানিক ৫ হাজার টাকা এবং হাতে থাকা ঘড়ি নিয়ে নেয়। পরবর্তীতে নলডাঙ্গা থানা পুলিশ তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে। নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শনিবার রাতে পুলিশ তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গণপিটুনির শিকার ওই তিনজন থানায় মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • রাজশাহীসহ তিন জেলায় দূরপাল্লার বাস বন্ধ ॥ যাত্রীদের ভোগান্তি চরমে

    রাজশাহীসহ তিন জেলায় দূরপাল্লার বাস বন্ধ ॥ যাত্রীদের ভোগান্তি চরমে

    রাজশাহীসহ তিন জেলায় দূরপাল্লার বাস বন্ধ ॥ যাত্রীদের ভোগান্তি চরমে

    উত্তরাঞ্চলের তিন জেলা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল হঠাৎ বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে বাস মালিকপক্ষ এ সিদ্ধান্ত কার্যকর করলে ভোগান্তিতে পড়েন হাজারো সাধারণ যাত্রী। প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কোন সুরাহা হয়নি, স্বাভাবিক হয়নি বাস চলাচল। জরুরি প্রয়োজনে যাত্রীরা বাধ্য হয়ে বিভিন্ন স্থানীয় যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন। এতে সময় যেমন বেশি লাগছে, তেমনি দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়াও।

    চাঁপাইনবাবগঞ্জ সদরের যাত্রী আব্দুল মালেক জানান, সাধারণত ঢাকায় যেতে তাঁর ভাড়া লাগে ৮৩০ টাকা। কিন্তু বাস বন্ধ থাকায় বিকল্প পথে রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ঘুরে ঢাকায় পৌঁছাতে হয়েছে তাঁকে। এ যাত্রায় ভাড়া লেগেছে ১ হাজার ৭০ টাকা এবং সময়ও গুনতে হয়েছে দ্বিগুণের বেশি। স্থানীয় বাসচালক ও শ্রমিকরা জানিয়েছেন, একতা ট্রান্সপোর্ট ও কয়েকটি লোকাল রুট ছাড়া সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির পরেও নতুন করে মালিক-শ্রমিক দ্বন্দ্বে এই অচলাবস্থা তৈরি হয়েছে। উত্তরবঙ্গ বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, সম্প্রতি চালক ও শ্রমিকদের বেতন ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। চালকদের দৈনিক পারিশ্রমিক ১ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭৫০ টাকা করা হয়েছে।

    তবে শ্রমিকদের খোরাকি বাবদ অতিরিক্ত টাকা দেওয়ার বিষয়ে মালিকপক্ষের আপত্তির জের ধরেই বাস বন্ধের ঘোষণা আসে। এদিকে, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, শ্রমিকদের সব দাবি প্রায় মেনে নেওয়া হলেও খোরাকির টাকা নিয়েই মূল জটিলতা তৈরি হয়েছে। এর আগেও ৭ সেপ্টেম্বর শ্রমিকরা ধর্মঘট করলে দুই দিন পর আলোচনায় সমাধান হয়েছিল। এবার মালিকপক্ষই বাস চলাচল বন্ধ করে যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা বলছেন, এভাবে হঠাৎ ধর্মঘট ডেকে সাধারণ মানুষকে জিম্মি করা অন্যায়। তাঁরা বিষয়টি সমাধানে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

  • র‌্যাবের পৃথক অভিযানে বিভিন্ন মাদকসহ আটক-৪

    র‌্যাবের পৃথক অভিযানে বিভিন্ন মাদকসহ আটক-৪

    র‌্যাবের পৃথক অভিযানে বিভিন্ন মাদকসহ আটক-৪

    র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের পৃথক পৃথক অভিযানে মাদকসহ ৪ জনকে আটক হয়েছে। শিবগঞ্জ থানার পুটিমারি বিল বড় ব্রিজ এলাকায় আটককৃতরা হচ্ছে, পীরগাছী গ্রামের মৃত আলতাজ আলীর ছেলে মোঃ ইসলাম (৫০), রানীনগর এর মোঃ ইমরান আলীর ছেলে মোঃ আসিফ আহমদে তুর্য (৪০), গোমস্তাপুর উপজেলার নুলগোলা কেডিসি পাড়ার মোঃ সাইদুল ইসলামের ছেলে মোঃ সবুজ আলী (২৭) এবং রাজশাহী জেলার পবা থানার মহানন্দা খালি গ্রামের শ্রী মন্টু’র ছেলে শ্রী অন্তর মন্ডল (২৪)। র‌্যাবের পৃথক প্রেসনোটে জানানো হয়,

    চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পুটিমারি বিল বড় ব্রিজ এলাকায় ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ ইসলাম এবং আসিফ আহমদে তুর্য কে গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে জেলার গোমস্তাপুর থানার রহনপুর পৌরসভার নুনগোলা কেডিসি পাড়া, ট্রাক দালাল অফিসের পূর্ব পাশের গলিতে মাদক বিক্রয়ের সময় মোঃ সবুজ আলীকে লাল রংয়ের শপিং ব্যাগের মধ্যে ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করা হয়।

    এছাড়াও শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার রেহাইচর মহানন্দা টোল ঘরের পাশে পাঁকা রাস্তার পাশ থেকে ৪৯ বোতল ফেনিসিডিল ও একটি মোবাইলসহ শ্রী অন্তর মন্ডল কে গ্রেফতার করা হয়। অভিযানে আটককৃতদের উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ পরর্বতী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ ও গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।