Blog

  • বগুড়ার পূজার ছুটিতে যাওয়ার পথে বাবা-ছেলেসহ নিহত-৩

    বগুড়ার পূজার ছুটিতে যাওয়ার পথে বাবা-ছেলেসহ নিহত-৩

    বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন মা ও মেয়ে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং অটোরিকশা চালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী (৪০)। আহত হয়েছেন, বিপুলের স্ত্রী মমতা রানী ও মেয়ে রুপা মনি দাস। সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, দুর্গাপূজার ছুটিতে বিপুল পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। ভোরে ঢাকা থেকে বগুড়া এসে সিএনজি অটোরিকশায় করে নারচী গ্রামে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক শুকুর আলী মারা যান জানিয়ে জামিরুল ইসলাম আরও বলেন, পরে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে বিপুল চন্দ্র দাস ও তার ছেলে বিপ্লব চন্দ্র দাসের মৃত্যু হয়। আহত মমতা রানী ও রুপা মনি দাস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • ফরিদপুরের কুমার নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

    ফরিদপুরের কুমার নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

    ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচরে কুমারনদ থেকে ডুবে নিখোঁজ হওয়া শিশু সোয়াদের (৭) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নদীর তীরে বাঁশঝোপের পাশে ভেসে ওঠা অবস্থায় মরদেহটি দেখতে পান এলাকাবাসী। এর আগে বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের কুমারনদে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় সোয়াদ এবং তার চাচাতো ভাই তৌসিক (৬)। এসময় তাদের উদ্ধারে নদীতে ঝাঁপ দেন দাদি মালেকা বেগম মালা (৭০)। তিনজনই পানিতে ডুবে নিখোঁজ হন।
    পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে নদীতে দুটি মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। সন্ধ্যার দিকে উদ্ধারকৃত মরদেহগুলোর পরিচয় পাওয়া যায়-দাদি মালেকা বেগম ও নাতি তৌসিক। তবে আরেক নাতি সোয়াদের কোনো খোঁজ মিলছিল না। অবশেষে শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
    নিহতদের হলেন, মালেকা বেগম মালা (৭০) স্বামী বেলাল উদ্দিন মৃধা, তৌসিক (৬) পিতা জহিরুল ইসলাম তোতা, সোয়াদ (৭) পিতা শরিফউদ্দিন মৃধা। তৌসিক ও সোয়াদ দুজনই স্থানীয় ভাসানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • ফরিদপুরের কুমার নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

    ফরিদপুরের কুমার নদী থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

    ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচরে কুমারনদ থেকে ডুবে নিখোঁজ হওয়া শিশু সোয়াদের (৭) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নদীর তীরে বাঁশঝোপের পাশে ভেসে ওঠা অবস্থায় মরদেহটি দেখতে পান এলাকাবাসী। এর আগে বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের কুমারনদে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় সোয়াদ এবং তার চাচাতো ভাই তৌসিক (৬)। এসময় তাদের উদ্ধারে নদীতে ঝাঁপ দেন দাদি মালেকা বেগম মালা (৭০)। তিনজনই পানিতে ডুবে নিখোঁজ হন।
    পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে নদীতে দুটি মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। সন্ধ্যার দিকে উদ্ধারকৃত মরদেহগুলোর পরিচয় পাওয়া যায়-দাদি মালেকা বেগম ও নাতি তৌসিক। তবে আরেক নাতি সোয়াদের কোনো খোঁজ মিলছিল না। অবশেষে শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
    নিহতদের হলেন, মালেকা বেগম মালা (৭০) স্বামী বেলাল উদ্দিন মৃধা, তৌসিক (৬) পিতা জহিরুল ইসলাম তোতা, সোয়াদ (৭) পিতা শরিফউদ্দিন মৃধা। তৌসিক ও সোয়াদ দুজনই স্থানীয় ভাসানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • দুর্গাপূজায় নিরাপত্তা টহলে র‌্যাবের ২৮১ টিম

    দুর্গাপূজায় নিরাপত্তা টহলে র‌্যাবের ২৮১ টিম

    হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থার’ অংশ হিসেবে সারাদেশে ২৮১টি টহল দল মোতায়ন করার কথা জানিয়েছে র‌্যাব। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব বলছে, ঝুঁকি ‘পর্যালোচনা করে’ দুর্গাপূজায় র‌্যাব কর্তৃক ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থা’ গ্রহণ করা হয়েছে। পূজার সময় যে কোনো ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি ‘মোকাবিলা’ এবং সার্বিক নিরাপত্তা ‘নিশ্চিত করতে’ গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বাড়ানোর কথাও জানিয়েছে র‌্যাব। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়নগুলোর নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে। যে কোন সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকায় র‌্যাবের ৯৪টি টহলসহ সারাদেশে ২৮১টি টহল দল মোতায়ন রয়েছে। এছাড়া ব্যাটলিয়নগুলো নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের নির্ধারিত এলাকার পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইন-শৃংখলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে, যা র‌্যাব সদর দপ্তর সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে। পূজাকে কেন্দ্র্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কেউ নাশকতার চেষ্টার তথ্য পেলে র‌্যাবকে অবহিত করার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “যে কোন সহযোগিতার জন্য র‌্যাব কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার দায়িত্ব প্রাপ্ত অফিসারের সাথে মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী, এবার ঢাকায় গতবারের তুলনায় ৭টি বেড়ে মোট ২৫৯ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর সারাদেশে মোট মণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি, যা গতবারের তুলনায় প্রায় হাজারখানেক বেশি। রোববার মহালয়ার মাধ্যমে এবারের দুর্গোৎসবের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।

  • চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত স্কাউটার গোলাম রশিদ’র স্মরণসভা ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত স্কাউটার গোলাম রশিদ’র স্মরণসভা ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত স্কাউটার গোলাম রশিদ’র স্মরণসভা ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জের প্রয়াত স্কাউটার ও চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য মোঃ গোলাম রশিদ’র স্মরণে সভা ও দোয়া মাহফিল হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে স্কাউট ভবনে এই স্মরণে সভা ও দোয়া মাহফিল হয়। চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সভাপতি সৈয়দ হোসেন আহমেদ বাদশা।

    বক্তব্য রাখেন, সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, শফিকুল আলম ভোতা, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শামসুল হক (গানু), ডাক্তার ওমর ফারুক, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, স্কাউটার আশরাফুল আম্বিয়া সাগর, এ্যাড. আবু বাক্কার, মুক্তমহোদলের কমিশনার মুসফিকুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজামান মনির, প্রয়াত গোলাম রশিদের বোন পারভীন কবিরসহ অন্যরা।

    বক্তারা, প্রয়াত স্কাউটার ও চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য মোঃ গোলাম রশিদ’র মানুষ ও সমাজের কল্যানে এবং জেলায় স্কাউটে তার অবদানসহ বিভিন্ন সমাজ সেবামূলক কাজের বিবরণ তুলে ধরেন। শেষে প্রয়াত স্কাউটার গোলাম রশিদ’র রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন। এসময় জেলার স্কাউটারগণ ও চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্যরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • চাঁপাইনবাবগঞ্জে মা ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক গ্রাহকের ৩ কোটি টাকা নিয়ে লাপাত্তা ॥ ৫ কর্মকর্তাকে পুলিশে সোপর্দ

    চাঁপাইনবাবগঞ্জে মা ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক গ্রাহকের ৩ কোটি টাকা নিয়ে লাপাত্তা ॥ ৫ কর্মকর্তাকে পুলিশে সোপর্দ

    চাঁপাইনবাবগঞ্জে মা ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক গ্রাহকের ৩ কোটি টাকা নিয়ে লাপাত্তা ॥ ৫ কর্মকর্তাকে পুলিশে সোপর্দ

    চাঁপাইনবাবগঞ্জে মা ও শিশু কল্যাণ সংস্থা নামের একটি অনিবন্ধিত ও ভুয়া এনজিও পরিচালকের বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এনজিও পরিচালকের পালিয়ে যাওয়ার খবরে অফিসে গিয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার, ক্যাশিয়ার ও ফিল্ড অফিসারসহ ৫ জনকে আটকে রাখে গ্রাহকরা। পরে জেলা শহরের উপর রাজারামপুর সিসিডিবি মোড়স্থ অফিস থেকে তাদেরকে আটক করে নিয়ে যায় পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, গ্রাহকদের অতিরিক্ত মুনাফা ও টাকা প্রাপ্তির নিশ্চয়তা দিয়ে প্রায় ৩ কোটি টাকা সংগ্রহ করে এনজিওটি। কিন্তু হঠাৎ করেই গত ৩-৪ দিন আগে টাকা আত্মসাত করে পালিয়ে যায় এনজিও পরিচালক মোকসেদুল ইসলাম। খবর পেয়ে কয়েক’শ গ্রাহক অফিসে গিয়ে ৫ জনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

    আটককৃতরা হলেন-জেলা শহরের নামেরাজারামপুর এলাকার সৈবুর রহমানের মেয়ে ম্যানেজার মোসা. সালমা আক্তার, একই গ্রামের মৃত ইসরাফিল হকের মেয়ে ক্যায়িয়ার সুমেরা খাতুন, নামোশংকরবাটি এলাকার মৃত একরামুল হকের ছেলে ফিল্ড অফিসার মনোয়ারুল ইসলাম, রাজারামপুর এলাকার দুরুল হোদার মেয়ে ফিল্ড অফিসার হালিমা খাতুন ও সদর উপজেলার আতাহার গ্রামের আজহারুল ইসলামের মেয়ে ফিল্ড অফিসার নাফিসা খাতুন। ভুক্তভোগী নারী শরিফা বেগম বলেন, আমার ছেলে বিদেশে থাকে। মাত্র ১৫ দিন আগে ২ লাখ টাকা জমা রেখেছিলাম। এখন শুনি পরিচালক মোকসেদুল ইসলাম পালিয়ে গেছেন। এরপর অন্যদের মতো অফিসে এসে দেখি আমার মতো গ্রাহকরা তাদেরকে আটক করে রাখে। পরে পুলিশ সরেজমিনে গিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা ফয়সাল আজম জানান, একটি শাখা থেকেই প্রায় ৩ কোটি টাকার উপরে কয়েকদিনে আত্মসাৎ করে নিয়ে গেছে। টাকা না পাওয়ার শঙ্কা থেকেই তাকে ঘেরাও করে।

    পরে পুলিশ থানায় নিয়ে গেলে তারা সেখানে অবস্থান নেয়। পুলিশ আদালতে মামলা গ্রহণ করতে বলেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, আটককৃত ৫ জনের বিরুদ্ধে মামলা করে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও কয়েক’শ গ্রাহক হওয়ায় তাদেরকে আদালতে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও ভুক্তভোগী সকল গ্রাহকের নাম ঠিকানা ও টাকার পরিমাণ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।

  • ভোলাহাটে উপজেলার মাসিক সভা

    ভোলাহাটে উপজেলার মাসিক সভা

    ভোলাহাটে উপজেলার মাসিক সভা

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাসিক আইন-শৃঙ্খলা, সমন্বয় কমিটির সভা ও শারদীয় দূর্গাপূজা উৎসব উপলক্ষে আলোচনা সভা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী’র(অতিরিক্ত দায়িত্ব) সভাপতিত্বে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা মডেল মসজিদ সাংস্কৃতিক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, সমাজ সেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ বি এমন ডিএ ইন্জিনিয়ার মোঃ লোকমান হাকিম, চাঁনশিকারী বিজিবি কোম্পানী কমাণ্ডার সুবেদার মোঃ শহিদুল ইসলাম ও জেকে পোল্লাডাংগা বিজিবি কোম্পানী কমাণ্ডার সুবেদার মোঃ সাইদুল ইসলাম, ইউপি চেয়ারম্যানগণ মোঃ আজিজুর রহমান(প্যানেল), আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু, মোঃ আব্দুল মান্নান(প্যানেল) ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, দুপ্রক’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইখতিয়ার উদ্দিন (অব: সৈনিক), ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম (শরীফ), উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবিরসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন আইন-শৃঙ্খলা বিষয়ে ও শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। পূজায় কোনপ্রকার বিশৃঙ্খলার সৃষ্টি যেনো না হয়, সেদিকে সকলের তীক্ষ্ণ দৃষ্টি রাখার আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার।

  • টাইফয়েড টিকার ক্ষতিকর দিক নেই-ধর্মীয় বাধাও নেই–চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক

    টাইফয়েড টিকার ক্ষতিকর দিক নেই-ধর্মীয় বাধাও নেই–চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক

    টাইফয়েড টিকার ক্ষতিকর দিক নেই-ধর্মীয় বাধাও নেই–চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক

    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেছেন, টাইফয়েড টিকার কোনো ক্ষতিকর দিক নেই। এটি একটি হালাল টিকা, এই টিকা গ্রহণে ধর্মীয় কোনো বাধা নেই। আমাদের জন্য টাইফয়েড থেকে সুরক্ষিত থাকতে এ টিকার বিকল্প নেই। বুধবার (২৪ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস আয়োজিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালায় সভাপতির বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন।
    জেলা প্রশাসক বলেন, বিভিন্ন টিকা গ্রহণের সময় আমাদের মাঝে মাঝে একটু সমস্যা হয়, কিন্তু টাইফয়েড টিকা গ্রহণ করলে তেমন কোনো অসুবিধা হবে না। কাজেই বাচ্চাদের মধ্যে যেন ভীতি কাজ না করে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কর্মশালায় অংশগ্রহণকারী স্কাউট ও গার্লস গাইডদের উদ্দেশে তিনি বলেন, এখানে তোমরা যারা এসেছ, তোমরাই আমাদের প্রাণ। তোমরা অন্যদের উদ্বুদ্ধ করবে যেন সবাই এই টিকা গ্রহণের মাধ্যমে নিজেদেরকে টাইফয়েড থেকে সুরক্ষিত রাখতে পারে। আমাদের লক্ষ্য হলো, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব বাচ্চাকে এ টিকার আওতায় আনা। অপপ্রচারে কান না দিতে সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন অপপ্রচার না চালায়। আমরা ভীত হবো না, কোনো গুজবে কান দিব না। আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রায় ৫ লক্ষ বাচ্চাকে আমাদের কার্যক্রমের আওতায় আনতে চাই। বাচ্চারা এই টিকা নিলে টাইফয়েড জ্বরে আক্রান্ত হবে না। আগামী দিনে ইপিআই কার্যক্রমের আওতায় নিয়মিত টিকা হিসেবে টাইফয়েড এর টিকা দেওয়া হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় শতভাগ রেজিস্ট্রেশন সম্পন্ন হবে বলে এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন। জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মণ এর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক অনসূয়া বড়ুয়া, সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক শুকলাল বৈদ্য এবং জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মতিন। কর্মশালায় স্কাউট ও গার্লস গাইডের প্রশিক্ষক ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

  • চাঁপাইনবাবগঞ্জে সোনালিকা ডে-কৃষকদের নিয়ে সভা ॥ এসিআই মটরস’র সার্ভিস ক্যাম্পেইন

    চাঁপাইনবাবগঞ্জে সোনালিকা ডে-কৃষকদের নিয়ে সভা ॥ এসিআই মটরস’র সার্ভিস ক্যাম্পেইন

    চাঁপাইনবাবগঞ্জে সোনালিকা ডে-কৃষকদের নিয়ে সভা ॥ এসিআই মটরস’র সার্ভিস ক্যাম্পেইন

    কৃষি যান্ত্রিকরণের অন্যতম প্রতিষ্ঠান এসিআই মটরস লিমিটেড উদ্যোগে কৃষকদের নিয়ে সভা ও সোনালিকা সার্ভিস ক্যাম্পেইন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সোনাবর আদর্শ কলেজ মাঠে এই অনুষ্ঠান হয়। অভিজ্ঞ সার্ভিস টিমের মাধ্যমে প্রায় শতাধিক সোনালিকা ট্রাক্টর এর বিনামূল্যে সার্ভিস প্রদান করা হয়। পাশাপাশি কৃষকদের হাতে নতুন ৪টি ট্রাক্টরের ডেলিভারি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন,

    সোনাবর আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিলসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও কৃষি কর্মকর্তারা। এ ছাড়া উপস্থিত ছিলেন এসিআই মটরসের রাজশাহী রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ আব্দুল আলিম শেখ, সহকারী প্রোডাক্ট ম্যানেজার মোঃ আশিফ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ জেলার এরিয়া ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমানসহ কোম্পানির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। দিনব্যাপী আয়োজনে কৃষকদের স্বাস্থ্য পরিক্ষা, সোনালিকা ট্রাক্টরের বিনামূল্যে সার্ভিসিং,

    কৃষি বিষয়ক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আকর্ষণীয় পুরস্কারসহ গেমস ও র‌্যাফেল ড্র, সোনালিকা ট্রাক্টরের বিভিন্ন মডেল ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী। এছাড়াও অংশগ্রহণকারীদের মাঝে ব্র্যান্ডেড টি-শার্ট বিতরণ করা হয়। প্রতিবছরের মতো এবারের উদ্যোগও স্থানীয় কৃষক ও ট্রাক্টর মালিকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তারা বলেন, এ ধরনের আয়োজন আগামী মৌসুমে চাষের প্রস্তুতি নিতে সহায়তা করে এবং গ্রাহক-প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করে।

  • এস আলম ও দুই ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি

    এস আলম ও দুই ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি

    এস আলম ও দুই ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি

    আলোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) এবং তার দুই ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারির আদেশ দিয়েছেন আদালত।
    ঋণ জালিয়াতির এক মামলায় দুদকের আবেদনের শুনানি করে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ বুধবার এ আদেশ দেন। এস আলমের দুই ভাই হলেন-এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ ও পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ হাসান। দুদক সুত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক গত ১৬ সেপ্টেম্বর তিনজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারির আবেদন করেছিলেন। সেই আবেদনের বিষয়ে আদেশ হয় বুধবার। আবেদনে বলা হয়, “তদন্তকালে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য বেশ কয়েকবার প্রচেষ্টা করা হয়েছিল। তবে আমাদের নজরে এসেছে, তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এ কারণে ইন্টারপোলের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মো. সাইফুল আলম, আব্দুস সামাদ এবং মোহাম্মদ আবদুল্লাহ হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রার্থনা করছি। এস আলমের বিরুদ্ধে কয়েক ডজন মামলার মধ্যে এ মামলাটি দায়ের করা হয় গত ২ জুলাই। রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড (বর্তমানে আভিভা ফাইন্যান্স লিমিটেড) থেকে মেসার্স এ এম ট্রেডিংয়ের নামে ১০৪ কোটি ২০ লাখ ৭৭ হাজার টাকার ঋণ নিয়ে জালিয়াতির মাধ্যমে সেই অর্থ বিভিন্ন ব্যাংক হিসাবে ঘুরিয়ে শেষ পর্যন্ত এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের হিসাবে স্থানান্তর করে আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে এ মামলায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের পর আটটি ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। এরপর গ্রুপটি এসব ব্যাংক থেকে নামে-বেনামে এক লাখ কোটি টাকার বেশি অর্থ তুলে নেয় বলে অভিযোগ রয়েছে।