Blog

  • নিয়ামতপুরে খাল খনন কার্যক্রমের উদ্বোধনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান

    নিয়ামতপুরে খাল খনন কার্যক্রমের উদ্বোধনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান

    নিয়ামতপুরে খাল খনন কার্যক্রমের উদ্বোধনে ভূমিমন্ত্রী মিজানুর রহমান

    নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার। তারই ধারাবাহিকতায় নওগাঁর নিয়ামতপুরে খাল খননের মধ্য দিয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সোমবার (১৬ মার্চ) বেলা ১২টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দরগাপাড়া গ্রামে লতার বিলের খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন। খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে মতবিনিময় সভায় ৪৬ নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিনু ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু। ‎এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধনু, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, নিয়ামপুর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার,উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দিয়ান উদ্দিন। ‎এ সময় প্রধান অতিথি মিজানুর রহমান মিনু বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। এতে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন। ‎উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরেন্দ্র অঞ্চলের কৃষি ও জলাবদ্ধতা সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরে খাল পুনঃখননের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা। বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি জমে কৃষি জমির ক্ষতি এবং শুষ্ক মৌসুমে সেচের পানির সংকট দূর করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, খালটি খনন করা হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এর ফলে স্থানীয় কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং ফসলের উৎপাদনও বাড়বে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কৃষি ও পানি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক প্রতিনিধি ও সাধারণ জনগণের অংশগ্রহণ করেন। শেষে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।

  • কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড গোমস্তাপুরসহ তিন উপজেলা ॥ ব্যাপক ক্ষতি

    কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড গোমস্তাপুরসহ তিন উপজেলা ॥ ব্যাপক ক্ষতি

    কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড গোমস্তাপুরসহ তিন উপজেলা ॥ ব্যাপক ক্ষতি

    চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকাসহ গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯.১০ মিঃ শুরু হয়ে ঘণ্টাখানেক স্থায়ী ঝোড়ো বাতাসে বহু গাছপালা উপড়ে পড়ে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় দেখা দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের সময় বাতাসের গতিবেগ প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছায়। হঠাৎ শুরু হওয়া এই ঝড়ে বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য ঘরের ভেতরে অবস্থান নেন। ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন এলাকায় আম, কাঠাল ও গমের খেতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে আমের মুকুল ও ছোট আম ঝরে পড়ায় আমচাষিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। অনেক জায়গায় গমের ক্ষেত মাটিতে লুটিয়ে পড়েছে। রহনপুর পৌর এলাকার বিভিন্ন মহল্লায় বড় বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে থাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

    ঝড়ের তীব্রতায় অনেক বাড়ির টিনের চালা উড়ে গেছে এবং কাঁচা ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, ঝড়ের সময় বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে, ফলে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পাশাপাশি ওয়াইফাই ও ডিস লাইনের সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও সাময়িকভাবে ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়টি খুব অল্প সময় স্থায়ী হলেও এর তীব্রতা ছিল অনেক বেশি। ফলে গাছপালা ভেঙে পড়া ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ব্যাপকভাবে ঘটেছে। এছাড়াও শত শত পাখি মারা গেছে। যা বিভিন্ন স্থানে পড়ে থাকতে দেখা যায়। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। ক্ষতিগ্রস্ত কৃষক ও বাসিন্দাদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা জানিয়েছেন। স্থানীয় কৃষকদের মতে, আমের মৌসুমের শুরুতেই এমন ঝড়ে মুকুল ও ছোট আম ঝরে পড়ায় ফলনের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে কৃষকদের আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়ছে। হঠাৎ এই কালবৈশাখী ঝড় আবারও প্রমাণ করেছে, প্রাকৃতিক দুর্যোগের কাছে মানুষের প্রস্তুতি ও অবকাঠামোর দুর্বলতা কতটা প্রকট। ক্ষতিগ্রস্ত মানুষ এখন দ্রুত সহায়তা ও পুনর্বাসনের অপেক্ষায় রয়েছে।

  • ভিজিএফ এর চালের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও সড়ক অবরোধ

    ভিজিএফ এর চালের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও সড়ক অবরোধ

    ভিজিএফ এর চালের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও সড়ক অবরোধ

    গাইবান্ধা পলাশবাড়ীতে ভিজিএফ এর চাল না পাওয়ায় মহদীপুর ইউনিয়নের কার্ডধারীরা মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোপ করেছে। এ সময় বিক্ষোভকারীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল সরকারের অপসারণ দাবি করেন। সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ির আঞ্চলিক সড়কের ঠুটিয়াপুকর নামক এলাকায় ভুক্তভোগী ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে প্রশাসনের আশ্বাসে বেলা দেড়টার দিকে অবরোধ তুলে নেয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন শাহিনুর খাতুন, পারভিন খাতুন, ইউপি সদস্য বাবু মিয়া। বক্তারা বলেন, মহদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদুল ইসলাম দুর্নীতির আশ্রয় গ্রহণ করে ১৫ ভিজিএফ কার্ডধারির কোন দেয়নি। আজসকালে কার্ড চাল নিতে গিয়ে অনেকেই তার লাঞ্ছনা শিকার হয়েছে। তারা অবিলম্বে এই চেয়ারম্যানের অপসারণ ও বিচার দাবি করে। মানববন্ধনে কার্ড যদি ছাড়াও এলাকার সচেতন মহল অংশগ্রহণ করেন। পরে প্রশাসনের আশ্বাসে স্থানীয়রা অবরোধ তুলে নেয়।

  • নওগাঁয় গণমাধ্যমকর্মীদের নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময়

    নওগাঁয় গণমাধ্যমকর্মীদের নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময়

    নওগাঁয় গণমাধ্যমকর্মীদের নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময়

    নওগাঁয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা তৈরী বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খান ফাউন্ডেশনের বাস্তবায়নে শহরের অয়োজন রেষ্টুরেন্ট অডিটোরিয়ামে বাস্তবায়ন সহযোগী সংস্থা আপোস ও ধুব্রতারা মহিলা সমিতির অয়োজনে এই সভা হয়। সুইজ এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপিয় ইউনিয়ন’র আর্থিক সহযোগিতা এবং জিএফ এর কারিগরি সহায়তায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আপোসের নির্বাহী পরিচালক মোঃ এস এম সহিদুল আলমের সভাপতিত্বে প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা করেন খান ফাউন্ডেশনের নওগাঁ জেলা প্রকল্প কর্মকর্তা মো. নুরুজ্জামান বুলবুল। সভায় বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম, সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, সাবেক সভাপতি নবির উদ্দিন, ইমরুল কায়েসসহ সিভিল সোসাইটি অরগানাইজেশনের প্রতিনিধিবৃন্দ। সভায় ক্লান্তি শেষে, এরোমা ইয়্যত, রাইডো, বর্নালী মহিলা সমিতি, নিক্সকাথা মহিলা সমিতি, যুব উদ্যোক্তা ফোরাম, লক্ষিকুল আদিবাসি ফোরামের নির্বাহী প্রধান, আইনজীবি, বিভিন্ন নারী নেটওয়ার্কের প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সংঞ্চালনায় ছিলেন মো: মজিবুর রহমান এবং মোছা: আরিফা খাতুন। সভায় সকল সংবাদকর্মীরা সিএসওদের সার্বিক ভালো কাজ এবং তাদের চ্যালেঞ্জগুলো নিউজ আকারে পত্রিকায় প্রকাশের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জেলার বিভিন্ন পর্যায়ে নারী উদ্যোক্তাদের নিয়ে প্রতিবদেন করতে সংবাদকর্মীদের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়। এছাড়া নওগাঁ থেকে প্রকাশিত হওয়া আঞ্চলিক পত্রিকায় জেলার নারী উদ্যোক্তাদেও নিয়ে বিশেষ বিশেষ প্রতিবেদন করার আশ^াস প্রদান করা হয়।

  • মহানন্দা টিটিএল মুক্ত স্কাউট গ্রুপের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

    মহানন্দা টিটিএল মুক্ত স্কাউট গ্রুপের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

    মহানন্দা টিটিএল মুক্ত স্কাউট গ্রুপের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

    মহানন্দা টিটিএল মুক্ত স্কাউট গ্রুপের সদস্যদের অংশগ্রহণে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট ভবনের স্কাউটার গোলাম রশিদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন, জেলা স্কাউট এর কোষাধ্যক্ষ আসলাম কবীর, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, মহানন্দা টিটিএল মুক্ত স্কাউট গ্রুপের সদস্য, মুহাম্মদ তৌফিকুল ইসলাম, লুৎফুর রহমান, জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, জেলা কাব লিডার রাকিব উদ্দীন আহমেদসহ অনান্যরা।

  • ভালুকায় আনোয়ার খান মডেল স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও ইফতার

    ভালুকায় আনোয়ার খান মডেল স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও ইফতার

    ভালুকায় আনোয়ার খান মডেল স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও ইফতার

    ময়মনসিংহের ভালুকায় আনোয়ার খান মডেল স্কুলে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সরকারি জুনিয়র বৃত্তি পরীক্ষা/২০২৫ এ ২জন ট্যালেন্টপুল এবং ১১ জন সাধারণ গ্রেড সহ ১৩জন শিক্ষার্থী বৃত্তি লাভ করায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হবিরবাড়ী শিল্পাঞ্চল সিডস্টোরের সুনাম অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ার খান মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মুহাম্মদ আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে এই আয়োজনে শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট দিয়ে ১৩জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক খলিলুর রহমান, ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবু তাহের কমান্ডার এবং মোঃ সাইদুল ইসলাম মাস্টার, আব্দুল আওয়াল মাস্টার, ইউনিয়ন যুবদলের যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম লিটন, আবু সাঈদ মাস্টার, মাহবুব আলম, কবি- গণমাধ্যমকর্মী সফিউল্লাহ আনসারী, মোঃ আতিকুল ইসলাম প্রমূখ। বৃত্তি প্রাপ্তর শিক্ষার্থীরা হলো-ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত-রাসকীহ খান, মোছাঃ সামিয়া আক্তার এবং সাধারণ গ্রেডে আরহাম খান রামিন, ওমর ফারুক, মোহাম্মদ তাজদীদ, শাহরিয়ার ইসলাম জিহাদ, আবু আব্দুল্লাহ হুজাইফা, মোঃ সিয়াম, তায়েবা ইসলাম ইন্নি, সানজিদা আক্তার শিখা, মুনতাহা ইসলাম মুন, তায়েবা ইন্নি রাইসা, নাজিয়া আফরিন নিহা বৃত্তি লাভ করে। অনুষ্ঠানে একহাজার রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করা হয়। দেশ জাতির কল্যাম কামনায় মোনাজাত করেন স্থানীয় মসজিদের ইমাম।

  • নাগরপুরে মাটির খাদে অভিযানে ট্যাফি ও ব্যাটারি জব্দ

    নাগরপুরে মাটির খাদে অভিযানে ট্যাফি ও ব্যাটারি জব্দ

    নাগরপুরে মাটির খাদে অভিযানে ট্যাফি ও ব্যাটারি জব্দ

    টাঙ্গাইলের নাগরপুর উপজেলা-এর ভারড়া ইউনিয়ন-এর আটাপাড়া মৌজায় একটি মাটির খাদে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ট্যাফি ও ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আটাপাড়া এলাকার একটি মাটির খাদে তল্লাশি চালিয়ে মজুদ রাখা ট্যাফি ও ব্যাটারি জব্দ করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাটির খাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে রাখা ট্যাফি ও ব্যাটারি জব্দ করা হয় এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • গোবিন্দগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন

    গোবিন্দগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন

    গোবিন্দগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিচ্ছন্ন দেশ গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মাদ শামীম কায়ছার লিংকন। বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশিত পরিচ্ছন্ন দেশ গড়ার কর্মসূচির অংশ হিসেবে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় গোবিন্দগঞ্জ পৌরসভার মাছবাজার, মুরগিবাজার, মেকার পট্টি সহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা ফারুক আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজু, পৌর বিএনপির নেতা মোকাদ্দাম হোসেন সজল, কাজী আশরাফুল আলম, তরিকুল ইসলাম চঞ্চল, আব্দুল আউয়াল, রফিকুল ইসলাম। এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি প্রতি শনিবার নিয়মিতভাবে পরিচালিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

  • পলাশবাড়ীতে বিজ’র উদ্যোগে শিশুদের ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    পলাশবাড়ীতে বিজ’র উদ্যোগে শিশুদের ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    পলাশবাড়ীতে বিজ’র উদ্যোগে শিশুদের ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)এর শিক্ষা কর্মসূচীর আওতায় গাইবান্ধার পলাশবাড়ীতে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী উপজেলার বৈরী হরিণমারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৈরী হরিণমারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ সালমা আকতার এবং বিজের মাইক্রোফাইনান্স কর্মসূচীর জোনাল ম্যানেজার শেখ মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজের পলাশবাড়ী উপজেলার শাখার সাব জোনাল ম্যানেজারমোজাহারুল ইসলাম, পলাশবাড়ী উপজেলার শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক সোহেল রানা ও বিজের কৃষি কর্মসূচীর প্রোগ্রাম অফিসার আব্দুল লতিফ সহ অন্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষ ও সামাজিক সুরক্ষা কর্মসূচীর ম্যানেজার আনোয়ার জাহিদ। শেষে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে সামাজিক সুরক্ষা কর্মসূচীর কর্ম এলাকার কিশোরী ক্লাবের লিডারদের দায়িত্ব কর্তব্য বিষয়ক দিন ব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

  • চাঁপাইনবাবগঞ্জে মুক্তমহাদলের ইফতার ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জে মুক্তমহাদলের ইফতার ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জে মুক্তমহাদলের ইফতার ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জে মুক্তমহাদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা শহরের ক্লাব সুপার মার্কেটের সামনে মুক্তমহাদল ভবনে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ মুক্তমহাদলের সম্পাদক মোসফিকুর রহমান, বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা সম্পাদক মারুফুল হক, ডাঃ আহনাফ শাহরিয়ার মাসুদ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।