Blog

  • চাঁপাইনবাবগঞ্জে মুক্তমহাদলের ইফতার ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জে মুক্তমহাদলের ইফতার ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জে মুক্তমহাদলের ইফতার ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জে মুক্তমহাদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা শহরের ক্লাব সুপার মার্কেটের সামনে মুক্তমহাদল ভবনে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ মুক্তমহাদলের সম্পাদক মোসফিকুর রহমান, বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা সম্পাদক মারুফুল হক, ডাঃ আহনাফ শাহরিয়ার মাসুদ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

  • শিবগঞ্জে অটোরিকশা-ভটভটি সংঘর্ষে শিশু নিহত ॥ আহত ৬

    শিবগঞ্জে অটোরিকশা-ভটভটি সংঘর্ষে শিশু নিহত ॥ আহত ৬

    শিবগঞ্জে অটোরিকশা-ভটভটি সংঘর্ষে শিশু নিহত ॥ আহত ৬

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে জুনায়েদ আলী নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের সানাউল্লাহর ছেলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সোনামসজিদ থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা শিবগঞ্জ বাজারের দিকে যা”িছল। ধোবড়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুনজিলা আক্তার জুই জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘাতক ভটভটিটি জব্দ করা হয়েছে তবে চালক পলাতক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

  • চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

    চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

    শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়
    চাঁপাইনবাবগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহিপুর কলেজ মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের নবাগত প্রশাসক হারুনুর রশীদ। উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা নজরুল ইসলাম, সাদিউজ্জামান সাদি মিয়া ও তাসেম আলী। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

  • গোবিন্দগঞ্জে ঝড় ও শিলা বৃষ্টিতে দুই গ্রামের শতাধিক বাড়িঘর লন্ডভন্ড

    গোবিন্দগঞ্জে ঝড় ও শিলা বৃষ্টিতে দুই গ্রামের শতাধিক বাড়িঘর লন্ডভন্ড

    গোবিন্দগঞ্জে ঝড় ও শিলা বৃষ্টিতে দুই গ্রামের শতাধিক বাড়িঘর লন্ডভন্ড

    গাইবান্ধার গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায় ঝড় ও শিলা বৃষ্টিতে দুটি গ্রামের প্রায় শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়েছে। এছাড়াও একটি কলেজ ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়।গত রবিবার ও সোমবার রাতে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঘূর্ণিঝড় ও শিলা বৃষ্টিতে রাজাহার,কমদিয়া ইউনিয়নের কুকুরাইল, বানেশ্বর, বোইলগ্রম, মকলাইন, চালিতাসহ আশেপাশের গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে কাঁচা-পাকা ও টিনশেড ঘরবাড়ি ভেঙে পড়ে এবং অনেক ঘরের টিনের চাল উড়ে যায় এছাড়াও অনেক গাছপালার ক্ষতি হয়। ঝড়ে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল কলেজের টিনে চালা সহ ইটের দেয়া ধসে পড়ে এবং আসবাব পত্র লন্ড ভন্ড হয়ে যায়। ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছেন।তারা দ্রুত সরকারি সহায়তা পাওয়ার দাবি জানিয়েছেন। শিলাবৃষ্টিতে কোথাও কোথাও বোরো আবাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে রাজাহার ইউনিয়ন পরিষদের রফিকুল ইসলাম জানান,ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নিবার্হী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জিন্দার আলী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

  • কাপাসিয়ায় মাদক বিরোধী আলোচনা সভা ও ইফতার মাহফিল ॥ এমপি ও লেখক’র উপস্থিতিতে ঐক্য

    কাপাসিয়ায় মাদক বিরোধী আলোচনা সভা ও ইফতার মাহফিল ॥ এমপি ও লেখক’র উপস্থিতিতে ঐক্য

    কাপাসিয়ায় মাদক বিরোধী আলোচনা সভা ও ইফতার মাহফিল ॥ এমপি ও লেখক’র উপস্থিতিতে ঐক্য

    কাপাসিয়া উপজেলাকে মাদকমুক্ত ও সামাজিকভাবে সুসংগঠিত করার প্রত্যয়ে এক ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে কাপাসিয়া ইয়ুথ ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী আলোচনা সভা ও ইফতার মাহফিল। পবিত্র রমজান মাসের ২৭ রমজান (১৭ মার্চ) বিকেলে কাপাসিয়ার তরগাঁও মিয়ার বাজারস্থ ক্যাফে পল্লী রিসোর্টে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি এক মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন ক্যাম্পাস এর শিক্ষক ও শিক্ষার্থী ও সামাজিক সংগঠন এর সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন লেখক, শিক্ষক ও সমাজসেবক তৌফিক সুলতান, যার উপস্থিতি পুরো আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ ও যুগান্তকারী করে তোলে।অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তৌফিক সুলতান স্যার কাপাসিয়ার সার্বিক উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গঠনের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কাপাসিয়ার সকল সামাজিক, স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনকে একত্রিত করে একটি শক্তিশালী টিম গঠন করা এখন সময়ের দাবি। এই টিমটি শুধু মাদকবিরোধী কার্যক্রমে সীমাবদ্ধ থাকবে না; বরং শিক্ষা, মানবিক মূল্যবোধ, অপরাধ প্রতিরোধ ও সামাজিক উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করবে। তিনি একটি সুসংগঠিত কাঠামোর মাধ্যমে কেন্দ্রীয়, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের প্রস্তাব দেন, যা মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নকে আরও গতিশীল করবে।মাদকমুক্ত কাপাসিয়া গঠনে বাস্তবভিত্তিক তথ্য সংগ্রহের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গোপনীয়তা রক্ষা করে মাদকাসক্তদের একটি নির্ভুল তালিকা প্রস্তুত করতে হবে এবং তাদের সমস্যার মূল কারণ, বেকারত্ব, পারিবারিক সংকট, মানসিক চাপ ও খারাপ সঙ্গ—বিশ্লেষণ করে কার্যকর সমাধান গ্রহণ করতে হবে। শুধুমাত্র আইনগত ব্যবস্থা নয়, বরং পুনর্বাসন, কাউন্সেলিং ও কর্মসংস্থানের মাধ্যমে তাদের সমাজে ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।ওয়েলফশন মানবকল্যাণ সংঘের প্রধান নির্বাহী পরিচালক এবং নবগঠিত ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের সম্মানিত সভাপতি হিসেবে এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে প্রতিনিধিত্ব করেন বিশিষ্ট লেখক, শিক্ষক ও সমাজসেবক তৌফিক সুলতান স্যার, যা আয়োজনটিকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।এছাড়া তিনি মাদকের উৎস নির্মূলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ ও বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, বইপাঠ ও স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে একটি ইতিবাচক পরিবেশ তৈরির ওপর জোর দেন।তিনি আরও জানান, মাদকবিরোধী একটি সুপরিকল্পিত কর্মপরিকল্পনা তার কাছে রয়েছে, যা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য একটি অনলাইন বা অফলাইন মিটিং আয়োজন করা প্রয়োজন। তিনি বলেন, “একতার কোনো বিকল্প নেই”—আজকের এই আয়োজনে অংশগ্রহণকারী ৬০টিরও বেশি সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ধরনের সময়োপযোগী আয়োজনের জন্য তিনি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।অনুষ্ঠানে গ্লোবাল ইঞ্জিনিয়ার্স এন্ড ক্যারিয়ার সেন্টারের পক্ষ থেকেও একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা উপস্থাপন করা হয়। এতে জানানো হয়, কাপাসিয়ার ১৭০টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৩১টি গ্রাম এবং ৫৬৯টি মসজিদ কমিটিকে সম্পৃক্ত করে মাদকের সহজলভ্যতা বন্ধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ঝরে পড়া শিক্ষার্থীদের কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসন এবং সন্দেহভাজন ব্যক্তিদের ডোপ টেস্টের আওতায় এনে মাদকবিরোধী অভিযান পরিচালনার প্রস্তাব রাখা হয়।তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে প্রতিষ্ঠানটি আরও ঘোষণা দেয় যে, পলিটেকনিক থেকে ডিপ্লোমা সম্পন্ন করা চাকরিপ্রত্যাশী তরুণদের মধ্য থেকে প্রতি ছয় মাসে অন্তত ১০০ জনকে কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা হবে। এই উদ্যোগ বেকারত্ব হ্রাসের পাশাপাশি মাদকাসক্তি প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।অনুষ্ঠানের একপর্যায়ে গাজীপুর-৪ আসনের এমপি নির্বাচিত হওয়ায় মু. সালাহউদ্দিন আইউবীকে গ্লোবাল ইঞ্জিনিয়ার্স এন্ড ক্যারিয়ার সেন্টারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় ইঞ্জিনিয়ার নাদিম হোসেন ও ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসেন উপস্থিত থেকে তাকে সম্মাননা প্রদান করেন।জ্ঞানচর্চা ও আত্মউন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠানে বিশেষভাবে গুরুত্ব পায় বই উপহার প্রদান। লেখক তৌফিক সুলতান স্যারের রচিত আত্মউন্নয়নমূলক গ্রন্থ “জ্ঞানের জগৎ” কাপাসিয়া ইউথ ফোরামের নিকট আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক মু. খাইরুল আনাম এবং অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাননীয় সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবীর হাতে সরাসরি বইটি তুলে দেন লেখক নিজেই, যা অনুষ্ঠানে এক অনন্য আবেগঘন মুহূর্ত সৃষ্টি করে।ওয়েলফশন মানবকল্যাণ সংঘের প্রধান নির্বাহী পরিচালক এবং নবগঠিত ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের সম্মানিত সভাপতি হিসেবে এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে প্রতিনিধিত্ব করেন বিশিষ্ট লেখক, শিক্ষক ও সমাজসেবক তৌফিক সুলতান, যা আয়োজনটিকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।সমগ্র আয়োজনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল, অংশগ্রহণমূলক এবং সময়োপযোগী। ইফতার মাহফিলের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়, আর মাদকবিরোধী আলোচনা সভার মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে কাপাসিয়া খুব শিগগিরই একটি মাদকমুক্ত, উন্নত ও আদর্শ জনপদ হিসেবে প্রতিষ্ঠিত হবে। শেষে এমপি মু. সালাহউদ্দিন আইউবী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তিনি ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আশ্বস্ত করেন, খুব দ্রুতই এ বিষয়ে সবার সঙ্গে আলোচনা করে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান এমপি মু. সালাহউদ্দিন আইউবী।

  • রহনপুরে ভিজিএফ’র চাল নিতে দীর্ঘ লাইন ॥ অপেক্ষায় সহস্রাধিক মানুষ

    রহনপুরে ভিজিএফ’র চাল নিতে দীর্ঘ লাইন ॥ অপেক্ষায় সহস্রাধিক মানুষ

    রহনপুরে ভিজিএফ’র চাল নিতে দীর্ঘ লাইন ॥ অপেক্ষায় সহস্রাধিক মানুষ

    আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম চলছে। রবিবার (১৫ মার্চ) সকাল থেকে পৌরসভা প্রাঙ্গণে এ চাল বিতরণ শুরু হলে উপকারভোগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল থেকেই নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ পৌরসভা চত্বরে এসে জড়ো হন। নির্ধারিত কার্ড হাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা চাল গ্রহণের জন্য অপেক্ষা করেন। দুপুর গড়ালেও সহস্রাধিক মানুষ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেককে কয়েক ঘণ্টা অপেক্ষা করে নিজেদের বরাদ্দকৃত চাল সংগ্রহ করতে হয়েছে। সরেজমিনে দেখা যায়, পৌরসভা ভবনের সামনে ও আশপাশের এলাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন উপকারভোগীরা। অনেক নারী শিশুদের সঙ্গে নিয়ে এসেছেন। কেউ কেউ মাথায় করে চালের বস্তা নিয়ে বাড়ির পথে রওনা দেন।

    চাল নিতে আসা কয়েকজন উপকারভোগী জানান, ঈদকে সামনে রেখে এই সহায়তা তাদের পরিবারের জন্য স্বস্তি এনে দিয়েছে। তবে উপকারভোগীর সংখ্যা বেশি হওয়ায় লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। পৌরসভা সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। প্রতিটি উপকারভোগীকে নির্ধারিত পরিমাণ চাল দেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে সকল কার্ডধারীর মধ্যে চাল বিতরণ সম্পন্ন করা হবে। পৌরসভার সংশ্লিষ্টরা জানান, প্রশাসনের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং প্রকৃত উপকারভোগীরা তাদের প্রাপ্য সহায়তা পান। স্থানীয়দের মতে, ঈদকে সামনে রেখে সরকারের এ ধরনের সহায়তা নিম্নআয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে উপকারভোগীর সংখ্যা বেশি হওয়ায় ভবিষ্যতে আরও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বিতরণ কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

  • চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ মামলায় আরও একজন গ্রেপ্তার

    চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ মামলায় আরও একজন গ্রেপ্তার

    চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণ মামলায় আরও একজন গ্রেপ্তার

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ফাটাপাড়া গ্রামে আবুল কালামের বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহতের মামলায় আরও এক আসামীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এপর্যন্ত ওই মামলায় মোট সাতজন গ্রেফতার হলো। গ্রেপ্তার হওয়া আব্দুল মালেক (৪৬) চরবাগডাঙ্গা ইউনিয়নের কটাপাড়া গ্রামের মঞ্জুর মুন্সীর ছেলে। শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত তিনজন বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলীকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার দেখানো হয়। পরে অভিযানের ধারাবাহিকতায় চরবাগডাঙ্গা এলাকা থেকে ইউসুফ (৪৫) ও শাকিলকে (৩৭) আটক করা হয়। এর আগে প্রধান সন্দেহভাজন শরিফ উদ্দীন দুলালকেও গ্রেপ্তার করা হয়। সবশেষ শনিবার রাতে আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়। সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, মালেক মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ নিয়ে এ মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।

    এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূর আলম রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ফাটাপাড়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহতের মামলায় চরবাগডাঙ্গা ইউনিয়নের কটাপাড়া গ্রামের মঞ্জুর মুন্সীর ছেলে আব্দুল মালেক (৪৬) কে গ্রেফতার করা হয়েছে শনিবার দিবাগত রাতে। তবে, গ্রেফতারকৃত আব্দুল মালেক অসুস্থতা বোধ করায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি/২৬ ভোর রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে আবুল কালামের বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আল আমিন ও জিহাদ আলী নামের দুই তরুণ নিহত হন। আহত হন আরও তিনজন। ঘটনার পর ওই দিন রাতে সদর থানার ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামি করে মামলা করা হয়।

  • শিবগঞ্জে সাহিত্য মঞ্চের পুরষ্কার বিতরণ ও কবিতা উৎসব

    শিবগঞ্জে সাহিত্য মঞ্চের পুরষ্কার বিতরণ ও কবিতা উৎসব

    শিবগঞ্জে সাহিত্য মঞ্চের পুরষ্কার বিতরণ ও কবিতা উৎসব

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আঞ্চলিক ভাষায় কবিতা লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কবিতা উৎসব হয়েছে। শনিবার সাহিত্য মঞ্চের আয়োজনে শিবগঞ্জ প্রেসক্লাব হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্য মঞ্চের সভাপতি শাহ নাওয়াজ গামার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার। সঞ্চালনা করেন সাহিত্যমঞ্চ শিবগঞ্জ এর সাধারণ সম্পাদক ও প্রাবন্ধিক আব্দুল্লাহ সাহেদ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সামসুল ইসলাম টুকু, গম্ভীরার নানা মাহবুবুল আলম ও নাতি ফাইজুর রহমান মানি, কবি আনিফ রুবেদ, ডা. তড়িৎ কুমার, মনিরুল ইসলাম মনি,

    ai

    ও সাহিত্য মঞ্চের সহসম্পাদক আল বশরী সোহান। উল্লেখ্য, গত ডিসেম্বরে চাঁপাইনবাবগঞ্জের কবিদের অংশগ্রহণে আঞ্চলিক ভাষায় কবিতা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে বিজয়ী ১৭ জনের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। উপস্থিত কবিগণ আঞ্চলিক ভাষায় রচিত কবিতা পাঠ করেন। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলীয় ভাষা গবেষণা ও সংরক্ষণ বিষয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনা হয়। বক্তাগণ চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষা সংরক্ষণ বিষয়ে সমস্যা, সম্ভবনা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

  • দিনাজপুরে অসহায়দের সহযোগিতা ॥ সারা বাংলা ‘৮৮’ বন্ধুদের ইফতার মাহফিল

    দিনাজপুরে অসহায়দের সহযোগিতা ॥ সারা বাংলা ‘৮৮’ বন্ধুদের ইফতার মাহফিল

    দিনাজপুরে অসহায়দের সহযোগিতা ॥ সারা বাংলা ‘৮৮’ বন্ধুদের ইফতার মাহফিল

    দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ব্যাচ ভিত্তিক সংগঠন, ‘সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন’ দিনাজপুর জেলা প্যানেলের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং ‘সারা বাংলা ৮৮’ বন্ধুদের ইফতার মাহফিল। দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ কমিউনিটি সেন্টার ‘গ্রিনভিউ’ বালুবারিতে অনুষ্ঠিত হয়েছে এ আয়োজন। ৮৮ বন্ধুরা একত্রিত হয়ে সূর্যাস্তের সময় (মাগরিবের আজানের পর) একসাথে রোজা ইফতার একটি আনন্দঘন সামাজিক আয়োজন ছিল এটি। পিছিয়ে পড়া বন্ধুদের ঈদ উপহার প্রদান, বন্ধুদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, আড্ডা, স্মৃতিচারণ এবং প্রার্থনার একটি চমৎকার সুযোগ সৃষ্টি হয় এই আয়োজনে। এতে ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আলোচনার মাধ্যমে সামাজিক সচেতনতা ও মানবিক দিকগুলোও বৃদ্ধি পায়। দীর্ঘদিন পর বন্ধুদের সাথে দেখা করা ও কুশল বিনিময়ের একটি সেরা উপায় ছিলো এই ইফতার মাহফিল।ইফতারের আগে আলোচনা বা দোয়ার আয়োজন এবং পরে একসাথে নামাজ আদায় করা হয় সেখানেই। খাবারের মেন্যু ছিলো তেহেরী পোলাও, কোপ্তা, খেজুর, ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, ফলমূল ও শরবতদহ বেশ কিছু মজাদার খাদ্য সামগ্রী। ৮৮ বন্ধুরা একত্রিত হয়ে পুরনো স্মৃতি রোমন্থন এবং একসাথে ভালো সময় কাটানো হয়। অনুষ্ঠানের শুরুতে ২০টি দরিদ্র পরিবারকে দশ দিনের বাজার ও ঈদ খরচের জন্য নগদ অর্থ প্রদান করা হয়। একই অনুষ্ঠানে পিছিয়ে পড়া এক বন্ধুর ভাই প্যারালাইজড রোগীকে চিকিৎসা বাবদ ও একজন মরহুম বন্ধুর পরিবারকে ঘরের টিনশেড বাবদ নগদ অর্থ প্রদান করা হয়। সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন এর মূলত চ্যারিটি মূলক কাজ ও পিছিয়ে পড়া বন্ধুদের সহযোগিতায় সব সময়ের জন্য নিবেদিত এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ও তারা অংশগ্রহণ করে। অনুষ্ঠানটিতে জেলা প্যানেলের কো-অর্ডিনেটর সৈয়দ আজাদুর রহমান বিপু ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্বন্ধে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ও সদর উপজেলার ৮৮ ব্যাচ এর বন্ধুরা। যে সমস্ত বন্ধুরা অসুস্থ্য এবং যে বন্ধুরা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে তাদের সবার জন্যই দোয়া ও মাগফেরাত কামনা করা হয়।

  • গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এক

    গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এক

    গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এক

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাঁদপাড়া বাজার এলাকায় সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল মোমিন (৪২) নামে এক হোটেল শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। আব্দুল মোমিন ওই এলাকার গেন্দা মিয়ার ছেলে। পুলিশ ও নির্যাতিতার পরিবার সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় নির্যাতনের শিকার ছাত্রীর মা জরিনা বেগম জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যায়। স্বামী রঞ্জু মিয়া বাড়ির পার্শ্ববর্তী বাজারে দর্জির দোকানে কাজে ব্যস্ত ছিল। এই সুযোগে প্রতিবেশী আব্দুল মোমিন দুপুর আনুমানিক দেড়টার দিকে ফাঁকা বাড়িতে এসে মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে তার বাড়িতে ডেকে এনে জোরপূর্বক ধর্ষণ করে। বাড়ীতে ফিরে মেয়েটি তার মাকে সবকিছু খুলে বললে বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষক আব্দুল মোমিনকে আটক করে পুলিশে দেয়। গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়।