Blog

  • সিংড়ায় পথচারীদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

    সিংড়ায় পথচারীদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

    সিংড়ায় পথচারীদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

    নাটোরের সিংড়ায় পথচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় নিম্ন আয়ের সাধারণ মানুষ, অটো চালক, ভ্যান চালক সহ পথচারীদের মাঝে এসব বিতরণ করেন আসন্ন পৌর সভা নির্বাচনে মেয়র পদে প্রত্যাশী প্রার্থী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম বুলেট। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিযর যুগ্ন আহবাযক শরিফুল ইসলাম, উপজেলা জিয়া পরিষদের সহসভাপতি অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) নাজমুল হক, ছাত্র নেতা মাহাবুব সহ পৌর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। মেয়র প্রত্যাশী প্রার্থী রফিকুল ইসলাম বুলেট বলেন, ৩৪ বছর ধরে রাজনীতির মাঠে আছি। জেল-জুলুম খেটেছি। চাকুরী ও ব্যবসা করি নাই। রাজনীতির সাথে সম্পৃক্ততায় মানুষের কল্যাণে কাজ করে আসছি। আগামী পৌর নির্বাচনে মেয়র পদে আমি একজন মনোনয়ন প্রত্যাশি প্রার্থী। আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের কল্যাণে আজিবন কাজ করতে পারি।

  • নাচোলে জনতার হাতে ২ ছিনতাইকারী আটক

    নাচোলে জনতার হাতে ২ ছিনতাইকারী আটক

    নাচোলে জনতার হাতে ২ ছিনতাইকারী আটক

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মধ্য রাতে দুই ছিনতাইকারীকে স্থানীয় জনতা আটক করে থানায় সোপর্দ করেছে। নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী জানান, উপজেলার কসবা ইউপির বাইলকাপাড়া গ্রামের পিয়ারুলের ছেলে নাজমুল হোসেন (২৪) শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে তার নিজ আম বাগানে সেচ দিয়ে বাড়ি ফেরছিলেন। পথে সাইফুদ্দীন হাজির পুকুর পাড়ের পূর্বপাশে সোনাইচন্ডি-বংপুরগামী পাকা রাস্তার উপর পৌঁছিলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা শিবগঞ্জ উপজেলার কলাবাড়ি গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে রুবেল আলী (৩২) ও গোমস্তাপুর উপজেলার বিরামপাড়া গ্রামের মসিদুল হকের ছেলে কামরুল জামান (৪১), তাদের মোটরসাইকেল দিয়ে পথরোধ করে ভয়-ভীতি দেখিয়ে নাজমুলের পকেটে থাকা ১৩ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে গোমস্তাপুর রোডের দিকে চলে যায়। নাজমুল হোসেন তার বাই সাইকেলযোগে বাইলকাপাড়া মোড়ে পৌঁছিলে সেখানে লোকজনের সাথে ছিনতায়ের ঘটনা বলেন। ওইসময় লোকজন গোমস্তাপুর রোডের কয়েকজনকে মোবাইলে বিষয়টি জানিয়ে ছিনতাইকারীদের পথরোধের অনুরোধ জানিয়ে তারাও মোটরসাইকেলযোগে রওনা দেন। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শিবপুরা গ্রামে ওই ছিনতাইকারীদের স্থানীয়রা আটক করে নাজমুল ও নাচোল থানা পুলিশকে খবর দেয়। নাজমুল ঘটনাস্থলে পৌঁছে ওই ছিনতাইকারীদেরকে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত ২ ছিনতাইকারীকে আটক করে মোবাইল ও টাকা উদ্ধার করে। এ বিষয়ে নাচোল থানায় মামলা হয়েছে, শনিবার আসামীদের জলহাজতে পাঠানো হয়েছে।

  • প্রধানমন্ত্রী নির্দেশনা ॥ যশোরে পরিচ্ছন্নতা অভিযান চালাবে স্বেচ্ছাসেবক দল

    প্রধানমন্ত্রী নির্দেশনা ॥ যশোরে পরিচ্ছন্নতা অভিযান চালাবে স্বেচ্ছাসেবক দল

    প্রধানমন্ত্রী নির্দেশনা ॥ যশোরে পরিচ্ছন্নতা অভিযান চালাবে স্বেচ্ছাসেবক দল

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে যশোরে বছরব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার (১৪ মার্চ) সকালে ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস’ উপলক্ষে যশোর পৌর এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপিকা নার্গিস বেগম বলেন, বিএনপি ক্ষমতায় আসার আগেই একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রতিটি প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড এবং ইমাম-পুরোহিতসহ ধর্মগুরুদের সম্মানী ভাতা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। দেশ গঠনে প্রধানমন্ত্রীর প্রতিটি নির্দেশনা পালনে আমাদের সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। মশার উপদ্রব নিয়ন্ত্রণ এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আগাম সতর্কতা হিসেবে দেশব্যাপী সংসদ সদস্যদের স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি শুরু হয়েছে। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল জানান, কর্মসূচির প্রথম দিনে পৌরসভার তিনটি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে এখন থেকে প্রতি শনিবার ধারাবাহিকভাবে জেলা স্বেচ্ছাসেবক দল এই কর্মসূচি পালন করবে। পরিচ্ছন্নতা অভিযান চলাকালে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ জেলা, নগর ও বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

    পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

    পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

    নওগাঁর পত্নীতলায় অসহায় টাকার অভাবে চিকিৎসা করতে না পারা এক রোগীর পাশে দাঁড়ালো চকদোচাই- বাবনাবাজ পরিবার নামে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন উপজেলার নজিপুর ইউনিয়নের বাবনাবাজ গ্রামের হেলাল উদ্দিন এর স্ত্রী স্টোক পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্মরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু অতি দরিদ্র পরিবারটির রাজশাহীতে গিয়ে চিকিৎসা করার মত অর্থ নেই। এই খবর পেয়ে চকদোচাই-বাবনাবাজ পরিবার একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনটি সেই পরিবারের পাশে দাঁড়ায় এবং চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করে। জানা যায় সংগঠনটি এলাকার যে কোন মানুষের বিপদে পাশে দাঁড়ায়, সাংগঠনটি শুরু পর থেকে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড করে আসছে এ প্রসঙ্গে সাংগঠনের মুখপাত্র পাবিপ্রবি, সহকারী অধ্যাপক মোঃ ফিরোজ আলী বলেন, আমরা শুরু থেকে ছেলে-মেয়েদের লেখাপড়ার জন্য শিক্ষা উপকরণ বিতরণ, স্কলারশিপ ব্যবস্থা বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন গ্রামে ইফতার মাহফিলের আয়োজন এবং সকল অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করে থাকি এছাড়াও এলাকার যেকোনো মানুষের হঠাৎ কোনো বিপদে পড়লে সংগঠনটি পাশে দাঁড়ায়। সংগঠনটি কার্যক্রমে অত্র এলাকায় প্রশংসায় ভাসছেন।

  • ময়মনসিংহের ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল

    ময়মনসিংহের ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল

    ময়মনসিংহের ভালুকায় কবিতা আড্ডা ও ইফতার মাহফিল

    “কবিতা আড্ডায় মেতে উঠি এক সাথে” স্লোগানে ময়মনসিংহের ভালুকায় ভালুকা সাহিত্য সংসদের আয়োজনে কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার ভান্ডাব এলাকায় অবস্থিত ওয়াটার হাউজে ওই কবিতা আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কবি ও সাহিত্যিক সফিউল্লাহ আনসারীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কবি ও আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন আলহাজ্ব এম এ রশিদ।এসময় ময়মনসিংহের ভালুকা সহ আশপাশের বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক ও গণমাধ্যমের ব্যক্তিবর্গ কবিতা পাঠ ও মুক্ত আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক সাইদুর রহমান হাওলাদার, শিক্ষক সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, গণমাধ্যমকর্মী মোখলেছুর রহমান মনির, কবি সাংবাদিক কামরুল এহসান চন্দন, সাংবাদিক খলিলুর রহমান, প্রভাষক আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, কবি আবুল বাশার শেখ, আসাদুজ্জামান সুমন, কবি আরাফাত রিলকে, কবি কাঙাল শাহীন, প্রভাষক আ.ফ.ম. আফজাল হাসান, কবি বিনয় দেবনাথ, কবি মোহাম্মদ জালাল উদ্দীন, শহিদুল্লাহ কবি, কবি মো: আসাদ, সুরঞ্জিত বারৈ কবি তাসলিমা আক্তার মুক্তা, তানজিনা বিথি, তরিকুল ইসলাম, মাসুদ রানা, কবি রিয়েল আব্দুল্লাহ প্রমুখ।

  • নড়াইলের নড়াগাতীতে শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার- থানায় মামলা

    নড়াইলের নড়াগাতীতে শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার- থানায় মামলা

    নড়াইলের নড়াগাতীতে শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার- থানায় মামলা

    নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়ীয়া ইউনিয়নে আট বছরের ১টি শিশু ধর্ষণের শিকার হয়েছে। ১৩ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাথাভাঙা গুচ্ছগ্রামের মৃত দুদু মোল্যার ছেলে ধর্ষক আলী মোল্যা (৫০)কে এলাকাবাসী আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে। ভুক্তভোগী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নড়াগাতী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। মামলা নং-১০/১৪। ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় ওই শিশু ঘরের পিছন থেকে প্রাকৃতিক কাজ শেষে বের হলে আলী মোল্যা মেয়েটির মুখ বেঁধে বাড়ীর অদূরে পানের বরজে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকারে তার চাচা এগিয়ে গেলে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম বলেন, এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যান্য আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • নাগরপুরে এমপি লাভলুর নেতৃত্বে ‘ক্লিনলিনেস ড্রাইভ’ শুরু

    নাগরপুরে এমপি লাভলুর নেতৃত্বে ‘ক্লিনলিনেস ড্রাইভ’ শুরু

    নাগরপুরে এমপি লাভলুর নেতৃত্বে ‘ক্লিনলিনেস ড্রাইভ’ শুরু

    দেশব্যাপী এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনা বাস্তবায়নে টাঙ্গাইলের নাগরপুরে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। শনিবার (১৪ মার্চ) সকালে নাগরপুর সদর বাজারে এই ‘ক্লিনলিনেস ড্রাইভ’ বা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু। উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত বুধবার এক বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে মশকবাহিত রোগ থেকে রক্ষা করতে সকল সংসদ সদস্যকে প্রতি শনিবার নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। জনস্বাস্থ্যের গুরুত্ব বিবেচনা করে আজ থেকে নাগরপুরে এই কার্যক্রম শুরু হলো, যা প্রতি শনিবার নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষকেও নিজ নিজ আঙিনা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার রাখার মাধ্যমে এই সামাজিক আন্দোলনে শরিক হতে হবে।পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুক, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, যুবদলের (ভারপ্রাপ্ত আহ্বায়ক) নাজমুল হক স্বাধীন, (ভারপ্রাপ্ত সদস্য সচিব) নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান। এছাড়াও নাগরপুর বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সভাপতি এস এম আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতারা এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন।

  • নওগাঁয় ইফতার মাহফিল থেকে আ’লীগ নেতা গ্রেফতার

    নওগাঁয় ইফতার মাহফিল থেকে আ’লীগ নেতা গ্রেফতার

    নওগাঁয় ইফতার মাহফিল থেকে আ’লীগ নেতা গ্রেফতার

    নওগাঁয় ইফতার মহফিল থেকে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ঠিক ইফতারের পূর্ব মূহুর্তে শাহানাবাগ সিটি’তে আয়েজিত ইফতার পার্টি থেকে নওগাঁ সদর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও শাহানাবাগ সিটি’র স্বত্ত্বাধিকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম শহরের বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে এই ইফতারের আয়োজন করেন। নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম এই ইফতারে যোগদান করেন। সংবাদ পেয়ে নওগাঁ সদর থানার পুলিশ সখানে গিয়ে তাকে গ্রেফতার করে। রফিকের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে আদালত। সেই ওয়ারেন্ট মূলে সাহানাবাগ সিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর রাতেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • ভোটের কালি মোছার আগেই শুরু করেছি নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন-তারেক রহমান

    ভোটের কালি মোছার আগেই শুরু করেছি নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন-তারেক রহমান

    ইমাম-খতিব-মুয়াজ্জিন এবং অন্য ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা প্রদান

    ভোটের কালি মোছার আগেই শুরু করেছি নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন-তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে আপনারা এমন কিছু মানুষ একত্রিত হয়েছেন, কোনো বাধ্যবাধকতা ছাড়াই মানুষ যাদের সম্মান করে, জীবনের অনেক কঠিন মুহূর্তে যাদের কাছে দুটো ভালো উপদেশের আশা করে। জাতীয় নির্বাচনের আগে আমরা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো বাস্তবায়নে কাজ শুরু করেছি। পর্যায়ক্রমে সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।শনিবার (১৪ মার্চ) ইমাম-খতিব-মুয়াজ্জিন এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এই অনুষ্ঠানে ধর্মীয় ব্যক্তিত্ব ইমাম-খতিব-মুয়াজ্জিন রয়েছেন। একইসঙ্গে রয়েছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ধর্মের ধর্মীয় নেতৃত্ব। পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ। তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে আমরা সবাই মিলে ভালো থাকবো। জাতীয় নির্বাচনের আগে আমরা জনগণের কাছে সেই প্রতিশ্রুতি দিয়েছিলাম। বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোছনের আগেই আমরা আমাদের সব প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। তারেক রহমান বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য আমরা ইতোমধ্যেই ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছি। পর্যায়ক্রমিকভাবে এই কার্ড সারাদেশে সবাই পাবেন। আগামী ১৪ এপ্রিল তথা পয়লা বৈশাখ থেকে চালু হচ্ছে ‘ফার্মার্স কার্ড’ বা ‘কৃষক কার্ড’। আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি। আজ থেকে চালু হলো খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি। তিনি বলেন, যাদের প্রয়োজন সারাদেশে তাদের প্রত্যেককে পর্যায়ক্রমিকভাবে এই সহায়তা দেওয়া হবে। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে এমন একটি শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। আমি বার বার একটি কথা বলি, নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি শ্রেণি পেশার মানুষ তথা প্রতিটি নাগরিকের আর্থিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার রাষ্ট্রীয় সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবে। তবে নাগরিকদেরও কিন্তু রাষ্ট্র এবং সমাজের প্রতি কিছু দায়-দায়িত্ব রয়েছে।

    নাগরিক হিসেবে আমরা যদি যে যার অবস্থান থেকে রাষ্ট্র এবং সমাজের প্রতি যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করি…আমি আশা করি, দ্রুততম সময়ের আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একটি স্বনির্ভর বাংলাদেশ দেখতে পারবো, ইনশাআল্লাহ। তারেক রহমান বলেন, দুনিয়ার কল্যাণের পাশাপাশি আখেরাতের কল্যাণের জন্য প্রার্থনার কথা পবিত্র কোরআনুল কারিমে রয়েছে। ইহকালীন-পরকালীন কল্যাণ বিষয়ক নির্দেশনা নিঃসন্দেহে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় বিধিবিধান অনুযায়ীও নির্দেশিত রয়েছে। সুতরাং, ধর্মীয় বিধিবিধানের আলোকেই আপনারা আপনাদের শিক্ষা দীক্ষা ও যোগ্যতা ও অভিজ্ঞতাকে কীভাবে আরও বেশি করে দেশ এবং জনগণের কল্যাণে কাজে লাগাতে পারেন, সেই চিন্তা এবং চেষ্টা অব্যাহত রাখাও জরুরি। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্র মানুষের জীবনে হয়তো আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে, কিন্তু ধৈর্য, সততা, কৃতজ্ঞতাবোধ, শ্রদ্ধা, আনুগত্য, সংহতি, সহনশীলতা, উদারতা, বন্ধুত্ব, বিনয়, দায় কিংবা দয়া…এই সমস্ত বৈশিষ্ট্যগুলো অর্জন ছাড়া একজন ব্যক্তি মানবিক গুণাবলি সম্পন্ন হয়ে উঠতে পারে না। এ ধরনের মানবিক বৈশিষ্ট্যগুলো অর্জনের জন্য ধর্মীয় সামাজিক নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হওয়া জরুরি বলে আমি মনে করি। রাষ্ট্র-সমাজ এবং পরিবেশ-প্রতিবেশ থেকে অর্জিত আচরণ থেকেই মানুষ তার শুদ্ধ জীবন এবং সুস্থ চিন্তার মানসিক নির্দেশনা পায়। পবিত্র হাদিসে বলা হয়েছে, ‘যার আমানতদারি নেই, যার কাছে নিরাপত্তা নেই, সে প্রকৃত ইমানদার নয়। যার ওয়াদা ঠিক নেই, তার কোনো ধর্মই নেই।’ ‘প্রতিহিংসা এবং সহিংসতা’ মুক্ত একটি নিরাপদ সমাজ বিনির্মাণের ক্ষেত্রে ধর্মের এই উদারনৈতিক শিক্ষণীয় বক্তব্যগুলো অতুলনীয়। আমার বিশ্বাস, একটি নৈতিকতা সমৃদ্ধ মানব সমাজের গঠনের জন্য প্রতিটি ধর্মেই এ ধরনের ইতিবাচক বার্তা রয়েছে। সুতরাং, একটি ধর্মীয় সামাজিক নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ মানসিকতা তৈরির ক্ষেত্রে আপনাদের মতো ধর্মীয় জ্ঞান সম্পন্ন মানুষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে। আমরা সারাদেশের এই মসজিদগুলোকে ধর্মীয় সামাজিক এবং নৈতিক শিক্ষা কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারি। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের সময় দেশে প্রথমবারের মতো ‘ইমাম প্রশিক্ষণ একাডেমি’ চালু করেছিলেন। ১৯৯৩ সালে খালেদা জিয়া সরকারের সময় দেশে ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা’ কার্যক্রম চালু হয়েছিল। বর্তমান সরকারও ইমাম মুয়াজ্জিনদের একটি নির্দিষ্ট হারে সম্মানী ভাতা দেওয়ার পাশাপাশি আপনাদের যোগ্যতাকে আরও কীভাবে রাষ্ট্রীয় উন্নয়নে কাজে লাগানো যায়, সরকার সেই পরিকল্পনা গ্রহণ করছে। তিনি বলেন, খতিব, ইমাম, মুয়াজ্জিনদের সম্মানিত ভাতা দেওয়ার যে কর্মসূচি আপনাদের সরকার চালু করেছে, এই কর্মসূচির অধীনে প্রথম পর্যায়ে পাইলটিং স্কিমের আওতায় মোট ৪৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির এবং ১৪৪টি বৌদ্ধ বিহারের মোট ১৬ হাজার ৯৯২ জন মাসিক সম্মানী পাচ্ছেন। সবাইকেই পর্যায়ক্রমে সবাইকে এই কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হবে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের জন্য সরকারের এইসব অর্থনৈতিক কর্মসূচি উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে নাগরিকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। ইমাম-মুয়াজ্জিনদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা কেউ মসজিদে কিংবা যার যার ধর্মীয় উপাসনালয়ে দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের বিভিন্ন অর্থনৈতিক-সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চাইলে, আপনাদের সেই উদ্যোগ বাস্তবায়নেও সরকার সহযোগিতা করতে প্রস্তুত। প্রতিটি জেলার আইনশৃঙ্খলা বাহিনীর মিটিংয়ে একজন ইমাম-খতিব বা ধর্মীয় প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

  • নওগাঁয় ২ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

    নওগাঁয় ২ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

    নওগাঁয় ২ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ

    নওগাঁয় পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শাড়ী লুঙ্গি ও থ্রি-পিস এবং ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে শহরের চকদেবপসড়া পাড়া ইনোভেশন টীম-এর সভাপতি এস এম শামসুল হক এসব বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। বিতরণ অনুষ্ঠানে এস এম শামসুল হক-এর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন বক্তব্য রাখেন। এ সময় নওগাঁ জেলা প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি এ এস এম রায়হান আলম উপস্থিত ছিলেন। শহরের বিভিন্ন মহল্লার ২ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শাড়ী, থ্রি-পিস, লুঙ্গি এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।