Blog

  • চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে মাদকসহ আটক-৩ ॥ ভ্রাম্যমান আদালতে সাজা

    চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে মাদকসহ আটক-৩ ॥ ভ্রাম্যমান আদালতে সাজা

    চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে মাদকসহ আটক-৩ ॥ ভ্রাম্যমান আদালতে সাজা

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় (ডিএনসি)’র অভিযানে হেরোইনসহ ৩ জন আটক হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এছাড়াও এদের জরিমানাও করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাগানবাড়ির লাল মোহাম্মদ এর ছেলে মোঃ লালচাঁদ (৩৫), একই এলাকার মো: মোতালেব এর ছেলে মোঃ রনি (২৬) এবং বালুচর কুটুবাজারের মোঃ কেমন আলির ছেলে মোঃ নাসির আলী (৪৭)। তাদের প্রত্যেকের কাছ থেকে ৫০ গ্রাম করে হেরোইন জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বুধবার বিকেলে অভিযান চালানো হয়। এসময় ৫০ গ্রাম করে হেরোইনসহ মোঃ লালচাঁদ (৩৫), মোঃ রনি (২৬) এবং মোঃ নাসির আলী (৪৭) কে আটক করা হয়। গ্রেফতারকৃত ৩ জন আসামীকে ডিএনসি’র উপ-পরিদর্শক মো: মুস্তাফিজুর রহমান প্রসিকিউশন দাখিল করেন। শিবগঞ্জ উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আজিজ ভ্রাম্যমান আদালতে প্রথম ও দ্বিতীয় আসামিকে ২৫ (পঁচিশ) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ (একশত) টাকা করে জরিমানা প্রদান করেন। তৃতীয় আসামিকে দুই (০২) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০(পাঁচশত) টাকা জরিমানা অর্থদন্ড প্রদান করেন।

  • চর আষাড়িয়াদহের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সহায়তা

    চর আষাড়িয়াদহের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সহায়তা

    চর আষাড়িয়াদহের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সহায়তা

    রাজশাহীর গোদাগাড়ীতে চর আষাড়িয়াদহ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদে ১৩৬জন বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল হক। খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাউল, দেড় কেজি মশুর ডাউল, ১কেজি চিড়া, দেড় কেজি মুড়ি, দেড় দেজি গুড়, চারশ গ্রাম বিস্কুট। ভবিষ্যতে এ ধরনের খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।

  • নওগাঁয় সিক্স এই সাইড ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে পত্নীতলা টিম চ্যাম্পিয়ন

    নওগাঁয় সিক্স এই সাইড ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে পত্নীতলা টিম চ্যাম্পিয়ন

    নওগাঁয় সিক্স এই সাইড ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে পত্নীতলা টিম চ্যাম্পিয়ন

    তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে নওগাঁয় সিক্স এই সাইড ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে পত্নীতলা টিম চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জেলা স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রাণীনগর উপজেলা টিমকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পত্নীতলা উপজেলা টিম। নির্ধারিত ৫ ওভারে রাণীনগর উপজেলা টিম ৬১ রান তুলেন। জবাবে পত্নীতলা উপজেলা টিম ৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। খেলায় ৩৬ রানের অন্যবদ্য অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দেখিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার জিতে নিয়েছেন পত্নীতলা উপজেলা টিমের মেরাজ হোসেন। খেলা শেষে চ্যাম্পিয়ন টিমের দলনায়ক ত্রিনাথ দাস রেন্টু এর হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন, পত্নীতলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ, পত্নীতলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

  • সিংড়ায় প্রশাসনের অভিযানে শতাধিক বস্তা শামুক-ঝিনুক জব্দ

    সিংড়ায় প্রশাসনের অভিযানে শতাধিক বস্তা শামুক-ঝিনুক জব্দ

    সিংড়ায় প্রশাসনের অভিযানে শতাধিক বস্তা শামুক-ঝিনুক জব্দ

    সিংড়ার চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলার নিঙ্গইন ও তেলিগ্রাম বিলে অভিযান চালিয়ে মজুত রাখা শতাধিক বস্তা শামুক, ঝিনুক জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। পরে জব্দকৃত শামুক, ঝিনুক বিলের পানিতে অবমুক্ত করা হয়। উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ থানা পুলিশ ও মৎস্য অধিদপ্তরের লোকজন। চলনবিল জীববৈচিত্র রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল বলেন, তারা চলনবিলের জীববৈচিত্র রক্ষায় এক যুগ ধরে কাজ করছেন। বিলের পাখি রক্ষায় কাঁকডাকা ভোরে বিলের দূর্গম এলাকায় ছুটে চলেন। সচেতনতামূলক পথসভা ও লিফলেট বিতরণ করেন। তারপরও বৃহৎ এই বিলের জীববৈচিত্র পাচার ও ধ্বংস করা হচ্ছে। সচেতনতাই এই ধ্বংসের হাত থেকে রক্ষার একমাত্র হাতিয়ার। ইউএনও মাজহারুল ইসলাম বলেন, চলনবিল জীববৈচিত্র্য ভরপুর একটি এলাকা। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই বিলের শামুক, ঝিনুক, কাঁকড়া ও জীববৈচিত্র নিধনের সাথে জড়িত। বিলের জীববৈচিত্রসহ উপকারী জলজপ্রাণি রক্ষায় প্রশাসন সব সময়ই তৎপর রয়েছে। এই অভিযানে ঘটনাস্থলে কাউকেও পাওয়া না গেলেও প্রায় শতাধিক বস্তা শামুক, ঝিনুক জব্দ করে অবমুক্ত করা হয়েছে। বিলপাড়ের সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। এরপরও কেহ বিলের শামুক-ঝিনুক ব্যবসার সাথে জড়িত থাকলে সাজার আওতায় আনা হবে।

  • চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে গাঁজাসহ গ্রেফতার-২

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে গাঁজাসহ গ্রেফতার-২

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে গাঁজাসহ গ্রেফতার-২

    মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার লাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামস্থ একটি আম বাগানের ভিতরে ০১টি সাদা প্লাস্টিকের ব্যাগের মধ্যে থেকে এক কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার এবং ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গার মোঃ গোলাম মোস্তফার ছেলে মোঃ শওকত (৩৫) এবং একই উপজেলার চন্ডীপুর সোনারপাড়ার গ্রামের মোঃ জবু মন্ডলের ছেলে মোঃ সবির আলী (৪০)। র‌্যাবের এক প্রেসনোটে বৃহস্পতিবার জানানো হয়, র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভযানিক দল ২৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৪টার দিকে লাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামস্থ সাব-রেজিষ্টার আম বাগানের ভিতরে মোঃ শওকত (৩৫) ও মোঃ সবির আলী (৪০) কে ১টি সাদা প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্যে সাদা পলিথিনে মোড়ানো ০১ কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত সমূহ পরর্বতী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন-পুড়েছে ট্রান্সফরমার

    ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন-পুড়েছে ট্রান্সফরমার

    ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন-পুড়েছে ট্রান্সফরমার

    নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কেন্দ্রের একটি ট্রান্সফরমারে এ আগুন লাগে। পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ জানান, ভোরে ১৩২-৩৩ কেভির একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। খবর পেয়ে ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। টানা এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ট্রান্সফরমারটি সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। অগ্নিকাণ্ডের পর ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত পলাশ উপজেলা ও পাশ্ববর্তী কালীগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। সকাল সাড়ে ৯টার দিকে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আমিরুল মোমেনিনকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন।

  • শিক্ষা ও সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে প্রধান উপদেষ্টা পেলেন ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’

    শিক্ষা ও সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে প্রধান উপদেষ্টা পেলেন ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’

    শিক্ষা ও সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে প্রধান উপদেষ্টা পেলেন ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’

    “শিক্ষা ও সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা” এবং ‘মানবকল্যাণে আজীবন প্রতিশ্রুতির’ স্বীকৃতি হিসেবে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে থেয়ারওয়ার্ল্ডের ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। নিউইউর্কে থেয়ারওয়ার্ল্ডের বার্ষিক উচ্চ পর্যায়ের গ্লোবাল এডুকেশন ডিনারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। সোমবার নিউ ইয়র্কের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই সম্মাননা গ্রহণ করেছেন মুহাম্মদ ইউনূস। শিশুদের জন্য নিবেদিত আন্তর্জাতিক দাতব্য সংস্থা থেয়ারওয়ার্ল্ড বিশ্বব্যাপী শিক্ষা সংকট নিরসন ও নতুন প্রজন্মের সম্ভাবনা বিকাশে কাজ করছে। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা বিষয়ক বিশেষ দূত ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং থেয়ারওয়ার্ল্ডের চেয়ার ও গ্লোবাল বিজনেস কোয়ালিশন ফর এডুকেশনের নির্বাহী চেয়ার সারা ব্রাউন। অনুষ্ঠানে শিক্ষার রূপান্তরমূলক শক্তিকে বিশেষভাবে তুলে ধরা হয়। ইউনূসের পাশাপাশি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডিকেও সম্মাননা দেওয়া হয়। তবে, দারিদ্র্য দূরীকরণে মাইক্রোক্রেডিট কার্যক্রম এবং শিক্ষাকে তার কেন্দ্রীয় অংশে অন্তর্ভুক্ত করার আজীবন সংগ্রামের কারণে ইউনূসের স্বীকৃতি বেশি গুরুত্ব পায়।
    গর্ডন ব্রাউন পুরস্কার প্রদানকালে বলেন, গত পঞ্চাশ বছরে বেসরকারি খাতে কোনো প্রকল্প মানুষের দারিদ্র্যমুক্তিতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগের মতো কার্যকর ভূমিকা রাখেনি। তিনি মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাপী ‘এক পথপ্রদর্শক’ হিসেবে অভিহিত করেন। পুরস্কার গ্রহণ শেষে ড. ইউনূস বলেন, খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো ঋণও একটি মৌলিক মানবাধিকার। যদি আর্থিক ব্যবস্থার দরজা সবার জন্য উন্মুক্ত হয়, তবে পৃথিবীতে কেউ আর গরিব থাকবে না। আমি মাইক্রোক্রেডিটের প্যাকেজে শিক্ষাকে যুক্ত এবং নারীদের সহায়তা করেছি, যাতে তারা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারে। মুহাম্মদ ইউনূস আর্থিক ক্ষমতায়ন ও শিক্ষার আন্তঃসম্পর্কের ওপর জোর দিয়ে বিভিন্ন উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, “মাইক্রোক্রেডিটের সুযোগ নিয়ে বহু নারী তাদের পরিবারকে দারিদ্র্য থেকে মুক্ত করেছেন এবং সন্তানদের শিক্ষার সুযোগ করে দিয়েছেন। তিনি শিশুদের সৃজনশীলতা ও উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলার শিক্ষার তাগিদ দেন। তিনি বলেন, একজন শিশুর শেখা উচিত কিভাবে উদ্যোক্তা হওয়া যায়। ‘মানবসমাজের সব সমস্যারই ব্যবসায়িক সমাধান সম্ভব বলে তিনি মনে করেন।’

  • ভোলাহাট সীমান্তে ১৯ জনকে পুশ-ইন বিএসএফ’র

    ভোলাহাট সীমান্তে ১৯ জনকে পুশ-ইন বিএসএফ’র

    ভোলাহাট সীমান্তে ১৯ জনকে পুশ-ইন বিএসএফ’র

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চাঁনশিকারী সীমান্তে ১৯ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বুধবার সকালে বিএসএফ ঠেলে বাংলাদেশে পাঠানোর পর ৫৯ বিজিবি তাদের আটক করেছে। পুশইন করা নারী-পুরষরা হচ্ছে-কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার দাসিয়াছড়া কালিরহাট হাজীপাড়া গ্রামের আব্দুল মোতালেব (৪৭), মেহেদুল ইসলাম (২৩), মোকছেদুল হক (৩০), মুর্শিদা বিবি (৩৭), শরিফা বেগম (২৫), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ গ্রামের আসাদুল ইসলাম (৩৩), শ্রীরামপর গ্রামের দেলোয়ার হোসেন (২৮) ও মালকামলা গ্রামের হযরত আলী (২৮), চাঁপাইনবাবগঞ্জ সদরের নরেন্দ্রপুর গ্রামের লুৎফর রহমান (৩৮), যশোরের চৌগাছা উপজেলার আড়সিংরী গ্রামের আরিফ হোসেন (৩৮), নড়াইল জেলার কালিয়া উপজেলার কোতুয়ালী গ্রামের রেহেনা বেগম (৫৫), মাগুরা জেলা ও উপজেলার নতুন গ্রামের সয়ন সিকদার (২২), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার চরখি কমলা গ্রামের আব্দুর রহমান (৩৭), খুলনা জেলা ও উপজেলার ঘোপখালী গ্রামের জান্নাতুল ফেরদৌস (২৬), ঢাকা জেলার আশুলিয়া থানার সুমি (২৫) ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার গড়পয়ারী গ্রামের শাপলা আক্তার (২১)। চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ১০ জন পুরুষ ও ৩ জন শিশু রয়েছে। বিজিবি অধিনায়ক বলেন, সকালে বিএসএফ ওই ১৯ জনকে সীমান্ত পিলার ১১৯/৪ সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে পাঠায়। প্রাথমিক তথ্যে জানা গেছে-তারা সবাই বাংলাদেশের নাগরিক। বুধবার ভোরে উপজেলার চামুচা এবং চাঁনশিকারী বিওপির মধ্যবর্তী সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেওয়ার পর অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে। ২০১৫ থেকে ২০২৪ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান। পরে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে। বিভিন্ন কারাগারে তারা সাজাও খেটেছেন। বিজিবি অধিনায়ক বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • জাতীয় সংসদ এলাকায় হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন

    জাতীয় সংসদ এলাকায় হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন

    জাতীয় সংসদ এলাকায় হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন

    জাতীয় সংসদ ভবন এলাকার ভেতরে নির্মাণ হচ্ছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন। জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবনে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি অবস্থিত এই দুটি ভবনের মধ্যে যাতায়াতের জন্য দুই স্তরবিশিষ্ট একটি করিডর নির্মাণ করা হবে। সর্বশেষ আওয়ামীলীগের শাসনামলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছিল গণভবন। গণ-অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। সেদিন বিক্ষুব্ধ জনতা গণভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর করে। এর এক মাস পর গত বছরের ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত হয়। পিলখানা হত্যাকাণ্ড, গুম-খুন-আয়নাঘর, শাপলা ম্যাসাকার, ভোট ডাকাতিসহ শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের সব গল্পই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। আগামী নভেম্বরে এই জাদুঘরের উদ্বোধন করা হতে পারে। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা।

  • শিবগঞ্জ সীমান্তে র‌্যাব-বিজিবির যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

    শিবগঞ্জ সীমান্তে র‌্যাব-বিজিবির যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

    শিবগঞ্জ সীমান্তে র‌্যাব-বিজিবির যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে র‌্যাব-বিজিবির যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করে। বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৮২ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে উক্ত যৌথ অভিযানে টহলদল মালিকবিহীন ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন জিডি করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

    অভিযানে র‌্যাবের পক্ষে নেতৃত্ব দেন সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ কোম্পানী কমান্ডার লে. সাঈদ মাহমুদ সাদান (বিএন) ও বিজিবি এর পক্ষে নেতৃত্ব দেন আজমতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহীনুর রহমান। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।