Blog

  • নিয়ামতপুরে সেনা ক্যাম্পের উদ্যোগে দূর্গাপূজা উপলক্ষে সমন্বয় সভা

    নিয়ামতপুরে সেনা ক্যাম্পের উদ্যোগে দূর্গাপূজা উপলক্ষে সমন্বয় সভা

    নিয়ামতপুরে সেনা ক্যাম্পের উদ্যোগে দূর্গাপূজা উপলক্ষে সমন্বয় সভা

    নওগাঁর নিয়ামতপুরে সেনা ক্যাম্পের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সমন্বয় সভা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় নিয়ামতপুর উপজেলায় অস্থায়ী সেনা ক্যাম্পে (ডাক বাংলা) এ সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর-মান্দা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আবু জুবাইর এর সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মান্দা-নিয়ামতপুর সার্কেল) জাকির হোসেন, নিয়ামতপুর থানার ওসি (তদন্ত) মোসলেম উদ্দিন, মান্দা থানার ওসি মনসুর রহমান, সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার নবীউল্লাহ ও জামাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পূজা উদযাপন ফন্টের আহবায়ক ভীম বর্মন, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, দপ্তর সম্পাদক শাকিল আহমেদ, মান্দা প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাবেক সভাপতি নজরুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমানসহ নিয়ামতপুর ও মান্দা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের ও সাধারণ সম্পাদকবৃন্দ। নিয়ামতপুর-মান্দা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আবু জুবাইর বলেন, আসন্ন দূর্গাপূজা উপলক্ষে আইন শৃংখলা বিষয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের পাশাপাশি সেনা বাহিনীর সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। উপজেলার কোথাও কোন দুর্ঘটনা ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অবহিত করার অনুরোধ জানান তিনি।

  • সাতকানিয়ায় ক্রসফিলিং গুদামে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৫

    সাতকানিয়ায় ক্রসফিলিং গুদামে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৫

    সাতকানিয়ায় ক্রসফিলিং গুদামে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৫

    চট্টগ্রামের সাতকানিয়ার চরতী এলাকায় গ্যাস ক্রসফিলিং গুদামে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় দগ্ধ ১০ জনের মধ্যে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম মো. হারেছ প্রকাশ হারুন (৩০)। তিনি চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ পর্দার ডেবা এলাকায় নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে। উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে চন্দনাইশ-সাতকানিয়ার সীমান্তবর্তী দ্বীপ চরতী সর্বিরচর এলাকায় অবৈধ গ্যাস ক্রসফিলিং গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এসময় গুদামে অবস্থানকারী ১০ জন দগ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে প্রথমে ৪ জনকে ঢাকার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। পরবর্তীতে দগ্ধ অপর ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকেও ঢাকার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত গুদাম মালিকসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

  • ‎নওগাঁর রাণীনগরে সালিশে হাজির না হওয়ায় বাড়ি ভাংচুর ॥ তালাবদ্ধ রাখার অভিযোগ

    ‎নওগাঁর রাণীনগরে সালিশে হাজির না হওয়ায় বাড়ি ভাংচুর ॥ তালাবদ্ধ রাখার অভিযোগ

    বিচ্ছিন্ন বাড়ীর বিদ্যুৎ সংযোগ-বন্ধ পানির লাইনও

    ‎নওগাঁর রাণীনগরে সালিশে হাজির না হওয়ায় বাড়ি ভাংচুর ॥ তালাবদ্ধ রাখার অভিযোগ

    নওগাঁর রাণীনগরে গ্রাম্য সালিশে হাজির না হওয়ায় বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও পরিবারের লোকজনদের তালাবদ্ধ করার অভিযোগ ওঠেছে। এসময় হামলাকারীরা বাড়ীর বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্নসহ দুটি বৈদ্যুতিক মিটারও ভাংচুর ও পানির লাইন বন্ধ করে দিয়েছে। পরে সোমবার দুপুর ১টা নাগাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজনদের তালাবদ্ধ থেকে মুক্ত করে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার রঞ্জনিয়া গ্রামের আলেফ হোসেনের ছেলে রশিদুল ইসলামের বাড়ীতে। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
    ‎রশিদুলের ভাই নিকিদুল ইসলাম (৩০) বাড়ীর মধ্যে আবদ্ধ অবস্থায় জানালা দিয়ে সাংবাদিকদের বলেন, তার বড় ভাই রেজাদুল ইসলাম ও ভাবীর মধ্যে মনোমানিল্য হবার কারনে দীর্ঘ দেড় বছর ধরে বাবার বাড়ীতে অবস্থান করছিলেন ভাবী। চলতি মাসের ৭ তারিখে বাবা আলেফ হোসেন মারা গেলে দাফন-কাফনের জন্য ভাবী এসে বাড়ীতে ওঠতে চাইলে পরিবারের লোকজন বাধা দেয়। এরপর দাফন শেষ হলে আবারো ভাবী বাড়ীতে ওঠতে চাইলে ভাবীর খালাতো ভাই রঞ্জনিয়া গ্রামের সাইফুল ইসলামের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে।

    এরই জ্বের ধরে ওই দিন দুপুরে আবারো সাইফুল ইসলাম ও রশিদুলের স্বজনদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে মিমাংসার কথা হয়। কিন্তু হঠাৎ করেই রোববার বিকেলে লোকমারফত খবর দেয়া হয় আজ রাতেই সালিশ বৈঠক হবে। এরপর সন্ধায় আবারো কয়েকজন এসে জানান, রাতেই বৈঠক হবে এবং হাজির থাকতে হবে। এসময় বৈঠকের দিন পরিবর্তন করার কথা বললেও তারা কোন কথা শোনেনি। রাতেই বৈঠক বসে আমাদেরকে আবারো হাজির হতে বলে। নিকিদুল বলেন, সালিশে হাজির না হওয়ায় ইউনুস আলী, ফিরোজ হোসেন, আতোয়ার হোসেনসহ গ্রামের লোকজন এসে বাড়ীতে হামলা চালায়। এসময় জরুরি সেবা নম্বর ৯৯৯এ ফোন করলে পুলিশ এসে রাত ১টা নাগাদ পরিস্থিতি শান্ত করে চলে যায়। পুলিশ চলে যাবার পর রাত তিনটা নাগাদ আবারো লোকজন হামলা চালিয়ে বাড়ীর বিদ্যুতের সংযোগ খুঁটি থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং দুটি মিটার ভাংচুর করে। এছাড়া, পানির লাইন বন্ধ করে দিয়ে বাড়ীর বাহিরে মেইন গেটে তালা দিয়ে আবদ্ধ করে রাখে। এঘটনায় ভাই রশিদুল ইসলাম বাদী হয়ে সোমবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    ‎রশিদুল ইসলাম জানান, রাতে যখন পুলিশ এসেছিল ওই সময়ই আমি বাড়ী থেকে বের হয়ে এক বন্ধুর বাড়ীতে আশ্রয় নিয়েছিলাম। দুপুর ১২টা নাগাদ থানায় লিখিত অভিযোগ করলে থানা পুলিশ এদিন দুপুর ১টা নাগাদ এসে তালাবদ্ধ থেকে পরিবারের লোকজনদের মুক্ত করে দিয়ে যান। তারা এঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করেছেন। ‎গ্রাম্য মাতাব্বর ইউনুস আলী ও আতোয়ার হোসেন বলেন, রশিদুলের ভাইয়ের স্ত্রীকে নিয়ে দ্বন্দের জ্বের ধরে প্রায় ৩৫/৪০জন ভাড়াটিয়া লোকজন এনে গ্রামের সাইফুলের উপর হামলা ও মারপিট করে গুরুত্বর আহত করে রশিদুলেরা। সাইফুলকে প্রথমে রাণীনগর এবং পরে বগুড়া হাসপাতালে ভর্তি করে দেয়া হয়। এঘটনাটি সমাধানের জন্য রোববার রাতে গ্রামে সালিশ ডাকা হয়েছিল। কিন্তু রশিদুল ও তার পরিবারের লোকজন সালিশে হাজির না হওয়ায় ক্ষিপ্ত হয়ে গ্রামের লোকজন খুঁটি থেকে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেয়। তবে গ্রামের কোন লোকজন তাদের বাড়ীতে হামলা বা মিটার ভাংচুর, কিম্বা তালাবদ্ধ করেনি। এগুলো রশিদুলের লোকজন করে আমাদের উপর দায় চাপাচ্ছে।
    ‎এব্যাপারে ঘটনার তদন্ত কর্মকর্তা এস.আই জুলফিকার আলী বলেন, ঘটনার খবর পেয়ে দুপুর ১টা নাগাদ ঘটনাস্থলে গিয়ে আবদ্ধ অবস্থা (তালাবদ্ধ) থেকে পরিবারকে মুক্ত করা হয়েছে। ‎রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবলু চন্দ্র পাল বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পাবার পর সেখানে এস.আই জুলফিকারকে পাঠিয়ে তালাবদ্ধ থেকে ওই পরিবারকে মুক্ত করা হয়েছে। বাদী মামলা দায়ের করলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেফতারপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • গণঅধিকার পরিষদ নড়াইল জেলা কমিটির উদ্যোগে লায়ন নুর ইসলামকে ফুলেল শুভেচ্ছা

    গণঅধিকার পরিষদ নড়াইল জেলা কমিটির উদ্যোগে লায়ন নুর ইসলামকে ফুলেল শুভেচ্ছা

    গণঅধিকার পরিষদ নড়াইল জেলা কমিটির উদ্যোগে লায়ন নুর ইসলামকে ফুলেল শুভেচ্ছা

    গণঅধিকার পরিষদ নড়াইল জেলা কমিটির উদ্যোগে লায়ন নুর ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। নড়াইল জেলা সড়ক শোভা বর্ধন কার্যক্রম তুলা রামপুর ব্রিজ সংলগ্ন উদ্বোধনী অনুষ্ঠান ও গণসংযোগ শেষে নড়াইল জেলা কার্যালয়ে নড়াইল ২ আসনের গণঅধিকার পরিষদের সম্ভাব্য এম.পি প্রার্থী লায়ন নুর ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেয় নড়াইল জেলা কমিটির নেতৃবৃন্দ। গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থা’র চেয়ারম্যান লায়ন নুর ইসলামকে শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের নড়াইল জেলা কমিটির সভাপতি ইমাম হোসেন সেলিম, গণধিকার পরিষদের জেলা কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিরসহ ধর্ম বিষয়ক সম্পাদক, শ্রমিক অধিকার পরিষদের জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, যুব অধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি ও বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ। লায়ন নুর ইসলাম বলেন, গণধিকার পরিষদ এদেশের রাজনৈতিক অঙ্গনে একটি কলঙ্ক মুক্ত রাজনৈতিক সংগঠন। যাদের জন্ম হয়েছে জনগণের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। যেখানে সন্ত্রাস এবং চাঁদাবাজির কোন ঠাঁই নেই। সন্ত্রাসমুক্ত সমাজ, মাদকমুক্ত দেশ গড়াই আমাদের প্রত্যয়। ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নুর এর আদর্শ ও উদ্দেশ্য জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার জন্য গণধিকার পরিষদের মনোনীত প্রার্থীকে ট্রাক মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

  • চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

    চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

    চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

    উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। দলের মুখপাত্র ‎ফারুক হাসান বলেন, নুরুল হক নুর দেশের বাইরে চিকিৎসা নিতে চাননি। দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা রেখেই চিকিৎসা নিয়েছেন। তবে মেডিকেল বোর্ড জানিয়েছে, তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিকল্প নেই। তিনি আরও জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন নুর। সময় লাগতে পারে ৪ থেকে ৬ সপ্তাহ। তিনি বলেন, নুরের উপর হামলার দায় সরকার এড়াতে পারে না। এই ঘটনায় এখন পর্যন্ত কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয় নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

  • শিবগঞ্জে জলবায়ু সহিষ্ণু গাভীর সেড উদ্বোধন ও হস্তান্তর

    শিবগঞ্জে জলবায়ু সহিষ্ণু গাভীর সেড উদ্বোধন ও হস্তান্তর

    শিবগঞ্জে জলবায়ু সহিষ্ণু গাভীর সেড উদ্বোধন ও হস্তান্তর

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালুপুর গ্রামে জলবায়ু সহিষ্ণু গাভীর সেড উদ্বোধন ও হস্তান্তর করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে নির্মিত এ সেডের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ,

    উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নয়ন মিয়া, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আবু ফেরদৌসসহ অন্যরা। উপকারভোগী খামারি আলহাজ্ব আশরাফুল আলম (রশিদ) এর খামারে নির্মিত এ সেডে ১০টি গাভী পালনের সুযোগ থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন বলেন, মাংস ও দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সেড নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে খামারিরা গাভী পালনে আরও উদ্বুদ্ধ হবে এবং সমাজ থেকে বেকারত্ব দূরীকরণে সহায়ক ভূমিকা রাখবে।

  • চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

    নানা আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এই উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও তথ্যচিত্র উপস্থাপনের আয়োজন করা হয়। রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস এর সভাপতি মো. আব্দুস সামাদ। শোভাযাত্রায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস এর কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাকিব হাসান তরফদার, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, যুগ্ন সম্পাদক মারুফুল হক, জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, সহকারী লিডার ট্রেনার কে এ এম মাহফুজুর রহমান, জেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদসহ বিভিন্ন ইউনিট লিডাররা, স্কাউট ও গার্ল ইন স্কাউট সদস্যরা অংশ নেন। শেষে জেলা স্কাউটস ভবনে দিবসটির উপর তথ্যচিত্র উপস্থাপন এবং আলোচনা সভা হয়।

  • গোবিন্দগঞ্জে স্ত্রীকে নৃশংসভাবে হত্যাকারী পাষন্ড স্বামী গ্রেপ্তার

    গোবিন্দগঞ্জে স্ত্রীকে নৃশংসভাবে হত্যাকারী পাষন্ড স্বামী গ্রেপ্তার

    গোবিন্দগঞ্জে স্ত্রীকে নৃশংসভাবে হত্যাকারী পাষন্ড স্বামী গ্রেপ্তার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গলা কেটে নৃশংসভাবে হত্যাকারী পাষন্ড স্বামী ফরিদ উদ্দিন (৪৫) গ্রেফতার হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে হত্যাকারী ফরিদকে গ্রেপ্তার করে। নিহত গৃহবধু শিউলী বেগম (৩৫) উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ সদর কলোনী গ্রামের ফরিদ উদ্দিন ড্রাইভারের মেয়ে। জানা গেছে, উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনী গ্রামের মৃত মোহাম্মাদ আলীর ছেলে ফরিদ উদ্দিনের সাথে প্রায় ১১ বছর আগে শিউলী বেগমের বিয়ে হয়। সাংসারিক জীবনে তাদের ৮ বছর বয়সী ১ ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই ফরিদ ছোট-খাটো বিভিন্ন বিষয় নিয়ে তার স্ত্রী শিউলীকে প্রায়ই মারধর করতো। এক পর্যায়ে গতকাল শনিবার সন্ধ্যায় তাদের স্বামী স্ত্রীর মধ্যে সামান্য বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়। এর জের ধরে রাত সাড়ে ৮টার দিকে ফরিদ ক্ষুব্ধ হয়ে শিউলীকে বাড়ির পাশ্বে আম বাগানে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১০টার দিকে সেখান থেকে শিউলীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিউলীর বাবা শরিফ উদিদ্দ বাদী হয়ে ফরিদ উদ্দিনকে আসামী করে রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত শিউলীর বাবা শরিফ উদ্দিন ড্রাইভার বলেন, আমার মেয়েকে ফরিদ যৌতুকের কারনে নৃশংসভাবে হত্যা করেছে-আমি এ হত্যাকান্ডের সঠিক বিচার চাই। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, শিউলীর মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ভোর সাড়ে ৪টার দিকে কাটাবাড়ী ইউনিয়নের নাছিরাবাদ গ্রামের সাইদুল ইসলামের ধানের চাতালের সামনে থেকে হত্যাকারী ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করে। এদিকে, নৃশংস এ হত্যাকান্ডের ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • গোমস্তাপুরে পুকুরে ডুবে ও বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

    গোমস্তাপুরে পুকুরে ডুবে ও বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

    গোমস্তাপুরে পুকুরে ডুবে ও বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

    জেলার গোমস্তাপুরে পুকুরে ডুবে ও বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়নের বাজার পাড়া এলাকার মিঠুন আলীর ছেলে তাজকিন (সজীব) (১৩) নামের একজন মাদ্রাসার ছাত্র পুকুরের পানিতে ডুবে মারা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোমস্তাপুর তালেমুন কুরান নূরানী মাদ্রাসার তাজকিন একজন ছাত্র। সে মাদ্রাসায় থেকে পড়াশোনা করতো। সোমবার (২২ সেপ্টেম্বর) আনুমানিক বেলা ১১ টার দিকে মাদ্রাসার ৮-১০ জন ছাত্র একসঙ্গে গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রী কলেজের পুকুরে গোসল করতে যায়। সে সাঁতার না জানার কারণে গোসল করাকালীন সময়ে পানিতে ডুবে যায়। ওই সময় তাকে পানিতে ডুবে যেতে দেখে তার সঙ্গীরা দ্রুত পানি থেকে তুলে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    অন্যদিকে, গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রাহোগ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে তৈজুল ইসলাম (৫৮) বৈদ্যুতিক শর্ট লেগে মারা যান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তৈজুল ইসলাম রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তার নিজ বাড়িতে বৈদ্যুতিক লুজ তারে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। তার পরিবারের লোকজন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদূদ আলম জানান, মৃত ২ জনের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • বাগাতিপাড়ায় বিএনপির পথসভা ও লিফলেট বিতরনে ব্যারিস্টার ফারজানা শারমিন

    বাগাতিপাড়ায় বিএনপির পথসভা ও লিফলেট বিতরনে ব্যারিস্টার ফারজানা শারমিন

    বাগাতিপাড়ায় বিএনপির পথসভা ও লিফলেট বিতরনে ব্যারিস্টার ফারজানা শারমিন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে পথসভা ও লিফলেট বিতরন করেন বিএনপির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও প্রয়াত মন্ত্রী ফজলুর রহমানের সুযোগ্য কন্যা, স্পেশাল এসিস্টেন্ট টু দ্য চেয়ারপার্সন্স ফরেন এফেয়ার্স এডভাইসরি কমিটি ও বিএনপির মিডিয়া সেলের সদস্য, লালপুর-বাগাতিপাড়া সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যাবধি দয়ারামপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে গিয়ে পথসভা ও লিপলেট বিতরন করেন তিনি। শেষে দয়ারামপুর বাজারে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বক্তব্যে বলেন, দেশের মানুষ একটা দলের উপর নির্ভর করতে চায়, আস্থা রাখতে চায়, সেটা হলো বিএনপি। এজন্য বিএনপির নেতা কর্মীদের সব সময় ঐক্যবদ্ধ থাকার আহবান জানা তিনি। এসকল পথসভায় তাঁর সফরসঙ্গী ছিলেন থানা বিএনপির সাবেক আহবায়ক মোশাররফ হোসেন, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান বিএনপি নেতা রশিদ চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ