Blog

  • সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৩ বছর পর টমেটো আমদানী

    সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৩ বছর পর টমেটো আমদানী

    সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৩ বছর পর টমেটো আমদানী

    চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দীর্ঘ তিন বছর পর এসেছে ৬০ মেট্রিক টন টমেটো। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভারতীয় দুইটি ট্রাকভর্তি টমেটো সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডে প্রবেশ করে। এসব টমেটো আমদানি করেছেন জয়নাল আবেদিন নামে এক আমদানিকারক। পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, এই স্থলবন্দরে এর আগেও টমেটো আমদানি হয়েছে। তবে দীর্ঘ তিন বছর থেকে বন্ধ ছিল। হঠাৎ আজ দুইটি ট্রাকে ৬০ মেট্রিক টন টমেটো আমদানি হয়েছে। এসব টমোটোর গাড়ি লোড-আনলোড চলছে। দ্রুত দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে যাবে।

  • গোবিন্দগঞ্জে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    গোবিন্দগঞ্জে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    গোবিন্দগঞ্জে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ বাবু মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর এ কে এম জাবেদ হাসান জুয়েল এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি আভিযানিক দল উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তারা ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি বাবু মিয়াকে ২ হাজার ৭শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দু’টি দেশীয় অস্ত্র, মাদক বিক্রি করার নগদ ৯৯ হাজার ৮০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহƒত দু’টি স্মার্টফোন উদ্ধার করে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি বাবু মিয়া ওই ইউনিয়নের দশলাল গ্রামের হারুনুর রশিদের ছেলে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, সেনাবাহিনীর অভিযান চলাকালে থানার পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। গ্রেপ্তারকৃত মাদক কারবারি বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে ।

  • চিকিৎসা সেবা দিতে পদ্মায় চালু হলো স্পিডবোট সার্ভিস

    চিকিৎসা সেবা দিতে পদ্মায় চালু হলো স্পিডবোট সার্ভিস

    চিকিৎসা সেবা দিতে পদ্মায় চালু হলো স্পিডবোট সার্ভিস

    নদী তীরবর্তী মানুষের চিকিৎসা সেবা দ্রুত করার লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সাফিনা পার্কের সৌজন্যে পদ্মায় চালু হয়েছে স্পিডবোট সার্ভিস। বোর্ডটি পরীক্ষামূলক গোদাগাড়ী থানা ঘাট থেকে রেলবাজার রুটে প্রায় ২ কিলোমিটার নৌপথে চালিয়ে উদ্বোধন করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল আহমেদ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেবাটি প্রাথমিকভাবে চালু করা হলো, যারা ইমার্জেন্সি রোগী আনা নেওয়া করতে চান, তারা অগ্রাধীকার ভিত্তিতে নিতে পারবেন। মানুষের প্রয়োজনের ভিত্তিতে সার্ভিসটি পর্যায়ক্রমে আরো বৃদ্ধি করা যেতে পারে। ২১ সেপ্টেম্বর ( রবিবার) বিকেল ৫টায় গোদাগাড়ী মডেল থানা ঘাট এলাকায় স্পিডবোটটি উদ্বোধন করা হয়। এটি জরুরি চিকিৎসা, প্রসূতি মায়েদের হাসপাতালে পৌছানো, সাপে কাটা রোগীদের বহনসহ প্রশাসনিক কাজে ব্যবহার করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার সাফিনা পার্কের সৌজন্যে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে চরবাসীর দীর্ঘদের চাহিদার সুবিধার্থে বোটটি চালু করা হয়। ইউএনও ফয়সাল আহমেদ জানান, আমি কিছুদিন আগে শুনেছি, চর আষাড়িয়াদহ এলাকার একজন সাপে কাটা রোগী মারা গেছেন। তাকে সদর হাসপাতালে নিতে দেরি হওয়ায় চিকিৎসা ব্যহত হয়। এর ফলশ্রুতিতেই রোগী মারা যান। এছাড়াও প্রসূতি মায়েদের জন্য জরুরি চিকিৎসা সেবা পেতে বোটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে, মাদক প্রবন এলাকা গোদাগাড়ী। পদ্মার ওপারে ইন্ডিয়া সংলগ্ন পদ্মার চর। এই পথে মাদক চোরাচালান হয়ে থাকে। স্পিডবোট থাকলে মাদক চোরাচালান রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • নাচোল পাইলট উচ্চ বিদ্যালের শিক্ষক ও অফিস সহায়কের বিদায় সংবর্ধনা

    নাচোল পাইলট উচ্চ বিদ্যালের শিক্ষক ও অফিস সহায়কের বিদায় সংবর্ধনা

    নাচোল পাইলট উচ্চ বিদ্যালের শিক্ষক ও অফিস সহায়কের বিদায় সংবর্ধনা

    চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ঐতিহ্যবাহী নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের দু’জন শিক্ষক ও অফিস সহায়কের অবসরজনিত বিদায় সংবর্ধনা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আনিকুল ইসলামের সভাপতিত্বে বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে অত্র বিদ্যালয়ের অবসরজনিত বিদায়ী শিক্ষক (গণিত) আসাদুল্লাহ ও (বাংলা) রফিকুল ইসলাম ও অফিস সহায়ক আব্দুল গনিকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ও হাফিজুর রহমান, অত্র বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) সহকারি প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী শিক্ষক, সাইদুর রহমান, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দুরুল হোদা, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য দেলোয়ার হোসেন ডালিম ও অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ঢাকা মার্কেনটাইল কো: ব্যাংকের অ্যাডভাইজার আবু তাহের নূরুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌর শাখার আমির মনিরুল ইসলাম। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্যের পর বিদায়ী শিক্ষক-কর্মচারীদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের মানপত্র পাঠ, অতিথিদের বক্তব্য শেষে অবসরে যাওয়া শিক্ষকদের ও অফিস সহায়কের মাঝে সম্মাননা ক্রেস্ট উপহার সামগ্রী বিতরণ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সদ্য বিদায়ী গণিত শিক্ষক আসাদুল্লাহ স্যারের স্মৃতিচারণ বক্তব্যে অনুষ্ঠানের পরিবেশ ভারী হয়ে পড়ে।

  • প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নিউইয়র্ক সফর ॥ গণজমায়েত করবে বিএনপি-জামায়াত

    প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নিউইয়র্ক সফর ॥ গণজমায়েত করবে বিএনপি-জামায়াত

    প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নিউইয়র্ক সফর ॥ গণজমায়েত করবে বিএনপি-জামায়াত

    জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটে ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন। স্থানীয় সময় রাতেই তিনি নিউইয়র্কে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। তাকে স্বাগত জানাতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে যুক্তরাষ্ট্রে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বিমানবন্দর, হোটেল এবং জাতিসংঘ সদর দপ্তরের সামনে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন। নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ, মেয়র অফিস এবং ফরেন সার্ভিসের কাছে বাড়তি সহায়তা চাওয়া হয়েছে। তিনি বলেন, “বিএনপি-জামায়াত আলাদাভাবে অবস্থান করবে বলে জানিয়েছে, তবে আমরা সতর্ক থাকব।” কনস্যুলেট অফিস জানিয়েছে, সরকারি কর্মসূচি চলাকালে শৃঙ্খলা ও কূটনৈতিক প্রটোকল মানা বাধ্যতামূলক। অনুমতি ছাড়া কনস্যুলেট এলাকায় সমাবেশ বা বিক্ষোভ বেআইনি হিসেবে বিবেচিত হবে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, ড. ইউনূসের নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্রের পুলিশ ও স্থানীয় প্রশাসনের। কোনো অপ্রীতিকর ঘটনার চেষ্টা হলে তা মোকাবিলা করবে স্থানীয় কর্তৃপক্ষ।” এদিকে, নিউইয়র্কের যুবদল নেতা মাসুদ রানা জানান, “আওয়ামীলীগের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আমরা সতর্ক থাকব। ড. ইউনূস ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে বক্তব্য দেবেন। তার ভাষণে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী গণতান্ত্রিক সংস্কার, অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা, রোহিঙ্গা সংকট, জলবায়ু, অর্থায়ন ও টেকসই উন্নয়নের বিষয় উঠে আসবে। তিনি সাইডলাইনে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন এবং রোহিঙ্গা সংকট নিয়ে ৩০ সেপ্টেম্বরের উচ্চ পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. ইউনূসের সফরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, জামায়াতের ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আখতার হোসেন তাঁর সঙ্গী হবেন। জাতিসংঘের এবারের অধিবেশনে এসডিজি অগ্রগতি, কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার এবং ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপটে প্রযুক্তিভিত্তিক আলোচনা গুরুত্ব পাবে।

  • মহালয়ার ঘণ্টাধ্বনিতে শুরু শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা

    মহালয়ার ঘণ্টাধ্বনিতে শুরু শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা

    মহালয়ার ঘণ্টাধ্বনিতে শুরু শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা

    মহালয়ার পুণ্য লগ্নে ঢাক-কাঁসা, শঙ্খধ্বনি আর চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। রোববার ভোর ৬টা থেকে মণ্ডপে-মণ্ডপে মঙ্গলঘট স্থাপন, তর্পণ শ্রাদ্ধ ও দেবী দুর্গার আহ্বানের মাধ্যমে উৎসবের সূচনা হয়। হিন্দু ধর্মীয় আচার অনুযায়ী, মহালয়া, বোধন ও সন্ধিপূজা মিলে গঠিত হয় দুর্গোৎসবের তিনটি প্রধান পর্ব। আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত চলে পূজার মূল আনুষ্ঠানিকতা, যা দেবীপক্ষ নামে পরিচিত। এ সময় চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন ও ফুল-তুলসী-বেলপাতা দিয়ে দেবীকে আহ্বান করা হয়। মহালয়ার অন্যতম আচার তর্পণ শ্রাদ্ধ। হিন্দু বিশ্বাস অনুযায়ী, পূর্বের তিন প্রজন্মের আত্মা পিতৃলোকে থাকেন, যা স্বর্গ ও মর্ত্যের মধ্যবর্তী স্থান। মৃত্যু দেবতা যম এই আত্মাদের পিতৃলোকে নিয়ে যান। মহালয়ায় তর্পণের মাধ্যমে পূর্বপুরুষদের স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করা হয়। এর মাধ্যমে পিতৃপক্ষের অবসান ঘটে এবং দেবীপক্ষের শুরু হয়। পঞ্জিকা অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে পাঁচদিনের দুর্গোৎসব শুরু হবে। ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী এবং ২ অক্টোবর দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি হবে। এবার দেবী দুর্গা গজে (হাতির পিঠে) আগমন করবেন, যা শস্য শ্যামলা বসুন্ধরার প্রতীক। তবে দোলায় বিদায় নেওয়ার ইঙ্গিত মহামারীর।
    পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এবার দেশে ৩৩ হাজার ৫৭৬টি মণ্ডপে দুর্গাপূজা হবে, যার মধ্যে ঢাকা মহানগরীতে রয়েছে ২৫৫টি মণ্ডপ। প্রতিমা শিল্পীরা রং-তুলির আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তুলছেন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

  • চাঁপাইনবাবগঞ্জে দূর্গোৎসবের প্রস্তুতি ॥ মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরি ॥ জোরদার নিরাপত্তা

    চাঁপাইনবাবগঞ্জে দূর্গোৎসবের প্রস্তুতি ॥ মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরি ॥ জোরদার নিরাপত্তা

    চাঁপাইনবাবগঞ্জে দূর্গোৎসবের প্রস্তুতি ॥ মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরি ॥ জোরদার নিরাপত্তা

    আর মাত্র কয়েক দিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব, শারদীয় দূর্গাপূজা। এ উপলক্ষে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। শহরের বিভিন্ন মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। আগামী ২৮ সেপ্টেম্বর শুভ মহালয়োর মধ্য দিয়ে শুরু হবে এই উৎসব। এই বছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ১০৭টি মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে, গত বছরের চেয়ে একটি বেশি। হিন্দু ধর্মাবলম্বীরা আশা করছেন, এবার উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দুর্গোৎসব উদযাপিত হবে। নিরাপত্তার জন্য প্রতিটি মণ্ডপে থাকবে সিসি ক্যামেরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মণ্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবক দলও কাজ করবে। পূজা উদযাপন কমিটি ও ভক্তদের সাথে কথা বলে জানা গেছে, এবার উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হবে। বাংলাদেশ পূজা উদযাপন কমিটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী বলেন, আমরা প্রশাসন ও স্থানীয়দের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি। আমরা আশা করি এবারের পূজা সবার জন্য আনন্দময় হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, এরই মধ্যে তারা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কয়েক দফায় মতবিনিময় করেছেন এবং তাদের চাহিদা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রতিমা তৈরির শুরু থেকেই মণ্ডপগুলোতে নিরাপত্তা দেওয়া শুরু হয়েছে। তিনি আরও বলেন, আমরা পূজার সময় মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজর রাখবো। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। শারদীয় দূর্গোৎসবের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। প্রতিমা তৈরির কাজের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা এবং সম্প্রদায়ের উৎসাহ-উদ্দীপনা এই উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টায় এবারের দূর্গোৎসব শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদী প্রশাসন ও সনাতন ধর্মাবলম্বীরা।

  • আন্দোলনের মুখে রাবির ‘পোষ্য কোটা’ স্থগিতের ঘোষণা

    আন্দোলনের মুখে রাবির ‘পোষ্য কোটা’ স্থগিতের ঘোষণা

    আন্দোলনের মুখে রাবির ‘পোষ্য কোটা’ স্থগিতের ঘোষণা

    একদল শিক্ষার্থীর ধারাবাহিক আন্দোলনের মুখে ‘পোষ্য কোটা’ আবারও স্থগিতের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার গভীর রাত পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফেইসবুক পেইজে এই ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। এই ঘোষণা এমন সময়ে আসে যখন উপাচার্যের বাসভবনের বাইরে ফটকে কয়েক হাজার ছাত্র-ছাত্রী অবস্থান করছিলেন। আন্দোলনকারীরা দুটি দাবিতে সেখানে স্লোগান দিচ্ছেন। তারা ‘পোষ্য কোটা’র প্রজ্ঞাপন বাতিল এবং ২৫ সেপ্টেম্বরেই রাকসু নির্বাচন অনুষ্ঠানের দাবি করেছেন। ‘পোষ্য কোটা’ স্থগিতের ঘোষণা আসার পর রাত সোয়া ১টার দিকে অনেক ছাত্র-ছাত্রী উপাচার্যের বাসভবনের ফটকের সামনে থেকে হলে হলে ফিরে যান। যারা তখনও সেখানে ছিলেন, তারা বলছিলেন, কর্তৃপক্ষ ‘পোষ্য কোটা’ স্থগিত করেছে। বাতিল করেনি। রোববার সিন্ডিকেট সভা। সভার সিদ্ধান্ত মোতাবেক সবাই মিলে আলোচনা করে পরিবর্তীতে জানানো হবে।

  • গোবিন্দগঞ্জে এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার ॥ স্বামী পালাতক

    গোবিন্দগঞ্জে এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার ॥ স্বামী পালাতক

    গোবিন্দগঞ্জে এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার ॥ স্বামী পালাতক

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী শিউলী বেগমকে (৩৫) নৃশংসভাবে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফরিদ উদ্দীনের (৪৫) বিরুদ্ধে। হত্যার পর মরদেহ কলাবাগানে ফেলে রেখে অভিযুক্ত ফরিদ উদ্দীন পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাজারস্থ কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার টাওয়ার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ফরিদের বাড়ির পাশে কলাবাগান থেকে শিউলীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত শিউলী বেগম ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ফরিদ উদ্দীনের দ্বিতীয় স্ত্রী। তিনি একই ইউনিয়নের বোগদহ সদর কলোনী এলাকার শরীফ মিয়া ড্রাইভারের মেয়ে। তাদের সংসারে একটি ৮ বছরের ছেলে সন্তান রয়েছে। প্রায় ১২ বছর আগে শিউলী ও ফরিদের বিয়ে হয়। ফরিদের প্রথম স্ত্রীর ও দুটি সন্তান রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, দ্বিতীয় বিয়ের পর থেকেই নানা কারণে শিউলীকে নির্যাতন করতেন ফরিদ। শনিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে ফরিদ শিউলীকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ বাড়ির পাশে কলাবাগানে ফেলে রেখে পালিয়ে যান তিনি। প্রতিবেশীরা বিষয়টি দেখে পুলিশকে খবর দেন। নিহত শিউলীর বাবা শরীফ মিয়া ড্রাইভার ও স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন ফরিদ। পরিকল্পিতভাবেই শিউলীকে হত্যা করে মরদেহ ফেলে পালিয়েছে ঘাতক ফরিদ। তারা দ্রুত তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য রবিবার সকালে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, ফরিদের প্রথম স্ত্রী ও দুই সন্তান রয়েছে। শিউলী ছিলেন দ্বিতীয় স্ত্রী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। নিহতের গলা ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব আঘাতেই তার মৃত্যু হয়েছে। অভিযুক্ত ফরিদ উদ্দীন ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলার সহকারী পুলিশ সুপার সি- সার্কেল রশিদুল বারী।

  • শিবগঞ্জে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

    শিবগঞ্জে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

    শিবগঞ্জে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ শতাধিক অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। শনিবার দিনব্যাপি স্বপ্নচূড়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও শেল্টার ফর সাসটেইনেবল লাইভলিহুড, ডুয়াম ((DUAAM) ) এবং কানসাট ইসলামী হাসপাতালের অর্থায়নে ও পৃষ্ঠপোষকতায় এই চিকিৎসা দেয়া হয়। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তের-রশিয়া মহিলা দাখিল মাদ্রাসায় স্বপ্নচূড়া ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. কেরামত আলী। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাকাল্টি মেম্বর ও ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট আব্দুল বাশিরের সার্বিক তত্বাবধানে ও সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শিবগঞ্জ উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর মো. সাদিকুল ইসলাম,

    শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোজাম্মেল হক, শাহবাজপুর নিউ ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো. আব্দুল মান্নান ও মোঃ দুরুল হোদা, তেররশিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মোঃ সাদিকুল ইসলাম, শাহবাজপুর ইউনিয়নের সাবেক সদস্য জুলফিকার আলী ও কানসাট ইসলামী হাসপাতালের ম্যানেজার মোঃ মিনহাজ। বিনামূল্যে চিকিৎসা সেবায় ৩’শ ৫০জন অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা দেন চাঁপাইনবাবগঞ্জের ম্যাক্স হাসপাতালের রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) ও জেনারেল প্র্যাকটিশনার ডা. মো. রাইহানুল কবির, ইনডোর মেডিকেল অফিসার (আইএমও) ডা. মরিয়ম ইসলাম। এদিকে, সকল স্বেচ্ছাসেবক, চিকিৎসক, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সকল সূধিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন স্বপ্নচূড়া ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান সুরাইয়া নাহার। শেষে ২ চিকিৎিসক কে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী প্রার্থী ড. কেরামত আলী।